Blog

আধার হাউজিং ফাইন্যান্স স্থিতিশীল দৃষ্টিভঙ্গি সহ ‘আইএনডি এএ প্লাস’ রেটিং উন্নতি লাভ করেছে — ইন্ডিয়া রেটিংস

আধার হাউজিং ফাইন্যান্স স্থিতিশীল দৃষ্টিভঙ্গি সহ ‘আইএনডি এএ প্লাস’ রেটিং উন্নতি লাভ করেছে — ইন্ডিয়া রেটিংস

আধার হাউজিং ফাইন্যান্স লিমিটেড, ভারতের শীর্ষস্থানীয় হাউজিং ফিনান্স কোম্পানিগুলির মধ্যে একটি, যা স্বল্প আয়ের হাউজিং সেগমেন্টের উপর দৃষ্টি নিবদ্ধ করে, ঘোষণা করেছে যে ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ (Ind-Ra) তার ঋণ উপকরণ এবং ব্যাংক ঋণ সুবিধার উপর রেটিং আপগ্রেড করেছে 'আইএনডি এএ +/স্থিতিশীল' থেকে 'আইএনডি এএ /ইতিবাচক'। ইন্ডিয়া রেটিং হল দ্বিতীয় রেটিং সংস্থা যা কেয়ার-এর পরে আধারের ক্রেডিট রেটিংকে এএ +/স্থিতিশীল-এ উন্নীত করেছে। আপগ্রেডটি কোম্পানির টেকসই সম্প্রসারণ, স্থিতিশীল সম্পদের গুণমান, শক্তিশালী মুনাফা এবং পর্যাপ্ত মূলধনকে প্রতিফলিত করে। রেটিং সংস্থাটি সাশ্রয়ী মূল্যের আবাসন আর্থিক বিভাগে আধারের প্রতিষ্ঠিত অবস্থান, ভৌগোলিকভাবে বৈচিত্র্যময় কার্যক্রম, বৈচিত্র্যময় তহবিল প্রোফাইল এবং অভিজ্ঞ পরিচালন দলকে তুলে ধরেছে। ইন্ড-রা অর্থনৈতিক…
Read More
এনজেপিতে জিআরপির অভিযান, বিপুল পরিমাণ গাঁ*জাসহ গ্রে*প্তার ১

এনজেপিতে জিআরপির অভিযান, বিপুল পরিমাণ গাঁ*জাসহ গ্রে*প্তার ১

ট্রেনে বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক বানচাল করল রেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জিআরপি স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল ১০ কেজি ২৪০ গ্রাম গাঁজা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম টুনটুন সাহানি। তিনি বিহারের বৈশালী জেলার বাসিন্দা। রাতে শিলিগুড়ি জিআরপি এসওজি-এর কাছে খবর আসে, ট্রেনে করে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে। খবরের ভিত্তিতে এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে নজরদারি শুরু করেন জিআরপি আধিকারিকরা। এরপর রানি কমলাপতি ডাউন এক্সপ্রেস এনজেপি স্টেশনে পৌঁছলে এসি কামরায় তল্লাশি চালানো হয়। সেই সময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক…
Read More
পরিবহন দফতরের তরফে কড়া নির্দেশ

পরিবহন দফতরের তরফে কড়া নির্দেশ

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাস্তায় টোটোর দাপাদাপি বন্ধ করতে এবার তৎপর পরিবহণ দফতর। এই মর্মে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছে সংশ্লিষ্ট দফতর। অভিযোগ, রাস্তায় টোটোর ‘রমরমা’র জেরে ব্যাপক সমস্যায় পড়ে বাস থেকে শুরু করে সাধারণ গাড়িগুলি। রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছেন পরিবহণ দফতরের প্রধান সচিব রবিন্দর সিং। সেখানে বলা হয়েছে, কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের নির্দেশিকা অনুসারে মূলত লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য ই-রিকশা নির্ধারিত। পরিবহণ দফতর জানিয়েছে, নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই বিভিন্ন জাতীয় সড়ক ও রাজ্য সড়কে টোটো চলাচল করছে বলে একাধিক অভিযোগ উঠেছে। ফলে একদিকে যেমন যানজট তৈরি…
Read More
SLAT 2027-এর রেজিস্ট্রেশন শুরু, পরীক্ষা ১৯ ও ২৬শে ডিসেম্বর

SLAT 2027-এর রেজিস্ট্রেশন শুরু, পরীক্ষা ১৯ ও ২৬শে ডিসেম্বর

সিম্বায়োসিস ল অ্যাডমিশন টেস্ট (SLAT) ২০২৭-এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। পুনে, নয়ডা, হায়দ্রাবাদ ও নাগপুরের সিম্বায়োসিস ল স্কুলে স্নাতক আইন কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হবে। আগামী ১৯ ও ২৬শে ডিসেম্বর ২০২৬ দেশের ৬২টি কেন্দ্রে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬০ মিনিটে ৬০টি প্রশ্নের উত্তর দিতে হবে। লিগ্যাল রিজনিং, লজিক্যাল অ্যাপ্টিটিউড, অ্যানালিটিক্যাল স্কিলস, রিডিং কমপ্রিহেনশন ও জেনারেল নলেজ—পাঁচটি বিভাগ থাকবে। দু’বার পরীক্ষায় বসা যাবে এবং সর্বোচ্চ স্কোরটি বিবেচিত হবে। তবে নেগেটিভ মার্কিং নেই। এই পরীক্ষার রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৪ ডিসেম্বর ২০২৬। দ্বাদশ শ্রেণিতে সাধারণ প্রার্থীদের ন্যূনতম ৪৫% এবং SC/ST প্রার্থীদের ৪০% নম্বর প্রয়োজন। আবেদন করতে হবে slat-test.org-এ। পরীক্ষার ফি ২,৫৫০ টাকা…
Read More
হায়ার ইন্ডিয়া নিয়ে এলো মিনিএলইডি এম৭০ সিরিজ

হায়ার ইন্ডিয়া নিয়ে এলো মিনিএলইডি এম৭০ সিরিজ

হায়ার অ্যাপ্লায়েন্সেস ইন্ডিয়ার সিইও এন এস সতীশ নতুন মিনিএলইডি এম৭০ সিরিজ লঞ্চের কথা ঘোষণা করেছেন। হায়ার ইন্ডিয়া এই নতুন লাইনআপের মাধ্যমে ভারতীয় বাজারে হোম এন্টারটেইনমেন্টের অভিজ্ঞতাকে আরও উন্নত করার লক্ষ্য নিয়েছে। অত্যাধুনিক মিনিএলইডি প্রযুক্তি, ইন্টেলিজেন্ট মাইক্রো ডিমিং এবং হায়ারের এআই পিকচার কোয়ালিটি ইঞ্জিন সমন্বিত এই সিরিজটি রিয়েল-টাইমে উজ্জ্বলতা, কনট্রাস্ট ও নিখুঁত বিবরণ অপ্টিমাইজ করতে সক্ষম। পাশাপাশি, ডলবি ভিশন ও এইচডিআর১০+ সমর্থন প্রতিটি দৃশ্যকে আরও জীবন্ত করে তোলে।দর্শকদের সিনেমা হলের মতো অভিজ্ঞতা দিতে এতে রয়েছে ইনবিল্ট সাবউফার সহ শক্তিশালী ৫০ ওয়াটের ২.১ চ্যানেল স্পিকার এবং ডলবি অ্যাটমস প্রযুক্তি। গেম প্রেমীদের জন্য এই সিরিজে যুক্ত করা হয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট, ভিআরআর,…
Read More
বিতর্কের জেরে দায়ের হলো মামলা

বিতর্কের জেরে দায়ের হলো মামলা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ফের নতুন করে বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপর ২০২০ সালের হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অন্যদিকে সরকারি জমির মাটি ও গাছ বেআইনিভাবে বিক্রির অভিযোগে দায়ের হওয়া মামলায় পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এই দুই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। ডায়মন্ড হারবার থানায় অভিজিৎ দাস ওরফে ববি নামে এক ব্যক্তি একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁর দাবি, ২০২০ সালের ৬ অক্টোবর ডায়মন্ড হারবার যাওয়ার পথে শমীক ভট্টাচার্য ও তাঁর সঙ্গীদের উপর…
Read More
রাজ্যের গড়িমশি নিয়ে প্রশ্ন হাই কোর্টের

রাজ্যের গড়িমশি নিয়ে প্রশ্ন হাই কোর্টের

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজনৈতিক কর্মসূচি যে কোন রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার।‌ কিন্তু সেই রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া নিয়ে রাজ্য সরকারের শেষ মুহূর্তের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিতে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। গরিমসি করে দেরি করে অনুমতি খারিজ করায় আদালতের সময় নষ্ট হচ্ছে। কখনো কখনো শনিবার বা রবিবার জরুরি শুনানিতে বসতে হচ্ছে বলে কড়া প্রতিক্রিয়া জানান বিচারপতি সৌগত ভট্টাচার্য। রাজ্য সরকারকে বিচারপতি সৌগত ভট্টাচার্যর নির্দেশ, শেষ মুহূর্তে সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে বার বার আদালতকে আপৎকালীন শুনানির পরিস্থিতিতে ফেলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। আদালত একটি নির্দিষ্ট আবেদনের উদাহরণ টেনে রাজ্য সরকারের কাজের ধরন নিয়ে…
Read More
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু ‘বিগ বস্‌ বাংলা’, কী কী থাকছে সেই ঘরে?

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু ‘বিগ বস্‌ বাংলা’, কী কী থাকছে সেই ঘরে?

মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে তৈরি হয়েছে ‘বিগ বস্ বাংলা’র নতুন সেট। প্রায় ১০ হাজার বর্গফুট জায়গাজুড়ে তৈরি এই বাড়িতে ইতিমধ্যেই প্রবেশ করেছেন বাংলা বিনোদন, ক্রীড়া ও নেটদুনিয়ার পরিচিত মুখেরা। কড়া নিরাপত্তার মধ্যে চলছে শুটিং ও প্রতিযোগীদের থাকার ব্যবস্থা। ‘বিগ বস্’-এর ঘরের নিয়ম অনুযায়ী প্রতিযোগীদের বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকতে হবে। ঘরে নেই কোনও ঘড়ি, নেই ব্যক্তিগত যোগাযোগের সুযোগ। এমনকি সাংবাদিকদেরও সেটে প্রবেশের আগে মোবাইল ফোন জমা দিতে হয়। বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা পেরিয়ে তবেই সেটে প্রবেশের অনুমতি মেলে। মুম্বইয়ে সেট তৈরি হলেও সাজসজ্জায় রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতির পাশাপাশি রয়েছে বাগান, সুইমিং পুল, ছোট জিম এবং বিভিন্ন বসার জায়গা।…
Read More
চা পাতার আড়ালে ২৫ লক্ষ টাকার গাঁজা পাচার! ফুলবাড়িতে পুলিশের অভিযানে ধৃত ২

চা পাতার আড়ালে ২৫ লক্ষ টাকার গাঁজা পাচার! ফুলবাড়িতে পুলিশের অভিযানে ধৃত ২

শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় একটি মালবাহী গাড়ির চালক ও সহকারী চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সামিন আলী ও রিঙ্ক শেখ। দুজনেই মুর্শিদাবাদের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার থেকে শিলিগুড়ি হয়ে এই বিপুল পরিমাণ গাঁজা অন্য রাজ্যে পাচার করার পরিকল্পনা ছিল পাচারকারীদের। গোপন সূত্রে খবর পেয়ে ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় ওই মালবাহী গাড়িতে অতর্কিত অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গাড়ি তল্লাশি করে চা পাতার প্যাকেটের আড়াল থেকে লুকিয়ে রাখা ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বাজোপ্ত করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫…
Read More
‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ল ৩১ মে পর্যন্ত

‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ল ৩১ মে পর্যন্ত

২৬ হাজার নিয়োগ মামলায় ‘যোগ্য’ প্রায় ১৭ হাজার শিক্ষকের চাকরির মেয়াদ আগামী ৩১ মে ২০২৭ পর্যন্ত বহাল রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সচিন সচদেবের বেঞ্চ এই নির্দেশ দেয়। শীর্ষ আদালত জানিয়েছে, ওই সময়সীমার মধ্যেই পশ্চিমবঙ্গ সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি) সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। আদালত স্পষ্ট করেছে, ৩১ মে ২০২৭-এর পর আর কোনও অতিরিক্ত সময় দেওয়া হবে না। ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর সুপ্রিম কোর্ট গত বছর গোটা প্যানেল বাতিল করে দেয়। এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারান। তবে পড়ুয়াদের স্বার্থে…
Read More
বিভিন্ন অনিয়মের অভিযোগে টাউন স্টেশন বাজারে এনফোর্সমেন্টের হানা

বিভিন্ন অনিয়মের অভিযোগে টাউন স্টেশন বাজারে এনফোর্সমেন্টের হানা

শহরের টাউন স্টেশন বাজারে সোমবার এনফোর্সমেন্ট বিভাগের পক্ষ থেকে অভিযান চালানো হয়। বাজার এলাকায় বিভিন্ন অনিয়ম সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই এই অভিযান বলে জানা গিয়েছে। অভিযান ঘিরে বাজার চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এনফোর্সমেন্টের আধিকারিকরা বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। অভিযানের সময় বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয় বলে জানা গিয়েছে। সরকারি নিয়ম মেনে ব্যবসা করা হয় সেই বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। এনফোর্সমেন্টের এই অভিযানে ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আগামী দিনেও শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান চালানো হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।
Read More
এসআইটিতে ‘নলেজ নকআউট’ চ্যাম্পিয়ন কোচবিহারের দেবাদিত্য, ৪ হাজারের বেশি অংশগ্রহণ

এসআইটিতে ‘নলেজ নকআউট’ চ্যাম্পিয়ন কোচবিহারের দেবাদিত্য, ৪ হাজারের বেশি অংশগ্রহণ

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি কঠিন প্রশ্ন, দ্রুত উত্তর দেওয়ার চাপ আর শেষ মুহূর্ত পর্যন্ত কে এগিয়ে থাকবে, তা নিয়ে টানটান উত্তেজনা। এমনই আবহে ২৯ অগাস্ট, শনিবার শিলিগুড়ি ইনস্টিটিউট অব টেকনোলজি (এসআইটি)-তে অনুষ্ঠিত হল ‘নলেজ নকআউট সিজন ৩ - মেগা ইন্টারস্কুল ক্যুইজ কম্পিটিশন’-এর গ্র্যান্ড ফিনালে। শেষ হাসি হাসল কোচবিহারের বিবেকানন্দ বিদ্যাপীঠ। চ্যাম্পিয়ন হলেন ওই স্কুলের পড়ুয়া দেবাদিত্য সরকার। বলাবাহুল্য, এই অনুষ্ঠানের আয়োজক এসআইটি। পাওয়ার্ড বাই মুখার্জী হসপিটাল, শিলিগুড়ি এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক, শিলিগুড়ি শাখা। হেলথকেয়ার পার্টনার হিমালয়ান নার্সিং কলেজ অ্যান্ড স্কুল, শিলিগুড়ি এবং টেকনিক্যাল পার্টনার এমটিআরটি গ্রুপ, ডালখোলা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি, পশ্চিমবঙ্গের (ম্যাকাউট) পরীক্ষা নিয়ামক…
Read More
ঘিয়েতে মাছি, নোংরা পরিবেশ—সেবক রোডে মিষ্টির কারখানা সিল

ঘিয়েতে মাছি, নোংরা পরিবেশ—সেবক রোডে মিষ্টির কারখানা সিল

ঘিয়ের মধ্যে মাছি, চারপাশে চরম অপরিষ্কার পরিবেশ—এমনই অভিযোগে শিলিগুড়ির সেবক রোডে ‘মাখন ভোগ’ মিষ্টির দোকানের কারখানা সিল করে দিল শিলিগুড়ি পুরনিগম। কারখানার অস্বাস্থ্যকর পরিবেশ দেখে পুরসভার আধিকারিকরা কড়া পদক্ষেপ করেন বলে জানা গিয়েছে। অভিযোগ, মিষ্টি তৈরির কারখানায় ব্যবহৃত ঘিয়ের মধ্যে মাছি পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি কারখানার ভিতরে অপরিষ্কার পরিবেশেও মিষ্টি তৈরির কাজ চলছিল বলে পুরসভার অভিযানে উঠে আসে। বিষয়টি সামনে আসতেই খাদ্যের গুণমান ও সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শহরের বিভিন্ন মিষ্টির দোকান ও খাবার তৈরির কারখানায় স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে কি না, তা নিয়ে পুরসভার নজরদারি চলছে। তারই মধ্যে সেবক রোডের এই কারখানায়…
Read More
নিয়মে বদল করা হল কেন্দ্র সরকারের তরফে

নিয়মে বদল করা হল কেন্দ্র সরকারের তরফে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যে টেট বা সিটেট নিয়ে শিক্ষক মহলে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। বিশেষ করে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষকদের ক্ষেত্রেও এই পরীক্ষা বাধ্যতামূলক কি না, তা নিয়ে বিভ্রান্তি ছিল অনেকের। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী জানান, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ - এর বিদ্যমান বিধিই কার্যকর রয়েছে। কেন্দ্রের ব্যাখ্যা অনুযায়ী, টেট বাধ্যতামূলক শুধুমাত্র প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানকারী শিক্ষকদের জন্য। অন্যদিকে নবম-দশম, উচ্চমাধ্যমিক, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে নিয়োগ হবে সংশ্লিষ্ট পরিষেবা বিধি, সংবিধিবদ্ধ নিয়ম এবং ইউজিসির গাইডলাইন অনুসারে। অর্থাৎ এই স্তরগুলিতে…
Read More