09
Aug
জলপাইগুড়ি:- ভারত - বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা গুলোর মধ্যে ইতিমধ্যেই সংবাদ শিরোনামে এসেছে জলপাইগুড়ির সদর ব্লকের সাতকুড়া, মানিকগঞ্জ। অশান্ত বাংলাদেশ থেকে শান্তির খোঁজে, প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয়ের জন্যে এই সীমান্তে এসে ভীড় করেছিলেন হাজার হাজার বাংলাদেশি নাগরিক। বাংলা দেশের হিংসার আচ যাতে ভারতে না পরে তার জন্য সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে ভারতের আধা সেনা বাহিনীকে।অনুপ্রবেশকারী আটকাতে কিংবা কোন অপ্রীতিকর ঘটনা এড়াতেই ২৪ ঘন্টা জওয়ানদের কড়া নজরদারিতে রাখা হয়েছে এই এলাকাগুলো। ইতিমধ্যেই ভারতীয় বিএসএফ জওয়ান ও বাংলাদেশের সেনার মধ্যস্ততায় অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকা বন্ধ করলেও সীমান্তবর্তী ভারতীয় নাগরিকদের মনে বিরাজমান দুশ্চিন্তার কালো মেঘ। এরই সঙ্গে দোসর হয়েছে কাঁটাতারের ওপারে ভারতের…
