Blog

ফের হাতির হানায় ফসলের ক্ষতি

ফের হাতির হানায় ফসলের ক্ষতি

ফের হাতির হানায় ফসল নষ্ট হল পশ্চিম মাদারিহাট এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে ৩২টি হাতির একটি দল জলদাপাড়ার জঙ্গল থেকে বেরিয়ে ওই এলাকার কৃষি ক্ষেতে এক প্রকার তান্ডব চালায় । হাতির হানায় নষ্ট হয় প্রায় ৯বিঘা ভুট্টা ক্ষেত। রাত তিনটে নাগাদ ওই হাতির দল আক্রমণ চালায়। এমনিতেই ঝড়ে ওই এলাকায় আগেই বেশ কিছু জায়গায় ফসলের ক্ষতি হয়েছে ,এবার তার ওপর হাতির আক্রমণে বাকিটুকুও নষ্ট হতে বসার জোগাড়। খবর পেয়ে ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা এসে হাতিগুলোকে জঙ্গলের দিকে পাঠিয়ে দেয়।
Read More
খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য

খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য

এবার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এলো খুশির খবর। বোনাস ঘোষণা করল নবান্ন। এক বিবৃতিতের মাধ্যমে নবান্নের তরফে বোনাস ঘোষণার কথা জানানো হয়েছে। তবে সমস্ত সরকারি কর্মচারী এই বোনাস পাবেন না। নবান্নের তরফে প্রকাশ করা বিবৃতিতে জানানো হয়েছে, গত অর্থবর্ষ অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষ অনুযায়ী ৩১ মার্চ অনুযায়ী যে সকল কর্মচারীদের বেতন ৩৭ হাজার টাকার কম, তাঁরা এই বোনাসের উপযুক্ত হবেন। সেক্ষেত্রে কর্মচারী পিছু চার হাজার ৮০০ টাকা করে বোনাস পাবেন। এই বোনাস কেবলমাত্র স্থায়ী কর্মচারীদের জন্য। ক্যাজুয়াল কর্মীরা একই পরিমাণ টাকা ভাতা হিসেবে পাবেন। অন্যদিকে, ২০২১-২২ অর্থবর্ষে যাঁদের বেতন বৃদ্ধি পেয়ে ৩৭ হাজারের বেশি হয়েছে, তাঁরাও ভাতা পাবেন। পাশাপাশি যে সমস্ত…
Read More
প্লাস্টিক এবং তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে অভিযান মহকুমা প্রশাসনের

প্লাস্টিক এবং তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে অভিযান মহকুমা প্রশাসনের

মাথাভাঙ্গা শহরে প্লাস্টিক এবং তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে অভিযান মাথাভাঙ্গা মহকুমা প্রশাসনের।শুক্রবার মাথাভাঙ্গা মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা, মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক, ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা সহ অন্যান্য পৌর কর্মী এবং পুলিশকর্মীরা এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন। এদিনের এই অভিযান প্রসঙ্গে মাথাভাঙ্গা মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ করা হয়েছে, তারপরেও কিছু অসাধু ব্যবসায়ী প্লাস্টিকের ব্যবহার করছেন, পরিবেশকে রক্ষা করতে প্লাস্টিক বন্ধ করা প্রয়োজন। তাই এদিন মাথাভাঙ্গা শহরে অভিযান চালিয়ে বেশকিছু দোকান থেকে প্লাস্টিক জাতীয় ক্যারিব্যাগ, থার্মোকল বাজেয়াপ্ত করা হয়েছে। আইন অনুযায়ী সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Read More
সিপিআইএম নেতাদের উপস্থিতিতে পালিত হলো ভিআই লেনিনের ১৫৩তম জন্মদিবস

সিপিআইএম নেতাদের উপস্থিতিতে পালিত হলো ভিআই লেনিনের ১৫৩তম জন্মদিবস

২২শে এপ্রিল ২০২২ ভিআই লেনিনের ১৫৩ তম জন্মদিবস। এদিন বিশ্বের বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়িতেও দার্জিলিং জেলা সিপিআইএম এর পক্ষ থেকে হিলকার্ট রোডের অনিল বিশ্বাস ভবনের সামনে দলীয় পতাকা উত্তোলন ও লেলিনের প্রতিকৃতিতে মাল্যদান,পুষ্পার্ঘ্য অর্পনের মধ্যদিয়ে পালন করা হলো ভিআই লেনিনের জন্মদিবস। এদিন ভিআই লেনিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, দিলীপ সিং, জয় চক্রবর্তী ও জেলা সভাপতি সমন পাঠক সহ অন্যান্য সিপিআইএম কর্মীরা।
Read More
এইচসিএল জিগস-এর ৩য় সংস্করণের রেজিস্ট্রেশন ওপেন

এইচসিএল জিগস-এর ৩য় সংস্করণের রেজিস্ট্রেশন ওপেন

একটি US ১১.২ বিলিয়ন ডলার গ্লোবাল সমষ্টি এইচসিএল ঘোষণা করেছে যে ভারতের প্রধান সমালোচনামূলক যুক্তি প্ল্যাটফর্ম এইচসিএল জিগস-এর তৃতীয় সংস্করণের জন্য রেজিস্ট্রেশন এখন উন্মুক্ত। এটি একটি বহু-স্তরীয় মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ভারতের শীর্ষ তরুণ সমস্যা সমাধানকারীদের চিহ্নিত করে। এইচসিএল জিগস ৬-৯ গ্রেডের স্কুল ছাত্রদের গবেষণা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং যোগাযোগ সহ ২১ শতকের মূল দক্ষতার উপর মূল্যায়ন করে। এটি গবেষণার দক্ষতা, যোগাযোগ প্রক্রিয়া এবং সমালোচনামূলক চিন্তাভাবনার মতো তিনটি প্রাথমিক বৈশিষ্ট্যের অধীনে ১০টি প্যারামিটারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মূল্যায়ন করবে। এতে তিনটি মূল্যায়ন পর্যায় অন্তর্ভুক্ত থাকবে- কোয়ালিফায়ার রাউন্ড, সেমিফাইনাল এবং ফাইনাল। এইচসিএল জিগস-এর প্রথম দুটি সংস্করণে সারা দেশের ৩০০০+ স্কুলের ১১,০০০-এর বেশি ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।…
Read More
রাজ্যে ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ডের রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

রাজ্যে ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ডের রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

বিগত কদিনে রাজ্যে বেড়েছে ধর্ষণ কান্ড৷ ঘটে চলেছে একের পর এক ধর্ষণের ঘটনা৷ বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে নারী নির্যাতনের মর্মান্তিক ছবি৷ অধিকাংশ মামলার বিচার চলছে আদালতে৷ এরই মধ্যে পাঁচটি পৃথক ধর্ষণের মামলায় রাজ্যের কাছে রিপোর্ট ও কেস ডায়রি তলব করল কলকাতা হাই কোর্ট৷ তদন্তের  অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট ও কেস ডায়রি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২২ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিন আদালতের সামনে রাজ্যকে শান্তিনিকেতন, নামখানা, পিংলা, ময়নাগুড়ি এবং নেত্রা-এই পাঁচটি ধর্ষণ মামলার রিপোর্ট ও কেস ডায়রি জমা দিতে হবে৷ নদিয়ার হাঁসখালি গণধর্ষণ-কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মধ্যে গত চার-পাঁচ দিনে রাজ্যে বেশকিছু ধর্ষণের ঘটনা ঘটেছে। সেই…
Read More
ভয় পাচ্ছেন অনুব্রত মণ্ডল!

ভয় পাচ্ছেন অনুব্রত মণ্ডল!

যে অনুব্রত মণ্ডলের ভয়ে বাঘে-গরুতে একঘাটে জল খায়! সে অনুব্রত মণ্ডলই এবার ভয় পাচ্ছেন নিজের শারীরিক পরীক্ষা করাতে। মূলত, বীরভূমের এই মুকুটহীন সম্রাট বর্তমানে কলকাতার এস এস কে এম হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও নানাবিধ পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। সেমতই আজ অনুব্রত মণ্ডলের সি টি স্ক্যান করা হতে পারে বলে খবর। কিন্তু চিকিৎসকদের সূত্রে পাওয়া খবর অনুযায়ী বীরভূমের এই তৃণমূল নেতা সি টি স্ক্যান মেশিনে ঢুকতেই ভয় পাচ্ছেন। এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, অণ্ডকোষের সমস্যার কারণে বর্তমানে অনুব্রত মণ্ডলকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। রক্তে শর্করার মাত্রা এখনও খানিক বেশি। উচ্চ রক্তচাপ রয়েছে কিন্তু তা…
Read More
দিল্লির রোহিণী আদালত চত্বরে চলল গুলি

দিল্লির রোহিণী আদালত চত্বরে চলল গুলি

মাস ছয়েকের ব্যবধান। ফের দিল্লির রোহিণী আদালত চত্বরে চলল গুলি। আইনজীবী-সহ জখম ২ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আজ, শুক্রবার সকালে আদালতের কাজ নিয়মমাফিক শুরু হয়। ঠিক তারপরই নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তির বন্দুক থেকে গুলি চলে বলে অভিযোগ। এদিনের ঘটনার পরই আদালত চত্বরে তড়িঘড়ি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। দিল্লি পুলিস সূত্রে খবর, আজ সকাল ৯টা নাগাদ রোহিনী আদালতের ৮ নং গেটের কাছে গোলমাল দেখা দেয়। আইনজীবীর সঙ্গে এক ব্যক্তির বচসা শুরু হয়। পরে তা চরম আকার ধারণ করে। সেই সময় গেটে নিরাপত্তার দায়িত্বে ছিলেন নাগাল্যান্ড পুলিসের এক কর্মী। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। এরপর আচমকাই তাঁর বন্দুক থেকে গুলি চলে…
Read More
তৃণমূল নেতার নাম করে তোলাবাজি! গ্রেপ্তার যুবক

তৃণমূল নেতার নাম করে তোলাবাজি! গ্রেপ্তার যুবক

তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তুষার মণ্ডলের নাম ভাঙিয়ে তোলাবাজি। পুলিসের হাতে গ্রেপ্তার যুবক। ধৃতের নাম জগন্নাথ জানা। অভিযোগ, ওই যুবক লক্ষ্মণ শেঠের সংস্থা থেকে দু'লক্ষ টাকা হাতানোর পর ফের তিন লক্ষ টাকা চাইতে যায়। বারবার তৃণমূল নেতার নাম করে টাকা আদায় করে ওই যুবক। কিছুদিন আগে ওই যুবক লক্ষ্মণ শেঠের অফিসে যান। এক শিশুর হৃদযন্ত্র অপারেশনের জন্য তুষারবাবু দু'লক্ষ টাকা চেয়ে পাঠিয়েছেন দাবি করে যুবক।   ফের বৃহস্পতিবার ওই যুবক গিয়ে আরও তিন লক্ষ টাকা দাবি করে। তুষারবাবু পাঠিয়েছেন বলে দাবি করে। এরপরেই সংস্থার কর্মকর্তাদের সন্দেহ হয়। তাঁরা তৃণমূলের জেলা সভাপতির সঙ্গে সরাসরি কথা বলেন। গোটা বিষয়টি এসপিকে জানান…
Read More
পাত্র-পাত্রী দেখতে এসে কেউ মুখের ওপর পছন্দ হয়নি বলে না, বিজিবিএস প্রসঙ্গে মন্তব্য শতরূপের

পাত্র-পাত্রী দেখতে এসে কেউ মুখের ওপর পছন্দ হয়নি বলে না, বিজিবিএস প্রসঙ্গে মন্তব্য শতরূপের

২ বছর পর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হলেও গতকাল সে সন্মেলনের ছিল শেষ দিন। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বহু ইতিবাচক সাফল্য এসেছে গত ২ দিনে। বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের বৈঠক হবে। স্বাক্ষরিত হবে একাধিক মউ কোন খাতে কত টাকা বিনিয়োগ, বিভিন্ন দফতরের সঙ্গে তা নিয়ে আলোচনা হবে। তবে শুধু কলকাতাতে নয়, জেলাতেও সেই সাফল্য ছড়িয়ে পড়েছে। শিল্পের স্বার্থে কমিটি তৈরি করা হচ্ছে। প্রত্যেক মাসে বৈঠকে বসবে সেই কমিটি। মোট ১৩৭ টি মউ স্বাক্ষরিত হয়েছে এই সম্মেলনে। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, গত ২ দিনে ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব এসেছে। গত ৫…
Read More
শিক্ষানীতি নিয়ে দ্বন্দ্ব দুই সরকারের মাঝে

শিক্ষানীতি নিয়ে দ্বন্দ্ব দুই সরকারের মাঝে

এই মুহূর্তে শিক্ষানীতি নিয়ে বারংবার দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের মাঝে। এরই মাঝে হলো বাংলার শিক্ষা পদ্ধতিতে হিন্দি ঢোকাচ্ছে কেন্দ্র। এই বিষয়ের বিরোধীতা করে নিজস্ব শিক্ষানীতী চালু করার ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার। এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য, জাতীয় শিক্ষানীতি (NEP)-তে স্থানীয় ভাষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। বাংলার সরকার কি অন্যভাবে দেখে? এই সরকার কি তার কর্মসংস্থান বাড়াতে চায় না? নতুন শিক্ষানীতি জ্ঞান-ভিত্তিক ও কর্মসংস্থানের জন্য আদর্শ বলেও দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর৷ এর বিরোধিতা করায় তিনি বিশ্ময় প্রকাশ করেন। ধর্মেন্দ্র প্রধান বলেন, "জাতীয় শিক্ষানীতি একটি বৈজ্ঞানিক পদ্ধতি৷ পশ্চিমবঙ্গ সরকার কি সেই নীতির বিরোধিতা করছে? তারা কি কে কস্তুরিরঙ্গনের…
Read More
কংগ্রেসের হাত ধরছেন কি পিকে

কংগ্রেসের হাত ধরছেন কি পিকে

লক্ষ্য এখন একটাই, আগামী বিধানসভা নির্বাচন। একবার, দু'বার নয়, তিনবার কংগ্রেসের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। দেশের রাজনৈতিক মহল এখন কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে যে, আগামী কয়েকদিনের মধ্যেই 'হাত' শিবিরে যোগ দিতে চলেছেন তিনি। এই আবহেই আবার কংগ্রেসের সঙ্গে তাঁর এক দফা বৈঠক হবে বলে জল্পনা। সূত্রের খবর, আগামীকাল আবার দশ জনপথে যাচ্ছেন প্রশান্ত কিশোর। বৈঠক করবেন সোনিয়াদের সঙ্গে। বিজেপিকে হারানোর যে 'মন্ত্র' তাঁর কাছে আছে সেটা নিয়েই আলোচনা হবে বলে জানা গিয়েছে। 'পিকে'র ঘনিষ্ঠ মহলের দাবি, বিজেপিকে কী ভাবে হারাতে হবে তার জন্য একটি ৬০০ স্লাইডের প্রেজেন্টেশন তৈরি করেছেন তিনি। সেটাই আগামীকাল কংগ্রেসের সঙ্গে বৈঠক করে দেখাবেন…
Read More
স্কুল বন্ধের নোটিশ তুলে নেওয়ার দাবি

স্কুল বন্ধের নোটিশ তুলে নেওয়ার দাবি

করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্কুল খোলা নিয়ে চলছে দ্বন্দ্ব। বেসরকারি স্কুলগুলিতে যেভাবে পঠন-পাঠনে বাধাপ্রাপ্ত হচ্ছে ছাত্র-ছাত্রীরা তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অবিলম্বে স্কুলগুলিতে শিশুদের পঠন-পাঠন চালু করতে হবে, কোনও ভাবেই তাদের বাধা দান করা যাবে না। এমনই নির্দেশ দিলেন বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়। সম্প্রতি জিডি বিড়লা স্কুল নোটিস দিয়ে জানিয়ে দেয় যে, যাদের ফি বাকি আছে তাদের স্কুলে প্রবেশ নিষেধ। সেই ইস্যুর প্রেক্ষিতেই আজ এমন নির্দেশ বিচারপতির। এদিন বিচারপতি স্পষ্ট জানান, জিডি বিড়লা ও অন্য স্কুল গুলিকে ছাত্র-ছাত্রীদের ক্লাস করতে দিতে হবে। ফি বকেয়া, আইনশৃঙ্খলা ও অন্য ইস্যু দেখবে জয়েন্ট স্পেশাল অফিসাররা। যে কমিটি গঠন করে দেওয়া হয়েছিল তারা আগামী ৬ জুন রিপোর্ট…
Read More
চা শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে গেট মিটিং বিজেপির

চা শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে গেট মিটিং বিজেপির

চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মুজুরি প্রদান, জমির পাট্টা প্রদান, অবসরের সময় সীমা ৫৮ থেকে ৬০ বছর করা সহ বিভিন্ন দাবিতে শুক্রবার ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানে বিজেপির চা বাগান সংগঠন BTWU এর পক্ষ থেকে গেট মিটিং করা হল । শুক্রবার সকালে বিজেপির চা বাগান শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের তরফে গেট মিটিং করা হয় প্রায় সমস্ত বাগানে । এদিন সকালে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানের ফ্যাক্টরির গেটের সামনে এই গেট মিটিং করা হয়।
Read More