editor

11195 Posts
করোনার জেরে অ্যানাটমি গবেষণায়

করোনার জেরে অ্যানাটমি গবেষণায়

করোনার জেরে বিগত ৪ থেকে ৫ মাস দেহদান কর্মসূচি একপ্রকার বন্ধ। আর এর জেরে ব্যপক ক্ষতি হচ্ছে অ্যানাটমি গবেষণায়। মৃত ব্যক্তিদের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে নির্দিষ্ট গাইডলাইন মোতাবেক। ফলে দেহ দানের অঙ্গীকার করা থাকলেও স্বাস্থ্যবিধি মোতাবেক তা সম্ভব হচ্ছে না স্বাস্থ্যবিধি। এমনকি, সাবধানতা অবলম্বনের খাতিরে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি, এমন ব্যক্তিদের দেহও অধিকাংশ মেডিক্যাল কলেজ গ্রহণ করছে না। দেহদানের পাশাপাশি করোনায় মৃত ব্যক্তিদের দান করা চোখ-সহ অন্যান্য অঙ্গগুলো এখন নেওয়া হচ্ছে না। এর প্রভাব পড়তে পারে আই ব্যাঙ্কেও। বিশেষজ্ঞদের কথায়, কিছুদিন পর হয়তো আকাল দেখা যেতে পারে আই ব্যাংকেও। গণদর্পন’এর আধিকারিক ব্রজ রায় বিষয়টি নিয়ে জানান, গত মার্চ মাস থেকে…
Read More
রাজ্যের বন সহায়ক পদের পরীক্ষায়  এবার যুক্ত হচ্ছে রাজবংশী-কামতাপুরী ভাষা

রাজ্যের বন সহায়ক পদের পরীক্ষায় এবার যুক্ত হচ্ছে রাজবংশী-কামতাপুরী ভাষা

রাজ্য সরকারের বন সহায়ক পদের লিখিত পরীক্ষায় এবার সংযুক্ত হচ্ছে রাজবংশী-কামতপুরী ভাষা।এবার থেকে উত্তরবঙ্গের পরীক্ষার্থীরা তাদের মাতৃভাষা রাজবংশীতে লিখিত পরীক্ষা দিতে পারবে এমনটাই জানা গেছে রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ এক্ট 1961 এর নথিভুক্ত ভাষা গুলিতেও এবার পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা।ফলে পরীক্ষার্থীরা এবার বাংলা হিন্দি নেপালির সঙ্গে রাজবংশী-কামতাপুরী ভাষাতেও পরীক্ষা দিতে পারবে ।রাজবংশী-কামতাপুরী ভাষা রাজ্যের অষ্টম তপশীলে সংযুক্ত এবং স্বীকৃত ভাষা। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের পরীক্ষার্থীরা তাদের নিজস্ব রাজবংশী-কামতপুরী ভাষায় স্কুলে পঠনপাঠন সহ পরীক্ষায় এই ভাষাকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়ে আন্দোলন করছে।এর ফলে উপকৃত হবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের ভূমিপুত্র রাজবংশী-কামতপুরী…
Read More
কোডাক অ্যান্ড্রয়েড টিভি

কোডাক অ্যান্ড্রয়েড টিভি

কোডাক টিভি ইন্ডিয়া নিয়ে এসেছে কোডাক অ্যান্ড্রয়েড টিভি। বিভিন্ন মডেলের এই টিভির দাম শুরু হয়েছে ১০,৯৯৯ টাকা থেকে। এই টিভি পাওয়া যাবে অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে। কোডাক অ্যান্ড্রয়েড টিভি হল সার্টিফায়েড অ্যান্ড্রয়েড টিভি। গুগল অ্যাসিস্ট্যান্ট-যুক্ত এই টিভি কন্ট্রোল করা যাবে স্মার্টফোন/ ট্যাবলেট দ্বারা এবং একে ওয়ার্ক-ফ্রম-হোমের জন্য ব্যবহার করা যাবে ডেস্কটপ হিসেবে। একহাজারেরও বেশি অ্যাপ, ৫ লক্ষেরও বেশি মুভি ও টিভি এপিসোড থেকে পছন্দের সুযোগ থাকবে গ্রাহকদের। ৮ জিবি রম ও ১ জিবি র‍্যাম-সহ এই টিভি দেবে উন্নতমানের পার্ফর্ম্যান্স ও গেমিংয়ের এক্সপিরিয়েন্স। এ৫৩ কোয়াড কোড প্রসেসর ও মালি৪৫০ জিপিইউ এই টিভিকে দ্রুত চলতে সাহায্য করে। ইন-বিল্ট ২৪ ওয়াট আউটপুটের স্পিকার…
Read More
ট্রেনের  টিকিট ব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন ,যুক্ত হচ্ছে কিউ আর কোড।

ট্রেনের টিকিট ব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন ,যুক্ত হচ্ছে কিউ আর কোড।

 ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে ট্রেনের সংস্কার চলছিল আগেই।এবার করোনা এসে টিকিট ব্যবস্থায় আমূল পরিবর্তন হতে চলেছে। করোনার পরিস্থিতিতে শারীরিক দূরত্ব এড়ানোর জন্য দূরপাল্লার ট্রেনের টিকিটে এবার যুক্ত হচ্ছে কিউ আর কোড। রেল সূত্রে খবর, অনলাইনে টিকিট বুকিংয়ের পরই সংশ্লিষ্ট যাত্রীর নথিভুক্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে কিউআর কোডের লিঙ্ক চলে আসবে। তাতে ক্লিক করলেই দেখা যাবে টিকিট। সেই কোড স্ক্যান দেখেই টিকিট পরীক্ষা করবেন রেলের টিকিট পরীক্ষক বা টিটিইরা। এখন একাধিক দূরপাল্লার ট্রেনে টিকিট দেখা হয় ট্যাবে। হাতে নিয়ে কাগজের টিকিট পরীক্ষা করার দিন শেষ। রেল জানিয়েছে, যাঁরা ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটবেন, তাঁরা তো বটেই, এমনকী যে সব…
Read More
কোঝিকোড় বিমান দুর্ঘটনায় মৃত অবসরপ্রাপ্ত বায়ুসেনা পাইলট দীপক বসন্ত শাঠে

কোঝিকোড় বিমান দুর্ঘটনায় মৃত অবসরপ্রাপ্ত বায়ুসেনা পাইলট দীপক বসন্ত শাঠে

শুক্রবার কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে আছেন দুই পাইলট। তাঁদের একজনের নাম উইং কম্যান্ডার দীপক বসন্ত শাঠে। তিনি এয়ার ইন্ডিয়ার এয়ারবাস ৩১০ এস চালাতেন। তিনি একসময় বায়ুসেনার পাইলট ছিলেন। ক্যাপটেন শাঠেকে এয়ারফোর্স অ্যাকাডেমি সোর্ড অব অনার দিয়েছিল। বায়ুসেনা সূত্রে খবর, তাঁকে ৫৮ এনডিএ প্রেসিডেন্ট গোল্ড মেডেল দেওয়া হয়েছিল। বিমানবাহিনীতেও একসময় দক্ষ পাইলট হিসাবে তিনি বিশেষ সম্মান পেয়েছিলেন। শুক্রবার বিমানটি দুবাই থেকে আসছিল৷ প্রবল ঝড়বৃষ্টির মধ্যে রানওয়ে থেকে স্কিড করে যায় বিমানটি। ক্যাপটেন শাঠের বিমানটি দু’বার সেখানে নামতে গিয়ে ব্যর্থ হয়। তৃতীয়বারের চেষ্টায় নামার পরে দুর্ঘটনা রানওয়ে থেকে স্কিড করে যায় বিমানটি। প্লেনটি দু’টুকরো হয়ে ৩৫ ফুট গর্তে পড়ে যায়।…
Read More
আগামী ১ সেপ্টেম্বর থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবছে কেন্দ্র সরকার

আগামী ১ সেপ্টেম্বর থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবছে কেন্দ্র সরকার

করোনা পরিস্থিতিতে দেশ ব্যাপী লকডাউনে গত ৬ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর, দেশ জুড়ে আনলক পর্ব শুরু হওয়ায় কেন্দ্র সরকার ১ সেপ্টেম্বর থেকে ফের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবনা-চিন্তা করছে। ভাবা হচ্ছে, প্রথমে উঁচু ক্লাসের পড়ুয়াদের দিয়ে শুরু করা হবে পঠনপাঠন। সেই অনুযায়ী প্রথম ধাপে দশম এবং দ্বাদশ শ্রেণির ক্লাস এবং এর পরে ষষ্ট থেকে নবম শ্রেণি পর্যন্ত খোলার কথা ভাবা হচ্ছে। এ বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধনের নেতৃত্বে একটি মন্ত্রীগোষ্ঠী গঠন করেছে কেন্দ্র। প্রথম পর্যায়ে দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের স্কুলে যেতে বলা হবে। স্কুল চলবে বিভিন্ন শিফটে। সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত,…
Read More
সুশান্তের মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি শেখর সুমনের

সুশান্তের মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি শেখর সুমনের

সুশান্তের মৃত্যুর পর থেকেই দেশজুড়ে দাবি উঠেছিল সিবিআই তদন্ত হোক। সম্প্রতি সেই দাবি মেনেও নিয়েছে কেন্দ্রীয় সরকার। ক’দিন নিখোঁজ থাকার পরে সামনে এসেছেন সুশান্তের প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তী। শুক্রবারই অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের সামনাসামনি হয়েছেন রিয়া। বিস্ফোরক দাবি করলেন, অভিনেতা শেখর সুমন। তাঁর বক্তব্য, রিয়া চক্রবর্তীকে টোপ বানিয়ে খুন করা হয়েছে সুশান্তকে। আর এর পিছনে রয়েছে বড় বড় মাথা। সুমন বলেন, “খুন না আত্মহত্যা এনিয়ে আমার মনে কোনও প্রশ্ন ছিল না। শেষপর্যন্ত তদন্তভার যে সিবিআই এর হাতে গেল তাতেই আমাদের আন্দোলন সার্থক। সুশান্তের মৃত্যুকে কেন আত্মহত্যা বলে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছিল সেটাও এবার স্পষ্ট…
Read More
ভারতীয় হকি দলে করোনার করাল থাবা

ভারতীয় হকি দলে করোনার করাল থাবা

ভারতীয় হকি দলে করোনার থাবা বসল। দলের অধিনায়ক মনপ্রীত সিং করোনায় সংক্রমিত হয়েছেন। তাঁর সঙ্গে সুরিন্দর কুমার, জশকরন সিং, বরুন কুমার এবং গোলরক্ষক কৃষ্ণ বি পাঠকেরও সংক্রমন ধরা পড়েছে। প্রত্যেকেই বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় হকি শিবিরের জাতীয় ক্রীড়া শ্রেষ্ঠত্ব কেন্দ্রে রয়েছেন। ক্যাম্পের সমস্ত অ্যাথেলিটদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামুলক করা হয়েছিল। ব্যাঙ্গালোরে পাঁচজন খেলোয়াড় একই সঙ্গে গিয়েছিলেন। এটাই আশঙ্কা করা হচ্ছে, বাড়ি থেকে আসার সময়ে তারা কোনভাবে সংক্রমিত হয়ে গিয়েছিলেন। শুরুতে পরীক্ষা করার পর প্রত্যেকের ফলাফল নেতিবাচক আসে। কিন্তু ধীরে ধীরে মনপ্রীত এবং সুরিন্দরের উপসর্গ ধরা পড়লে তাদের আরও একবার পরীক্ষা করানো হয়। জানা যায় পাঁচ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ভারতীয় অধিনায়ক…
Read More
উহানে করোনার থাবা থেকে প্রাণে ফিরলেও ফুসফুস স্বাভাবিক অবস্থায় ফেরেনি

উহানে করোনার থাবা থেকে প্রাণে ফিরলেও ফুসফুস স্বাভাবিক অবস্থায় ফেরেনি

চিনের উহানে রোগীদের পরীক্ষা করে দেখা গিয়েছে, করোনা থেকে সেরে ওঠার পরেও তাদের বেশির ভাগেরই ফুসফুস চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। চিনের চিকিত্‍‌সকদের দাবি অনুযায়ী, করোনার মরণ থাবা থেকে তাঁরা প্রাণে বেঁচে ফিরলেও, ফুসফুস কিন্তু স্বাভাবিক অবস্থায় ফেরেনি। এ পর্যন্ত যাঁরা সেরে উঠেছেন, তাঁদের মধ্যে ৯০ শতাংশ রোগীর ফুসফুস ভাইরাসে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ৯০ শতাংশের মধ্যে কয়েক জনের ফুসফুসের অবস্থা এতটাই খারাপ, বাড়ি ফেরার পরেও অক্সিজেন মেশিনের উপর ভরসা করে কাটাতে হচ্ছে।
Read More
কোঝিকোড়ে রানওয়েতে অবতরণের সময় দু টুকরো হল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান

কোঝিকোড়ে রানওয়েতে অবতরণের সময় দু টুকরো হল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান

শুক্রবার কেরালার কোঝিকোড়ে অবতরণের সময় ক্র্যাশ কর বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। এদিন ১৯১ জন যাত্রী নিয়ে দুবাই থেকে কালিকাটে ফিরছিল এয়ার ইন্ডিয়ার এই বিমানটি। কোঝিকোড়েতে রানওয়েতে নামার সময় সন্ধ্যা ৮ টা ১৫ মিনিট নাগাদ বিপত্তি ঘটে। বিমানটি ক্র্যাশ করে দু’টুকরো হয়ে রানওয়ে ও তার বাইরে পড়ে। বিমানটি অবতরণের সময় ওই এলাকায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল। ভারী বৃষ্টিপাতের জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে গিয়েছে অ্যাম্বুলেন্স। দমকল বাহিনী জাতীয়,বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫০ জনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। দুর্ঘটনায় আহতের কোন পরিসংখ্যান এখনও পর্যন্ত জানা যায়নি। মনে করা হচ্ছে দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত…
Read More
সুশান্তের মৃত্যুর পর তাঁর ইমেলর পাসওয়ার্ড পরিবর্তন রিয়ার

সুশান্তের মৃত্যুর পর তাঁর ইমেলর পাসওয়ার্ড পরিবর্তন রিয়ার

প্রথম থেকে সুশান্তের মৃত্যু আত্মহত্যা না খুন, তা নিয়ে বিতর্কের শেষ নেই। সুশান্ত কাণ্ডে ক্রমশ যেন রহস্য ঘনীভূত হচ্ছে। এক মাসের বেশি সময় ধরে অনেক টানাপোড়েনের পর, প্রয়াত অভিনেতার বাবার সম্মতিতে এবং বিহার সরকারের করা সিবিআই তদন্তের সুপারিশ মেনে নেয় কেন্দ্র সরকার। এরপরই সুশান্তের মৃত্যু তদন্তভার নেয় সিবিআই। এফআইআরও প্রস্তুত হয়ে গেছে বলে সূত্রের খবর। কে কে সিং-এর সেই এফআইআর-এর ভিত্তিতেই নতুন করে মামলা দায়ের করেছে সিবিআই, রিয়া সহ ছয় জনের বিরুদ্ধে। সুশান্তের বাবার এফআইআর-এর পর কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এর মধ্যে সাম্প্রতিকতম তথ্য হল, সুশান্তের মৃত্যুর পরও তাঁর ব্যক্তিগত ইমেল ব্যবহার করেন রিয়া চক্রবর্তী। শুধু তাই নয়, রিয়া…
Read More
কেরলের মুন্নারে ধস নামল বানভাসি বৃষ্টিতে

কেরলের মুন্নারে ধস নামল বানভাসি বৃষ্টিতে

একনাগাড়ে তিনদিন ধরে বৃষ্টিতে বানভাসি কেরলের মুন্নার। জলের তোড়ে ভেসে যায় রাস্তাঘাট, বাড়িঘর। ধস নেমে আসে শৈল শহরে। ক্ষতিগ্রস্থ বেশ কয়েকটি চা বাগান। শুরু হয়েছে উদ্ধারকাজ। মৌসম ভবন জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে ওয়েনাড় ও ইদ্দুকি জেলায়। জারি হয়েছে লাল সতর্কতা। আরও পাঁচটি জেলার জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। তাদের মধ্যে আছে আলাপ্পুঝা, কোট্টায়াম, ত্রিচুর ও কাসারগড়। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি রাখা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। গত তিনদিন ধরেই লাগামছাড়া বৃষ্টি হচ্ছে ইদ্দুকি জেলায়। এ দিন সকালে কন্নন দেবন এস্টেট ও তার সংলগ্ন এলাকায় প্রবল ধস নামে। চাপা পড়ে যায় কয়েকটি বাড়ি। অন্তত…
Read More
চিনকে বড় ধাক্কা ট্রাম্প প্রশাসনের

চিনকে বড় ধাক্কা ট্রাম্প প্রশাসনের

ভারত চিনকে বড় ধাক্কা দিল। আর তার পরে আমেরিকাও। ডিজিটাল স্ট্রাইক। ইতিমধ্যেই টিকটক নিয়ে আপত্তি জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশের নিরাপত্তার কারণ দেখিয়ে সরকারি কর্মীদের ওই চিনা অ্যাপ ব্যবহারে নিষিদ্ধ করেছে আমেরিকা। এবার সেদেশের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন সংস্থা গুগল চিনের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন আড়াই হাজারের বেশি চ্যানেল ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব থেকে ডিলিট করে দিল।
Read More
জলপাইগুড়িতে পালন করা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

জলপাইগুড়িতে পালন করা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

আজ বাইশে শ্রাবণ,বাঙালির সম্মিলিত প্রয়াসে রবি ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলী জানানোর দিন।গানে-নৃত্যে -কবিতার এই উৎসব ম্লান করে দিয়েছে করোনা। তবুও করোনার আবহে স্বাস্থ্য বিধিনিষেধ মেনে জলপাইগুড়িতে পালন করা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। জলপাইগুড়ি জেলা তথ্য ও সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে আর্ট গ্যালারিতে কবিগুরুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জলপাইগুড়ি জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর অতিরিক্ত জেলা শাসক রঞ্জন চক্রবর্তী ও জলপাইগুড়ি তথ্য সাংস্কৃতিক আধিকারিক সূর্য ব্যানার্জি। প্রতিবছর ২২শে শ্রাবণ এই দিনটি মহা ধুমধামের সঙ্গে পালন করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস। বর্তমান সময়ে করোনার জন্য কবিগুরুর প্রয়ান দিবসের অনুষ্ঠানটি রাজ্য সরকারের নির্দেশে ছোট করে পালন করা হয়। জেলা…
Read More