editor

11195 Posts
আলিপুরদুয়ার জেলার খোয়ারডাঙ্গায়  পাঁচ দিনের সম্পূর্ণ লকডাউন

আলিপুরদুয়ার জেলার খোয়ারডাঙ্গায় পাঁচ দিনের সম্পূর্ণ লকডাউন

 আলিপুরদুয়ার জেলার খোয়ারডাঙ্গা এলাকা পাঁচ দিনের সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করা হলো।খোয়ারডাঙ্গা ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এবং খোয়ারডাঙ্গা ব্যাবসায়ী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এই লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত লকডাউন জারি থাকছে। এই লকডাউন সরকারি, বেসরকারি সকল বাসের সাথে অন্যান্য দোকান পাট বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবার দোকান খোলা থাকবে। এই বিষয়ে খোয়ারডাঙ্গা ব্যাবসায়ী কল্যাণ সমিতির সদস্য দীপঙ্কর রায় বলেন ” যদিও খোয়ারডাঙ্গা এলাকায় কোনো করোনা আক্রান্তের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাও আগাম সতর্কতা হিসেবে খোয়ারডাঙ্গা ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এবং আমাদের ব্যাবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এই লকডাউন। এই পরিস্থিতিতে সকলে সুস্থ…
Read More
হাতির হানায় ভাঙল বাড়ি আলিপুরদুয়ারে

হাতির হানায় ভাঙল বাড়ি আলিপুরদুয়ারে

বুনোহাতির হানায় ভাঙল চারটি বাড়ি।শনিবার ভোররাতে এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাঁওতালি গ্রামে।দাঁতাল হাতি হানা দিয়ে ভেঙ্গে দিল চারটি ঘর । এদিন ভোরে একটি দাঁতাল হাতি দক্ষিণ সাঁতালি এলাকায় প্রবেশ করে এলাকার বাসিন্দা পবিত্র কার্জী,রমেশ কার্জী,প্রকাশ ওরাও ও সুনিল বোরগাও এর ঘর ভেঙ্গে দেয়।রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে দক্ষিণ সাঁতালি এলাকার বসিন্দারা । এলাকার বাসিন্দারা জানান প্রতিদিন বুনো হাতি এলাকায় প্রবেশ করে কারো না কারো ঘর ভাঙছে জমির ফসল নষ্ট করছে। বাসিন্দাদের অভিযোগ, হাতি এসে ক্ষতি করে চলে যাওয়ার পর, বনদপ্তরের কর্মীরা আসে, যখন হাতি প্রবেশ করে তখন আসেনা বনকর্মীরা।
Read More
পথচলতি মানুষকে রাখির বদলে মাস্ক পড়াল জলপাইগুড়ি জেলা পুলিশ

পথচলতি মানুষকে রাখির বদলে মাস্ক পড়াল জলপাইগুড়ি জেলা পুলিশ

করোনা পালটে দিয়েছে মানুষের জীবনযাত্রা।করোনার আবহে রাখির বদলে তাই মাস্ক পড়াতে হচ্ছে পুলিশকে।পুলিশের এই অভিনব উদ্যোগ ও সচেতনতার বার্তার প্রশংসা করেছেন শহর ও জেলাবাসীরাখীর বদলে মাস্ক পরালো পুলিশ।উপস্থিত ছিলেন জেলা পুলিশের কর্তারা। সোমবার জলপাইগুড়ি জেলা পুলিশ মাস্ক বন্ধন কর্মসূচির আয়োজন করে শহরের থানা মোড়ে । করোনা পরিস্থিতিতে মাস্কের মধ্য দিয়ে শহরবাসী ও জেলাবাসীকে সচেতন করতে এই উদ্যোগ বলে দাবি পুলিশের।বিভিন্ন রঙের মাস্ক তুলে দেওয়া হয়। মাস্কের মধ্যে রাখী বন্ধন লেখা রয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি আই জি জলপাইগুড়ি রেঞ্জ কল্যাণ মুখোপাধ্যায়, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগনাথারাও ইলওয়াড, কোতোয়ালি থানার আই সি বিপুল সিংহা প্রমুখ।…
Read More
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অমিতাভ বচ্চন

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অমিতাভ বচ্চন

অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অমিতাভ বচ্চন।জুলাই মাসের ১১ তারিখ নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা ট্যুইট করে জানিয়ে ছিলেন অমিতাভ ৷ করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হন নানাবতী হাসপাতালে। সংক্রমণ ছড়িয়ে পড়ে তাঁর পরিবারে। অমিতাভের সঙ্গে সঙ্গে ছেলে-বউ-নাতি সবাই আক্রান্ত হন।করোনা আক্রান্ত হয়ে নানাবতীতে ভর্তি হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা বচ্চনও৷ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিষেক বচ্চন ৷সবাই সুস্থ হয়ে উঠলেও ছেলে অভিষেককে আরো কিছু দিন হাসপাতালে থাকতে হবে ৷কারণ, এখনও তিনি পুরো সুস্থ নয় ৷
Read More
করোনায় আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

করোনায় আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

 করোনার থাবা এবার মোদির সংসারে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ র করোনা আক্রান্ত হতেই উৎকন্ঠা ছড়িয়েছে দিল্লি জুড়ে। বর্তমানে তাঁকে করা হয়েছে গুড়গাঁওয়ের মেদান্তা  হাসপাতালে ভর্তি হয়েছে৷বছর ৫৫-র মোটাভাই নিজেই টুইটারে তাঁর করোনা সংক্রমনের খবর জানিয়েছেন।এখবর ছড়িয়ে পড়তেই বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বিজেপির দপ্তরে।আগে পর্যন্তও অমিত শাহ প্রধানমন্ত্রী সহ বিজেপির অনেক নেতা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।তাঁর নজরদারি করতে দিল্লির aims থেকে বিশেষ পর্যবেক্ষক চিকিৎসকদের প্রতিনিধি দল ৷ শরীরে করোনার প্রাথমিক লক্ষণ থাকায় অমিত শাহের কোভিড টেস্ট করা হয় ৷ রিপোর্টে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত ৷ ট্যুইট করে সেকথা নিজেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ একইসঙ্গে সম্প্রতি যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাদের প্রত্যেককেই কোভিড…
Read More
নন-মেট্রো শহরগুলিতে পার্পলের আয় বৃদ্ধি ঘটেছে ৫১%

নন-মেট্রো শহরগুলিতে পার্পলের আয় বৃদ্ধি ঘটেছে ৫১%

ভারতের অগ্রণী বিউটি মার্কেটপ্লেস পার্পল গত ৩ বছরে হুগলীর মতো নন-মেট্রো শহরগুলিতে অন্য সাতটি মেট্রো শহরের চেয়ে ৫১% বেশি আয়বৃদ্ধি ঘটাতে পেরেছে। ফলে পার্পলের নন-মেট্রো রেভিনিউ শেয়ার বর্তমানে ৭০%। ভারতে বিউটি ই-কমার্স চাহিদার বিচারে বৃদ্ধির দিক থেকে ছোটো শহরগুলি এগিয়ে রয়েছে ৫০% থেকে ১৫০% দ্রুততায়। সামগ্রিক পরিমাণের দিক থেকে বিউটি শপিং অনলাইনে স্কিনকেয়ার, মেক-আপ ও হেয়ারকেয়ার যথাক্রমে ৩৫%, ৩১% ও ২৬%। হুগলীর মতো নন-মেট্রো শহরগুলির অনলাইন বিউটি প্রোডাক্ট ক্রেতাগণ মেট্রোর ক্রেতাদের থেকে ৮০% বেশি অর্ডার দিয়ে থাকেন। প্রকৃতপক্ষে, নন-মেট্রো ক্রেতারা বিগত ৩ বছরে বিউটি প্রোডাক্ট ক্রয়ের পরিমাণ দ্বিগুণ করেছেন। বিউটি ই-কমার্সে হেলথ অ্যান্ড হাইজিন প্রোডাক্ট ও ওয়েট ম্যানেজমেন্ট প্রোডাক্ট এগিয়ে…
Read More
সাউন্ডবার রেঞ্জে সোনির নতুন সংযোজন

সাউন্ডবার রেঞ্জে সোনির নতুন সংযোজন

সোনি ইন্ডিয়া তার সাউন্ডবার রেঞ্জে নতুন সংযোজন হিসেবে নিয়ে এল – এইচটি-জি৭০০। এতে ইমার্সিভ সিনেমাটিক সারাউন্ড সাউন্ড ও ক্লিয়ার ডায়ালগ মিলবে। এইচটি-জি৭০০ পাওয়া যাবে পাওয়ারফুল, অয়্যারলেস সাবউফার-সহ বড়সড় কেবিনেট সাইজে, যা দেবে ডীপার, রিচার বাস সাউন্ড। ব্লুটুথ বা এইচডিএমআই ইএআরসি/এআরসি-র মাধ্যমে এই সাউন্ডবারকে টিভি-র সঙ্গে যুক্ত করাও বেশ সহজ। এই নতুন মডেলে পাওয়া যাবে পাওয়ারফুল ও ইমার্সিভ সাউন্ড। নতুন এইচটি-জি৭০০ হল একটি ৩.১সিএইচ ডলবি অ্যাটমস ও ডিটিএস:এক্স সাউন্ডবার যা বাড়িতে সিনেমাটিক-অডিয়ো এনভায়রনমেন্টের অভিজ্ঞতা দেবে। ৭.১.২ সারাউন্ড সাউন্ড-সহ ৪০০ওয়াট পাওয়ার আউটপুট দেয় এইচটি-জি৭০০, ফলে এতে পাওয়া যায় থিয়েটারের মতো ইমার্সিভ অডিয়ো এক্সপিরিয়েন্স। কন্ঠস্বর স্পষ্টভাবে শোনার জন্য এতে রয়েছে ডেডিকেটেড সেন্টার স্পিকার,…
Read More
আগামী সোম-মঙ্গলবার বন্ধ থাকবে নবান্ন ভবন

আগামী সোম-মঙ্গলবার বন্ধ থাকবে নবান্ন ভবন

করোনা যাতে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক ভবনে থাবা না বসায় সেজন্য ইতিমধ্যেই ১৫ বার জীবাণুমুক্ত করা হয়েছে গোটা নবান্নকে। ফের জীবাণুমুক্ত করার জন্য আগামী সোম-মঙ্গলবার বন্ধ থাকবে নবান্ন ভবন। এই দুই দিন বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নে কর্মী, অধিকারিকদের। এদিকে ৫ আগস্ট রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন। তাই বুধবারও বন্ধ থাকবে নবান্ন। আগামী সপ্তাহে মাত্র দু দিন খোলা থাকবে নবান্ন, জানা গেছে এমনটাই। রাজ্যে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল নবান্নের এক আমলার সন্তান। সেই সময় প্রথমবার নবান্ন ভবনটি জীবাণুমুক্ত করা হয়েছিল।
Read More
কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা

কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা

আবারও বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা। রাজ্য সরকারের তরফে নয়া তালিকা অনুযায়ী, কলকাতায় ৩৭ টি জায়গা কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। কলকাতা পুরনিগমের অধিকাংশ কনটেনমেন্ট জোন রয়েছে দুটি বরো এলাকায় - ৩ এবং ১২। তিন নম্বর বরোতে ১৩ টি কনটেনমেন্ট জোন রয়েছে। সেখানে ১২ নম্বর বরোতে কনটেনমেন্ট জোনের সংখ্যা ১০। ন'নম্বর বরোতে ছ'টি কনটেনমেন্ট জোন আছে। আট নম্বর বরোয় আছে চারটি কনটেনমেন্ট জোন। ১৩ নম্বর বরোর দুটি এলাকা কনটেনমেন্ট হিসেবে চিহ্নিত। বাকি দুটি কনটেনমেন্ট জোন আছে ১০ এবং ১৬ নম্বর বরোয়। পূর্ব কলকাতা বেলেঘাটা এবং দক্ষিণ-পূর্ব কলকাতা বাইপাস এবং পাটুলি এলাকায় করোনার প্রভাব সবথেকে বেশি। যা প্রশাসনের কাছে মাথাব্যথার কারণ…
Read More
করোনার কবল থেকে রক্ষা পেতে বাড়িতেই শুটিং করছেন বাসব দত্তা

করোনার কবল থেকে রক্ষা পেতে বাড়িতেই শুটিং করছেন বাসব দত্তা

দিন দিন বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। তাই করোনা র কবল থেকে রক্ষা পেতে এবার বাড়িতেই সিরিয়ালের শুটিং করছেন জনপ্রিয় ধারাবাহিক নেতাজি সিরিয়ালের অভিনেত্রী বাসব দত্তা। রোজ শুটিং এর সেটে এসে শুটিং করলে সমস্যার সম্মুখীন হতে পারেন এই অভিনেত্রী। তাই বাড়িতেই শুটিং করছেন তিনি। এই ধারাবাহিকে নেতাজির মা এর চরিত্রে অভিনয় করছেন তিনি। নিজেই ফেসবুকে বাড়িতে শুটিং করার ছবি পোস্ট করেন। অবশ্য আলাদাভাবে শুটিং করার জন্য চিত্রনাট্য অন্যরকম সাজাতে হচ্ছে।
Read More
ফের বাড়াল দাম গ্যাসের

ফের বাড়াল দাম গ্যাসের

দেশজুড়ে করোনার দাপটের মধ্যে ফের রান্নার গ্য়াসের দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। এই নিয়ে পরপর তিন মাস রান্নার গ্যাসের দাম বাড়ল। জুলাই মাসে কলকাতায় ভর্তুকিহীন গার্হস্থ্য রান্নার গ‍্যাসের দাম ছিল ৬২০ টাকা ৫০ পয়সা। তা ৫০ পয়সা বেড়ে হয়েছে ৬২১ টাকা। ১ অগস্ট, শনিবার থেকে নয়া দাম কার্যকর হবে। এবার বৃদ্ধির হার অতটা না হলেও তা মধ্যবিত্তের জন্য স্বস্তিদায়ক ইঙ্গিত নয় বলেই মনে করা হচ্ছে। বিশ্ব বাজারে অপরিশোধীত তেলের দাম গত এক বছরে প্রায় ৪০ শতাংশ হ্রাস পেলেও ভারতে গার্হস্থ্য রান্নার গ‍্যাসের সিলিন্ডারের জন্য গ্রাহককে ২০ শতাংশ অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে।
Read More
বিষমদ খেয়ে কমপক্ষে ২১ জনের মৃত

বিষমদ খেয়ে কমপক্ষে ২১ জনের মৃত

পঞ্জাবে বিষমদ খেয়ে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গত বুধবার রাত থেকে অমৃতসর, গুরুদাসপুর এবং তর্ন তরনে বিষমদ খেয়ে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। অমৃতসরের ৫ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার আরও ৫ জনের মৃত্যু হয়েছে। গোটা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। এই ঘটনায় জড়িতদের রেয়াত করা হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। এছাড়া অভিযান চালিয়ে সমস্ত বেআইনি মদের ভাঁটি এবং ঠেক ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কড়া ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। এদিন ট্যুইটারে মুখ্যমন্ত্রী বলেছেন, 'অমৃতসর, গুরুদাসপুর এবং তর্ন তরনে বিষমদ খেয়ে অনেকের মৃত্যু হয়েছে বলে…
Read More
বিবিডি বাগের ব্য়াঙ্কে ভয়াবহ আগুন

বিবিডি বাগের ব্য়াঙ্কে ভয়াবহ আগুন

শুক্রবার সকাল ৮ টা ১০ নাগাদ বিবিডি বাগে '১৫ ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেস'-র লকার রুমে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্য়েই আগুন ছড়িয়ে পড়ে বিবিডি বাগ এলাকার ইউনিয়ন ব্য়াঙ্কে। ভয়াবহ আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়তেই কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। ঘটনার খবর পেয়ে হাজির দমকলের ৬টি  ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রনে আনেন তাঁরা। ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা হয়েছে এবিষয়ে কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি।
Read More
আয়কর রিটার্ন -এর সময় বাড়াল কেন্দ্র

আয়কর রিটার্ন -এর সময় বাড়াল কেন্দ্র

ফের আয়কর রিটার্ন জমার সময় বাড়াল কেন্দ্র। করোনা পরিস্থিতিতে করদাতাদের অসুবিধার কথা মাথায় রেখেই গত মার্চ মাস থেকে এই নিয়ে তিনবার সময় বাড়ালো কেন্দ্র। ২০১৮-২০১৯ আর্থিক বছরের অরিজিনাল এবং রিভাইস দুই রকমের রিটার্ন জমা দেওয়ার জন্যই দু’মাস সময় বাড়ানো হল। আয়কর রিটার্ন জমা করার সময় বেড়ে ৩০ সেপ্টেম্বর হল।
Read More