editor

11195 Posts
মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে প্রিডেটর-বি ড্রোন কিনতে পারে ভারত

মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে প্রিডেটর-বি ড্রোন কিনতে পারে ভারত

আমেরিকার থেকে প্রিডেটর ড্রোন কেনার পরিকল্পনা ভারতের অনেকদিনের। সম্প্রতি পূর্ব লাদাখে চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের আবহে এই প্রিডেটর ড্রোনের প্রয়োজনীয় পড়েছে ভারতের। সেই সঙ্গেই ইজরায়েলের থেকে ৬টি সশস্ত্র হেরন টিপি ড্রোন কেনার পরিকল্পনাও রয়েছে। ইলেকট্রো-অপটিকাল ও ইনফ্রারেড দুটি ভার্সনই আছে এই ড্রোনের, মাল্টি-মোড রাডার সিস্টেম, ইলেকট্রনিক সাপোর্ট মেজারস সিস্টেম রয়েছে। ২০০৫ সাল থেকেই ইজরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে এই সশস্ত্র ড্রোন। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই প্রিডেটর-বি ড্রোনকে বলেন ঘাতক ড্রোন। এই প্রিডেটর ড্রোনকে বলা হয় ‘মিডিয়াম অল্টিটিউড লঙ-এন্ডুর‍্যান্স’ সশস্ত্র প্রিডেটর-বি ড্রোন। প্রিডেটর-বি ড্রোনকেই বলা হয় এমকিউ-৯ রিপার (MQ-9 Reaper) । চালকবিহীন এই ড্রোন তৈরি করেছে জেনারেল অ্যাটোমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেম। ৫০০ পাউন্ড ওজনের…
Read More
কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত কুলগ্রাম জেলার বিজেপি নেতা

কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত কুলগ্রাম জেলার বিজেপি নেতা

বৃহস্পতিবার সকালে কাশ্মীরে জঙ্গি হামলায় ফের মৃত্যু হয় কুলগ্রাম জেলার বিজেপি নেতা সাজাদ আহমেদের। শ্রীনগর থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত কুলগ্রাম জেলায় বিজেপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। এই নিয়ে মোট চারবার জম্মু-কাশ্মীরে আক্রমণ চলল রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ওপর। গত মাসেই বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি এবং তার বাবা ও ভাই জঙ্গি হানায় নিহত হন জম্মু কাশ্মীর বান্দিপুর জেলায়। তিনি বান্দিপুর জেলার প্রধান ছিলেন। এছাড়াও জঙ্গি হানায় নিহত হন কংগ্রেস পঞ্চায়েত প্রধান অজয় পন্ডিত। জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, দ্য রেসিস্টেন্স ফ্রন্ট নামক একটি নতুন আতঙ্কবাদী গোষ্ঠী শেখ ওয়াসিম বারির ওপর হামলার দায়ভার গ্রহণ করেছে। পুলিশ সূত্রে খবর, আতঙ্কবাদী…
Read More
বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর তদন্ত করবে সিবিআই

বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর তদন্ত করবে সিবিআই

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনার তদন্ত করুক সিবিআই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার এ ব্যাপারে কেন্দ্র ও রাজ্য সরকারকে নির্দিষ্ট নোটিশও পাঠিয়েছে দেশের শীর্ষ আদালত।. মৃতের পরিবার থেকে রাজ্য বিজেপি— সকলেই তাই চেয়েছিলেন। গত মাসে সেই আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। ১৩ জুলাই সকালে রায়গঞ্জের বালিয়া থেকে বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর হাত বাঁধা ছিল। পকেটে পাওয়া যায় সুইসাইড নোটও। কিন্তু তাঁর পরিবার দাবি করে যে তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন বিধায়কের স্ত্রী। সেই আর্জি খারিজ করে আদালত তদন্তের দায়িত্ব দেয় সিআইডি–কে। মৃতের পরিবার, রাজ্য বিজেপি— কেউই এই…
Read More
আমেদাবাদের হাসপাতালে আগুন লেগে মৃত ৮ করোনা রোগী

আমেদাবাদের হাসপাতালে আগুন লেগে মৃত ৮ করোনা রোগী

বৃহস্পতিবার ভোররাতে গুজরাটের আমেদাবাদের নবরংপুর এলাকায় অবস্থিত শ্রে হাসপাতালে বিধ্বংসী আগুন লাগে। হাসপাতলটি কোভিড হাসপাতাল। এই দুর্ঘটনায় আইসিইউতে থাকা ৮ জন রোগীর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার ভোর ৩ টা ৩০ নাগাদ আগুন লাগে হাসপাতালে। ৪১ জন রোগী যাঁরা ভর্তি ছিলেন আপাতত তাদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এখন আগুন নিয়ন্ত্রণে জানা গেছে এমনটাই। গুজরাটে মুখ্য সচিব রাজীব কুমার গুপ্তা জানান, হাসপাতালটি ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে এবং ৪১ জন রোগীকে সর্দার বল্লভ ভাই প্যাটেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করেন, এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে-প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে এবং…
Read More
WhatsApp – এর নতুন ফিচার্স

WhatsApp – এর নতুন ফিচার্স

ফিচার্সে পরিবর্তন, নতুনত্বের ছোঁয়া। এবার আরও একটি দুর্দান্ত ফিচার্স নিয়ে হাজির হচ্ছে WhatsApp। নতুন এই ফিচার্সের নাম Search the web। এই নতুন ফিচার্সে কোনও WhatsApp ইউজার, তাঁর কাছে আসা মেসেজের সত্যতা যাচাই করে দেখতে পারবেন। এই ফিচার্স পেতে গেলে সর্বপ্রথম WhatsApp-এর এক্কেবারে লেটেস্ট ভার্সনটি আপডেট করতে হবে। একবার আপডেট করা হয়ে গেলেই চ্যাটে একটি ম্যাগনিফাইং গ্লাস আকারের বাটন নজরে আসবে। সেই বাটনে ক্লিক করলেই WhatsApp-এ আসা কোনও মেসেজ সরাসরি ওয়েবে ক্যাচ করে নেবে। সেখান থেকেই ইউজারেরা লিংকটির সত্যতা যাচাই করতে সক্ষম হবেন। সংস্থার তরফে জানানো হয়েছে যে, খুব শিগগিরই তা ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশে নিয়ে আসা হবে।সূত্রের খবর, নতুন এই ফিচার্স…
Read More
অযোধ্যার মন্দির নির্মানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মভিটের মাটি ব্যবহৃত হবে

অযোধ্যার মন্দির নির্মানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মভিটের মাটি ব্যবহৃত হবে

অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দির ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের ধর্মীয় স্থানের মাটি ব্যবহার করা হয়েছে। দেশজুড়ে থাকা সমস্ত ভক্ত এবং সাধুসন্তদের ধর্মীয় স্থানের পবিত্র মাটি নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছিল। সেই মাটির মধ্যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মভিটের মাটিও ব্যবহার করা হবে। সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অযোধ্যার মন্দির নির্মানের জন্য প্রধানমন্ত্রীর বাসভবনে মাটি ব্যবহার করা হবে। বিশ্বহিন্দু পরিষদ বাটেশ্বর গ্রামের অটলবিহারী বাজপেয়ীর পৈত্রিক বাড়ি থেকে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তরের জন্য কলসি ভরে মাটি নিয়ে যাওয়া হয় অযোধ্যায়। বিশ্বহিন্দু পরিষদের আধিকারিক আশিষ আর্য জানিয়েছেন, আগ্রা ও মথুরা ছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর পৈতৃক গ্রামের ভিটের মাটি…
Read More
সুশান্তের বান্ধবীকে সমন পাঠালো ইডি

সুশান্তের বান্ধবীকে সমন পাঠালো ইডি

পাটনার রাজেন্দ্র নগর থানায় সুশান্তের বান্ধবী রিয়া, তাঁর ভাই শৌভিক-সহ মোট পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবা কৃষ্ণ কুমার সিং। রিয়ার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন তিনি। ১৫ কোটি টাকার রহস্যজনক লেনদেনের পিছনে থাকা সত্যি প্রকাশ্যে আনতে তদন্তে নামে ইডি। এ বার রিয়া চক্রবর্তীকে সমন পাঠালো ইডি। শুক্রবারের মধ্যে রিয়াকে হাজিরা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে সবচেয়ে বেশি জল্পনা হচ্ছে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে নিয়ে। তবে রিয়া কোথায় রয়েছেন তা কিছুতেই জানা যাচ্ছে না। বিহার পুলিশও হন্যে হয়ে খুঁজছে রিয়াকে। যদিও এখনও তাঁর খোঁজ পাওয়া যায়নি। জানা গিয়েছে গভীর রাতে মুম্বইয়ের বাড়ি…
Read More
করোনামুক্ত হয়ে  ফিরলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

করোনামুক্ত হয়ে ফিরলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

গত মাসের ২৫ তারিখ করোনা ধরা পড়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের। তাঁর কোনও তেমন লক্ষণ ছিল না এই মারণ রোগের। তবুও ঝুঁকি না নিয়ে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে ১১ দিন পর করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন শিবরাজ সিং চৌহান। আপাতত তাঁকে এক সপ্তাহ বাড়িতে কোয়ারেন্টাই করে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।  বুধবার চিরায়ু হাসপাতাল মেডিক্যাল জানিয়েছে যে গত ১০ দিন ধরে অ্যাসিমটোম্যাটিক ছিলেন শিবরাজ। তাঁর শরীরের সব অঙ্গ প্রতঙ্গ ঠিকঠাক কাজ করছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এরপর আইসিএমআর-এর নিয়ম অনুযায়ী ছাড়া পেলেন শিবরাজ।
Read More
লকডাউন উপেক্ষা করে শিলিগুড়ির রাস্তায় দাপিয়ে বেরাল রাম ভক্তরা!

লকডাউন উপেক্ষা করে শিলিগুড়ির রাস্তায় দাপিয়ে বেরাল রাম ভক্তরা!

রাজ্যে চলেছ সাপ্তাহিক লকডাউন।কিন্তু এই লকডাউনকে উপেক্ষা করে রামভক্তরা দাপিয়ে বেরাল শহর শিলিগুড়ি জুড়ে। একদল রামভক্ত বাইক বাহিনীর দল গেরুয়া ফেট্টি পরে ,হাতে গেরুয়া পতাকা নিয়ে একই বাইকে দুই তিনজন করে বসে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শহর পরিক্রমা করল।সঙ্গে জয় শ্রীরামের জয়ধ্বনি । রাম মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর অনুষ্ঠান শুরু হওয়ার মুহূর্ত থেকেই দেশ তথা রাজ্যজুড়ে এক রামনামের ঢেউ ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে।এই অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শিলিগুড়ির একদল রামভক্তের দল শিলিগুড়ি বর্ধমান রোড দিয়ে এয়ার ভিউ মোড়ের মহানন্দা ব্রিজের নিচ দিয়ে আবার পুরো সেবক রোডের দাপিয়ে বেরাল।এই মিছিলের মাঝখানে দেখা গেল এক পুলিশের ভ্যানকেও।এই ঘটনায় শহরজুড়ে ব্যাপক নিন্দার…
Read More
করোনামুক্ত হয়ে বাড়ি ফিরছেন শঙ্কর ঘোষ

করোনামুক্ত হয়ে বাড়ি ফিরছেন শঙ্কর ঘোষ

চার পাঁচদিনের মাথায় করোনা থেকে মুক্তি পেয়ে বাড়ির পথে শিলিগুড়ি কর্পোরেশনের প্রশাসক মন্ডলীর সদস্য শঙ্কর ঘোষ।তাঁর সঙ্গে মুক্তি পেলেন তাঁর মাও। গত ২ তারিখ করোনায় সংক্রমণ হয়ে কোভিড হাসপাতালে ভর্তি হন শঙ্কর ঘোষ। চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে আজ মায়ের সঙ্গে বাড়ি ফিরছেন তিনি। ডাক্তারদের তরফ থেকে জানানো হয়েছে যে তাঁর রিপোর্ট নেগেটিভ আসার পরেই তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে।সেই সঙ্গে আজ ডিসান হাসপাতাল থেকে প্রায় ১৭ জনকে ছাড়া হচ্ছে।
Read More
অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ইস্টার্ন বাইপাসে

অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ইস্টার্ন বাইপাসে

এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহকে রাস্তায় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস বানেশ্বর মোড় সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন দুপুর বেলা রাস্তার ধারে এক ব্যক্তির মৃতদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা।তারাই পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহকে ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ।মৃতদেহের পরিচয় জানা যায় নি এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফ থেকে
Read More
নোভ্যাভ্যাক্সের ভ্যাকসিন ট্রায়ালের রিপোর্ট ইতিবাচক

নোভ্যাভ্যাক্সের ভ্যাকসিন ট্রায়ালের রিপোর্ট ইতিবাচক

মার্কিন ফার্মা জায়ান্ট মোডার্না ও ফাইজারের সঙ্গে ভ্যাকসিন দৌড়ে এগিয়ে গেল আরও এক ফার্মাসিউটিক্যাল কোম্পানি নোভাভ্যাক্স। মেরিল্যান্ডের এই বায়োটেকনোলজি ফার্ম ভ্যাকসিন তৈরির জন্যই জনপ্রিয়। এর আগে এইচআইভি, হেপাটাইটিস বি-এর ভ্যাকসিন বানিয়েছিল এই সংস্থা। সুখবর দিল নোভাভ্যাক্স। প্রথম পর্যায়ের ট্রায়ালের রিপোর্ট সামনে এনে নোভ্যাভ্যাক্স দাবি করেছে, করোনার টিকা মানুষের শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করেছে। টিকার প্রভাব ইতিবাচক। টি-কোষ সক্রিয় হয়ে রোগ প্রতিরোধ শক্তি গড়ে তুলছে। নোভ্যাভ্যাক্সের ভ্যাকসিন গবেষণার প্রধান ভাইরোলজিস্ট ডক্টর গেগরি গ্লেন বলেছেন, এই ভ্যাকসিন মানুষের শরীরে সম্পূর্ণ নিরাপদ। দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের রিপোর্টও ভাল। সেপ্টেম্বর থেকে টিকার তৃতীয় স্তরের ট্রায়াল শুরু হবে। সব ঠিক থাকলে ডিসেম্বরের আগেই ভ্যাকসিন চলে…
Read More
রাজগঞ্জ ব্লকেও হবে রাম মন্দির !

রাজগঞ্জ ব্লকেও হবে রাম মন্দির !

অযোধ্যার রাম মন্দিরের ভূমি পুজোর পাশাপাশি একই দিনে রাজগঞ্জ ব্লকেও রাম মন্দিরের শিলান্যাস হল।অযোধ্যাতে রামমন্দিরের যেদিন পুজো শুরু হবে একইদিন থেকে এখানেও নির্মাণ ও পূজার্চনা শুরু হবে বলে জানা গিয়েছে। জানা গেছে আজকের দিনটি স্মরণে রাখতে এবং এলাকার রামভক্ত মানুষের উৎসাহে রাজগঞ্জের মগরাডাঙ্গীতে ও রাম মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর অনুষ্ঠান করা হলো বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএস ও বিজেপির নেতা কর্মীরা
Read More
আইপিএলের নতুন স্পনসরের খোঁজ শুরু ,টেন্ডার আসছে শীঘ্রই

আইপিএলের নতুন স্পনসরের খোঁজ শুরু ,টেন্ডার আসছে শীঘ্রই

ভারতবাসীর প্রবল চাপে পড়ে টাইটেল স্পনসর ভিভো সরে দাঁড়াতেই নতুন করে স্পনসর খোঁজ শুরু করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল আয়োজনের শেষ মুহূর্তে স্পনসরের খোঁজ একটু হলেও চাপে রাখবে আয়োজন কমিটিকে। চীনা সংস্থা ভিভোর বিকল্প স্পনসর খুঁজতে তাই দ্রুত টেন্ডার ডাকছে বোর্ড।হাতে সময়ও কম তাই দ্রুত এই স্পনসর সমস্যা মেটাতে চায় ক্রিকেট বোর্ড। দেশ জুড়ে চীনা বর্জনের দাকেও প্রথমে বোর্ড ভিভোকেই সিলমোহর দিলেও পুরো ইউ টার্ন নিয়ে আইপিএল থেকে নিজেই এক বছরের জন্য সরে দাঁড়াচ্ছে চীনা সংস্থা ভিভো
Read More