Blog

একের পর এক মিসাইল হামলা রাশিয়ার তরফে

একের পর এক মিসাইল হামলা রাশিয়ার তরফে

প্রায় দেড় মাসের বেশি সময় অতিক্রম করে গেছে, যুদ্ধ চলছে অবিরাম গতিতে৷ ইউক্রেনের লিভে শুরু রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হানা৷ বিস্তৃত এলাকায় আগুন৷ ক্ষেপণাস্ত্র হামলার পর শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ মারিউপোল শহরে লাগাতার রুশ গোলা ও ক্ষেপণাস্ত্র বর্ষণে এখনও পর্যন্ত ২০৫ জন শিশুর মৃত্যু হয়েছে বলে খবর৷ আহত সাড়ে তিনশোর বেশি৷ দাবি ইউক্রেনের৷ লিভে জারি এয়ার রেড অ্যালার্ট৷ প্রায় দুই মাস হতে চলল এখনও পর্যন্ত যুদ্ধ থামার কোনও লক্ষণ চোখে পড়ছে না৷ উপরন্তু নতুন করে শুরু হয়েছে ক্ষেপণাস্ত্র হানা৷ এদিকে, মারিউপোলের আত্মসমর্পণ করার ডেডলাইনও পেরিয়ে গিয়েছে৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাফ জানিয়েছেন, মারিউপোল কেন, দেশের কোনও অংশই আত্মসমর্পণ করবে না৷ এদিকে, গত…
Read More
চিতাবাঘের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

চিতাবাঘের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

সাতসকালে চিতাবাঘের পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো ডুয়ার্সের বানারহাট ব্লকের ডায়না চা বাগানে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ চিতাবাঘটি সম্ভবত বিষক্রিয়াতে মারা গেছে।বনদপ্তর সুত্রে জানা গেছে বুধবার সকালে ওই চা বাগানের ৩ নং সেকশনে শ্রমিকেরা কাজে যোগ দিতে যাবার সময় তাদের নজরে আসে একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ মৃত অবস্থায় চা বাগানের নালায় পড়ে রয়েছে। সাথে সাথে বিষয়টি তারা বাগান কর্তৃপক্ষকে জানান। এরপর খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন তারা। চিতা বাঘের মৃতদেহটি উদ্ধার করে।ঘটনায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড এর রেঞ্জার শুভাশিস রায় বলেন সকালে আমরা ডায়না চা বাগান কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাই একটি…
Read More
স্ত্রীকে পর্নতারকা ভেবে সন্দেহের বশে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল স্বামী

স্ত্রীকে পর্নতারকা ভেবে সন্দেহের বশে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল স্বামী

বিয়ের কেটে গিয়েছিল ১৫টা বছর। তবে শেষ পর্যন্ত স্ত্রীকে পর্নতারকা ভেবে সন্দেহের বশে পাঁচ সন্তানের সামনে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল স্বামী। ঘটনা ঘটেছে ব্যাঙ্গালুরের কাছে রামনগরের। অভিযুক্ত ব্যক্তির নাম জাহির পাশা। বয়স ৪০। পেশায় অটোচালক। জাহিরের স্ত্রী মুবিনার বয়স ৩৫। পাঁচ সন্তানের মা মুবিনা গৃহবধূ। দু’মাস আগে একটি পর্ন ছবি দেখার পর থেকেই মুবিনাকে পর্ন তারকা বলে সন্দেহ করতে শুরু করেন জাহির। তার পর থেকে স্ত্রীর উপর নিয়মিত অত্যাচার শুরু হয় তাঁর। এরপর গত শনিবার মুবিনাকে মৃত অবস্থায় উদ্ধার করেন তাঁর বাবা ঘোষ পাশা। তবে মায়ের উপর বাবার মারধরে খবর তাঁকে দেন মুবিনার বড় ছেলে। খবর পেয়ে মেয়ের বাড়িতে…
Read More
ফের আবার চিন্তা বাড়িয়ে বৃদ্ধি পেলো সংক্রমণের মৃত্যুর সংখ্যা

ফের আবার চিন্তা বাড়িয়ে বৃদ্ধি পেলো সংক্রমণের মৃত্যুর সংখ্যা

বিগত কয়েক দিন যাবত স্বস্তি বজায় থাকলেও গতকাল দেশের কোভিড গ্রাফ নিয়ে বিরাট চিন্তা বেড়েছিল। কিন্তু আজ তুলনায় দৈনিক সংক্রমণ কমেছে। আবার একদিনে মৃত্যুর সংখ্যা অনেক কমেছে। একাধিক রাজ্যের পরিসংখ্যানে বদল হলেও সবথেকে বেশি চিন্তা হচ্ছে দিল্লিকে নিয়ে। কারণ রাজধানীতে গত দু'সপ্তাহে করোনা আক্রান্ত বেড়েছে ৫০০ শতাংশ! বিধিনিষেধ উঠে গেলেও কোনও ভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়ে। ইতিমধ্যে শুরু হয়েছে সকলের জন্য বুস্টার টিকাকরণ। কিন্তু আবার কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় শঙ্কা বাড়ছে। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৪৭ জন, এই একই সময় মৃত্যু…
Read More
শিল্প ও কর্মসংস্থানের তাগিদে আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

শিল্প ও কর্মসংস্থানের তাগিদে আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। সকাল ১১টা নাগাদ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পৌঁছান মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, প্রথমে আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠক করবেন তিনি। সম্মেলনে ১৯টি দেশের আড়াইশো জন প্রতিনিধি যোগ দেবেন বলে খবর। একুশে ক্ষমতা দখলের পরই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার তাঁর মূল লক্ষ্য হবে শিল্প ও কর্মসংস্থান। ফলে বিনিয়োগ টানার লক্ষ্যেই এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজ্যের বিশিষ্ট শিল্পপতিদের পাশাপাশি, এই সম্মেলনে যোগ দেবেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি, আম্বানি গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন গৌতম আদানি। এই গোষ্ঠীর পক্ষ থেকে তাজপুর বন্দরে বিনিয়োগে আগ্রহ দেখানো…
Read More
ফের শুনানি শুরু হলো দলত্যাগ মামলায়

ফের শুনানি শুরু হলো দলত্যাগ মামলায়

দল বদল করলেও, এখনো পর্যন্ত দ্বন্দ্ব রয়েছে তার পদ নিয়ে। খাতায় কমলে তিনি বিজেপি বিধায়ক৷ কিন্তু, একুশের নির্বাচনের পরেই আনুষ্ঠানিকভাবে স্বপুত্র তৃণমূলে যোগ দেন মুকুল রায়৷ ফের তাঁর বিধায়ক পদ খারিজের মামলার শুনানি শুরু হবে বলে জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘কোর্টের তরফে একটা রিমাইন্ডার পাঠানো হয়েছে। আমি দেখব আইনত কতটুকু গ্রহণ করা যাবে। দু’পক্ষকে ডেকে হিয়ারিং করা হবে।’’ প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে গত ১১ ফেব্রুয়ারি মুকুলের বিধায়ক পদ খারিজ মামলায় রায়দান করেন বিধানসভার অধ্যক্ষ৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে তিনি জানান, বিরোধীরা মুকুল রায়ের দল বদলের যে সাক্ষ্য পেশ করেছেন তা যথেষ্ঠ…
Read More
বাড়তে থাকা বাজার মূল্যের কারণে চাপ পড়ছে মিড ডে মিল

বাড়তে থাকা বাজার মূল্যের কারণে চাপ পড়ছে মিড ডে মিল

পেট্রোলের দাম বাড়ায় দিন প্রতিদিন বেড়েই চলেছে বাজার মূল্য৷ বাজার অগ্নিমূল্য৷ সবজি থেকে মাছ-ডিম, সব কিছুর দাম উর্ধ্বমুখী৷ যার আঁচ পড়ল মিড ডে মিলে৷ সপ্তাহে দু’দিন করে ডিম পাওয়ার কথা পড়ুয়াদের৷ কিন্তু, সেটাও আর দিতে পারছে না অনেক স্কুল৷ গোটা ডিমের বদলে ডিম ভেজে মিশিয়ে দেওয়া হচ্ছে খিচুড়িতে৷ শুধু তাই নয়, পড়ুয়াদের পাতে জুটছে না ডাল বা সোয়াবিন৷ শিক্ষকদের কথায়, পড়ুয়াদের পুষ্টিকর খাবার দিতে হলে মাথাপিছু বরাদ্দ বাড়াতে হবে৷ শিক্ষকেরা জানাচ্ছেন, মিড-ডে মিলের জন্য পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র পিছু দৈনিক বরাদ্দ ৪ টাকা ৯৭ পয়সা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র পিছু দৈনিক বরাদ্দ ৭ টাকা ৪৫ পয়সা। শিক্ষকরা বলছেন,…
Read More
বড়ো ঘোষণা নবান্নের তরফে

বড়ো ঘোষণা নবান্নের তরফে

রাজ্যের মানুষদের জন্য বড়ো ঘোষণা রাজ্য সরকারের তরফে। স্বাস্থ্যক্ষেত্র থেকে খাদ্য দফতর, রাজ্যে বিপুল কর্মসংস্থান হতে চলেছে বলে ঘোষণা করেছে নবান্ন। এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠক শেষেই বড় ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পার্থ চট্টোপাধ্যায়। স্বাস্থ্য দফতরে চুক্তির ভিত্তিতে প্রচুর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। রাজ্যে প্রায় সাড়ে ১১ হাজার জনের কর্মসংস্থান হতে চলেছে। এদিকে বজ্রপাতে নিহতদের পরিবারকেও চাকরি দেওয়া হবে বলেই জানান হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, 'ফিনান্স হেল্থ কমিশন'-এর বরাদ্দ থেকে রাজ্যে ১১ হাজার ৫১১ জনকে স্বাস্থ্য দফতরে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী হিসাবে নিয়োগ করা হবে। অন্যদিকে খাদ্য দফতরে…
Read More
ভালো স্বাস্থ্যের জন্য ৩টি মর্নিং রিচ্যুয়ালস

ভালো স্বাস্থ্যের জন্য ৩টি মর্নিং রিচ্যুয়ালস

সহজ পদক্ষেপ যা প্রত্যেকের জন্য সহজে আবদ্ধ করা যায় এবং সকালের এই ৩টি অভ্যাস আমাদের আগামীকালকে আরও ভাল করে তুলতে সাহায্য করে৷ প্রতিদিন এক মুঠো আমন্ড দিয়ে সকাল শুরু করা উচিত। আমন্ড শক্তি সরবরাহ করে এবং এতে তৃপ্তিদায়ক বৈশিষ্ট্য রয়েছে যা ওয়ার্কআউটের সময় সক্রিয় রাখতে সাহায্য করে। আমন্ড ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, প্রোটিন, রাইবোফ্লাভিন, জিঙ্ক ইত্যাদির মতো ১৫টি পুষ্টির উৎস হিসাবে পরিচিত। আমন্ড প্রোটিনের একটি সমৃদ্ধ উৎস, এমন একটি পুষ্টি যা শুধুমাত্র শক্তি-উৎপাদনকারী নয় বরং বৃদ্ধিতে অবদান রাখতেও পরিচিত। আমন্ডে স্বাস্থ্যকর চর্বি এবং ভিটামিন ই রয়েছে যা ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে এমন বার্ধক্য বিরোধী বৈশিষ্ট্য প্রদান করে।যোগব্যায়ামের বেশ কিছু…
Read More
ক্যাস্ট্রলের সুপার মেকানিক প্রতিযোগিতা ২০২১-২২

ক্যাস্ট্রলের সুপার মেকানিক প্রতিযোগিতা ২০২১-২২

ভারতের শীর্ষস্থানীয় স্বয়ংচালিত এবং শিল্প লুব্রিকেন্ট উৎপাদনকারী কোম্পানি ক্যাস্ট্রল ইন্ডিয়া লিমিটেড তার সুপার মেকানিক প্রতিযোগিতার চতুর্থ সংস্করণের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। এটি হল একটি প্রতিযোগিতামূলক জাতীয় প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতীয় মেকানিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভারতের বৃহত্তম মেকানিক দক্ষতা উদ্যোগ। দিল্লি এনসিআরে এর সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।এটি ভারত জুড়ে মেকানিক্স থেকে সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করার জন্য শারীরিক এবং ডিজিটাল উভয় মিডিয়া ব্যবহার করে পরিচালিত হয়েছিল। এটি প্রতিযোগিতার ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স রাউন্ড এবং একটি ডেডিকেটেড ওয়েবসাইটের মাধ্যমে ১৪০,০০০-এরও বেশি মেকানিক্স থেকে রেকর্ড অংশগ্রহণ নিবন্ধন করেছে। শীর্ষ ৫০ জন অংশগ্রহণকারী ৫ থেকে ৭ই এপ্রিল ২০২২ পর্যন্ত তিন দিনব্যাপী একটি অন-গ্রাউন্ড ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। অটোমোটিভ স্কিল…
Read More
ইউক্রেন যুদ্ধের জন্য ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার অধীনে  রাশিয়ান ট্যাঙ্কার আটক করল গ্রিস

ইউক্রেন যুদ্ধের জন্য ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার অধীনে রাশিয়ান ট্যাঙ্কার আটক করল গ্রিস

ইউক্রেনে আগ্রাসনের জন্য মস্কোর ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের অংশ হিসেবে গ্রিস ইভিয়া দ্বীপের কাছে একটি রাশিয়ান তেলের ট্যাঙ্কার আটক করেছে, মঙ্গলবার গ্রীক উপকূলরক্ষীরা জানিয়েছে। এই মাসের শুরুর দিকে ইউ রাশিয়ার বিরুদ্ধে নতুন ব্যাপক নিষেধাজ্ঞা গ্রহণের সাথে সাথে কিছু ছাড় সহ ২৭-দেশের ব্লকের বন্দর থেকে রাশিয়ান পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করেছিল। রাশিয়ার পতাকাবাহী পেগাস, ১৯ জন রাশিয়ান ক্রু সদস্যের সাথে, রাজধানী এথেন্সের কাছে গ্রীক মূল ভূখণ্ডের ঠিক দূরে অবস্থিত ইভিয়ার দক্ষিণ উপকূলে ক্যারিস্টোসের কাছে আটক করা হয়েছিল। "এটি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার অংশ হিসাবে জব্দ করা হয়েছে," নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন। কোস্টগার্ডের এক আধিকারিক জানিয়েছেন, জাহাজের তেলের কার্গো বাজেয়াপ্ত করা হয়নি।
Read More
ফৌজদারি কার্যবিধি (শনাক্তকরণ) বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ

ফৌজদারি কার্যবিধি (শনাক্তকরণ) বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ

রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ফৌজদারি কার্যবিধি (শনাক্তকরণ) বিলে সম্মতি দিয়েছেন, যা পুলিশকে দোষী সাব্যস্ত এবং অপরাধের অভিযুক্তদের শারীরিক ও জৈবিক নমুনা নেওয়ার ক্ষমতা দেয়। আইনটি ৪ এপ্রিল লোকসভা এবং ৬ এপ্রিল রাজ্যসভা দ্বারা পাস হয়েছে, যা বন্দী সনাক্তকরণ আইন, ১৯২০ কে প্রতিস্থাপন করবে। ফৌজদারি বিষয়ে তদন্তের জন্য দণ্ডিত এবং আটক ব্যক্তিদের শারীরিক ও জৈবিক নমুনা পাওয়ার জন্য পুলিশকে আইনি অনুমোদন দেওয়ার পাশাপাশি, আইনটি একজন ম্যাজিস্ট্রেটকে অপরাধের তদন্তে সহায়তা করার জন্য একজন ব্যক্তির পরিমাপ বা ছবি তোলার আদেশ দেওয়ার ক্ষমতা দেয়। ব্যক্তি খালাস বা খালাসের ক্ষেত্রে, সমস্ত উপাদান ধ্বংস করতে হবে। এই আইনে কী ধরণের ডেটা সংগ্রহ করা যেতে পারে, কাদের…
Read More
ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন হাইকোর্টের তরফে

ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন হাইকোর্টের তরফে

ঘটনা ঘটার পর অতিক্রম করে গেছে বেশ কয়েক মাস, কিন্তু তার সুরাহা হয়নি এখনো। শীতলকুচি কাণ্ডে কেন্দ্র, রাজ্যের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শীতলকুচিতে সিআরপিএফের গুলিতে মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের হলফনামা তলব। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা তলব করেছে। শীতলকুচির ঘটনায় ক্ষতিগ্রস্তরা কি ক্ষতিপূরণ পাবেন? পেলে কত পাবেন? কারা ক্ষতিপূরণ দেবেন? নিহতদের ক্ষতিপূরণ নিয়ে কী ভাবছে কেন্দ্র, রাজ্য? এই মর্মে রাজ্য, কেন্দ্রের কাছে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে ক্ষতিগ্রস্তরা যেহেতু নিজেরাই ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছে, তাই তাদের হয়ে তৃতীয় ব্যক্তিদের আবেদন…
Read More
সরকারের তরফে নির্দেশ এলো বেড ভাড়া বাড়ানো নিয়ে

সরকারের তরফে নির্দেশ এলো বেড ভাড়া বাড়ানো নিয়ে

জারি হলো বেসরকারি হাসপাতালের বেশ কিছু নতুন নিয়ম। এবার থেকে বছরে একবারই বেড ভাড়া বৃদ্ধি করা যাবে। বেসরকারি হাসপাতালের জন্য নতুন করে নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য কমিশন। সেখানে জানান হয়েছে, বছরে একবার ১০ শতাংশ বেড ভাড়া বৃদ্ধি করতে পারবে তারা। মোট চারটি নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য কমিশনের তরফে। তার মধ্যে এটি হল অন্যতম। এর আগে কোভিড ইস্যুতে নির্দেশ দেওয়া হয়েছিল যে বেড ভাড়া বৃদ্ধি করা যাবে না। কিন্তু এখন যেহেতু পরিস্থিতি বদলে গিয়েছে আগের থেকে তাই সেই নির্দেশিকা প্রত্যাহার করে নতুন নির্দেশ জারি করল স্বাস্থ্য কমিশন। এছাড়াও তারা বেড ভাড়া বৃদ্ধির ব্যাপারে নির্দেশ দেওয়া ছাড়াও জানিয়েছে, হাসপাতালে আইসিইউতে রোগী…
Read More