Blog

সংক্রমণ বাড়লে আবার কি লকডাউন! কি বলছেন বিশেষজ্ঞরা

সংক্রমণ বাড়লে আবার কি লকডাউন! কি বলছেন বিশেষজ্ঞরা

সারা দেশজুড়ে চতুর্থ ঢেউয়ের আতঙ্কের মাঝে দেশে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৩৮০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৬। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২২ হাজার ১১৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৫২ হাজার ৪২৫। তবে, দেশে এখন মোট অ্যাকটিভ কেস ০.০৩ শতাংশ। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। এদিকে চিকিৎসকদের মতে, করোনার তৃতীয় ঢেউ চলে যাওয়ার পর থেকে করোনা-সতর্কতা তেমনভাবে দেখা যাচ্ছে…
Read More
জেলা বাড়ানোর সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার

জেলা বাড়ানোর সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার

অবশেষে অবসান হলো সব জল্পনার। এবার জেলার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কার্যত বড় জেলাগুলিকে প্রশাসনিক সুবিধার জন্য ভেঙে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। আর জেলা বাড়লে প্রশাসনিক কাজও বাড়বে। সেক্ষেত্রে কাজের সুবিধার জন্য রাজ্যে আমলার সংখ্যা বাড়াতে চাইছে নবান্ন। আমলার সংখ্যা বাড়ানোর জন্য দিল্লির ইউপিএসসিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। নবান্নে মন্ত্রিসভার বৈঠকের এই কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘নতুন জেলা তৈরির পরিকল্পনা তো মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের আছেই। তবে জেলার সংখ্যা বাড়াতে গেলে আরও আধিকারিকের প্রয়োজন। তাই পশ্চিমবঙ্গে আরও বেশি সংখ্যক নতুন আইএএস-আইপিএস পাঠানোর জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা হবে। এদিনের মন্ত্রিসভার বৈঠকে এই…
Read More
বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

স্বস্তির পর আবার চিন্তা বাড়াচ্ছে করোনা সংক্রমণ। বিগত কয়েক দিন যাবত স্বস্তি বজায় থাকলেও আবার দেশের কোভিড গ্রাফ নিয়ে বিরাট চিন্তা বাড়ছে। আজ তুলনায় দৈনিক সংক্রমণ ১৫ শতাংশ বেড়েছে। আবার একদিনে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। একাধিক রাজ্যের পরিসংখ্যানে বদল হলেও সবথেকে বেশি চিন্তা হচ্ছে দিল্লিকে নিয়ে। কারণ রাজধানীতে করোনা গ্রাফ শেষ কয়েক দিন থেকে ঊর্ধ্বমুখী। আবার কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় শঙ্কা বাড়ছে। তাহলে কি করোনার চতুর্থ ঢেউ চলে এল? উদ্বেগে রয়েছে দেশের সাধারণ মানুষ। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৮০ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৫৬ জনের। আবার একদিন সুস্থ হয়েছে ১ হাজার ২৩১…
Read More
বড়ো ঘোষণা পুরসভার তরফে

বড়ো ঘোষণা পুরসভার তরফে

বারংবার অগ্নিকান্ডের ঘটনাকে রুখতে বড় সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্য সরকারের তরফে। ফুটপাতজুড়ে স্টল ও প্লাস্টিক নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুরসভার। লালবাজারের আধিকারিকদের এক বৈঠকে এ কথা জানান হকার পুনর্বাসন বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার। তাঁর কথায়, আগামী ৭ দিন সময় দেওয়া হয়েছে। তার মধ্যে প্লাস্টিক বা ত্রিপলের ছাউনি দেওয়া বন্ধ করতে হবে। আগামী দিন গুলিতে এই অভিযানে নামবে কলকাতা পুলিশ। পাশাপাশি ফুটপাতে হাঁটার জায়গায় গজিয়ে উঠেছে বহু দোকান ও স্টল, যার ফলে অবরুদ্ধ হয়ে গিয়েছে সেই জায়গা। এক্ষেত্রে পুরসভার পক্ষ থেকে 'নো ভেন্ডিং জোন' করে দেওয়া হবে। মূলত, অগ্নিকাণ্ডের মত কোন ঘটনা যাতে না ঘটে তার জন্যি এমকন সিদ্ধান্ত নেওয়া…
Read More
চিকিৎস্থা ব্যবস্থা নিয়ে কড়া হুঁশিয়ারি

চিকিৎস্থা ব্যবস্থা নিয়ে কড়া হুঁশিয়ারি

একে করোনা সংক্রমণের পরিস্থিতিতে রাজ্যে নাজেহাল পরিস্থিতি চিকিৎস্থা ব্যবস্থায়। তারই মাঝে চিকিৎসকের অভাবে রাজ্যে বাড়ছে 'রেফার' করা রোগীর সংখ্যা। তার মাশুল গুনতে হয় রোগীর পরিবারকে। রোগীকে নিয়ে ছুটে বেড়ান এ হাসপাতাল থেকে ও হাসপাতাল। এর ফলে রাজ্যে বেড়েছে ‘লিভ এগেনস্ট মেডিক্যাল অ্যাডভাইস’ বা লামার সংখ্যা। সম্প্রতি এই রিপোর্ট হাতে পেয়ে জেলার হাসপাতালগুলির উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দফতরকে সাফ জানিয়ে দিয়েছে, অবিলম্বে এই রেফার বন্ধ করতে হবে। বিশেষ জরুরি ছাড়া অযথা রোগীকে হয়রান করা যাবে না। এই কথা জেলা হাসপাতালগুলিকে জানিয়ে দিতেও বলা হয়েছে। বড় হাসপাতালগুলিতে ৭ শতাংশের বেশি রোগীকে রেফার করা যাবে না…
Read More
টাটা মোটরস মোট ২,৪৩,৪৫৯ ইউনিট বিক্রি নথিভুক্ত করেছে

টাটা মোটরস মোট ২,৪৩,৪৫৯ ইউনিট বিক্রি নথিভুক্ত করেছে

টাটা মোটরস লিমিটেড অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে তার বিক্রয় ঘোষণা করেছে, কিউ৪ এফওয়াই২২-এর জন্য, যা ২,৪৩,৪৫৯ ইউনিট গাড়িতে দাঁড়িয়েছে, যেখানে কিউ৪ এফওয়াই২১-এ ১,৯১,৩৭৩ ইউনিট ছিল৷ ট্রাক এবং বাস সহ ২০২২ সালের কিউ৪-এ এমএইচ&আইসিভি-এর অভ্যন্তরীণ বিক্রয় ৩৮,৭৭০ ইউনিটে দাঁড়িয়েছে, যা ২০২১ সালের কিউ৪-এ ৩২,০৭২ ইউনিট ছিল। ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে ৪৪,৫৬৯ ইউনিট। ট্রাক এবং বাস সহ এমএইচ&আইসিভি ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য কিউ৪ ২০২২-এ মোট বিক্রি ৫২,৯৭৬ ইউনিটে দাঁড়িয়েছে, যেখানে ২০২১-এ এটি ৪৪,৫৬৯ ইউনিট ছিল। টাটা মোটরস লিমিটেড-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মিঃ গিরিশ ওয়াঘ বলেছেন, “আন্তর্জাতিক ব্যবসা গতি অব্যাহত রেখেছে এবং আগের ত্রৈমাসিকের তুলনায় ৩% বৃদ্ধি পেয়েছে যখন গত বছরের একই প্রান্তিকে…
Read More
বিস্ফোরক পরিস্থিতি আফগানিস্তানে

বিস্ফোরক পরিস্থিতি আফগানিস্তানে

আফগানিস্তানে তালিবানি দখলের পর ফের রক্তাক্ত হল দেশ। আজ উত্তর আফগানিস্তানের শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণে ঘটে। এই ঘটনায় বহু মানুষের মৃত্যু হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারা করল এই বিস্ফোরণ তা এখনও পর্যন্ত জানা যায়নি। এদিকে কোনও জঙ্গি সংগঠনও বিস্ফোরণের দায় স্বীকার করেনি। সূত্রের খবর, উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফ প্রদেশে এক মসজিদে এই ঘটনা ঘটেছে। সম্প্রতি কাবুলের এক স্কুলে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয় এবং তাতে একাধিক মৃত্যু এবং আহত হওয়ার খবর সামনে এসেছিল। পশ্চিম কাবুলের একটি উচ্চ বিদ্যালয়ে তিনটি বিস্ফোরণ হয়। কাবুলের দাস্তে বারচি এলাকায় আবদুল রহিম শহিদ হাইস্কুল চত্বরে এই বিস্ফোরণটি ঘটে। তালিবান ক্ষমতায় আসার পর…
Read More
কয়েক কোটি টাকার বিনিয়োগের সাক্ষী থাকল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন

কয়েক কোটি টাকার বিনিয়োগের সাক্ষী থাকল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন

এই মুহূর্তে কিছুটা হলেও রোধ করা গেছে করোনা সংক্রমণকে। করোনা সংক্রমণের পরিস্থিতির মাঝেই শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। দু'দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আজ শেষ দিন। আর এই শেষ দিনে উন্নয়নের বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই বাণিজ্য সম্মেলন আসলে শিল্পের উৎসব। এই দু'দিনে প্রচুর ইতিবাচক সাফল্য হয়েছে, এই কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি এদিন মমতা সিআইআই এবং এফসিসিআইআই-এর আবেদনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে এও জানিয়েছেন যে, করোনা কালে এই বাণিজ্য সম্মেলন হবে কিনা তা নিয়ে সংশয় ছিল, কিন্তু বাংলা তা করে দেখিয়েছে। এই সম্মেলনে কোন ক্ষেত্রে কী হয়েছে তারও একটা আভাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, এই বাণিজ্য…
Read More
ওপ্পো এফ২১ প্রো সিরিজ-এর সেল শুরু হবে

ওপ্পো এফ২১ প্রো সিরিজ-এর সেল শুরু হবে

শীর্ষস্থানীয় বিশ্বব্যাপী স্মার্ট ডিভাইস ব্র্যান্ড ওপ্পো তার বহু প্রতীক্ষিত ওপ্পো এফ২১ প্রো এবং ওপ্পো এফ২১ প্রো ৫জি বিক্রির ঘোষণা করেছে৷এফ২১ প্রো-এর ৩২এমপি সেলফি ক্যামেরাটি সোনির আইএমএক্স৭০৯ আরজিবিডব্লিউ সেলফি সেন্সর দ্বারা তৈরি। এটি অরবিট লাইট বৈশিষ্ট্য এবং এআই পোর্ট্রেট এনহ্যান্সমেন্ট বৈশিষ্ট্য সহ আসে। অন্যদিকে এফ২১ প্রো ৫জি একটি ১৬এমপি ফ্রন্ট ক্যামেরা, ৬৪এমপি মেন ক্যামেরা, ২এমপি ডেপথ ক্যামেরা এবং ২এমপি ম্যাক্রো ট্রিপল ক্যামেরা ইউনিট নিয়ে সজ্জিত। এটি এআই সিন এনহান্সমেন্ট ফিচার এবং ডুয়াল ভিউ ভিডিও ফিচারের সাথে আসে। দুটি হ্যান্ডসেটই একটি ৬.৪-ইঞ্চি অ্যামোলড ডিসপ্লে, এইচডিআর সেলফি ৪৫০০এমএএইচ ব্যাটারি, ৩৩ওয়াট সুপারভোক, ১২৮জিবি স্টোরেজ, ৮জিবি র্যা ম, কালারওএস ১২, এআই ফ্রেম রেট স্টেবিলাইজার, এআই…
Read More
ওপ্পো তার এফ২১ প্রো সিরিজ চালু করেছে

ওপ্পো তার এফ২১ প্রো সিরিজ চালু করেছে

শীর্ষস্থানীয় বিশ্বব্যাপী স্মার্ট ডিভাইস ব্র্যান্ড ওপ্পো তার এফ২১ প্রো এবং এফ২১ প্রো ৫জি স্মার্টফোন লঞ্চ করার ঘোষণা করেছে৷ এর সাথে ওপ্পো এনকো এয়ার২ প্রো টিডব্লিউএস ইয়ারবাডও পাওয়া যাবে যা অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশনের মত বৈশিষ্ট্য সহ আসে।এফ২১ প্রো-এর ৩২এমপি সেলফি ক্যামেরাটি সোনির আইএমএক্স৭০৯ আরজিবিডব্লিউ সেলফি সেন্সর দ্বারা তৈরি। এটি অরবিট লাইট বৈশিষ্ট্য এবং এআই পোর্ট্রেট এনহ্যান্সমেন্ট বৈশিষ্ট্য সহ আসে। অন্যদিকে এফ২১ প্রো ৫জি একটি ১৬এমপি ফ্রন্ট ক্যামেরা, ৬৪এমপি মেন ক্যামেরা, ২এমপি ডেপথ ক্যামেরা এবং ২এমপি ম্যাক্রো ট্রিপল ক্যামেরা ইউনিট নিয়ে সজ্জিত। এটি এআই সিন এনহান্সমেন্ট ফিচার এবং ডুয়াল ভিউ ভিডিও ফিচারের সাথে আসে। দুটি হ্যান্ডসেটই একটি ৬.৪-ইঞ্চি অ্যামোলড ডিসপ্লে, এইচডিআর সেলফি…
Read More
কল্যাণ জুয়েলার্সের সাথে বিহু উদযাপন

কল্যাণ জুয়েলার্সের সাথে বিহু উদযাপন

কল্যাণ জুয়েলার্স আসামে জুয়েলারির সংকল্প লাইন চালু করেছে। এই হস্তনির্মিত সোনার সংগ্রহটি সোনার বিহু সূর্যের প্রতিফলন এবং সুন্দর মীনাকারির বিবরণ সহ আসে।কল্যাণ জুয়েলার্স বিশেষ গ্রীষ্মকালীন বোনানজা অফারও ঘোষণা করেছে যা নিশ্চিত করবে যে ক্রেতারা যাতে এই মরসুমে স্বর্ণ থেকে হীরা এবং মূল্যবান পাথরের গহনার মত জুয়েলারি কেনার সঠিক মূল্য পেতে সক্ষম হন। নতুন অফারটি ডিসকাউন্টযুক্ত সোনার হারের সাথে গ্রাহকদের প্রতি গ্রামে তাত্ক্ষণিক সঞ্চয় রেজিস্টার করার অনুমতি দেয়। গ্রাহকরা অতিরিক্তভাবে সমস্ত ডিজাইন বিভাগ জুড়ে ফ্ল্যাট ২৫% ছাড় পেতে পারেন। এছাড়াও রয়েছে মেগা অফার - এই সিজন থেকে নির্বাচিত ৩০০জন ভাগ্যবান বিজয়ীকে একটি বিশেষ সংস্করণের সোনার কয়েন উপহার দেওয়া হবে।
Read More
বন্ধুত্বের হাত বাড়াচ্ছেন ভারতের দিকে

বন্ধুত্বের হাত বাড়াচ্ছেন ভারতের দিকে

মন্ত্রিত্ব জয় করেই বন্ধুত্বের হাত বাড়াচ্ছেন দিকে৷ প্রধানমন্ত্রীর পদে বসেই ভারতের সাথে সুসম্পর্ক গড়ে চেষ্টা করছেন তিনি৷ রাতারাতি ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে পাক মসনদে বসেছেন শেহবাজ শরিফ৷ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠায় নয়াদিল্লি৷ অন্যদিকে, শান্তির বার্তা দিয়ে চিঠি পাঠান শেহবাজ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা তাঁর চিঠিতে উঠে এসেছে কাশ্মীর প্রসঙ্গও৷ আন্তর্জাতিক মহলে জোর জল্পনা, খুব শীঘ্রই হয়তো আলোচনার টেবিলে বসবেন দুই রাষ্ট্রপ্রধান৷ সূত্রের খবর, আগামী জুলাই মাসে তাসখন্দে সাংহাই কোঅপারেশন অর্গ্যানাইজেশনের সম্মলনে দেখা হতে পারে নরেন্দ্র মোদী এবং শেহবাজ শরিফের৷ এ প্রসঙ্গে দুই দেশে মধ্যে আবোচনা শুরু হয়েছে বলেও সূত্রের খবর৷ আগামী ১৭ জুলাই উজবেকিস্তানের…
Read More
চলতে থাকা যুদ্ধে ধূলিস্মাৎ হচ্ছে একের পর এক শহর

চলতে থাকা যুদ্ধে ধূলিস্মাৎ হচ্ছে একের পর এক শহর

দিন প্রতিদিন বেড়ে চলেছে যুদ্ধের গতি। রুশ আক্রমণে ধূলিস্মাৎ দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর মারিউপোল৷ কেউ বেঁচে নেই৷ তবে তারা আত্মসমর্পণও করেনি!  রবিবার পর্যন্ত চূড়ান্ত সময় বেঁধে দিয়েছিল রাশিয়া। সেই সময় পেরিয়েছে৷ মারিউপোল ধরা দেয়নি৷ বরং ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্মিহাল ঘোষণা করেছেন, ‘‘রুশ বাহিনীর বোমায় ভগ্নস্তুপে পরিণত হয়েছে মারিউপোল, কিন্তু পতন ঘটেনি!’’ কিন্তু শহরটা কি আদৌ বেঁচে আছে? ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবার জানিয়েছেন, ‘‘এ শহরের আর কোনও অস্তিত্ব নেই।’’ কুলেবা বলেন, ‘‘সামরিক দিক থেকে হোক বা মানবিক, সমস্ত দিক থেকেই মারিউপোলের অবস্থা অতন্ত শোচনীয়। এই শহরের আর কোনও অস্তিত্ব নেই। অল্প কিছু বাহিনী ও সাধারণ বাসিন্দাদের একটা অংশ অবশ্য এখনও বেঁচে আছে। কিন্তু…
Read More
এবার বাংলায় তৈরী হবে বিশ্বের সবচেয়ে বড় মন্দির

এবার বাংলায় তৈরী হবে বিশ্বের সবচেয়ে বড় মন্দির

পরিস্থিতি একটু নিয়ন্ত্রনে আসতেই পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে অনুষ্ঠান৷ করোনা পরিস্থিতি কাটিয়ে রাজ্য ফের বসেছে বাণিজ্য সম্মেলন৷ দেশ বিদেশের তাবড় তাবড় শিল্পপতিরা যোগ দিয়েছেন এই সম্মেলনে৷ একই মঞ্চে আদানি, জিন্দল, টাটা, হীর নন্দানি, গোয়েঙ্কাদের নিয়ে চাঁদের হাঁট৷ সকলেই এক বাক্যে প্রশংসা করেছেন বাংলার বাণিজ্য পরিকাঠামোর৷ শিল্পপতিদের হাত ধরে আসছে বিনিয়োগও৷ এরই মধ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বিশ্বের বৃহত্তম মন্দির তৈরির প্রস্তাব দিলেন শিল্পপতি সজ্জন জিন্দল৷ তিনি জানান, মায়াপুরে ৭০০ একর জমি পাওয়া গিয়েছে৷ সেখানেই গড়ে তোলা হবে বিশ্বের বৃহত্তম মন্দির৷ মন্দির নির্মাণ প্রসঙ্গে এদিন জিন্দল আরও বলেন, ‘‘মায়াপুরে ৭০০ একর জমির উপর বিশ্বের সর্ববৃহৎ মন্দির স্থাপিত হতে চলেছে।”…
Read More