Blog

বন্যার ধ্বং*সস্তূপ থেকে ৯ দিন পর ‘অলৌকিক’ উদ্ধার, প্রাণে বাঁচলেন দুই শ্রমিক

বন্যার ধ্বং*সস্তূপ থেকে ৯ দিন পর ‘অলৌকিক’ উদ্ধার, প্রাণে বাঁচলেন দুই শ্রমিক

২৬ আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যার ৯ দিন পর নেপালে ধ্বংসস্তূপে চাপা পড়া সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। দীর্ঘ ২১৬ ঘণ্টা পর তাঁদের উদ্ধারের ঘটনায় নতুন করে আশার আলো দেখছেন উদ্ধারকারীরা। নেপালের মধ্যাঞ্চলের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের কাদা ও ধ্বংসস্তূপে ভরা সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয় নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় শাহ এবং সুড়ঙ্গের সুপারভাইজার কবীর মহার্জনকে। উদ্ধারকারীদের দাবি, শুক্রবার সকালে সুড়ঙ্গের ভিতর থেকে মানুষের কণ্ঠস্বর শোনা যায়। এরপর নেপালি সেনা ও সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাদা ও ধ্বংসাবশেষ সরিয়ে দুই শ্রমিককে উদ্ধার করেন। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বিশেষজ্ঞদের মতে, সুড়ঙ্গের ভিতরে…
Read More
স্বস্তিতে টাটা ট্রাস্টস, খারিজ ভিত্তিহীন শেয়ার সংক্রান্ত অভিযোগ

স্বস্তিতে টাটা ট্রাস্টস, খারিজ ভিত্তিহীন শেয়ার সংক্রান্ত অভিযোগ

টাটা ট্রাস্টস মহারাষ্ট্রের মুম্বইয়ে অবস্থিত চ্যারিটি কমিশনারের দেওয়া ২ সেপ্টেম্বরের আদেশনামা গ্রহণ করেছে। এই আদেশের মাধ্যমে নওয়াজবাই রতন টাটা ট্রাস্টের (NRTT) ট্রাস্টি মি. বিজয় সিং-এর পক্ষ থেকে ১০ জুন তারিখে ইমেইলের মাধ্যমে জমা দেওয়া একটি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। ওই অভিযোগে ১৯৮৯ সালে NRTT থেকে মি. নভাল এইচ. টাটা-র কাছে টাটা সন্স প্রাইভেট লিমিটেডের ৮৩৩টি শেয়ার হস্তান্তরের বিষয়ে তদন্তের দাবি জানানো হয়েছিল। টাটা ট্রাস্টসের দাবি ছিল যে এই অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন, প্রমাণহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। চ্যারিটি কমিশনারের এই আদেশের ফলে ট্রাস্টের সেই অবস্থানই চূড়ান্তভাবে সত্য বলে প্রমাণিত হলো। ট্রাস্টের মতে, এটি ছিল একটি উদ্দেশ্যপ্রণোদিত, বিদ্বেষপূর্ণ ও পূর্বপরিকল্পিত প্রচারের অংশ, যার একমাত্র…
Read More
হাইব ইন্ডিয়ার ‘অডিশন: ফাইনাল কল’ এবং বিশ্বমঞ্চে ভারতীয় প্রতিভার সন্ধান

হাইব ইন্ডিয়ার ‘অডিশন: ফাইনাল কল’ এবং বিশ্বমঞ্চে ভারতীয় প্রতিভার সন্ধান

প্রাথমিক পর্যায়ে অভূতপূর্ব সাড়া পাওয়ার পর হাইব ইন্ডিয়া ভারতের তরুণ প্রতিভাদের খুঁজে বের করতে নিয়ে এলো ‘হাইব ইন্ডিয়া অডিশন: ফাইনাল কল’। এর আগে ভারতের ২৮টি রাজ্য, ৬টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং ১১৬টি দেশের ১,৬৫০টিরও বেশি শহর থেকে এই অডিশনে আবেদন জমা পড়েছে। হাইব ইন্ডিয়ার সিইও ড্যামিয়েন উচাং লি বলেন যে, এই বিশাল পরিমাণে পাওয়া সাড়া প্রমাণ করে ভারতের প্রতিটি কোণায় অসাধারণ প্রতিভা লুকিয়ে রয়েছে, তাদের গ্লোবাল মঞ্চে তুলে ধরতেই এই উদ্যোগ। এবছর ২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে অডিশনের আবেদন নেওয়া হবে এবং এতে ২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে জন্ম নেওয়া নারী শিল্পীরা এতে অংশ নিতে পারবেন। অনলাইন আবেদনের পাশাপাশি…
Read More
প্রধানমন্ত্রীর ‘কুরুচিকর’ ছবি মামলায় শ্রীলেখাকে আপাতত রক্ষাকবচ কলকাতা হাই কোর্টের

প্রধানমন্ত্রীর ‘কুরুচিকর’ ছবি মামলায় শ্রীলেখাকে আপাতত রক্ষাকবচ কলকাতা হাই কোর্টের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি-সহ একটি বিতর্কিত পোস্টার ঘিরে দায়ের হওয়া মামলায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে আপাতত স্বস্তি দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর। শ্রীলেখার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, অভিনেত্রীর বিরুদ্ধে মোট ১৬টি এফআইআর হয়েছে। তাঁর দাবি, পোস্টারটি আপত্তিকর বা রুচিহীন হলেও তার ভিত্তিতে ফৌজদারি অপরাধ হয়েছে কি না, সেটিই মূল প্রশ্ন। এফআইআরগুলি খারিজের আবেদনও জানানো হয়েছে আদালতে। ঘটনার সূত্রপাত গত ২৪ জুলাই। নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতার মিছিলে অংশ নিয়েছিলেন শ্রীলেখা। তাঁর হাতে থাকা পোস্টারে প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি থাকার অভিযোগ…
Read More
কৃষিতে লৌহ আকরিকের অবশিষ্টাংশ ব্যবহারে এএম/এনএস-আইসিএআর-এর উদ্যোগ

কৃষিতে লৌহ আকরিকের অবশিষ্টাংশ ব্যবহারে এএম/এনএস-আইসিএআর-এর উদ্যোগ

আর্সেলর মিত্তাল নিপ্পন স্টিল ইন্ডিয়া (এএম/এনএস ইন্ডিয়া) এবং আইসিএআর-ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (আইসিএআর-আইএআরআই) কৃষিক্ষেত্রে আয়রন ওর টেলিংস (আইওটিএস)-এর টেকসই ব্যবহারের বিষয়ে গবেষণার জন্য মউ  স্বাক্ষর করেছে। এই উদ্যোগ সার্কুলার ইকোনমি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এএম/এনএস ইন্ডিয়া-এর R&D বিভাগের প্রধান ড. বিশ্বনাথন এন. এবং আইসিএআর-আইএআরআই-এর জয়েন্ট ডিরেক্টর (রিসার্চ) ড. সি. বিশ্বনাথন মউ স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন আইসিএআর-আইএআরআই-এর প্রিন্সিপাল সায়েন্টিস্ট ও প্রকল্পের প্রধান তদন্তকারী ড. ভূপিন্দর সিং-সহ দুই প্রতিষ্ঠানের আধিকারিকরা। ২০২৪ সালে শুরু হওয়া প্রাথমিক গবেষণায় দেখা যায়, লৌহ আকরিকের বেনিফিকেশন প্রক্রিয়ায় উৎপন্ন আইওটিএস-এ সিলিকা, আয়রন অক্সাইড, অ্যালুমিনা, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়ামসহ বিভিন্ন উপকারী খনিজ রয়েছে। নয়াদিল্লি ও ছত্তিশগড়ের কিরান্দুলে পরীক্ষায় ধান,…
Read More
৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গ মারোয়ারি ভবনে প্রথমবার প্রদান ‘পারিজাত সম্মান’

৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গ মারোয়ারি ভবনে প্রথমবার প্রদান ‘পারিজাত সম্মান’

সাহিত্য, সমাজসেবা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি দিতে এবার থেকে চালু হচ্ছে ‘পারিজাত সম্মান’। আগামী ৬ সেপ্টেম্বর সেবক রোডের উত্তরবঙ্গ মারোয়ারি ভবনে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমবার এই সম্মান প্রদান করা হবে।অনুষ্ঠানে সাহিত্যিক, কবি, সাহিত্যপ্রেমী, সমাজসেবী এবং বিভিন্ন সংগঠনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। কমিটির সদস্যদের নির্বাচনের ভিত্তিতেই এবছর একজন বিশিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে ‘পারিজাত সম্মান’।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর থেকেই এই সম্মাননা চালু করা হচ্ছে এবং আগামী দিনেও প্রতি বছর সাহিত্য ও সমাজসেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য একজন বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মান প্রদান করা হবে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি গোপাল লামা, সম্পাদক রাজেস ছেত্রী এবং কৃষ্ণ…
Read More
ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে বড় পদক্ষেপ, আনুষ্ঠানিকভাবে চালু নতুন বুথ

ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে বড় পদক্ষেপ, আনুষ্ঠানিকভাবে চালু নতুন বুথ

যান চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে রাজগঞ্জ ব্লকের গোরা মোড়ে নতুন ট্রাফিক বুথ অফিস চালু করা হল।এনজেপি ট্রাফিক গার্ডের অধীনে এই নতুন ট্রাফিক বুথের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বৃহস্পতিবার।এদিন ফিতা কেটে নতুন ট্রাফিক বুথের উদ্বোধন করেন ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা,এসিপি ট্রাফিক চন্দন দাস,এনজেপি থানার আইসি রঞ্জন দাস,এনজেপি ট্রাফিক গার্ডের ওসি সুরান্দার সিং নেগী-সহ ট্রাফিক গার্ডের অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা।অনুষ্ঠানের শুরুতে এনজেপি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের ফুলের তোড়া দিয়ে স্বাগত ও সংবর্ধনা জানানো হয়। এরপর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নতুন ট্রাফিক বুথ অফিসের উদ্বোধন করা…
Read More
উচ্ছেদ নয়, আগে পুনর্বাসন – এই দাবিতেই সরব শিলিগুড়ির রেল জমির বাসিন্দারা

উচ্ছেদ নয়, আগে পুনর্বাসন – এই দাবিতেই সরব শিলিগুড়ির রেল জমির বাসিন্দারা

শিলিগুড়িতে রেলের জমিতে বসবাসকারী মানুষদের উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবিতে সরব হয়েছে একটি নাগরিক মঞ্চ। তাদের দাবি, উন্নয়নমূলক কাজের প্রয়োজনে উচ্ছেদ করতে হলে আগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তবে রেলের জমির মালিকানা নিয়ে কোনও দাবি নেই বলেও জানানো হয়েছে। রেলের জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষদের উচ্ছেদের আশঙ্কা ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ। সেই পরিস্থিতিতে ‘শিলিগুড়ি রেলওয়ে ভূমি অধিবাসী পুনর্বাসন অধিকার মঞ্চ’-এর পক্ষ থেকে সামনে এসেছে একাধিক দাবি। মঞ্চের বক্তব্য, উচ্ছেদের আগে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে সম্মানের সঙ্গে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সরকারি আবাসন প্রকল্প, বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PMAY-এর আওতায় উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে।…
Read More
জলপাইগুড়ি আবগারি দফতরের সঙ্গে যৌথ অভিযান, বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার

জলপাইগুড়ি আবগারি দফতরের সঙ্গে যৌথ অভিযান, বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার

আজ, ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ভোরের আলো থানার অন্তর্গত গজলডোবার সরস্বতীপুর এলাকায় জলপাইগুড়ি আবগারি দফতরের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয়। অভিযানে মোট ১৩৫ লিটার আইডি লিকার, ৫৬টি প্লাস্টিক ড্রাম এবং ৩,৯২০ লিটার ফারমেন্টেড ওয়াশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মোট আনুমানিক মূল্য ৮ লক্ষ ৫১ হাজার ৫০০ টাকা। অভিযান ঘিরে সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Read More
নয়া উদ্যোগ নেওয়া হলো পূজায় ব্যবহৃত ফুল নিয়ে

নয়া উদ্যোগ নেওয়া হলো পূজায় ব্যবহৃত ফুল নিয়ে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। মন্দিরে গিয়ে ফুল, বেল পাতা সহ নানা ধরণের অর্ঘ্য দিয়ে পুজো দেন ভক্তরা। তবে দিনের শেষে অধিকাংশ ক্ষেত্রেই এগুলির ঠিকানা হয় নর্দমা অথবা আবর্জনার স্তূপ। এবার সেই ছবি বদলে মন্দিরের বর্জ্য থেকে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে চলেছে। এই বিষয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, বিভিন্ন মন্দির থেকে সংগ্রহ করা ব্যবহৃত ফুল ও পুজোর উপকরণ আর অপচয় করা হবে না। বিশেষ প্রক্রিয়াকরণের মাধ্যমে সেগুলি দিয়ে সুগন্ধি ধূপকাঠি ও বসন্ত উৎসবের জন্য নিরাপদ ও ভেষজ আবির তৈরি করা হবে। এতে পরিবেশরক্ষার পাশাপাশি কর্মসংস্থানের নতুন রাস্তা…
Read More
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে আইসিইএমএ-এর নির্মাণ শিল্প

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে আইসিইএমএ-এর নির্মাণ শিল্প

ইন্ডিয়ান কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (ICEMA) নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসে বার্ষিক অধিবেশন 2026 আয়োজন করল। এবারের মূল বিষয় ছিল “যে যন্ত্রগুলি ভারতকে গড়ে তোলে— এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কেন্দ্রবিন্দুতে সিই(সার্কুলার ইকোনমি)”। অনুষ্ঠানে ভারতের পরিকাঠামো উন্নয়ন, দেশীয় উৎপাদন এবং বিকশিত ভারত 2047-এ নির্মাণ সরঞ্জাম শিল্পের ভূমিকা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী এইচ. ডি. কুমারস্বামী, জি. কিষাণ রেড্ডি, নীতি আয়োগ-এর সদস্য ড. আর. বালাসুব্রামানিয়াম এবং সড়ক পরিবহণ মন্ত্রকের অতিরিক্ত সচিব মাহমুদ আহমেদ। শিল্পের পক্ষ থেকে বক্তব্য রাখেন ICEMA প্রেসিডেন্ট ও জেসিবি ইন্ডিয়া -এর সিইও  দীপক শেঠি। বৈঠকে প্রস্তাবিত কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট (CIE)  স্কিম, দেশেই যন্ত্রপাতি তৈরি, বিনিয়োগ বাড়ানো, রপ্তানি…
Read More
ভুঁয়ো বলে ঘোষিত হলো প্রকাশিত খবর

ভুঁয়ো বলে ঘোষিত হলো প্রকাশিত খবর

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। পঞ্চায়েত কর বৃদ্ধি নিয়ে বিগত কয়েকদিন ধরেই বিস্তর জল্পনা কল্পনা চলছিল। শোনা গিয়েছিল, পরিবারপিছু পঞ্চায়েত কর বাড়িয়ে সোজা ১২০০ টাকা করা হয়েছে। এবার সেই খবর সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন বলে জানিয়ে দিল রাজ্য সরকার। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চায়েত কর নিয়ে রাজ্য সরকার এমন কোনও সিদ্ধান্ত নেয়নি। রাজ্যের গ্রামীণ অঞ্চলগুলিতে আগের নিয়মেই কর আদায় করা হবে। সাধারণ গ্রামবাসীদের উপর কোনও বাড়তি করের বোঝা চাপানো হচ্ছে না। রাজ্য জানিয়েছে, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, ১৯৭৩-এর কর সংক্রান্ত বিধানগুলিতে…
Read More
৮ ঘণ্টা টাওয়ারের চূড়ায় বাদশা! বৃষ্টি উপেক্ষা করে রাত সাড়ে ১১টায় সফল উদ্ধার অভিযান

৮ ঘণ্টা টাওয়ারের চূড়ায় বাদশা! বৃষ্টি উপেক্ষা করে রাত সাড়ে ১১টায় সফল উদ্ধার অভিযান

বিকেল থেকে গভীর রাত—প্রায় আট থেকে নয় ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অবশেষে সফল হল শিলিগুড়ির হাসপাতাল মোড়ের হাইভোল্টেজ উদ্ধার অভিযান। মোবাইল টাওয়ারের চূড়ায় উঠে থাকা অজ্ঞাতপরিচয় যুবককে ঘিরে বুধবার বিকেল থেকে শুরু হওয়া নাটকীয় পরিস্থিতির অবসান ঘটল রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ। দীর্ঘ প্রচেষ্টার পর যুবককে নিরাপদে নিচে নামিয়ে আনা হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে, মোবাইল টাওয়ারে উঠে পড়া ওই যুবকের নাম বাদশা। পুলিশের প্রাথমিক অনুমান, যুবক মানসিকভাবে ভারসাম্যহীন হতে পারেন। যদিও চিকিৎসকদের পর্যবেক্ষণ এবং মেডিক্যাল পরীক্ষার পরই তাঁর শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে স্পষ্ট তথ্য মিলবে। বুধবার বিকেলের…
Read More
বার্জারের নির্মাণ ব্যবসায় ১,৫০০ কোটির মাইলফলক

বার্জারের নির্মাণ ব্যবসায় ১,৫০০ কোটির মাইলফলক

২০২৫-২৬ অর্থবর্ষে জলরোধী পণ্য-সহ নির্মাণ রাসায়নিক ব্যবসায় ১,৫০০ কোটির ব্যবসা করেছে বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেড। পেইন্ট ও কোটিংসের পাশাপাশি এই ব্যবসাতেও জোর দিচ্ছে সংস্থা। গত ৭-৮ বছরে এই ব্যবসা তৈরি করেছে বার্জার। গত তিন বছরে ব্যবসাটি বছরে ২৫ শতাংশের বেশি হারে বেড়েছে। যেখানে জলরোধী পণ্যের বাজারের বৃদ্ধির হার প্রায় ৮-১০ শতাংশ। বার্জারের নির্মাণ সামগ্রীর মধ্যে রয়েছে জলরোধী পণ্য, মেরামতির সামগ্রী এবং টাইলস সংক্রান্ত পণ্য। ‘হোম শিল্ড’ রেঞ্জ সংস্থার জলরোধী পণ্যের অন্যতম প্রধান ব্র্যান্ড। এর মধ্যে রয়েছে ওয়াটারপ্রুফ পুট্টি এবং রুফ কুল অ্যান্ড সিল। পশ্চিমবঙ্গ বার্জারের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। কলকাতা-সহ পূর্ব ভারতে ব্যবসা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সংস্থার। পাশাপাশি নতুন এলাকাতেও…
Read More