editor

11195 Posts

শিলিগুড়ির পরিত্যক্ত জমিতে শুকরের খাটাল, নজর নেই পুরনিগমের

শিলিগুড়ি পুরনিগমের পরিত্যক্ত জমিতে গড়ে উঠেছে অবৈধ শুকরের খাটাল।শহরের একাধিক ওয়ার্ডের পরে থাকা ফাঁকা জমিতে খাটাল তৈরি করে শুয়োর প্রতিপালন করছেন। শহরের বাসিন্দাদের অভিযোগ এই কাজে যুক্ত রয়েছেন শিলিগুড়ি পুরনিগমেরই কর্মীরা।এ ঘটনায় অবাক শহরবাসী।এই শুয়োরের খাটাল থেকে রোগ ছড়ানোর আশঙ্কা করছেন অনেকে। সোয়াইন ফ্লু,হেপাটাইটিস ই জন্ডিস সহ বিভিন্ন রোগ ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। শহরের মহানন্দা নদীর চরে, ডন বসকো রোড সংলগ্ন জায়গায় ,সেবক রোড সংলগ্ন জায়গায় অবাধে প্রতিপালন হচ্ছে শুয়োর।এ বিষয়ে নির্বিকার প্রশাসন
Read More

১৯ সেপ্টেম্বর শুরু হতে পারে আইপিএল

সব ব্যবস্থা প্রায় চূড়ান্ত।কেন্দ্রীয় সরকারের অনুমতি পেলেই এবারের স্থগিত ত্রয়োদশ আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। বিসিসিআই প্রায় শেষ পর্যায়ের চূড়ান্ত ব্যবস্থা করছে।ফ্রাঞ্চাইজিগুলির সঙ্গে একপ্রস্থ আলোচনাও সেরে নিয়েছে বোর্ড।খেলোয়াড়দের নিয়ে যাওয়া, কোয়ারেন্টাইন রাখা ইত্যাদি ব্যবস্থাও খতিয়ে দেখছে বোর্ড। খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়ে নিয়ে কোনো আপস করা হবে না বলেই জানিয়েছে বোর্ড।বোর্ডের এক কর্তা জানিয়েছেন আরবের দুই বিমান পরিষেবা কোম্পানির সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে।খুব শীঘ্রই আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে।এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সমস্ত ফ্রাঞ্চাইজিগুলি।
Read More
গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে ভারতে

গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে ভারতে

ভারতে করোনা সংক্রমণ ১৩ লক্ষ ছাড়ানো । বিশ্বে মৃতের নিরিখে ষষ্ঠ স্থানে ভারত। আগে ইউএস, ব্রাজিল, ব্রিটেন, মেক্সিকো, ইতালি। ভারতে মোট সংক্রমিত ১৩, ০৬, ০০২। মহারাষ্ট্রের সংক্রমিত ৩, ৪৭, ৫০২ জন। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। একদিনে ৭৪০ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে পরপর দু'বার এত রোগীর মৃত্যুর খবর মিলেছে। গত তিন সপ্তাহে দ্বিগুণ হারে বেড়েছে করোনা সংক্রমণ। ২ জুলাই দেশে মোট সংক্রমিত ছিল ছয় লক্ষ। তিন সপ্তাহ বাদে সেই সংখ্যা প্রায় দ্বিগুণ  এদিকে তেলেঙ্গানায় শুরু হয়েছে কমিউনিটি সংক্রমণ। দেশে এযাবৎকাল ৬৩.৪৫% সুস্থ। গোটা বিশ্বে প্রতি মিলিয়ে বিচারে মৃত ও সংক্রমণের হার কম।
Read More
মানবশরীরে কোভ্যাক্সিনের পরীক্ষামূলক ব্যবহার শুরু

মানবশরীরে কোভ্যাক্সিনের পরীক্ষামূলক ব্যবহার শুরু

করোনাকে হারাতে ভারতে তৈরি হয়েছে কোভ্যাক্সিন। শুক্রবার থেকে দিল্লির এইমস হাসপাতালে মানবশরীরে কোভ্যাক্সিনর পরীক্ষামূলক ব্যবহার শুরু হল। এটি প্রয়োগ করা হল বছর তিরিশের এক যুবকের শরীরে। আপাতত কোভ্যাক্সিন প্রয়োগের পর ওই যুবক কেমন থাকেন এবং শরীরে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা তা জানতে ৭ দিন কড়া চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। এইমসের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক তথা করোনা টিকার মানবশরীরে পরীক্ষামূলক ব্যবহারের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সঞ্জয় রাই জানিয়েছেন যে, গত শনিবার থেকে এইমসে সাড়ে তিন হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক কোভ্যাক্সিন ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহারের জন্যে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তাঁদের মধ্যে থেকে ২২ জনের দেহে প্রথম পর্যায়ে করোনার টিকাটি প্রয়োগ করা হবে।
Read More
এবার করোনায় প্রাণ গেল কলকাতার হেস্টিংস থানার পুলিশকর্মীর

এবার করোনায় প্রাণ গেল কলকাতার হেস্টিংস থানার পুলিশকর্মীর

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতা ট্রাফিক পুলিশের ইকুইপমেন্ট সেলের অফিসার ইন-চার্জ অভিজ্ঞান মুখোপাধ্যায়ের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে ফের মৃত্যু কলকাতা পুলিশের। হেস্টিংস থানার পুলিশকর্মী কৃষ্ণকান্ত বর্মন কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। শনিবার তাঁর মৃত্যু হয়েছে। গত ১৬ জুলাই কৃষ্ণকান্ত বর্মন করোনা আক্রান্ত হয়েছেন। শুরুর দিকে হোম আইসোলেশনে থাকলেও পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। করোনা যুদ্ধে যাঁরা সামনে দাঁড়িয়ে লড়াই করছেন তাঁদের মধ্যে পুলিশকর্মীরা অন্যতম। আগেও বেশ কয়েকজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। 
Read More
করোনার মৃতদেহ পোড়ানো হল সারি সারি

করোনার মৃতদেহ পোড়ানো হল সারি সারি

ভারতে প্রতিদিন বাড়ছে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ দেশের অন্যান্য অংশের মতো তেলেঙ্গনায় এখন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ কোভিডে মৃতদের সৎকার করাটাও এখন তীব্র মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে পুলিশ-প্রশাসনের৷ একসঙ্গে এত করোনা রোগীর মৃতদেহ সৎকার করতেই হিমশিম খেতে হচ্ছে ৷ এরই মধ্যে একটি অত্যন্ত সাংঘাতিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে দেখা যাচ্ছে ৫০-এর বেশি করোনায় মৃতদের দেহ পোড়ানো হচ্ছে একসঙ্গে ৷ এ ভাবে একসঙ্গে মৃতদেহ পোড়ানোর কারণ? অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য প্রয়োজনীয় কর্মীসংখ্যাও একেবারে নেই বললেই চলে ৷ তাই হাসপাতালের দাহ করার জায়গাতেই একসঙ্গে পোড়ানোর ব্যবস্থা করা হয় মৃতদেহগুলিকে ৷ তাই করোনায় মৃতদের দেহ শ্মশানঘাটে নিয়ে যাওয়া…
Read More
লকডাউনের সময়সীমা পরিবর্তন হল বীরভূমে

লকডাউনের সময়সীমা পরিবর্তন হল বীরভূমে

রাজ্যে ফের লকডাউনের সিদ্ধান্ত নেয় রাজ্য আর রাজ্য সরকারের নির্দেশ মতো কড়াকড়ি ভাবে চলছে লকডাউন। উল্লেখ্যে করোনা সংক্রমন দিন দিন বৃদ্ধি পাওয়ায় ২৪ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত বেলা ৩ টে থেকে পরদিন সকাল ৬ টা পর্যন্ত বীরভূমের ৬ টি পৌরসভা এলাকায় লকডাউন করার কথা বলা হয়। তবে লকডাউনের সময়সীমায় আনা হয়েছে পরিবর্তন। শুক্রবার ফের ঘোষনা করা হয় ২৬ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত বীরভূমের ৬ টি পুরসভা এলাকায় ৩ টে থেকে সময় কমিয়ে দুপুর ১২ টা কড়া হয়। ১২ টা থেকে রাত্রি ১০ টা অবধি চলবে লকডাউন। শুক্রবার ও শনিবার দুপুর ৩ টে থেকে ভোর ৬ টা অবধি লকডাউন…
Read More
গ্রেফতার হল শাদাব আলী

গ্রেফতার হল শাদাব আলী

উত্তর প্রদেশের আজমগড় জেলা পুলিশ আজ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে। অভিযুক্তের পরিচয় আজমগড় জেলার মুবারকপুর থানা এলাকার হুসেইনিবাগের পুরাসোফী মহল্লার বাসিন্দা শাদাব আলী বলে জানা গিয়েছে। ওই ব্যাক্তি বাচ্চা বাচ্চা মেয়েদের ধর্ষণ করে ভিডিও বানাতো তারপর ব্ল্যাকমেল করত। এক নাবালিকা মেয়েকে ধর্ষণ করে তাঁর ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করছিল নাবালিকার পরিবারকে। এরপর নির্যাতিতার পরিবার পুলিশের কাছে অভিযোগ জানিয়ে কড়া পদক্ষেপের দাবি করে। পুলিশ ওই ব্যাক্তিকে গ্রেফতার করে যখন জিজ্ঞাসাবাদ চালায়, তখন চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জেরায় জানা যায় যে, ওই ব্যাক্তি ৮ টি নাবালিকাকে ধর্ষণ করে ভিডিও বানিয়ে তাঁদের পরিবারকে ব্ল্যাকমেল করেছে। পুলিশ ওই ব্যাক্তিকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে আর তাঁর…
Read More
আগস্টে প্রেক্ষাগৃহ খোলার সুপারিশ হয়েছে

আগস্টে প্রেক্ষাগৃহ খোলার সুপারিশ হয়েছে

করোনাভাইরাস এবং তার জেরে হওয়া লকডাউনের জেরে তিন মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের সমস্ত প্রেক্ষাগৃহ। এর জেরে একদিকে যেমন স্থগিত হয়েছে বহু চলচ্চিত্রের মুক্তি, তেমনই বাধ্য হয়েই অনেক চলচ্চিত্রের মুক্তি হয়েছে বা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। অনেক পরিচালক প্রযোজকের মতে, এতে করে ক্ষতি হচ্ছে চলচ্চিত্র নির্মাতাদের। আবার অনেক পরিচালক-প্রযোজক এই নতুন প্ল্যাটফর্মে তাঁদের চলচ্চিত্রের মুক্তিতে রাজি নয়। ইতিমধ্যে চলচ্চিত্র শিল্পের ক্ষতি হয়েছে প্রভুত। এহেন পরিস্থিতিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে সুপারিশ করেছে, আগস্টে সারা দেশের প্রেক্ষাগৃহগুলি পুনরায় চালু করার জন্য। শুক্রবার সিআইআই মিডিয়া কমিটির সঙ্গে এক বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অমিত খারে সেই ইঙ্গিতই দিয়েছেন বলে…
Read More
পুরোপুরি সেনা সরিয়ে নেওয়া হবে লাদাখ থেকে

পুরোপুরি সেনা সরিয়ে নেওয়া হবে লাদাখ থেকে

যত তাড়াতাড়ি সম্ভব এই সেনা সরিয়ে নেওয়া হবে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সেখানেই এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পূর্ব লাদাখের যে এলাকায় ভারত ও চিনের সেনাদের মধ্যে সংঘাত হয়েছিল, সেই এলাকা থেকে পুরোপুরি সেনা সরাতে রাজি হয়েছে ভারত ও চিন দু’দেশই। শুক্রবার জানানো হয়েছে, দু’দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ও দু’দেশের সামগ্রিক উন্নতির জন্য সীমান্তে শান্তি থাকা খুবই জরুরি। কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, শুক্রবার দু’দেশ সিদ্ধান্ত নিয়েছে সেনা সরানো হবে। সেখানেই এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে দু’দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ের আলোচনা চলছিল। এই আলোচনায় জানানো হয়, এর আগে গত ১৪…
Read More
আজকের আবহাওয়ার পূর্বাভাস

আজকের আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমান ৮৯ % । এলাকার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া ইত্যাদি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্য়ুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ফের রবিবার থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গে। সঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।…
Read More
আন্তঃরাজ্য বিমান পরিষেবার ক্ষেত্রে ভাড়ার সীমা বেঁধে দিল

আন্তঃরাজ্য বিমান পরিষেবার ক্ষেত্রে ভাড়ার সীমা বেঁধে দিল

টানা দু’মাস বন্ধ থাকার পর গত ২৫ মে থেকে চালু হয়েছিল আন্তঃরাজ্য বিমান পরিষেবা। কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে আন্তঃরাজ্য বিমান পরিষেবার ক্ষেত্রে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত মেনে চলা হবে ভাড়ার ঊর্ধ্ব ও নিম্ন সীমা। ২১ মে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ সরকার নির্ধারিত ভাড়ার সীমা ধার্য করে। শুক্রবার কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছেন, ‘বর্তমানে দেশে করোনা পরিস্থিতির যা অবস্থা, তাতে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী বিজ্ঞপ্তি জারি হওয়া পর্যন্ত এই নিয়মই কার্জকর থাকবে।’
Read More

দুই মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ মায়ের

পারিবারিক অশান্তির জেরে দুই মেয়ে সন্তানের গলায় ফাঁস লাগিয়ে নিজেই ঝাঁপ দিল নদীতে। ঘটনাটি ঘটেছে খড়িবাড়িতে।স্থানীয়সূত্রে জানা গিয়েছে লক্ষ্মী বাস্কে নামে এক মহিলা তিন বৎসর ও দেড় বৎসরের দুই মেয়েকে নিয়ে গলায় ফাঁস লাগিয়ে নদীতে ঝাঁপ দেয়।স্থানীয় মানুষ ও ওই মহিলার স্বামী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।পুলিশ ওই মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
Read More

বন্যায় অসম ক্ষতিগ্রস্ত ৩০ লক্ষাধিক

বন্যায় বিপর্যস্ত আসাম।এ পর্যন্ত ২৯ লক্ষ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত বলে জানা গিয়েছে। রাজ্যের ৩৩ টি জেলার মধ্যে ২৫টিরও বেশি জেলা জলের নীচে।কাজিরাঙা জাতীয় অভয়ারণ্য ও জলের তলায়।মারা গিয়েছে দশাধিক গন্ডার, হরিণ, মহিষ ও অন্যান্য পশু।লক্ষ্ লক্ষ মানুষজনকে নিরাপদ আশ্রয়ে আনা হয়েছে।তাদের বাড়িঘর ডুবে রয়েছে জলের তলায়।এ ব্যাপারে আজ আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি ফোনে যোগাযোগ করে রাজ্যের অবস্থা শুনেছেন এবং সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
Read More