টোটো বোঝাই বিদ্যালয়ের পোশাক পাচার রুখলো বিজেপি কর্মীরা,এলাকায় উত্তেজনা

টোটো বোঝাই করে বস্তা বন্দি প্রাথমিক বিদ্যালয়ের পোশাক পাচার করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে বিজেপি কর্মীরা লক্ষ্য করেন কাঁকসা বিডিও অফিস সংলগ্ন বরুণ ড্রামা অ্যাথলেটিক ক্লাব থেকে বস্তাবন্দি প্রাথমিক বিদ্যালয় এর পোশাক বের করে টোটোয় চাপিয়ে সেগুলি অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। যারা টোটো চাপিয়ে সেগুলি নিয়ে যাচ্ছিলেন তারা কোথায় নিয়ে যাচ্ছিলেন তার উত্তর দিতে পারেনি।

এরপরই সন্দেহ হয় বিজেপি কর্মীদের। টোটোটিকে আটকে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। বিষয়টি কাঁকসার বিডিওকে ফোনের মাধ্যমে জানানো হয়। বিজেপি কর্মীদের অভিযোগ যে সমস্ত পোশাকগুলি বিডিও অফিস সংলগ্ন এস এইচ জি বিল্ডিং এ রাখার কথা সেগুলি ক্লাবের ভেতরে কেন রাখা ছিল। তাদের অনুমান বস্তা বন্দি করে পোশাকগুলি পাচার করার পরিকল্পনা করা হয়েছিল যার মধ্যে তৃণমূলের কর্মীরা যুক্ত রয়েছেন।

যদিও এই বিষয়ে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক দেবদাস বক্সী জানিয়েছেন। ক্লাবটি সিপিআইএম পরিচালিত ক্লাব।তার দাবি সিপিএম দল তৃণমূল কে কোনভাবেই সাহায্য করবে না। কি কারণে সেখানে পোশাক রাখা ছিল সেটা তারাই বলতে পারবে। যদি কোনো দুর্নীতি হয়ে থাকে সেটা প্রশাসন দেখবে।