editor

11195 Posts
সামনে এল নিসান ম্যাগনাইট কনসেপ্টের ইন্টেরিয়র ইমেজ

সামনে এল নিসান ম্যাগনাইট কনসেপ্টের ইন্টেরিয়র ইমেজ

গত মাসে গ্লোবাল আনভেইল হয়েছিল, এবার নিসান ম্যাগনাইট কনসেপ্টের ইন্টেরিয়র ইমেজ সামনে নিয়ে এল নিসান ইন্ডিয়া। এতে ড্যাশবোর্ড ও কেবিন স্পেসের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। নিসানের এসইউভি ইতিহাসে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে নিসান ম্যাগনাইট কনসেপ্ট, একথা উল্লেখ করে নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব বলেন, শুধু এক্সটেরিয়র নয়, এই গাড়ির ইন্টেরিয়রেও গুরুত্ব পেয়েছে প্রিমিয়ামনেস, সফিস্টিকেশন ও রুমিনেস। এর ডিজাইন ফিলসফির কোর এলিমেন্টগুলি প্রোডাকশন মডেলে থাকবে, যা বর্তমানে উন্নীত করার কাজ চলছে – আরও উন্নতমানের প্রযুক্তি-সহ। এটি হবে এই সেগমেন্টের এক গেম-চেঞ্জার। নিসানের এসইউভি হেরিটেজ ও অ্যাডভান্সড টেকনোলজি নির্ভর নিসান ম্যাগনাইট কনসেপ্ট ডিজাইন করা হয়েছে স্টাইলিশ ডিজাইন-সহ এক প্রিমিয়াম অফারিং…
Read More
ব্ল্যাক জন্ডিসের ওষুধে আশার আলো দেখচ্ছেন গবেষকরার

ব্ল্যাক জন্ডিসের ওষুধে আশার আলো দেখচ্ছেন গবেষকরার

বিশ্বের পাঁচটি দেশ ইতিমধ্যেই করোনা -রোগীদের জন্য ব্ল্যাক জন্ডিসের ওষুধ দিচ্ছেন৷ করোনা ভাইরাস রোগীদের চিকিৎসার জন্য রোহতক পিজিএই ব্ল্যাক জন্ডিসের ওষুধের ব্যবহার করছেন৷ তাঁরা এই ওষুধ ব্যবহার করার জন্য তাঁরা পেয়ে গেছেন৷ হেলথ ইউনিভার্সিটির প্রধান চিকিৎসক ওপি কালরা এই তথ্য জানিয়েছেন৷ এই বিশেষ পরীক্ষার জন্য ৮৬ লক্ষ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে৷ এই ট্রায়াল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে৷ সেই সব দেশ ইতিমধ্যেই এই ওষুধ ব্যবহারের পজিটিভ ফলাফল পেয়েছে দেখেই অনুপ্রাণিত হয়ে Rohtak PGI এই ওষুধ ব্যবহারের জন্য অনুমতি চায়৷ এরপরেই ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি -র থেকে অনুমতি দেওয়া হয়৷ যদি অন্য দেশের তুলনায় নিজেদের দেশের এই ব্ল্যাক জন্ডিসের ওষুধ ভাল কাজ করে…
Read More
সান ফার্মার ফেভিপিরাভির লঞ্চ্‌ হল ভারতে

সান ফার্মার ফেভিপিরাভির লঞ্চ্‌ হল ভারতে

সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড মাইল্ড থেকে মডারেট কোভিড-১৯ রোগীদের জন্য ভারতে লঞ্চ্‌ করল ফ্লুগার্ড (ফেভিপিরাভির ২০০মিগ্রা)। এর দাম ট্যাবলেট-প্রতি মাত্র ৩৫ টাকা। সান ফার্মা’র সিইও (ইন্ডিয়া বিজনেস) কীর্তি গনোরকার জানান, দেশে প্রতিদিন ৫০ হাজারেরও বেশি কোভিড-১৯ আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে, তাই চিকিৎসকদের আরও দ্রুত বেশিমাত্রায় ঔষধের প্রয়োজন। সান ফার্মা ফ্লুগার্ড লঞ্চ্‌ করছে সাশ্রয়ী মূল্যে যাতে আরও অধিকসংখ্যক রোগীর কাছে তা পৌঁছাতে পারে ও তাদের আর্থিক চাপ লাঘব করতে পারে। উল্লেখ্য, মাইল্ড থেকে মডারেট কোভিড-১৯ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ফেভিপিরাভির’ই ভারতে একমাত্র অনুমোদিত অ্যান্টি-ভাইরাল চিকিৎসা। সান ফার্মা সরকার ও চিকিৎসক সমাজের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে যাতে দেশের সর্বত্র রোগীদের কাছে এই…
Read More
রাম পুজোতে বাধা পুলিশের, উত্তেজনা ধুপগুড়ির শালবাড়িতে

রাম পুজোতে বাধা পুলিশের, উত্তেজনা ধুপগুড়ির শালবাড়িতে

রাম মন্দির ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে মন্দিরে পুজোকে কেন্দ্র করে উত্তেজনা ধুপগুড়ির শালবাড়িতে। রাম মন্দিরের ভিত্তি প্রস্তর।অনুষ্ঠান উপলক্ষে ধুপগুড়িতে পুজোর কার্যক্রম নেওয়া হয় স্থানীয় কয়েকজনকে নিয়ে।স্থানীয়দের অভিযোগ পুলিশ এসে তাদের মন্দিরে পুজোর অনুষ্ঠান বন্ধ করতে বলে।তারা সমস্ত বিধিনিষেধ মেনেই পুজোর আয়োজন করলেও পুলিশ তাদের পুজো বন্ধের জন্য চাপ দেয়।এদিকে পুলিশের বক্তব্য এই লকডাউনে পুলিশের অনুমতি না নিয়ে পুজোর আয়োজন করেছে ।ঘটনাস্থল থেকে স্থানীয়দের সরিয়ে দেয় পুলিশ ।সঙ্গে পুজোও বন্ধ করে ।
Read More
সম্পুর্ন লকডাউনে ছাড় চা শিল্প

সম্পুর্ন লকডাউনে ছাড় চা শিল্প

রাজ্যে চলছে নির্ধারিত দিনে সম্পুর্ন লকডাউন। এই সম্পুর্ন লকডাউনেও চা শিল্পে ছাড় ঘোষণা করেছে রাজ্য।ফলে চা চাষি মহলে মুখে চওড়া হাসি। বর্তমান করোনা পরিস্থিতিতে চায়ের দাম ঊর্ধমুখী হওয়ায় স্বস্তির হাওয়া চা মহলে। কিছুদিন ধরেই কাঁচা চা পাতার ভালোই দাম পাচ্ছে ক্ষুদ্র চাষীরা। আর এই আশাকে সম্বল করে ঘুরে দাঁড়াতে মরিয়া চাশিল্প ।পাহাড়ের পাশাপাশি সমতলেও এখন চা চাষে আগ্রহ বাড়ছে।আর বর্তমানে চা শিল্প কে লকডাউনের বাইরে রাখায় দ্রুত গতিতে চলছে চা তোলা ও চা তৈরি। বর্তমানের লকডাউনে যখন সব ব্যবসায় মন্দা চলছে ,তখন লকডাউনে ছাড় চা শিল্পকে কিছুটা হলেও অক্সিজেন জোগাবে বলে মনে করছে ব্যবসায়ী মহল
Read More
করোনা আক্রান্ত সঙ্গীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম

করোনা আক্রান্ত সঙ্গীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম

এ বার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন বিনোদনের জগতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম। বুধবার তিনি জানিয়েছেন, তাঁর জ্বর ছিল। ঠান্ডা লেগে সর্দিকাশিও হয়েছিল। এরপরই কোভিড ১৯ পরীক্ষা করতে চান তিনি। পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ডাক্তাররা তাঁকে বাড়িতেই কোয়ারানটিনে থাকার পরামর্শ দিয়েছিলেন। যদিও এসপি বালাসুহ্মণ্যম চুলাইমেড়ুর হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। কারণ তাঁকে নিয়ে খুবই উদ্বিগ্ন তাঁর পরিবার। তিনি একেবারেই সুস্থ আছেন বলেও জানিয়েছেন শিল্পী।
Read More
সুশান্তের মৃত্যু রহস্যের মধ্যে বিস্ফোরক মন্তব্য মুম্বইয়ের পুলিশকর্তার

সুশান্তের মৃত্যু রহস্যের মধ্যে বিস্ফোরক মন্তব্য মুম্বইয়ের পুলিশকর্তার

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের মধ্যে এবার বিস্ফোরক মন্তব্য করলেন মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার পরমজিৎ সিং দাহিয়া। তাঁর দাবি, ফেব্রুয়ারি মাসে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে থানায় ডেকে চাপ দিতে বলেছিলেন সুশান্তের জামাইবাবু আইপিএস অফিসার ওপি সিং। রিয়া যাতে সুশান্তের সঙ্গে সম্পর্ক ভেঙে তাঁর জীবন থেকে বেরিয়ে যান, তার জন্য এই কথা নাকি সুশান্তের জামাইবাবু তাঁকে বলেছিলেন। তিনি হলেন হরিয়ানার আইপিএস অফিসার ওপি সিং। পরমজিৎ বলেন, তাঁকে ১৮ ও ২৫ ফেব্রুয়ারি হোয়াটসঅ্যাপে মেসেজ করে এই কথা বলেন ওপি সিং। এমনকি ৫ ফেব্রুয়ারি নাকি মুম্বই এসেওছিলেন সুশান্তের জামাইবাবু। সেকথা সুশান্তকে জানানোর কথাও নাকি বলেছিলেন তিনি।
Read More
রাম মন্দির ভিত্তি প্রস্তর: কোচবিহারে উৎসবের চেহারা

রাম মন্দির ভিত্তি প্রস্তর: কোচবিহারে উৎসবের চেহারা

অযোধ্যায় চলছে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানের আমেজে মাতোয়ারা কোচবিহার।এই উপলক্ষে সেজে উঠছে কোচবিহার শহর।রাম মন্দির ভূমি স্থাপনের পর গোটা কোচবিহারে উৎসবের চেহারা নিয়েছে । সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে চলে পুজো আর্চনা এবং দুপুর হতেই রাস্তার বিভিন্ন মোড়ে ফাটানো হয় আতশবাজি এবং মিষ্টি মুখ করোনা হয় সাথে বাড়ি বাড়িতে শঙ্খ ধ্বনি দেওয়া হয় ।অকাল দিপাবলি নেমে এসেছে কোচবিহারে এবং বিশ্ব হিন্দু পরিষদ এর পক্ষ থেকে জানানো হয় প্রত্যেকটা বাড়িতে সন্ধ্যা হওতেই প্রদীপ চালানো হবে যেহেতু করোনা আবহ চলছে তাই প্রত্যেকটা বাড়ি থেকেই প্রদীপ জ্বালিয়ে উৎসব পালন করা হবে। চেহারা নিয়েছে মেজাজ কার্যত
Read More
তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি শিলিগুড়িতে ,গ্রেপ্তার দুই

তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি শিলিগুড়িতে ,গ্রেপ্তার দুই

রাম মন্দিরের ভিত্তি প্রস্তর তথা মন্দির পুনঃনির্মাণ উপলক্ষে শিলিগুড়ি বিজেপির কর্মীরা পতাকা ও ব্যানার লাগাতে গেলে সংঘর্ষ বাধে তৃণমূলের কর্মী সমর্থকের সঙ্গে।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৩২ নং ওয়ার্ডের বলাকা মোড়ে। জানা গিয়েছে আজ সকাল থেকেই ৩২ নম্বর ওয়ার্ড জুড়ে পতাকা লাগানোর কর্মসূচি নেয় বিজেপি কর্মী-সমর্থকরা।এমন সময় চড়াও হয় তৃণমূল কর্মীরা।বিজেপি-তৃণমূলের হাতাহাতিতে উত্তেজনা ছড়ায় বলাকা মোড়ে।পুলিশ এসে দুজনকে গ্রেপ্তার করেছে।জানা গিয়েছে গ্রেপ্তার হওয়া ওই দুইজন বিজেপি কর্মী।পুলিশ এসে ঘটনাটিকে নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় তৃণমূল পাল্টা অভিযোগ করে যে লকডাউনের দিন বাইরে থেকে গাড়ি করে লোক এনে মোড়ে জয় শ্রী রাম বলে তৃণমূল কর্মীদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করে।
Read More
উত্তরবঙ্গে ফের বিজেপি নেতাকে খুন

উত্তরবঙ্গে ফের বিজেপি নেতাকে খুন

উত্তরবঙ্গে ফের বিজেপি নেতাকে খুন। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বিধায়কের পর এবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক মিঠুন বর্মনকে খুন করা হয়এমনই অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে । অভিযোগের তির শাসকদল তৃণমূলের গুন্ডাবাহিনীর দিকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় ময়নাগুড়ি জুড়ে।এদিন মৃত কর্মীর প্রতি শ্রদ্ধা ও ঘটনার বিস্তারিত জানতে ময়নাগুড়ি পৌঁছান রাজ্য বিজেপি নেতা রথিন বোস।তিনি মিঠুনের পরিবারকে শান্তনা জানান।এবং অন্যান্য কর্মীদের কাছে ঘটনার বিবরণ শোনেন।তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং পুলিশকে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন ।অপরাধীকে চিহ্নিত করে ফাঁসির দাবি তুলেছেন বিজেপি নেতা কর্মীরা
Read More
রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে  উত্তর দিনাজপুরে চলছে সংকীর্তন

রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে উত্তর দিনাজপুরে চলছে সংকীর্তন

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ বুধবার, ৫ অগাস্ট শুরু হচ্ছে রাম মন্দিরের নির্মাণ কাজ৷ সেই উপলক্ষে অযোধ্যায় ভূমি পুজোর আয়োজন করা হয়েছে৷রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে সেজে উঠছে গোটা অযোধ্যা ৷ অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজা উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার বিশ্ব হিন্দুপরিষদের পক্ষ থেকে  দফতরের সামনে নাম সংকীর্তন চলছে। পুজোয় অংশ নিলেন বিজেপির মহিলা কর্মীরা। শঙ্খ বাজিয়ে ,উলুধ্বনি দিয়ে রামের নামে জয়গান। আজ ঐতিহাসিক দিন বললেন বিজেপির মহিলা কর্মীরা।
Read More
অযোধ্যায় ভূমি পুজোর দিনে মুখ্যমন্ত্রীর টুইট

অযোধ্যায় ভূমি পুজোর দিনে মুখ্যমন্ত্রীর টুইট

অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর দিনে একটি টুইট করে সম্প্রীতির বার্তা দিতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা টুইটে লিখেছেন, “হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান/একে অপরের ভাই-ভাই! আমার ভারত মহান, মহান আমার হিন্দুস্তান! আমাদের দেশ তার চিরায়ত বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করে চলেছে, এবং আমাদের শেষ নিশ্বাস পর্যন্ত ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সংরক্ষিত রাখবো”। পর্যবেক্ষকদের অনেকের মতে, মুখ্যমন্ত্রীর এই টুইটের যেমন প্রশাসনিক গুরুত্ব রয়েছে তেমনই রাজনৈতিক ভাবেও অর্থবহ। তাৎপর্যপূর্ণ হল, টুইটে কোথাও সরাসরি রাম মন্দিরের কথা লেখেননি তৃণমূলনেত্রী। ভূমি পুজোর প্রসঙ্গও উত্থাপন করেননি তিনি। অযোধ্যার সমারোহকে সামনে রেখে দিলীপ ঘোষরা যখন সাংস্কৃতিক রাষ্ট্রবাদের কথা বলছেন, তখন কৌশলে ‘বৈচিত্রের মধ্যে ঐক্যের’ কথা স্মরণ…
Read More
রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে শোভাযাত্রা আটকাল পুলিশ।

রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে শোভাযাত্রা আটকাল পুলিশ।

রাম মন্দিরের পুনর্নির্মাণ উপলক্ষে ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্দেশে মাথাভাঙ্গায় বের করা হল বর্ণাঢ্য শোভাযাত্রা।কিন্তু মাথাভাঙ্গা পুলিশ এসে এই শোভাযাত্রা বন্ধ করে দেয় পুলিশ। দক্ষিণ পচাগর থেকে রেলিটি পচাগর মেইন রোডে উঠতে গেলে পুলিশ আটকে দেয়।পুলিশ জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে কোনোমতে র‍্যালি বের করা যাবে না। লকডাউন থাকায় র‍্যালিটি মেইন রোডে উঠতে বাধা দিয়ে নিজ এলাকায় রেলী করতে বলেন পুলিশ। এরপর র‍্যালিটি মাথাভাঙ্গা ১০ নাম্বার ওয়ার্ড পরিক্রমা করে।পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানিয়ে হিন্দু জাগরণ মঞ্চের এক কার্যকর্তা বলেন, আমরা সামাজিক দূরত্ব মেনে রেলি করছিলাম কিন্তু পুলিশ অনৈতিকভাবে আমাদের এই শোভাযাত্রা আটকে দেয়।
Read More
এসওএস কলকাতাছবির শ্যুটিং চলছে কলকাতায়

এসওএস কলকাতাছবির শ্যুটিং চলছে কলকাতায়

করোনা আবহে কলকাতায় চলছে বাংলা ছবির শ্যুটিং। টলিউডে চলছে এসওএস কলকাতার ছবি শ্যুটিং। অভিনেত্রী এনা সাহা এই ছবির অন্যতম প্রযোজক। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন যশ দাশগুপ্ত, অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরৎ জাঁহান। এই ছবিতে সঞ্জনা নামে এক চরিত্রে অভিনয় করেছেন নুসরৎ। শহরের একটি পাঁচতারা হোটেলে এই ছবির শ্যুটিংয়ের মাঝে মিমি বলেন, "নারীকেন্দ্রিক এই ছবি সন্ত্রাসবাদী হানার ছক ও তা ভেস্তে দেওয়ার গল্প।" নুসরৎ বলেছেন, "এই সঙ্কটের পরিস্থিতিতে ফের কাজে ফিরতে পেরেছি। এটাই বড় স্বস্তি। এই ছবির শ্যুটিং শেষের দিকে আশা করছি পুজোর মধ্যে ছবি মুক্তি সম্ভব।" পুজোর সময় মুক্তি পাবে এসওএস কলকাতা।
Read More