13
Sep
শিলিগুড়ি, চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল শিলিগুড়ি থানার পুলিশ।জানা গিয়েছে, শহর শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বেশকিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোট ৩৩টি ফোন উদ্ধার করে পুলিশ।তার মধ্যে এদিন ২৯টি ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। অন্যদিকে হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
