editor

11195 Posts
জিটিএ ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে কেন্দ্রকে বিঁধলেন জিবেশ সরকার

জিটিএ ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে কেন্দ্রকে বিঁধলেন জিবেশ সরকার

পাহাড় ইস্যুতে কেন্দ্রের ডাকা ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে কেন্দ্রকে বিঁধলেন জিবেশ সরকার।কেন্দ্রের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকে যাবে না রাজ্য ও গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিরা। এই পরিস্থিতির জন্য বিজেপি শাসিত কেন্দ্রকেই দায়ী করলো দার্জিলিং জেলা সিপিএম।শনিবার এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, কেন্দ্রের উচিৎ ছিল সকলের সহমত নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা। জিটিএর কাজের মূল্যায়নের জন্য রাজ্য ও গোর্খা জনমুক্তি মোর্চাকে নিয়ে আগামী ৭ আগস্ট ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচীবের সভাপতিত্বে বৈঠক হওয়ার কথা ছিল দিল্লীর নর্থ ব্লকে। কিন্তু কেন্দ্রের ডাকা এই ত্রিপাক্ষিক বৈঠক বয়কট করবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। একই পথে হেটেছে গোর্খা জনমুক্তি মোর্চাও। এই প্রসঙ্গে সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক…
Read More
করোনা আবহে লকডাউনের মাঝে খুশির খবর বেঙ্গল সাফারিতে।বেঙ্গল সাফারি সূত্রে জানা গেছে শিলা আবার গর্ভবতী হয়েছে।এবার আর গর্ভবতী হওয়ায় সাফারির কর্মচারীদের মধ্যে খুশির সঙ্গে তৎপরতাও দেখা দিয়েছে। এর আগে শিলা নামে বাঘটি তিনটি সন্তানের জন্ম দিয়েছিল।কর্মচারীরা জানান যে প্রতিদিন নজরে রাখা হচ্ছে শিলাকে। যথাযথ পরিমানে খাবার দেওয়া হচ্ছে,ডাক্তারের পরামর্শ মেনে তার নজরদারি বাড়ানো হয়েছে।আগের বাচ্চাগুলি অনেকটাই বড়ো হয়েছে। বেঙ্গল সাফারিতে শিলার গর্ভ সম্ভাবনায় উচ্ছসিত সমস্ত কর্মীগণ।
Read More
ইস্টবেঙ্গল ক্লাবের ১০১ তম  প্রতিষ্ঠা দিবস, কেক কেটে উদযাপন শিলিগুড়ি ফ্যান ক্লাবের

ইস্টবেঙ্গল ক্লাবের ১০১ তম প্রতিষ্ঠা দিবস, কেক কেটে উদযাপন শিলিগুড়ি ফ্যান ক্লাবের

শতবর্ষ পেরিয়ে একশো এক তম বৎসরে পা রাখল ইস্টবেঙ্গল ক্লাব। ১লা আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের ১০১ বছর পূর্ন হল। ইস্টবেঙ্গল দ্যা হার্ট অফ শিলিগুড়ি ফ্যান ক্লাবের তরফে এদিন শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে ক্লাবের পতাকা উত্তোলন ও কেক কেটে দিনটি পালন করে সদস্যরা।সামাজিক দূরত্ব বজায় রেখেই এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যান ক্লাবের সদস্যরা। ইস্টবেঙ্গল দ্যা হার্ট অফ শিলিগুড়ি ফ্যান ক্লাবের তরফে থেকে জানানো হয় এই দিনটি নিয়ে তাদের অনেক পরিকল্পনা ছিল, তবে করোনা আবহের জন্য শহরজুড়ে যা পরিস্থিতি রয়েছে, তারফলে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করা সম্ভব হয়নি।এদিনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে করোনা আবহে সকলকেই সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলার আবেদনও জানান ইস্টবেঙ্গল দ্যা…
Read More
বালাসনে নদীভাঙন, নদীগর্ভে পাঁচটি বাড়ি

বালাসনে নদীভাঙন, নদীগর্ভে পাঁচটি বাড়ি

দার্জিলিংয়ের ভারী বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে বালাসন ।জল কমতেই দেখা দিয়েছে ভাঙন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালাসনের নদী এলাকার পাঁচটি বাড়ি ভেসে গিয়েছে নদীর স্রোতে। পুরো এলাকা জলমগ্ন। স্থানীয় এক বাসিন্দাদের অভিযোগ যে প্রতি বছর বন্যায় জল জমে যায় পুরো এলাকায়।নদী বাঁধ ভেঙেছে অনেকদিন দিন। স্থানীয় প্রশাসনের উদাসীনতার দিকে আঙ্গুল তুলেছেন তারা। এমন পরিস্থিতিতে এলাকা পরিস্থিতি দেখতে যান বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্র বোস।এলাকাবাসীর দাবি দ্রুত বাঁধের ব্যবস্থা না করলে এলাকার আরো ঘরবাড়ি নদীগর্ভে ভেসে যাবে
Read More
করোনামুক্ত হলেন উদয়ন গুহ

করোনামুক্ত হলেন উদয়ন গুহ

করোনামুক্ত হলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। আগামীকাল হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। প্রসঙ্গত ২২ জুলাই কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন উদয়নবাবু। করোনার উপসর্গ থাকায় টেস্ট করানো হয়। মঙ্গলবারই নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।পরে সোশাল মিডিয়ায় নিজেই নিজের অসুস্থতার কথা জানান উদয়ন গুহ। আজ একইভাবে তিনি ফেসবুকে পোস্ট করেন জানান  সকলস্তরের মানুষের আশীর্বাদে আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি আগামীকাল শিলিগুড়ি থেকে দিনহাটায় ফিরছি।
Read More
আগামী  সোমবার ও মঙ্গলবার নবান্ন এ স্যানিটাইজেশন ,বন্ধ থাকবে কাজ

আগামী সোমবার ও মঙ্গলবার নবান্ন এ স্যানিটাইজেশন ,বন্ধ থাকবে কাজ

করোনাভাইরাস এর জেরে ইতিমধ্যেই নবান্ন কে মোট 15 বার এই স্যানিটাইজ করা হয়েছে।করোনা ভাইরাস এর জেরে একদিকে যখন নাজেহাল গোটা দেশবাসী তখন রেহাই নেই সেই ভাইরাসের আঘাত থেকে রাজ্য সরকারের প্রধান কার্যালয় নবান্নর। 31 শে জুলাই নবান্ন কে স্যানিটাইজেশন করা হয়েছে। তার পরেও শনিবার তথ্য ও সংস্কৃতি আধিকারিক জানিয়েছেন আগামী সোমবার অর্থাৎ ৩রা আগস্ট এবং ৪ঠা অগাস্ট নবান্ন কে সম্পূর্ণ স্যানিটাইজ করা হবে। যার ফলে রাজ্য সরকারের প্রধান কার্যালয় নবান্ন বন্ধ থাকবে। 1214253818 অন্যদিকে জানিয়ে রাখা যায় আগামী 5 ই আগস্ট সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। তাই বুধবারও সম্পূর্ণ বন্ধ থাকবে নবান্ন। উল্লেখ্য রাজ্যে প্রথম করোনা ভাইরাস…
Read More
আইপিএলে ক্রিকেটারদের সপ্তাহে দুবার করাতে হবে করোনা টেস্ট!

আইপিএলে ক্রিকেটারদের সপ্তাহে দুবার করাতে হবে করোনা টেস্ট!

সরকারি ভাবে ঘোষণা না হলেও ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহীতে শুরু হচ্ছে এবারের আইপিএল। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এমনই আশার বাণী শুনিয়েছেন বলে খবর সেই সঙ্গে বর্তমান পরিস্থিতির বিধিনিষেধ নিয়ে সতর্ক করেছেন ফ্রাঞ্চাইজিগুলিকে। সেখানে বলা রয়েছে প্রত্যেক টিমের প্লেয়ারদের সপ্তাহে দুবার ও দু সপ্তাহে চার বার করোনা রিপোর্ট করাতে হবে।বিসিসিআই ২৫৪ পাতার এক SOP প্রদান করেছে প্রত্যেক ফ্রাঞ্চাইজির কাছে।প্রত্যেক ধারাভাষ্যকারদের ৬ ফিট দূরত্বে বসতে হবে। প্রত্যেক টিমের সাথে একটি করে মেডিকেল টিম থাকবে।আইপিএলের ম্যাচ গুলো বায়ো – বাবলের মধ্যে হবে
Read More
পাঁচিল ভেঙে চাপা পরে মৃত্যু এক মহিলার, আহত  আরো এক

পাঁচিল ভেঙে চাপা পরে মৃত্যু এক মহিলার, আহত আরো এক

টানা ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল পাঁচিল।আর পাঁচিল ভেঙে চাপা পড়ে প্রাণ হারালেন এক মহিলা।ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। সূত্রের খবর, বর্ষণের ফলে শুক্রবার রাত্রে সাহুডাঙ্গীর অধিকার পল্লীতে একটি কারখানার দেওয়াল ভেঙে দুই মহিলা জখম হয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার।আহত আরেক মহিলা ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায় ।আহত ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে,এবং ঘটনাটি খতিয়ে দেখছে
Read More
বিজেপিতে শুভেন্দু অধিকারী?

বিজেপিতে শুভেন্দু অধিকারী?

লোকসভার আগে থেকেই দূরত্ব বেড়েছিলো, তৈরি হয়েছিল জল্পনা ।রাজ্য রাজনীতিতে কান পাতলেই শোনা যাচ্ছে এখবর।।আগামী অক্টোবর মাসেই বিজেপিতে যোগ দিতে পারেন বলেও জল্পনা গত লোকসভা ভোট থেকে তৃণমূলের লাইমলাইট থেকে কিছুটা সরে এসেছে শুভেন্দু অধিকারী।তৃণমূলের নবগঠিত কমিটিতেও প্রাধান্য পাননি তৃণমূলের এই পোড় খাওয়া নেতা ।নতুন রাজ্য কমিটিতে স্থান পেয়েছে ছত্রধর মাহাতোর মতো অনেক নেতা।শুভেন্দুকে বাদ দিয়ে প্রাক্তন মাওবাদী নেতা ছত্র্ধর মাহাতোর সভাপতি নিয়োগ যা শুভেন্দু অধিকারীর কাছে মোটেও সন্মানজনক হয়নি বলে জানা গেছে। তবে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান করলে দুই মেদিনীপুর সহ বাংলার অধিকাংশ জেলায় তৃনমূল যে সাংগঠিকভাবে দূর্বল হয়ে পড়বে তা বলাবাহুল্য।
Read More
সামাজিক দূরত্ব মেনে পালিত হলো ঈদ

সামাজিক দূরত্ব মেনে পালিত হলো ঈদ

 করোনা আবহে সারা বিশ্বের সাথে দেশে পালিত হলো ঈদ।যখন করোনা আবহে গোটা দেশ অসহায় হয়ে পরেছে এবং রাজ্যে চলছে লকডাউন তখন সামাজিক দূরত্ব মেনে পালিত হল ঈদ-অল-আযহা। গতকাল রাত থেকেই প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল জমায়েত না করে ঈদের নামাজ আদায় করতে হবে। আজ সকালে সামাজিক দূরত্ব মেনে ঈদের নামাজ পরে মুসলিম সম্প্রদায় এর মানুষেরা।
Read More
এই  মাসে ১৭ দিন বন্ধ থাকছে ব্যাংক !

এই মাসে ১৭ দিন বন্ধ থাকছে ব্যাংক !

চলতি মাসে ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। আগস্ট মাসে বেশ কয়েকটি ছুটির দিন পড়েছে আর সেই উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংক। এর ফলে অসুবিধায় পড়তে হতে পারে ব্যাংক এর গ্রাহকদের।রবিবার দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে। সব ছুটি একত্রিত করে এই আগস্ট মাসে ১৭ দিন ব্যাংক বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে, এমন কি বন্ধ থাকবে সমস্ত পরিষেবা।
Read More
GTA নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেবে না রাজ্য

GTA নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেবে না রাজ্য

আগামী ৭আগস্ট দিল্লিতে GTA নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেবে না রাজ্য।সাংবাদিক সম্মেলনে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।গতকাল সাংবাদিকদের GTA বৈঠক নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন যে কেন্দ্রের হুটহাট ডাকা এই বৈঠকে বিরক্ত রাজ্য।রাজ্য সরকার এই বৈঠকে অনাগ্রহী । রাজ্য সরকারের এই সিদ্ধান্ত মেনে স্বভাবতই এই বৈঠকে যোগ দেবেন না অনিত থাপা নেতৃত্বাধীন মোর্চা।মোর্চার সভাপতি বিনয় তামাং গতকালই ভার্চুয়াল বৈঠকে জানিয়ে দেন যে তারা কেন্দ্রের এই বৈঠকে যোগ দেবেন না।একমাত্র গোর্খাল্যান্ড নিয়ে আলোচনা হলেই তারা বৈঠকে অংশগ্রহণ করবেন
Read More
দেশে করোনা আক্রান্তের সংখ্যায় নয়া রেকর্ড। আনলক শুরু হওয়ার পর থেকেই দেশে লাগামহীনভাবে বাড়তে শুরু করেছে COVID-19 সংক্রমণ। একদিনেই নতুন করে আক্রান্ত হলেন ৫৭ হাজারের বেশি মানুষ। ফলে মোট আক্রান্ত প্রায় ১৭ লক্ষ। তবে, আক্রান্তের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও। এখনও পর্যন্ত প্রায় ১১ লক্ষ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৭ হাজার ১১৭ করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৮৮ জন। এই নিয়ে টানা তিনদিন ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন।
Read More
ভারতে নিষিদ্ধ হয়ে গিয়েছে আগেই ৷এ বার নিষেধাজ্ঞার খাঁড়া ঝুলছে মার্কিন যুক্তরাষ্ট্রেও৷ চিনের আগ্রাসী মনোভাবের খেসারত দিচ্ছে TikTok৷ সংস্থার বিরুদ্ধে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের অভিযোগ, TikTok ব্যবহারকারীর ডেটা চুরি করে বেজিংয়ে পাঠাচ্ছে৷ ফলে দেশের জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে৷ ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ একাধিক দেশে কোটি কোটি ব্যবহারকারী TikTok-এর৷ মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, আমেরিকার নাগরিকদের ব্যক্তিগত তথ্য সব বেজিংয়ে পাচার করে TikTok৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, শনিবারের মধ্যেই তিনি TikTok-কে নিষিদ্ধ করতে চলেছেন৷ ফ্লোরিডায় ট্রাম্প বলেন, 'আমরা আমেরিকায় টিকটক-কে ব্যান করতে চলেছি৷ জরুরিভিত্তিতে এগজিকিউটিভ অর্ডার পাশ করা হবে৷ আমার হাতে সে ক্ষমতা আছে৷'ওয়াল স্ট্রিট জার্নাল-এর রিপোর্ট অনুযায়ী, দ্রুত চিনা সংস্থা বাইটডান্স-এর…
Read More