editor

11195 Posts
প্রবল ঠান্ডাতেও চিন সীমান্তে মোতায়েন থাকবে বাহিনী, প্রস্ততি নিচ্ছে সেনা

প্রবল ঠান্ডাতেও চিন সীমান্তে মোতায়েন থাকবে বাহিনী, প্রস্ততি নিচ্ছে সেনা

চিনকে আর বিশ্বাস করতে রাজি নয় ভারতীয় সেনাবাহিনী৷ তাই প্রবল ঠান্ডা পড়লেও এবার আর লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর নিরাপত্তায় কোনও ঢিলে দিতে রাখতে রাজি নয় সেনাবাহিনী৷ পার্বত্য এবং দুর্গম এলাকাতেও শীতকালে সমান তালে নজরদারি এবং প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জাম তৈরিই রাখবে সেনা৷ তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে৷ পাশাপাশি, নৌসেনাও জলপথে চিনের উপরে চাপ বজায় রাখবে বিষয়টি সম্পর্কে অবগত এক সরকারি সূত্রের দাবি, দীর্ঘ সময় ধরে পূর্ব লাদাখে বাহিনী মোতায়েন করে রাখার প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী৷ কারণ, এখনও পর্যন্ত দুই বাহিনীর মধ্যে কম্যান্ডার স্তরের পঞ্চম পর্যায়ের আলোচনা কবে হবে, সে বিষয়ে কিছুই জানায়নি চিন৷ গত সপ্তাহের শুরুর দিকেই এই আলোচনা হওয়ার কথা…
Read More

তৃতীয় লিঙ্গের করোনা রোগীর জন্য বিশেষ বেড বাঙুর হাসপাতালে

এবার করোনা আবহে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে শুধুমাত্র তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য আলাদা ওয়ার্ড চালু হল। তৃতীয় লিঙ্গের কেউ করোনা আক্রান্ত হলে তাঁদের দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এই হাসপাতালে ৬টি বিশেষ বেডের ব্যবস্থা করা হয়েছে। তৃতীয় লিঙ্গের কোনও ব্যক্তিকে কোন ওয়ার্ডে রাখা হবে তা নিয়ে প্রায়ই সমস্যায় পড়েন হাসপাতাল কর্তৃপক্ষ। সে কথা মাথায় রেখেই তাঁদের জন্য কিছু করা যায় কিনা সে ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‌মুখ্যমন্ত্রীকে বলাতেই তিনি দ্রুত এ নিয়ে কিছু একটা ব্যবস্থা করতে বলেন।’‌ এর পরই স্বাস্থ্য দফতর বেছে নেয় এমআর বাঙুর হাসপাতালকে।
Read More
বিদেশ থেকে চার্টার্ড ফ্লাইটে কলকাতা ফেরার অনুমতি দিল রাজ্য সরকার

বিদেশ থেকে চার্টার্ড ফ্লাইটে কলকাতা ফেরার অনুমতি দিল রাজ্য সরকার

বিদেশ থেকে বিমানে কলকাতায় ফেরার ব্যাপারে আংশিক অনুমতি দিল পশ্চিমবঙ্গ সরকার। ১০ অগস্টের পর শুধুমাত্র চার্টার্ড ফ্লাইটগুলি যাত্রী পরিবহণের অনুমতি পেল। তবে এ ক্ষেত্রে কিছু নিয়মবিধি জারি করা হয়েছে। প্রথমত, রাজ্য সরকারকে আগাম ওই ফ্লাইটের বিস্তারিত তথ্য দিতে হবে। তার ভিত্তিতেই মিলবে অনুমোদন। বিমানে ওঠার আগে যাত্রীদের কোভিড পরীক্ষা করিয়ে নিতে হবে। সেই রিপোর্ট সঙ্গে রাখতে হবে। কলকাতায় পৌঁছনোর পর রাজ্য সরকারের তরফে যে কোনও পরীক্ষা–নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে প্রস্তুত থাকতে হবে সংশ্লিষ্ট যাত্রীদের। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি বিমান পরিষেবা সংস্থাগুলি।
Read More
বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি

বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি

গত কয়েক সপ্তাহে সবাইকে চমকে দিয়ে বিশ্বের একের পর এক ধনকুবেরকে পিছনে ফেলে দিয়েছেন ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি। বর্তমানে বিশ্বের চতুর্থ ধনীতম ব্যক্তি হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। বিশ্বজুড়ে করোনা সংকটের মধ্যেই একের পর এক শিখর স্পর্শ করে সম্পদ বেড়েই চলেছে আম্বানির। বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চেয়ারম্যান মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ৮০.৬ বিলিয়ন বা ৮০৬০ কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬ লক্ষ ৪ হাজার কোটি টাকারও বেশি। এর মধ্যে শুধুমাত্র চলতি বছরে তাঁর সম্পদ বেড়েছে ২২ বিলিয়ন বা ২ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। ব্লুমবার্গের বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় চার নম্বরে ছিল ফরাসি শিল্পপতি বার্নার্ড…
Read More
আইপিএল টাইটেল স্পনসরে এগিয়ে আমাজন ও বাইজু।

আইপিএল টাইটেল স্পনসরে এগিয়ে আমাজন ও বাইজু।

আইপিএল থেকে সরে গিয়েছে ভিভো।সামনে সেপ্টেম্বরে আইপিএল এক একপ্রকার চূড়ান্ত।কিন্তু বোর্ডের চিন্তা এখন স্পন্সরের খোঁজে। সম্প্রতি ভারত-চীন সীমান্ত উত্তেজনায় চিনা দ্রব্য নিষিদ্ধ ও বর্জনে তোলপাড় ভারতজুড়ে।এই মুহুর্তে বোর্ড ভিভোকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিলেও নেটিজেনদের তীব্র বিরোধিতায় শেষ।পর্যন্ত ভিভো আইপিএল থেকে সরে দাঁড়ায়।আইপিএল থেকে ভিভো সরে দাড়াতেই বেশ কয়েকটি সংস্থার নাম শোনা যাচ্ছে।এই দৌড়ে এগিয়ে আমাজন ,বাইজু ।
Read More
রিয়াকে সমর্থন ,নেটিজেনদের রোষে আয়ুষ্মান খুরানা

রিয়াকে সমর্থন ,নেটিজেনদের রোষে আয়ুষ্মান খুরানা

সুশান্ত মৃত্যু মামলায় যখন মূল অভিযোগের তীর রিয়া চক্রবর্তীর দিকে, যখন সুশান্তের মৃত্যুর জন্য প্রায় গোটা দেশ দায়ী করছে রিয়াকে, ঠিক তখনই আয়ুষ্মান পাশে দাঁড়ালেন রিয়ার, সমর্থন করলেন তাঁকে!সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত ক্রমেই জটিল হচ্ছে! প্রতিদিন সামনে আসছে নয়া-নয়া তথ্য। আত্মহত্যা ? খুন ? না রয়েছে অন্য কোনও চক্রান্ত ? অবশেষে মৃত্যুর তদন্তভার নিয়েছে সিবিআই। শুক্রবার ইডি দফতরে ডেকে পাঠানো হয় সুশান্তের বান্ধবী ও নায়কের আত্মহত্যা মামলায় মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে । আগেই টাকা তছরুপের মামলায় রিয়াকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি । সুশান্তের বাবা যে ১৬ দফা অভিযোগ এনেছিলেন রিয়ার বিরুদ্ধে তার মধ্যে ছিল সুশান্তের টাকা হাতানোর…
Read More
করোনা আতঙ্কে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করোনা রোগীর

করোনা আতঙ্কে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করোনা রোগীর

 আতঙ্কে আত্মহত্যা করলেন এক করোনা আক্রান্ত রোগী।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহারি এলাকায়। জানা গিয়েছে অজিত মাহাতো নামে এক রোগী করোনা আক্রান্ত হয় গত ৫ তারিখ।তার পর থেকে ওই আক্রান্ত রোগীকে সেফ হাউসে নিয়ে যাওয়া হয়।এদিন সকালে ওই করোনা আক্রান্ত রোগী ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে জানা গিয়েছে মৃত ব্যক্তির ভাই সুশান্ত মাহাতো জানান, গত ৩ তারিখে দাদার পরীক্ষা হয়, ৫ তারিখ রাতে করোনা পজিটিভ জানতে পারেন, ৬ তারিখ সকালে সেফ হাউজের ভর্তি করা হয়। এদিন সকালে তার ঝাঁপ দেওয়ার ঘটনা জানতে পারেন তিনি।
Read More
হলদিয়া অভিযানে সোশ্যাল মিডিয়ায় “হলদিয়া গামছা” ফোটো পোস্ট করে একতার নজির

হলদিয়া অভিযানে সোশ্যাল মিডিয়ায় “হলদিয়া গামছা” ফোটো পোস্ট করে একতার নজির

গত কয়েকদিন আগে উত্তরবঙ্গের রাজবংশী তরুণ প্রজন্ম ও জাতি সংগঠনে যুক্ত একাধিক সংগঠন আগস্ট মাসের ৮ তারিখ দিনটিকে রাজবংশী একতা দিবস হিসেবে পালন করার ডাক দেয়।আর এই ডাকে সাড়া দিয়ে উত্তরবঙ্গ তথা রাজ্যের রাজবংশী সমাজের তরুণ প্রজন্ম হলুদ গামছা পরে ছবি পোস্ট করল সোশ্যাল মিডিয়ায় ।এদিন আট থেকে আশি সবাই হলুদ গামছা পরে একতার নজির গড়ল উত্তরবঙ্গের রাজবংশী সমাজ। এদিন গলায় হলুদ বা হলদিয়া গামছা দিয়ে পোস্ট করতে দেখা যায় উত্তরবঙ্গের বিশিষ্ট পরিচালক তপন রায়, গায়ক হামাদ্রি দেউড়ি,কবি পীযূষ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।হলুদ গামছা পরে উত্তরবঙ্গের জাতীয় খেলোয়াড় স্বপ্না বর্মন ও ফোটো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। সামাজিক সংগঠনের কর্তারা…
Read More
মৃতদেহ দাহ করার পর জানা গেল রিপোর্ট পজিটিভ,চাঞ্চল্য শিলিগুড়িতে

মৃতদেহ দাহ করার পর জানা গেল রিপোর্ট পজিটিভ,চাঞ্চল্য শিলিগুড়িতে

মৃতের দেহ দাহ করার দুদিন পর রিপোর্ট আসল পজিটিভ।আর রিপোর্ট দেখে আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়ির ৩০ নং ওয়ার্ডের দেশবন্ধু পাড়ায়। জানা গিয়েছে কদিন আগে রিতা দাস নামে এক বৃদ্ধা শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত কারনে হাসপাতালে ভর্তি হন।করোনা টেস্টও করেছিলেন ওই বৃদ্ধা।পরিবারের দাবি সেসময় ওই বৃদ্ধা রোগীর রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু মৃতদেহ দাহ করার পর স্বাস্থ্য দপ্তর থেকে লোক এসে পুরো বাড়ি হলুদ ফিতায় বেঁধে দিতেই শোরগোল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ওয়ার্ড জুড়ে।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে
Read More
মাসের সাপ্তাহিক দ্বিতীয় দিনের লকডাউনে শুনশান শিলিগুড়ি

মাসের সাপ্তাহিক দ্বিতীয় দিনের লকডাউনে শুনশান শিলিগুড়ি

মাসের সাপ্তাহিক দ্বিতীয় দিনের লকডাউনে শুনশান শিলিগুড়ি।সরকারের ঘোষণা আর প্রশাসনের কঠোর কাজে সপ্তাহের দ্বিতীয় লকডাউন পুরোপুরি সফল শিলিগুড়িতে। রাজ্য সরকার এ সপ্তাহের বুধবার ও শনিবার লকডাউন ঘোষণা করেছে আগেই।সেই মতো সপ্তাহের এই দ্বিতীয় লকডাউনে শহরের মানুষ ঘরবন্দি রাখলেন নিজেদের।এদিন শহরের প্রধান সব রাস্তাগুলি ছিল প্রায় ফাঁকা। রাস্তায় বেরোনো প্রতিটি গাড়িকে চেক করে হচ্ছে। সঠিক কারণ জানাতে না পারলে গাড়ি আটক করে জরিমানাও করা হচ্ছে ।পুলিশ টহল দিচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকা কর্মচারী,মানুষ ,যানবাহন ছাড়া আর কোনো মানুষকে রাস্তায় দেখা যায় নি। শহরের হিলকার্ড রোড,সেবক রোড,বর্ধমান রোডে দেখা গেল না কোনো যানবাহন।শহরের মানুষের এই সচেতনতার ছবি দেখে…
Read More
ভর্তির ফী মুকুব করার দাবিতে আন্দোলন আলিপুরদুয়ারের বারোবিশা বালিকা বিদ্যালয়ে

ভর্তির ফী মুকুব করার দাবিতে আন্দোলন আলিপুরদুয়ারের বারোবিশা বালিকা বিদ্যালয়ে

একাদশ শ্রেণীর ভর্তির ফী মুকুব করার দাবি নিয়ে আলিপুরদুয়ারের বারোবিশা বালিকা বিদ্যালয়ের গেটের সামনে আন্দোলন শুরু করল ছাত্রী ও অভিভাবকরা ।ছাত্রী ও অভিভাবকের দাবি যে এই মুহূর্তে করোনা আবহে লক ডাউন চলছে বিভিন্ন জায়গায় ।লকডাউনে কাজকর্ম বন্ধ সবার।রেশনের উপর নির্ভর করে জীবনযাপন করছে অনেক পরিবার।এই সময় সন্তানদের ভর্তির চাপ তাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে । ছাত্রীদের স্কুল ভর্তি করার ফী দিতে অসমর্থ তারা।তাই বিদ্যালয়ে ফর মুকুবে দাবি জানিয়েছেন অভিভাবকেরা তাই তারা স্কুল কর্তিপক্ষের কাছে এই দাবি জানিয়েছেন । প্রধান শিক্ষিকা নবনীতা সিকদার জানান সরকারি নিয়ম মেনেই ভর্তি করা হবে। তবে পুরোপুরি ফী মুকুব সম্ভব নয়। কারো ব্যক্তিগত সমস্যা থাকলে আবেদন…
Read More
আর্থিক তছরুপের মামলায় ইডির জিজ্ঞাসাবাদ রিয়াকে

আর্থিক তছরুপের মামলায় ইডির জিজ্ঞাসাবাদ রিয়াকে

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িত আর্থিক তছরুপের মামলার তদন্ত করছে এই কেন্দ্রীয় সংস্থা। ইডি সূত্রে খবর, রিয়া চক্রবর্তীর ইনকাম ট্যাক্স রিটার্নস, তাঁর বিভিন্ন বিনোয়োগ খতিয়ে দেখছে ইডি। সুশান্তের বান্ধবী এদিন সকাল ১১.৫০ নাগাদ বালার্ড এস্টেট এলাকাস্থিত ইডির দফতরে হাজির হন এবং তাঁকে ইডির দফতর থেকে বেরোতে দেখা যায় রাত পৌনে ন'টায়। প্রায় একটানা ৯ ঘন্টা ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রশ্নের উত্তর দিতে হয়েছে সুশান্তের বান্ধবীকে। ইডি সূত্রে খবর, গতকালের জেরায় রিয়া জানিয়েছেন, সুশান্তের থেকে কোনও টাকা নেননি তিনি। বরং নিজের রোজগার থেকেই সব টাকা মিটিয়েছেন বলে দাবি করেছেন রিয়া। সুশান্তের সঙ্গে মোট চারটি স্টার্ট আপ কোম্পানি খুলেছিলেন রিয়া, তাঁর ভাই…
Read More
করোনা মুক্ত হয়ে আবার লাঠি হাতে মহকুমা শাসক।

করোনা মুক্ত হয়ে আবার লাঠি হাতে মহকুমা শাসক।

করোনা মোকাবিলা করতে লাঠি হাতে নিজেই বেরিয়ে রাজপথে,রাজধর্ম পালন করতে করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু হার মানেন নি। সুস্থ হয়ে উঠেই আবার লাঠি হাতে রাস্তায় বেরিয়ে পড়লেন মাথাভাঙ্গার মহকুমা শাসক জিতিন যাদব। কিছুদিন আগেই করোনায় সংক্রমণ হয়েছিলেন তিনি।হোম আইসেলশনে ছিলেন বেশ কিছুদিন।হোম আইসলেশনে থেকেও বাড়িতে বসে করে গিয়েছিলেন কাজকর্ম।গতকাল রিপোর্ট নেগেটিভ আসে জিতিন বাবুর।গতকাল তার করোনা রিপোর্ট নেগেটিভ আসায় মাথাভাঙ্গা শহরে লকডাউন কার্যকর করতে লাঠি হাতে নিয়ে বেড়িয়ে পড়লেন মহকুমা শাসক জিতিন যাদব।এদিন তিনি মাথাভাঙ্গা শহরে বিনা প্রয়োজনে রাস্তায় নামা সাধারন মানুষকে ফিরিয়ে দেওয়ার পাশাপশি মাথাভাঙ্গা সূটুঙ্গা নদীর তীরে মাছ ধরা মানুষকে সেখান থেকে বাড়ি পাঠিয়ে দিতে উদ্যোগী হয়েছেন। করোনা মোকাবিলায়…
Read More
সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর কল লিস্ট চেক করতেই বেরিয়ে এল নানা রহস্য

সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর কল লিস্ট চেক করতেই বেরিয়ে এল নানা রহস্য

সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর কল লিস্ট চেক করতেই বেরিয়ে এল নানা রহস্য।পুলিশমহলের অনুমান ছিলই যে রিয়ার কল লিস্ট চেক করলে নানা তথ্য বেরিয়ে আসবে যা সুশান্তের মৃত্যু মামলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।সেই মতো পুলিশ রিয়ার এক বছরের কল লিস্ট চেয়ে নেয় টেলিকম দপ্তর থেকে। সেই ফোন কলের তালিকা দেখে অবাক পুলিশ । রিয়ার এক বছরের কললিস্ট বেশ সন্দেহজনক । সুশান্তের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি । অথচ, তাঁকে গোটা বছরে ফোন করেছেন মাত্র ১৪৫ বার।মহেশ ভাট’কে ফোন করেছে ১৬ বার । সুশান্তের হাউজ ম্যানেজারকেও সুশান্তের থেকে বেশি ফোন করেছেন রিয়া । স্যামুয়েল মিরান্ডার সঙ্গে রিয়ার কথা হয় ২৮৭ বার। ৭৯১ বার…
Read More