Blog

জিএসটি ও আইটিসি প্রতারণার অভিযোগে ইডির তল্লাশি, অঙ্ক কয়েকশো কোটি টাকা

জিএসটি ও আইটিসি প্রতারণার অভিযোগে ইডির তল্লাশি, অঙ্ক কয়েকশো কোটি টাকা

ফের কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশি অভিযান। এবার জিএসটি ও ইনপুট ট্যাক্স ক্রেডিট (আইটিসি) প্রতারণার অভিযোগে কলকাতার সাতটি জায়গায় একযোগে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু কলকাতাই নয়, একই সঙ্গে গুয়াহাটি ও সিকিমেও চলছে তল্লাশি অভিযান। ইডি সূত্রে খবর, ভুয়ো সংস্থা খুলে জাল ইনভয়েসের মাধ্যমে বিপুল অঙ্কের ইনপুট ট্যাক্স ক্রেডিট হাতিয়ে নেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরেই নজরদারিতে ছিল এই চক্র। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, একাধিক ‘শেল কোম্পানি’ তৈরি করে ভুয়ো বিল দেখিয়ে জিএসটি ফেরতের নামে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা সরানো হয়েছে। সেই অর্থ কোথায় গিয়েছে ও কারা এই জালিয়াতি চক্রের মূল মাথা, তা খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান বলে…
Read More
সরস্বতী পুজোর আবহে হলুদ শাড়ির চাহিদা তুঙ্গে

সরস্বতী পুজোর আবহে হলুদ শাড়ির চাহিদা তুঙ্গে

চলতি সপ্তাহেই সরস্বতী পুজো। বিদ্যার দেবীর আরাধনাকে ঘিরে শিলিগুড়ির বাজারে এখন উৎসবের আবহ।  তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হলুদ ও সাদা শাড়ির চাহিদা। ষোড়শী থেকে তরুণী সব বয়সের মহিলাদেরই প্রথম পছন্দ হয়ে উঠেছে হলুদ শাড়ি। সরস্বতী পুজোর সকালে হলুদ পাড়ের শাড়ি পরে পুজো মণ্ডপে ঘোরার রীতি বহুদিনের। সেই কারণেই পুজোর আগেই শহরের কাপড়ের দোকানগুলিতে বাড়ছে ভিড়। শিলিগুড়িতে গৃহস্থ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন পুজো মণ্ডপে সরস্বতী পুজো ধুমধাম করে পালিত হয়। এই উৎসবের আবহেই প্রতিবছরের মতো চলতি বছরেও বাজার চাঙ্গা। ব্যবসায়ীরা জানাচ্ছেন, হাতে আর মাত্র তিন থেকে চার দিন সময় থাকলেও ইতিমধ্যেই দেদার বিক্রি শুরু হয়ে গিয়েছে।  তুলনামূলকভাবে সাশ্রয়ী দামের…
Read More
বাজাজ অটো নিয়ে এল সম্পূর্ণ নতুন ‘চেতক সি২৫’

বাজাজ অটো নিয়ে এল সম্পূর্ণ নতুন ‘চেতক সি২৫’

বিশ্বের অন্যতম মূল্যবান টু-হুইলার ও থ্রি-হুইলার প্রস্তুতকারক সংস্থা বাজাজ অটো লিমিটেড, আজ তাদের চেতক পোর্টফোলিওতে নতুন সংযোজন হিসেবে স্টাইলিশ ও আধুনিক ‘চেতক সি২৫’ লঞ্চ করার কথা ঘোষণা করেছে। এর এক্স-শোরুম মূল্য (দিল্লি) ধার্য করা হয়েছে ৯১,৩৯৯ টাকা। নতুন প্রজন্মের শহুরে গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি এই স্কুটারটি ডিজাইন চেতকের সিগনেচার মেটাল বডির স্থায়িত্ব নিশ্চিত করা হয়েছে। চেতক সি২৫ প্রিমিয়াম স্থায়িত্ব এবং সহজ যাতায়াতের এক অনন্য মেলবন্ধন। এতে রয়েছে একটি ২.৫ কিলোওয়াট ব্যাটারি, যা এক চার্জে ১১৩ কিমি পর্যন্ত রেঞ্জ এবং ঘণ্টায় ৫৫ কিমি সর্বোচ্চ গতিবেগ প্রদান করে। শহরের ব্যস্ত রাস্তার উপযোগী করে তৈরি এই স্কুটারটি ওজনে হালকা এবং মাত্র ২.২৫…
Read More
মহিলাদের স্বনির্ভরতায় বিডিও অফিসে উদ্বোধন হল ‘সৃষ্টিশ্রী স্টল’

মহিলাদের স্বনির্ভরতায় বিডিও অফিসে উদ্বোধন হল ‘সৃষ্টিশ্রী স্টল’

মহিলাদের আর্থিক স্বাবলম্বন ও স্বনির্ভর গোষ্ঠীগুলির উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে সাহেবগঞ্জ বিডিও অফিস চত্বরে উদ্বোধন হল ‘সৃষ্টিশ্রী স্টল’।  সোমবার আনুষ্ঠানিকভাবে এই স্টলের উদ্বোধন করেন দিনহাটা ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং। প্রশাসনের এই বিশেষ উদ্যোগে স্থানীয় সাহেবগঞ্জ এলাকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাই সম্পূর্ণভাবে স্টলটি পরিচালনা করবেন। তাঁদের নিজস্ব শ্রম ও সৃজনশীলতায় তৈরি হস্তশিল্প, গৃহস্থালির ব্যবহার্য সামগ্রী সহ বিভিন্ন পণ্য সাধারণ মানুষের জন্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে এই স্টলে। ফলে একদিকে যেমন উৎপাদনকারী মহিলাদের সঙ্গে সরাসরি ক্রেতাদের যোগাযোগ স্থাপিত হচ্ছে, তেমনই অন্যদিকে তাঁদের আয়ের পথ আরও মসৃণ হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং বলেন,…
Read More
সাহুডাঙ্গিতে সূর্যসেন কলেজের দ্বিতীয় ক্যাম্পাসের শিলান্যাস করলেন মেয়র

সাহুডাঙ্গিতে সূর্যসেন কলেজের দ্বিতীয় ক্যাম্পাসের শিলান্যাস করলেন মেয়র

ডাবগ্রাম - ফুলবাড়ী বিধানসভার অন্তর্গত সাহুডাঙ্গিতে সূর্যসেন মহাবিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের শিলান্যাস হল উৎসবমুখর পরিবেশে। দীর্ঘদিন ধরেই এই এলাকার বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর কথা মাথায় রেখে দ্বিতীয় ক্যাম্পাসের দাবি উঠে আসছিল। অবশেষে সেই দাবির বাস্তব রূপ মিলল। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন দে সরকার, সূর্যসেন মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল, জেলা পরিষদের সদস্য মনীষা রায়, এলাকার প্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধি, নেতৃবৃন্দ ও বহু ছাত্রছাত্রী। এই উপলক্ষে মেয়র গৌতম দেব জানান, প্রায় তিন একর জমির ওপর এই দ্বিতীয় ক্যাম্পাসটি গড়ে উঠবে। খুবই ভালো ও উপযুক্ত জায়গায় কলেজটি তৈরি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।  তাঁর কথায়, এই ক্যাম্পাস চালু হলে এলাকার…
Read More
আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ নিয়ে এল ICICI Pru Wealth Forever — উত্তরাধিকার পরিকল্পনাকে সহজ করার এক বিশেষ সমাধান

আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ নিয়ে এল ICICI Pru Wealth Forever — উত্তরাধিকার পরিকল্পনাকে সহজ করার এক বিশেষ সমাধান

আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স ‘ICICI Pru Wealth Forever’ নামে একটি নতুন প্রোডাক্ট চালু করেছে, যা উত্তরাধিকার পরিকল্পনার জন্য একটি সহজ ও কর-সাশ্রয়ী সমাধান দেয়। যাঁরা তাঁদের প্রিয়জনদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চান, এই প্রোডাক্টটি বিশেষভাবে তাঁদের কথা মাথায় রেখেই তৈরি। এই পলিসির আওতায় গ্রাহকের লাইফ কভার প্রতি মাসে ধীরে ধীরে বাড়তে থাকে, গ্রাহকের বয়স ৯৯ বছর হওয়া পর্যন্ত। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে গ্রাহকের মৃত্যু হলে, সম্পূর্ণ লাইফ কভার অর্থ—যা সম্পূর্ণ করমুক্ত—মনোনীত উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। উত্তরাধিকার পরিকল্পনাকে সহজ ও ঝামেলাহীন করতে ‘ICICI Pru Wealth Forever’ বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। আর যদি গ্রাহক পলিসির পুরো মেয়াদ অতিক্রম করেন, তাহলে তিনি…
Read More
স্যামসাং ইনোভেশন ক্যাম্পাস উত্তর প্রদেশে ১,৭৫০ যুবককে ভবিষ্যৎ-প্রযুক্তি দক্ষতায় সার্টিফিকেট প্রদানে সম্মানিত করেছে

স্যামসাং ইনোভেশন ক্যাম্পাস উত্তর প্রদেশে ১,৭৫০ যুবককে ভবিষ্যৎ-প্রযুক্তি দক্ষতায় সার্টিফিকেট প্রদানে সম্মানিত করেছে

ভারতের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং, জাতীয় যুব দিবস উপলক্ষে, উত্তর প্রদেশের ১,৭৫০ জন শিক্ষার্থীর সার্টিফিকেশন ঘোষণা করেছে, যা রাজ্যে কোম্পানির যুব-দক্ষতা অর্জনের প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করেছে। লখনউয়ের সিটি গ্রুপ অফ ইনস্টিটিউশনে উত্তর প্রদেশ সরকারের মাননীয় উচ্চশিক্ষা মন্ত্রী শ্রীমতি রজনী তিওয়ারির উপস্থিতিতে এই সার্টিফিকেশন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শিক্ষাবিদ এবং প্রোগ্রাম অংশীদারদের সাথে।এই সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, উত্তর প্রদেশে স্যামসাং ইনোভেশন ক্যাম্পাসের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ৩,৯০০-এ পৌঁছেছে, যা এই কর্মসূচির আওতায় দ্রুততম বর্ধনশীল রাজ্যগুলির মধ্যে একটি। স্যামসাং ২০,০০০ শিক্ষার্থীকে দক্ষতা বৃদ্ধির বৃহত্তর জাতীয় লক্ষ্যের অংশ হিসেবে উত্তর প্রদেশে ৫,০০০ যুবককে দক্ষতা প্রদানের ইচ্ছা প্রকাশ করেছে, যা আগের…
Read More
শিলিগুড়িতে মিলনপল্লী সরকারি আবাসনের রাস্তা নির্মাণের কাজ শুরু

শিলিগুড়িতে মিলনপল্লী সরকারি আবাসনের রাস্তা নির্মাণের কাজ শুরু

পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরাঞ্চলের রাস্তার সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের ‘পথশ্রী’ প্রকল্পের আওতায় শিলিগুড়ি পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিলনপল্লী সরকারি আবাসনে পাকা রাস্তা নির্মাণ প্রকল্পের কাজের শুভ সূচনা হলো। এই প্রকল্পের শুভারম্ভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ পুরনিগমের জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র গৌতম দেব জানান, প্রায় ৪৩ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে মিলনপল্লী সরকারি আবাসনের বাসিন্দারা যাতায়াত সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। বর্ষাকালে কাদামাটি ও জল জমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠত।
Read More
কি কি থাকবে মহাকাল মন্দিরে জানানো হলো বিস্তারিতভাবে

কি কি থাকবে মহাকাল মন্দিরে জানানো হলো বিস্তারিতভাবে

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই সুখবর দিল রাজ্য সরকার। শিলিগুড়িতে তৈরি হতে চলেছে মহাকাল মন্দির। দেশের ১২ টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ দেখা যাবে সেখানে। আগামীদিনে শিলিগুড়ির মহাকাল মন্দির আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হয়ে উঠবে। মন্দিরের সীমানা বরাবর ১২ টি অভিষেক লিঙ্গ মন্দির থাকবে, যেখানে ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে। দুটি প্রদক্ষিণ পথ থাকবে মন্দিরে। মূল মন্দির ছাড়াও বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি তৈরি করা হচ্ছে। ব্রোঞ্জের তৈরি মূর্তির উচ্চতা হবে ১০৮ ফুট। আর মূর্তিটি যে ভিত্তির উপরে থাকবে তার উচ্চতাও ১০৮ ফুট হবে। দোতলা মহাকাল মিউজিয়াম এবং সাংষ্কৃতিক হল তৈরি হবে। পূর্ব ও পশ্চিমে অবস্থানকারী দুটি নন্দীগৃহও থাকবে মন্দিরে। তিনি…
Read More
বঙ্গে কমছে শীতের প্রভাব

বঙ্গে কমছে শীতের প্রভাব

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। এই পরিস্থিতিতে হঠাৎ করে তাপমাত্রা বাড়ছে রাজ্যে। উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গেই কমছে শীতের আমেজ। বেশ কয়েক ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। আবহবিদরা জানিয়েছেন, এ বছরও বাংলা থেকে শীতের প্রভাব দ্রুত কমে যাবে। তাপমাত্রা বাড়তে শুরু করবে আরও। বুধবার পর্যন্ত তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে রাজ্যে। তার পরের তিনদিন তাপমাত্রা একই রকম থাকবে। মূলত একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা সমানে বাড়ছে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে। লাক্ষাদ্বীপ ও সংলগ্ন উত্তর-পূর্ব আরব সাগর এলাকায় কেরল উপকূলে ফুঁসছে ঘূর্ণাবর্ত। সবমিলিয়ে ঠান্ডার পথ আকটাচ্ছে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা,…
Read More
সুন্দরবনের নদী পথে নৌকা চেপে বারাসাতের কাছারি ময়দানে অভিষেকের জনসভায় তৃণমূলের কর্মী সমর্থক

সুন্দরবনের নদী পথে নৌকা চেপে বারাসাতের কাছারি ময়দানে অভিষেকের জনসভায় তৃণমূলের কর্মী সমর্থক

উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেব খালি দুলদুলি গোবিন্দ কাটি কালিতলা একাধিক পঞ্চায়েতের তৃণমূলের কর্মী সমর্থকরা ভোর হতেই অভিষেকের সভায় পত্যন্ত সুন্দর বন এলাকা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা নদীপথে নৌকা চেপে লেবুখালী বাস স্ট্যান্ড থেকে বাসে করে বারাসাতের কাছারি ময়দানে অভিষেকের জনসভায় তৃণমূলের কর্মী সমর্থকরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ বারাসাতের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয় সেদিকে লক্ষ্য রেখে কর্মী সমর্থকরা তারা ২৬ নির্বাচনের আগে কি বার্তা দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকে লক্ষ্য রেখে আজকের এই সভায় তারা  রওনা দিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা আগামী ২৬ এর নির্বাচনের তৃণমূলের হিঙ্গলগঞ্জ বিধানসভা তে কি বলেন সেদিকে সবার লক্ষ্য থাকবে…
Read More
নারী শক্তির হাতের কাজের ছোঁয়ায় জমজমাট পাবলিক লাইব্রেরি মাঠ

নারী শক্তির হাতের কাজের ছোঁয়ায় জমজমাট পাবলিক লাইব্রেরি মাঠ

নদীয়ার হস্তশিল্পের অনন্য মেলবন্ধন ধরা পড়ল কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি মাঠে। গত ১৭ই জানুয়ারি থেকে এখানে শুরু হয়েছে 'নদিয়া জেলা সমবায় ব্যাংক  ও স্বনির্ভর গোষ্ঠী মেলা' ১৯শে জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী ও বিক্রয় উৎসব। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মেলায় অংশগ্রহণ করেছেন। তাঁদের নিপুণ হাতে তৈরি হরেক রকম সামগ্রী নজর কাড়ছে সাধারণ মানুষের। মেলার স্টলগুলোতে সাজানো রয়েছে: শান্তিপুর ও ফুলিয়ার সুতির কাজ করা পোশাক। কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল ও শো-পিস। হাতের কাজের ব্যাগ, গয়না এবং ঘর সাজানোর সরঞ্জাম। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি আচার, বড়ি ও মশলাপাতি। জেলা সমবায় ব্যাংক ও প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই মেলার মূল…
Read More
ভারত-যুক্তরাজ্য সিইটিএ-এর সুবিধা নিতে উত্তরবঙ্গের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিশাল সম্ভাবনা: ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ডঃ অ্যান্ড্রু ফ্লেমিং

ভারত-যুক্তরাজ্য সিইটিএ-এর সুবিধা নিতে উত্তরবঙ্গের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিশাল সম্ভাবনা: ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ডঃ অ্যান্ড্রু ফ্লেমিং

ভারত ও যুক্তরাজ্যের মধ্যে ব্যবসা-বাণিজ্য যেভাবে বাড়ছে, তাতে উত্তরবঙ্গ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। দুই দেশের মধ্যে যে নতুন অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি হতে চলেছে, তার লক্ষ্য পূরণেও উত্তরবঙ্গ বেশ সুবিধাজনক অবস্থায় আছে। আজ শিলিগুড়িতে সিআইআই ইন্ডিয়া টি ফোরামের অনুষ্ঠানে কলকাতার ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ডঃ অ্যান্ড্রু ফ্লেমিং বলেন, 'ভারত ও যুক্তরাজ্যের সম্পর্ক এখন শুধু বড় ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং দুই দেশের চিন্তাভাবনা ও লক্ষ্যের মধ্যেও দারুণ মিল দেখা যাচ্ছে। বিশেষ করে সামনে যে মুক্ত বাণিজ্য চুক্তি হতে চলেছে, তা আমাদের জন্য অনেক নতুন সুযোগ তৈরি করে দেবে।' তিনি আরও বলেন, 'ব্যবসায়িক কাজে প্রথমবারের মতো উত্তরবঙ্গে এসে আমি…
Read More
ভারতের ‘কৌণ্ডিন্য’ পৌঁছাল ওমানে

ভারতের ‘কৌণ্ডিন্য’ পৌঁছাল ওমানে

ভারতীয় নৌবাহিনীর ঐতিহ্যবাহী পালতোলা জাহাজ আইএনএসভি কৌণ্ডিন্য একটি চ্যালেঞ্জিং ১৭ দিনের সমুদ্রযাত্রা শেষে ১৪ জানুয়ারি ওমানের মাস্কাটে পৌঁছেছে। প্রাচীন জাহাজ নির্মাণ কৌশল ব্যবহার করে নির্মিত এই দেশীয় জাহাজটি ২০২২ সালের ২৯ ডিসেম্বর গুজরাটের পোরবন্দর থেকে যাত্রা শুরু করেছিল। এই যাত্রা ভারতের সামুদ্রিক কূটনীতিকে শক্তিশালী করতে এবং এর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উপলক্ষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনন্দ প্রকাশ করে জানিয়েছে, জাহাজটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদৃষ্টির প্রতীক, যা ভারতের দেশীয় সামুদ্রিক জ্ঞান, কারুশিল্প এবং টেকসই অনুশীলনের প্রদর্শন করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিকল্পনায় নির্মিত এই ঐতিহ্যবাহী উপায়ে বানানো পালতোলা জাহাজটি ভারত…
Read More