sonali

407 Posts
রেল যাত্রীদের জন্য খুশির খবর, জলপাইগুড়ি জেলার একাধিক স্টেশনে নতুন স্টপেজের ঘোষণা

রেল যাত্রীদের জন্য খুশির খবর, জলপাইগুড়ি জেলার একাধিক স্টেশনে নতুন স্টপেজের ঘোষণা

রেলযাত্রীদের জন্য বড় সুখবর, জলপাইগুড়ি জেলার একাধিক স্টেশনে নতুন ট্রেন স্টপেজের ঘোষণা বছরের শুরুতেই। দীর্ঘদিনের দাবি পূরণে অবশেষে স্বস্তির খবর পেলেন জলপাইগুড়ি জেলার রেলযাত্রীরা। খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চিঠি লিখে এই সুখবর সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়কে জানিয়েছেন। রেলের ঘোষণায় জানানো হয়েছে, নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহগামী তিস্তা তোর্সা এক্সপ্রেস এবং নিউ জলপাইগুড়ি–বঙ্গাইগাঁও বঙ্গাইগাঁও এক্সপ্রেস, এই দুটি ট্রেন এবার রানিনগর স্টেশনে দাঁড়াবে। ফলে রানিনগর ও আশপাশের এলাকার যাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ হবে। এছাড়াও নিউ জলপাইগুড়ি–আলিপুরদুয়ার রুটের আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট এক্সপ্রেস ট্রেনটি এবার বানারহাট, নাগরাকাটা ও গুলমা স্টেশনে স্টপেজ পাবে। পর্যটন ও স্থানীয় যাত্রীদের জন্য এই সিদ্ধান্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।রেল সূত্রে…
Read More
গঙ্গাসাগর মেলায় অগ্নিকান্ডের ঘটনা, পুড়ে ছাই একাধিক ছাউনি

গঙ্গাসাগর মেলায় অগ্নিকান্ডের ঘটনা, পুড়ে ছাই একাধিক ছাউনি

মেলা শুরুর আগেই অঘটন।শুক্রবার ভোরে মেলায় কপিলমুনির মন্দির সংলগ্ন ২ নম্বর রাস্তার পাশে তৈরি হওয়া একাধিক অস্থায়ী ছাউনিতে আচমকাই আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে আগুন লাগার পরে হোগলা দিয়ে তৈরি অস্থায়ী ছাউনিগুলি জ্বলতে শুরু করে। আগুনের লেলিহান শিখায় একের পর এক অস্থায়ী ছাউনি ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।দমকলকর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। জানা গেছে, মেলা উপলক্ষে বিভিন্ন দফতরের শিবির ও অস্থায়ী ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছিল হোগলা ছাউনির মধ্যেই।সেগুলিতেই আগুন লাগে। ক্ষতিগ্রস্ত হয়েছে, পুলিশ, তথ্য ও সংস্কৃতি দফতর, সংবাদমাধ্যম এবং বজরং পরিষদের একাধিক…
Read More
গঙ্গাসাগর মেলায় পূণ্যার্থীরা বিপদে পড়লে জীবন বাঁচাবে ওয়াটার ড্রোন

গঙ্গাসাগর মেলায় পূণ্যার্থীরা বিপদে পড়লে জীবন বাঁচাবে ওয়াটার ড্রোন

গঙ্গাসাগরে পুণ্যস্নানের সময় সাগরে ডুবে যাওয়ার ঘটনা এড়াতে এবার রিমোট কন্ট্রোলড লাইফবয় ওয়াটার ড্রোন মোতায়েন করছে রাজ্য। যা সাড়া ফেলে দিয়েছে ইতিমধ্যেই।নদী পথে মানুষজন দুর্ঘটনায় পড়লে রিমোট কন্ট্রোলের সাহায্যে ওয়াটার ড্রোন পাঠিয়ে দেওয়া হবে বিপদে পড়া ব্যক্তির কাছে। এক কিলোমিটার দূরত্বের মধ্যে সাত মিটার প্রতি সেকেন্ড গতিবেগে ডুবন্ত ব্যক্তির কাছে পৌঁছাবে ওই ড্রোন। সঙ্গে সঙ্গে রিমোটের সাহায্যে ড্রোনটিকে পাড়ে নিয়ে এসে বিপদে পড়া ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হবে। রিমোট কন্ট্রোলারে একটি স্ক্রিন রয়েছে। যেখানে অনবোর্ড ক্যামেরা থেকে লাইভ ভিডিও দেখা যাবে। এর ফলে উদ্ধারকারীরা নিখুঁতভাবে ড্রোন পরিচালনা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন। এই ড্রোনটি সর্বোচ্চ ১,০০০ কেজি বা ১ টন…
Read More
অনুষ্ঠানে গিয়ে আচমকাই অসুস্থ করিমুল হক

অনুষ্ঠানে গিয়ে আচমকাই অসুস্থ করিমুল হক

জলপাইগুড়িতে একটি বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হঠাৎ অসুস্থ পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হক। পরিস্থিতি গুরুতর হওয়ায় দ্রুত তাঁকে জলপাইগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় সন্ধ্যা নাগাদ তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।করিমুল হকের বড় ছেলে আহসানুল হক জানান, চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে তাঁর হৃদ্‌যন্ত্র সংক্রান্ত সমস্যা ধরা পড়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রাখার চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামীকাল শুক্রবার সকালেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু…
Read More
দিক ভুলে লোকালয়ে গন্ডার, আতঙ্কে স্থানীয়রা

দিক ভুলে লোকালয়ে গন্ডার, আতঙ্কে স্থানীয়রা

শীতের রাত, ঘন কুয়াশার দাপট, আর এরই মাঝে ঘটলো বিপত্তি।জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে পথ ভুলে লোকালয়ে ঢুকে পড়ল একটি গন্ডার।বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমার-১ গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া গ্রামে গন্ডারটি ঢুকে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা লাগাতার দাপিয়ে বেড়ায় গন্ডার টি। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের পাশ দিয়ে বয়ে চলা শিসামারা নদীর ওপারেই জলদাপাড়া বনাঞ্চল। সাধারণত এই এলাকায় হাতি বা বাইসনের দেখা মিললেও, গন্ডার সচরাচর ঢুকে পড়ে না। জঙ্গল থেকে বেরিয়ে গন্ডারটি প্রথমে এলাকার জহিরুল হক নামে এক ব্যক্তির একটি গোরুকে আক্রমণ করে। এরপর একটি বাড়ির সামনে রাখা মোটরবাইকেও ধাক্কা মারে গন্ডারটি। গ্রাম ঘুরে শেষমেশ নতুনপাড়া বাজারে পৌঁছে যায়…
Read More
কলকাতায় কমছে বাস পরিষেবা, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা!

কলকাতায় কমছে বাস পরিষেবা, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা!

কলকাতা শহরে কমছে সরকারি এবং বেসরকারি বাসের সংখ্যা। গত সপ্তাহ থেকেই বাসের সংখ্যা বাড়ন্ত বললেই চলে। এই প্রসঙ্গে একাধিক কারণ তুলে ধরেছেন বেসরকারি বাসমালিকদের সংগঠন। কেউ এক্ষেত্রে গঙ্গাসাগর মেলা কেউ আবার প্রবল ঠান্ডার দাপট, কেউ বাসের সংখ্যা কমে যাওয়ার কারণ হিসাবে উল্লেখ করছেন SIR কে। পরিবহণ দফতরের সূত্রে খবর, প্রতিদিন কলকাতা এবং শহরতলি মিলিয়ে গড়ে প্রায় সাড়ে তিন হাজার পাঁচশো বাস যাত্রীদের পরিষেবা দিয়ে থাকে। কিন্তু প্রবল শীত, গঙ্গাসাগর মেলা, এসআইআর-সহ একগুচ্ছ কারণে বর্তমানে সেই সংখ্যা কমে ২৭০০ থেকে ২৮০০ হয়ে গিয়েছে। একধাক্কায় এত সংখ্যায় বাস কমে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ‌এক বেসরকারি বাসের মালিক জানাচ্ছেন, পরিস্থিতি আরও খারাপ…
Read More
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, জানুয়ারিতে বাড়ছে ডিএ

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, জানুয়ারিতে বাড়ছে ডিএ

বছরের শুরুতেই সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের জন্য। জানুয়ারি থেকেই আরও ২ শতাংশ বাড়ছে ডিএ ও ডিআর। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৮ শতাংশ ডিএ পেয়ে থাকেন। এবার তা বেড়ে হতে চলেছে ৬০ শতাংশ।কেন্দ্রীয় শ্রম মন্ত্রক সূত্রে জানা গেছে, ডিএ ঠিক করার সময় ব্যবহার করা হয় অল ইন্ডিয়া কনজিউমার্স প্রাইস ইনডেক্স। তাতে দেখা যাচ্ছে গত নভেম্বরে তা বেড়ে হয়েছে ১৪৮.২ । গত এক বছরের গড় মূল্যবৃদ্ধির ওপর ভিত্তি করেই এই ভাতা বা ডিএ নির্ধারণ করা হয়। অর্থাৎ, কোনো নির্দিষ্ট সময়ে ডিএ কতটা বাড়বে, তা ঠিক করার জন্য আগের টানা ১২ মাসের বাজারদরের গড় হিসাব বিবেচনা করা হয়।২০২৫ সালের জুলাই…
Read More
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

আরও শীত বাড়বে দক্ষিণের জেলায়। মঙ্গলবার রাতেও কলকাতা ১০ এর ঘরে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ডিগ্রি কম। বুধবার কলকাতায় দিনের তাপমাত্রা ১৮ ডিগ্রি। শনিবার পর্যন্ত এইরকম জমিয়ে শীতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে শৈত্য প্রবাহের সর্তকতা। আজ এবং আগামিকাল এই সতর্কতা থাকবে। শীতল দিনের সতর্কতা হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে। আজ এই জেলাগুলিতে শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে। উত্তরবঙ্গে শীতল দিনের পরিস্থিতি তিন জেলাতে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে শীতল দিনের পরিস্থিতি আজ ও আগামিকাল। দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা। আগামী ৪৮…
Read More
রসিকবিলে বাড়ল পরিযায়ী পাখির সংখ্যা

রসিকবিলে বাড়ল পরিযায়ী পাখির সংখ্যা

৫৪ প্রজাতির পরিযায়ী পাখির আগমন রসিকবিলে, খুশি পরিবেশপ্রেমীরা। অতীতের তুলনায় চলতি বছরে রসিকবিল জলাভূমিতে পরিযায়ী পাখির সংখ্যা ও প্রজাতি দুটিই বৃদ্ধি পেয়েছে। এবারের শুমারিতে বিরল প্রজাতির চারটি ব্ল্যাক হেডেড আইবিস–এর দেখা মিলেছে। পাশাপাশি নজরে এসেছে রেড ক্রেস্টেড পোচার্ড, ফ্যালকেটেড ডাক সহ একাধিক উল্লেখযোগ্য পরিযায়ী পাখি। রসিকবিল জলাশয়ে বার্ষিক পাখি শুমারির পর এমনই দাবি করেছে পরিবেশপ্রেমী সংগঠন ন্যাফ। এদিন ন্যাফ ও জেলা বন দপ্তরের যৌথ উদ্যোগে রসিকবিলে পাখিবীক্ষণ ও গণনা শিবিরের আয়োজন করা হয়। বন দপ্তরের ব্যবস্থাপনায় নৌকায় চেপে দিনভর বিস্তীর্ণ জলাভূমিজুড়ে চলে পাখি শুমারি। শুমারির কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে আগেই বনকর্তা ও কর্মীদের সঙ্গে বৈঠক করে কাজের রূপরেখা ঠিক করা…
Read More
বিধানসভা নির্বাচনে কত দফায় ভোট করাতে চায় কমিশন?

বিধানসভা নির্বাচনে কত দফায় ভোট করাতে চায় কমিশন?

ভোটের দামামা বেজে গিয়েছে বাংলায়। মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেছেন CEC জ্ঞানেশ কুমার। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রতি সপ্তাহে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। জেলা ভিত্তিক রিপোর্ট নেবে জাতীয় নির্বাচন কমিশন। আর এরপরই জল্পনা তুঙ্গে। এবারের ভোটে দফার সংখ্যা কমার ইঙ্গিত মিলছে। সূত্রের খবর, বৈঠকে CEO-র তরফ থেকে বাড়তি বাহিনী চাওয়া হয়েছে। ২০২১-এর বিধানসভা নির্বাচন ও ‘২৪এর লোকসভা নির্বাচনে বিশাল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল বাংলায়। পঞ্চায়েত নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি। শেষ লোকসভা নির্বাচনে প্রায় ১ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ভোট হয়েছিল ৮ দফায়। সেক্ষেত্রে ভোটে দফা কমার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ…
Read More
SIR-এর হিয়ারিং এ গিয়ে অসুস্থ ৭৭ বছর বয়সি বৃদ্ধ!

SIR-এর হিয়ারিং এ গিয়ে অসুস্থ ৭৭ বছর বয়সি বৃদ্ধ!

রাজ্য জুড়ে চলছে এসআইআরের হিয়ারিং, সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও চলছে SIR-এর হিয়ারিং প্রক্রিয়া। SIR-এর হিয়ারিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন ৭৭ বছর বয়সি এক বৃদ্ধ হিমাংশু মোহন দাস। জানা যায়, সোমবার শিলিগুড়ি নেতাজি বয়েজ হাইস্কুলে হিয়ারিংয়ে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ। পরিবার সূত্রে জানা যায়, হিমাংশুবাবু দীর্ঘকাল অরুণাচলপ্রদেশে কর্মরত ছিলেন। ২০০৭ সালে অবসর নেওয়ার পর তিনি শিলিগুড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে কর্মজীবনে ভিনরাজ্যে কাজ করতে হয়েছে তাঁকে। তাই এসআইআরের হিয়ারিং প্রক্রিয়ার মুখে পড়তে হয়েছে। কিন্তু এদিন দীর্ঘক্ষণ অপেক্ষার ধকল সহ্য করতে না পেরে হিয়ারিং চলাকালীনই তিনি অসুস্থ বোধ করেন। হিমাংশুবাবুর মেয়ে চৈতালী দাস বণিক বলেন, ‘বাবার অসুস্থতার সময়…
Read More
কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ

কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ

প্রায় শীতল দিনের মতো পরিস্থিতি গোটা বাংলা জুড়ে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে পৌঁছে গিয়েছে। উত্তরেও পারদ লাফিয়ে লাফিয়ে নামছে।দার্জিলিংয়ে চরম ঠান্ডা। দার্জিলিঙের তাপমাত্রা পৌঁছালো ১৫ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতায় গতকাল, সপ্তাহের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস নীচে ছিল।আজও সেই রকম পরিস্থিতি। আজ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। শীতল দিনের মতো পরিস্থিতি আজও থাকবে কলকাতায়। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস কম। শৈত্যপ্রবাহের কাছাকাছি পৌঁছে গিয়েছে বীরভূমের সিউড়ি আর শ্রীনিকেতনে। কনকনে শীতে কাঁপছে নদিয়া। ঘন কুয়াশার জেরে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে…
Read More
যান্ত্রিক ত্রুটিতে ব্যাহত মেট্রো চলাচল

যান্ত্রিক ত্রুটিতে ব্যাহত মেট্রো চলাচল

সপ্তাহের প্রথম দিনেই ফের মেট্রো বিভ্রাট,ভোগান্তি নিত্যযাত্রীদের।দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত ব্যাহত মেট্রো চলাচল। সোমবার মেট্রো বিভ্রাটে চূড়ান্ত নাজেহাল হতে হয় নিত্যযাত্রীদের। গত বছরের শেষ রবিবার কলকাতা মেট্রোয় এভাবেই ভোগান্তি পোহাতে হয়েছিল যাত্রীদের। ভুক্তভোগীদের অভিযোগ ছিল, সকাল ১১টা ১৫ নাগাদ, টালিগ়ঞ্জ স্টেশনে ঢোকার মুখে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যায় দক্ষিণেশ্বরগামী মেট্রো। অভিযোগ, বন্ধ হয়ে যায় আলো, AC-সহ সমস্ত পরিষেবা। হাঁসফাঁস ভিড়ে প্রায় দমবন্ধ অবস্থায় অন্তত ৪০ মিনিট কাটাতে হয় বলে অভিযোগ মেট্রো যাত্রীদের। মেট্রো যাত্রীর কথায়, টালিগঞ্জে ঢোকার সময় মেট্রোর সমস্যা হল। ৪০ মিনিট কোনও সার্ভিস আমরা পাইনি।বসেছিলাম,দমবন্ধ পরিস্থিতি তৈরি হচ্ছিল।ব্রেক মারার পর পুরো লোডশেডিং হয়ে গেল। স্টাফ বাইরে ঘোরাঘুরি…
Read More
এক্স হ্যান্ডেলের পোস্টে মমতাকে ‘দিদি’ বলে সম্বোধন করে শুভেচ্ছা বিনিময় মোদির

এক্স হ্যান্ডেলের পোস্টে মমতাকে ‘দিদি’ বলে সম্বোধন করে শুভেচ্ছা বিনিময় মোদির

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।রাজনৈতিক ময়দানে তাঁদের লড়াই নতুন নয়। তবে ব্যক্তিগত সৌজন্যের সামনে কখনই বাধা হয়ে দাঁড়ায় না এই বিরোধিতা। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে এক্স হ্যান্ডেলের পোস্টে মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ বলে সম্বোধন করে মোদি লেখেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’ প্রতিবছরই জন্মদিনে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান তিনি। এবারও তার অন্যথা হয়নি। সরকারি নথি অনুযায়ী ১৯৫৫ সালের ৫ জানুয়ারি জন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, তাঁর জন্ম সম্পূর্ণ অন্য সময়। খোদ মুখ্যমন্ত্রীও নিজের…
Read More