editor

11195 Posts
৩১ অগাস্ট পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার  ঘোষণা রাজ্যের

৩১ অগাস্ট পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা রাজ্যের

পশ্চিমবঙ্গে কবে খুলতে পারে স্কুল-কলেজ? অবশেষে তার আভাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘সেপ্টেম্বরে স্কুল-কলেজ খোলা যায় কি না ভেবে দেখবে সরকার।’ স্কুল-কলেজ খোলার প্রশ্ন নেই। আগে থেকে ৩১ অগাস্ট পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এর পর তিনি জানান, স্কুল – কলেজ খোলা নিয়ে সরকার একটা প্রাথমিক পরিকল্পনা করেছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে ৫ সেপ্টেম্বর সর্বপল্লি রাধাকৃষ্ণনের জন্মদিন থেকে ফের শুরু হতে পারে পঠনপাঠন।
Read More
রাম মন্দিরের জন্য মহা যজ্ঞ শুরু তারাপীঠে, জীবিত কুণ্ডের জল ও মহাশ্মশানের জল যাবে অযোধ্যায়

রাম মন্দিরের জন্য মহা যজ্ঞ শুরু তারাপীঠে, জীবিত কুণ্ডের জল ও মহাশ্মশানের জল যাবে অযোধ্যায়

অযোধ্যায় রাম মন্দির নির্মানের জন্য মহাযজ্ঞের আয়োজন করা হল তারপীঠ মন্দিরে। বিশ্ব হিন্দু পরিষদের তরফে এই আয়োজন করা হয়।। তারাপীঠের জীবিত কুন্ডের জল, দ্বারকা নদীর জল ও তারাপীঠের মহাশ্মশানের জল পাঠানো হবে অযোধ্যায় । অযোধ্যায় রামমন্দির নির্মান হেতু মৃত্তিকা পুজো করা হল সিদ্ধপীঠ তারাপীঠে । সেই উপলক্ষ্যে একটি মহাযজ্ঞের আয়োজন করা তারাপীঠ মন্দির চত্বরে ।
Read More
সোনি’র নতুন পকেট সাইজের ক্যামেরা

সোনি’র নতুন পকেট সাইজের ক্যামেরা

 একটি নতুন পকেট-সাইজড ডিজিটাল ক্যামেরা নিয়ে এল সোনি ইন্ডিয়া – জেডভি-১। হাই-কোয়ালিটি, ভার্সাটাইল কনটেন্ট তৈরির জন্য এই ক্যামেরাটিকে ডিজাইন ও ডেভেলপ করা হয়েছে। এই লাইট-ওয়েট, কম্প্যাক্ট ‘অল-ইন-ওয়ান’ স্টাইল ক্যামেরায় রয়েছে ভিডিয়ো-ফরওয়ার্ড ডিজাইন ও কম্প্যাক্ট বডি এবং ইজি-টু-ইউজ ফাংশনালিটি। সেইসঙ্গে রয়েছে অতুলনীয় অ্যাডভান্সড ইমেজিং টেকনোলজি, যা এটিকে কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগারদের কাছে এক পারফেক্ট টুল করে তুলবে। সোনির জেডভি-১ ক্যামেরা ভারতে শুধু অ্যামাজনে পাওয়া যাবে, ৬ আগস্ট থেকে। জেডভি-১ ক্যামেরার এমআরপি ৭৭,৯৯০ টাকা। 
Read More
বন্ধন ব্যাংক জোর দিচ্ছে মহিলাদের ক্ষমতায়ণে

বন্ধন ব্যাংক জোর দিচ্ছে মহিলাদের ক্ষমতায়ণে

একটি ইউনিভার্সাল ব্যাংক হিসেবে পাঁচ বছর পূর্ণ করতে হতে চলা বন্ধন ব্যাংকের লক্ষ্য হল একটি সাশ্রয়ী আর্থিক সংস্থা হয়ে ওঠা, যা সরল, ব্যয়-সাশ্রয়ী ও উদ্ভাবনী আর্থিক সমাধান জোগাবে। রুরাল ও সেমি-আর্বান এলাকায় অবস্থিত ৭১ শতাংশ ব্যাংকিং আউটলেট-সহ বন্ধন ব্যাংক ভারতের কোণে কোণে পৌঁছে যাচ্ছে ব্যাংকবিহীন ও স্বল্প-ব্যাংক্কের সুবিধাপ্রাপ্ত ব্যক্তিবর্গের নিকটে এবং তাদের দিচ্ছে সংগঠিত ফাইন্যান্সের সুযোগ গ্রহণের সুবিধা, যা তার ইনক্লুসিভ ব্যাংকিংয়ের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। মাইক্রোলোন কাস্টমারদের আরও বেশি ক্ষমতায়ণের জন্য বন্ধন ব্যাংক মাইক্রোক্রেডিটের উপরে ৭০ বেসিস পয়েন্টস (বিপিএস) ইন্টারেস্ট রেট হ্রাস করে ১৭.৯৫% পর্যন্ত করেছে। কোভিড-১৯ পরবর্তী সময়ে আর্বান-রুরাল সমীকরণ পালটে গিয়েছে। যারা শহর এলাকায় জীবিকার জন্য চলে গিয়েছিলেন,…
Read More
২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৪৭ হাজার

২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৪৭ হাজার

দেশে ২৪ ঘন্টায় সংক্রমণ ছড়াল ৪৭ হাজারের বেশি মানুষ। সোমবারের হিসেবে আরও মৃত্যু হল ৬৫৪ জনের। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৮৩ হাজার ১৫৭ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৯৬ হাজার ৯৮৮। দেশে অ্যাক্টিভ কেসের প্রায় দ্বিগুণ সংখ্যায় মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। ভারতে মোট করোনা জয়ীর সংখ্যা ৯ লক্ষ ৫২ হাজারেরও বেশি। লাফিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৫৪ জনের। যারফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪২৫। ভ্যাকসিন তৈরি হওয়ার পর খুব তাড়াতাড়ি যাতে সাধারণ মানুষের কাছে তা পৌঁছয়, সেই কারণে তৈরি করা হচ্ছে সাপ্লাই চেন বা বিশেষ সরবরাহ প্রক্রিয়া।…
Read More
আগস্ট মাসে রাজ্যে  10 দিন সম্পুর্ন লকডাউন ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগস্ট মাসে রাজ্যে 10 দিন সম্পুর্ন লকডাউন ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনার বহর বাড়ছে।বাগে আনা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে রাজ্যের আর্থিক এবং লকডাউন সামাল দিতে নাজেহাল রাজ্য প্রশাসন। তাই আগামী আগস্ট মাসে রাজ্যে লকডাউনের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে 2,5,8,9,16,17,22,23,29,30 অগাস্ট সম্পূর্ণ লকডাউন। থাকবে এই দিনগুলিতে রাজ্যে সম্পুর্ন লকডাউন থাকবে।
Read More
এবার করণ জোহরকে জিজ্ঞাসাবাদ করা হবে

এবার করণ জোহরকে জিজ্ঞাসাবাদ করা হবে

যতদিন যাচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য এবং তদন্ত এক অন্যমাত্রা ও গতি পাচ্ছে। প্রত্যেকদিন নতুন নতুন তথ্য হাতে আসছে মুম্বই পুলিশের। মুম্বই পুলিশ জানিয়েছে যে, এই সপ্তাহেই জিজ্ঞাসাবাদ করা হবে করণ জোহরকে। এর আগে জানা গিয়েছিল, মহেশ ভাট ছাড়াও ধর্মা প্রোডাকশনের সিইও অপূর্ব মেহতাও মুম্বই পুলিশের তলব পেয়েছেন সুশান্তের মৃত্যু তদন্তে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী রবিবারই জানিয়েছিলেন যে, সঠিক পথে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে যাকে যখন প্রয়োজন ডাকা হবে। বলিউডে বহিরাগতদের সঙ্গে যে আচরণের অভিযোগ উঠছে, তা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে মুম্বই পুলিশ এবং মহারাষ্ট্র সরকার।
Read More
ফিস না দিতে পারলেও পরীক্ষায় বসতে দিতে হবে,নির্দেশ পর্যটনমন্ত্রী গৌতম দেবের

ফিস না দিতে পারলেও পরীক্ষায় বসতে দিতে হবে,নির্দেশ পর্যটনমন্ত্রী গৌতম দেবের

করোনা পরিস্থিতিতে যারা বেসরকারী স্কুলের ফি মেটাতে পারেনি, সেই সব ছাত্রছাত্রীকে অনলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। মঙ্গলবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার প্রতিটি বেসরকারী স্কুলকে এমনই নির্দেশ দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দুই জেলার জেলা শাসকের মাধ্যমে প্রতিটি বেসরকারী স্কুলগুলিতে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিন পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, করোনার আবহে অনেক অবিভাবকের পক্ষেই তাদের ছেলেমেয়েদের স্কুলের ফি মেটাতে সমর্থ হয়নি। ফলে সে সব ছাত্রছাত্রীরা আদৌ পরীক্ষায় বসতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
Read More
আইএসএল এ  খেলবে না  ইস্টবেঙ্গল, মন খারাপ মোহনবাগানের

আইএসএল এ খেলবে না ইস্টবেঙ্গল, মন খারাপ মোহনবাগানের

ইস্টবেঙ্গল মোহনবাগানের রেষারেষি, টানটান আকচা-আকচি নিয়ে গল্পের শেষ নেই বটতলায়। সোশ্যাল নেটওয়ার্কেও দুই ক্লাবের সমর্থকদের টক্কর চলতেই থাকে। তবে এই সময়টা সেই রেষারেষি যেন কিছুটা স্তিমিত। ইস্টবেঙ্গলের আইএসএল-এ না থাকাটা আদতে ফুটবলের ক্ষতি বলেই মনে করছেন বাগান কর্তারা। মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু ও অর্থ-সচিব দেবাশিস দত্ত জানান, "আইএসএল-এ ইস্টবেঙ্গলের না থাকাটা ভারতীয় ফুটবলের জন্য দুর্ভাগ্যজনক। ইস্টবেঙ্গল ছাড়া মোহনবাগানের অস্তিত্ব সঙ্কটে।" এবারের মত আইএসএল-এর দরজা যে ইস্টবেঙ্গলের জন্য বন্ধ, সেটা ঠারে ঠরে মেনে নিচ্ছেন কট্টর লাল-হলুদ সমর্থকরাও।
Read More
করোনা ভাইরাস ভয়াবহ রিপোর্ট!  সংক্রমণের বৃদ্ধির হারে বিশ্বের মধ্যে ১ নম্বরে ভারত

করোনা ভাইরাস ভয়াবহ রিপোর্ট! সংক্রমণের বৃদ্ধির হারে বিশ্বের মধ্যে ১ নম্বরে ভারত

 মৃত্যুর নিরিখে স্পেন ও ফ্রান্সকে আগেই টপকে গিয়েছে ভারত। দেশে মোট ৩৩ হাজার ৪২৫ জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। এই মুহূর্তে ভারতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির হার এখন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। এমনই আশঙ্কাজনক তথ্য উঠে আসছে ব্লুমবার্গের করোনা ভাইরাস ট্র্যাকারের হিসাবে
Read More
হাসিমারায় তৈরি থাকবে রাফাল, চিনের মোকাবিলায় সিদ্ধান্ত বায়ুসেনার

হাসিমারায় তৈরি থাকবে রাফাল, চিনের মোকাবিলায় সিদ্ধান্ত বায়ুসেনার

দীর্ঘ প্রতীক্ষার অবসান।বুধবারই আসতে চলেছে রাফায়েল৷৩৬টির মধ্যে  প্রথম দফায় ৫টি বিমান আসার কথা৷ চিনের সঙ্গে সীমান্ত বিবাদের মধ্যেই রাফালের আগমণ ভারতীয় বায়ুসেনার কাছে নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ ঘটনা৷ ভারতীয় বায়ুসেনার ইতিহাসে রাফালের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে স্মরণীয় ঘটনাও হতে চলেছে৷ কিন্তু বর্তমান পরিস্থিতি একেবারেই অন্যরকম৷ কারণ ২০১৬ সালে যখন ৫৯০০০ কোটি টাকার বিনিময়ে ফ্রান্সের থেকে ৩৬টি রাফাল কেনার চুক্তি করে ভারত, তখনও কেউ ভাবেনি যে চিনের সঙ্গে ভারতের সম্পর্কের কয়েক বছরের মধ্যেই এতখানি অবনতি হবে৷ প্রথম দফায় ভারতে আসা রাফালগুলিকে আপাতত পশ্চিমবঙ্গের হাসিমারা এবং হরিয়ানার আম্বালার বিমান ঘাঁটিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
Read More
ভারী বৃষ্টিতে ভেঙে গেল পঞ্চনই নদীর ব্রিজ , বিচ্ছিন্ন যোগাযোগ !

ভারী বৃষ্টিতে ভেঙে গেল পঞ্চনই নদীর ব্রিজ , বিচ্ছিন্ন যোগাযোগ !

একদিনের ভারী বৃষ্টিতে ভেঙে গেল পঞ্চনই নদীর ব্রিজ। যানচলাচল বন্ধ হিলকার্ট রোডে। একাধক নদী সংলগ্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। শিলিগুড়ি পুরসভার ১ এবং ৪৭ নং ওয়ার্ডের সংযোগকারী লোহার সেতু ক্ষতিগ্রস্থ হয়েছে। গতকাল মাঝ রাতে পাতি কলোনীর সেতুর রেলিংয়ের ওপর দিয়ে জল গিয়েছে। যা সাম্প্রতিককালে কখোনো হয়নি বলে দাবী স্থানীয় বাসিন্দাদের। এলাকার বাড়ি বাড়ি জল ঢুকে যায়। নদী সংলগ্ন রাস্তা, বাজার চলে যায় জলের তলায়। রাতভর ঘুমোতে পারেনিনি এলাকাবাসীরা। সকালেও সকলের চোখে মুখে সেই আতঙ্কের ছাপ। আজ ফের ভারী বৃষ্টি হলে ভাঙনের সম্ভাবনা। আজ ভোরে বৃষ্টি কিছুটা কমলে জল নেমে যায়। তবে সেতু ক্ষতিগ্রস্থ হওয়ায় বিপাকে বাসিন্দারা। ঘুরপথে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ…
Read More
নিষিদ্ধ আরও ৪৭ টি চিনা অ্যাপ,নজর PUBG তেও

নিষিদ্ধ আরও ৪৭ টি চিনা অ্যাপ,নজর PUBG তেও

চীন-ভারত সীমা সংক্রান্ত উত্তাপের মধ্যে ভারতে আরো বন্ধ হয়ে গেল ৪৭ টি অ্যাপ। কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রক সূত্রে জানা গিয়েছে দেশের অখন্ডতা, নিরাপত্তা জনিত কারণে নিষিদ্ধ করা হচ্ছে আরো কিছু অ্যাপ। নজর রয়েছে পাবজি তেও।
Read More
শারীরিক পরিস্থিতির অবনতি, এয়ার এম্বুলেন্সে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে বিষ্ণুব্রত বর্মণকে

শারীরিক পরিস্থিতির অবনতি, এয়ার এম্বুলেন্সে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে বিষ্ণুব্রত বর্মণকে

 উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি বিষ্ণুব্রত বর্মণকে। আজই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে শিলিগুড়ি থেকে কলকাতায় নিয়ে যাওয়া হবে বলে পরিবার সুত্রে জানা গিয়েছে। সুত্রের খবর, ইতিমধ্যেই প্রাক্তন যুব সভাপতির পরিবারের লোকেরা শিলিগুড়ির উদ্দ্যেশে রওনা দিয়েছেন। তবে জানা গিয়েছে, তিনি কিছুটা সুস্থ রয়েছেন। তবে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে প্রাক্তন তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি বিষ্ণুব্রত বর্মণকে। বেশ কিছুদিন ধরে তিনি জ্বর ও পেটের সমস্যায় ভুগছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসায় তাকে…
Read More