Blog

নতুন চমক দিল প্রধানমন্ত্রী

নতুন চমক দিল প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর পদে বসেই একের পর এক চমক দিচ্ছেন শাহবাজ শরিফ৷ পাক রাজনীতিতে এসেছে নাটকীয় পরিবর্তন৷ রাতারাতি ইমরান খানকে গদিচ্যুত করে ক্ষমতায় এসেছেন শাহবাজ শরিফ৷ ক্ষমতায় আসার পর গত এক সপ্তাহ ধরে নিজের হাতে মন্ত্রিসভা সাজিয়েছেন তিনি৷ বুধবার শপথ নিয়েছেন সদ্যগঠিত সেই মন্ত্রিসভার সদস্যেরা। আর সেখানেই একের পর এক চমক দিয়েছেন পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ৷ তাঁর মন্ত্রিসভা এখন আলো করে রয়েছেন পাঁচ মহিলা সদস্য। শরিফের মন্ত্রিসভা দেখে শোরগোল পড়েছে পাক মিডিয়ায়৷ সদ্য প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভায় নারীরা সেভাবে গুরুত্বই পাননি। এখানেই ইমরান সরকারের চেয়ে ব্যতিক্রমী শরিফ ক্যাবিনেটে৷ তাঁর মন্ত্রিসভায় শুধু পাঁচ নারীর স্থানই হয়নি৷ তাঁদের হাতে সঁপা হয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই পাঁচজনের মধ্যে রয়েছেন হিনা রব্বানি…
Read More
আবার বাড়ছে মাওবাদী আতঙ্ক

আবার বাড়ছে মাওবাদী আতঙ্ক

দিন প্রতিদিন বাড়ছে আতঙ্ক, আবার ফিরছে পূর্ব চিত্র। ত্রাস বাড়ছে মাওবাদীদের। বাম আমলে মাওবাদীদের দৌরাত্ম্য ছিল চোখে পড়ার মতো। মাও হামলায় তৎকালীন শাসক দলের বেশ কয়েকজন নেতা কর্মীকে খুন হতে হয়েছিল। রাজ্যে শাসক দলের পরিবর্তন হয়। ক্ষমতায় আসে তৃণমূল। ক্ষমতা পরিবর্তনের পর ধীরে ধীরে জঙ্গলমহল শান্ত হয়ে উঠছিল। কিন্তু ফের নতুন করে জঙ্গলমহলে মাও আতঙ্ক দেখা দিয়েছে। মাও আতঙ্কে ভুগছেন তৃণমূলের বেশ কয়েকজন নেতা। তাঁরা নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। মূলত বাঁকুড়া ও ঝাড়গ্রামে নতুন করে মাও আতঙ্ক দেখা দিয়েছে। সূত্রের খবর, বাঁকুড়ার পাঁচ জন তৃণমূল নেতা নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন করেছেন। জানা গিয়েছে, রানিবাঁধ ব্লকের…
Read More
চিন্তা বাড়ছে অনুব্রতকে নিয়ে

চিন্তা বাড়ছে অনুব্রতকে নিয়ে

গরু পাচার কান্ডে তার নাম উঠছে বার বার। পঞ্চমবারের জন্য সিবিআই তাঁকে তলব করেছিল, কিন্তু কলকাতায় আসার পরেও তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল নিজাম প্যালেসে যাননি। আসলে একাধিক সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। জানা গিয়েছিল, শ্বাসকষ্টের সমস্যা থেকে শুরু করে অণ্ডকোষের সংক্রমণ, একাধিক জটিল রোগ হয়েছে তাঁর। অনুব্রতর জন্য গঠন করা হয়েছে পৃথক মেডিক্যাল বোর্ড৷ ইতিমধ্যেই তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন বোর্ডের চিকিৎসকরা৷ এবার তারাই তৃণমূল নেতাকে এসএসকেএম হাসপাতালের অ্যানেক্স রামরিক হাসপাতালে নিয়ে গেলেন। জানা গিয়েছে, বুকের চাপ এবং ব্যথা কমছে না অনুব্রত মণ্ডলের। এই কারণে তাঁর সিটি অ্যানজিও করা প্রয়োজন। ঠিক এই জন্যই তাঁকে এসএসকেএম…
Read More
কল্যাণ জুয়েলার্স বিশেষ সামার বোনানজা ঘোষণা করেছে

কল্যাণ জুয়েলার্স বিশেষ সামার বোনানজা ঘোষণা করেছে

ভারতের অন্যতম বিশ্বস্ত এবং নেতৃস্থানীয় জুয়েলারি ব্র্যান্ড কল্যাণ জুয়েলার্স সারা দেশে তার পৃষ্ঠপোষকদের জন্য বিশেষ সামার বোনানজা অফার ঘোষণা করেছে। এখানে গ্রাহকরা তাদের গহনা ক্রয়ের সর্বোচ্চ মূল্য পেতে সক্ষম হবেন।নতুন অফারটি পৃষ্ঠপোষকদের স্বর্ণের হারে তাত্ক্ষণিক সঞ্চয় নিবন্ধন করতে দেয়। গ্রাহকরা সোনা, হীরা এবং মূল্যবান পাথরের গহনাতে সমস্ত ডিজাইনের ক্যাটাগরি জুড়ে ফ্ল্যাট ২৫% ছাড় পেতে সক্ষম হবেন।  এছাড়াও এই শপিং সিজন থেকে ৩০০ জন ভাগ্যবান বিজয়ীকে একটি বিশেষ সংস্করণের সোনার মুদ্রা উপহার দেওয়া হবে। কল্যাণ জুয়েলার্সে খুচরা বিক্রি করা গহনা বিআইএস হলমার্কযুক্ত এবং একাধিক বিশুদ্ধতা পরীক্ষার মধ্য দিয়ে যায়। পৃষ্ঠপোষকরা কল্যাণ জুয়েলার্স ৪-স্তরের নিশ্চয়তা শংসাপত্রও পাবেন যা বিশুদ্ধতা, অলঙ্কারের বিনামূল্যে আজীবন…
Read More
ব্রিটানিয়ার ৫০-৫০ গোলমাল ক্র্যাকার

ব্রিটানিয়ার ৫০-৫০ গোলমাল ক্র্যাকার

ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড শুধুমাত্র পশ্চিমবঙ্গে লঞ্চ করল ৫০-৫০ গোলমাল। স্বনামধন্য অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও অনির্বান ভট্টাচার্য্যকে সঙ্গে নিয়ে লঞ্চ করা ব্রিটানিয়া ৫০-৫০ গোলমাল হল এক ‘লাইট’ ও ‘মেল্ট-ইন-মাউথ’ ক্র্যাকার, যাতে রয়েছে সবার পছন্দের কালোজিরা। ৫০-৫০ গোলমাল লঞ্চ করার আগে কোম্পানির তরফে রীতিমতো গবেষণা চালানো হয়েছিল পশ্চিমবঙ্গবাসীর প্রিয় ফ্লেভার ও স্পাইস বিষয়ে। এই কারণে ৫০-৫০ গোলমালে যোগ করা হয়েছে কালোজিরা ও সুগার ক্রিস্টাল। পশ্চিমবঙ্গের পর্দার জনপ্রিয় দুই ডিটেকটিভ সব্যসাচী চক্রবর্তী ও অনির্বান ভট্টাচার্য্যকে এই ৫০-৫০ গোলমালের সঙ্গে রাখা হয়েছে। এই প্রথম তাদের দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। তাদের নিয়ে তৈরি অ্যাডটি প্রোডাক্টের মতোই কালোজিরা ও সুগার ক্রিস্টাল – এই দুইটি উপাদানের রহস্যভেদ…
Read More
শিল্পপতিদের যেন ইডি- সিবিআই বিরক্ত না করে, রাজ্যপালকে বললেন মুখ্যমন্ত্রী

শিল্পপতিদের যেন ইডি- সিবিআই বিরক্ত না করে, রাজ্যপালকে বললেন মুখ্যমন্ত্রী

সমস্ত বিভেদ ভুলে বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এবং সম্মেলনের শুরুতে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়ে রাজ্যপাল জানিয়েছিলেন, বাংলার উচিত রাজনৈতিক বিভেদ ভুলে, উন্নয়নের কথা ভেবে কেন্দ্রের সঙ্গে মিলে কাজ করা। এতেই বাংলার ভাল হবে। সেসময় মুখ্যমন্ত্রী চুপ থাকলেও সম্মেলনের শেষে রাজ্যপালকে এর পাল্টা জবাব দিয়ে মমতা জানান, সমস্ত শিল্পপতিদের তরফে রাজ্যপালের কাছে আমার একটিই অনুরোধ। ওঁরা (শিল্পপতিরা) মুখ খুলতে পারবেন না। আমরাও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সব রকম সাহায্য পেতে চাই। তবে শিল্পপতিদের যেন কেন্দ্রীয় সংস্থা মারফৎ কোনওরকম হেনস্থা না করা হয়। রাজ্যপালও যেন বিষয়টি কেন্দ্রের কানে পৌঁছে দেন। এদিকে মমতার এই মন্তব্যের…
Read More
বাংলার আশা পূরণ করতে ১০০০০ কোটি টাকার বিনিয়োগ

বাংলার আশা পূরণ করতে ১০০০০ কোটি টাকার বিনিয়োগ

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ থেকে শুরু হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কর্মসংস্থান ও শিল্পে বিনিয়োগ টানার লক্ষ্যে এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজ্যের বিশিষ্ট শিল্পপতিদের পাশাপাশি, এই সম্মেলনে যোগ দিয়েছেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি, টাটা স্টিলের এমডি টি ভি নরেন্দ্রণ, সঞ্জীব গোয়েঙ্কা ও রিশাদ প্রেমজি। অন্যদিকে রাজ্যের তরফে উপস্থিত রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা অমিত মিত্র, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর গৌতম আদানি জানিয়েছেন, বাংলা নিয়ে আমি বরাবর আগ্রহী। আদানি গ্রুপ আরবসাগরের তীর থেকে ব্যবসা শুরু করেছিল। মহিলা ক্ষমতায়ন…
Read More
হিমোফিলিয়া রোগ নিয়ে সচেতনতামূলক প্রচার সেচ্ছাসেবী সংস্থার সদস্যদের

হিমোফিলিয়া রোগ নিয়ে সচেতনতামূলক প্রচার সেচ্ছাসেবী সংস্থার সদস্যদের

কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে সচেতনতামূলক প্রচার করল শিলিগুড়ি হিমোফিলিয়া অ্যাসোসিয়েশন এর সদস্যরা। সচেতনতা মূলক প্রচারের পাশাপাশি এদিন শিলিগুড়ি হিমোফিলিয়া অ্যাসোসিয়েশনের সদস্যরা মেডিকেল কলেজের আধিকারিকদের সঙ্গে দেখা করেন। উক্ত অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, হিমোফিলিয়া এমন একটি রোগ যার সম্বন্ধে মানুষ সচেতন নয়। যার ফলে প্রায় সময়ে ভুল চিকিৎসা করে ফেলে সাধারণ মানুষ। এই রোগের বিশেষত্ব শরীরে সামান্য আঘাত লাগলে রক্তক্ষরণ শুরু হয়। সেই রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না। তার জন্য বিশেষ একটি ইনজেকশনের প্রয়োজন পড়ে। মূলত ১০ হাজার মানুষের মধ্যে একজন হিমোফিলিয়া এ এবং ৫০ হাজারের মধ্যে একজন হিমোফিলিয়া বি রোগ নিয়ে জন্মায়। এই রোগের পরীক্ষার জন্য উত্তরবঙ্গের…
Read More
তিক্ততা ছেড়ে মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজ্যপাল

তিক্ততা ছেড়ে মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজ্যপাল

পূর্ব ঘোষণা অনুযায়ী শুরুও হলো অনুষ্ঠান৷ শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন৷ বিশ্ববাংলা কনভেনশন কেন্দ্রে ২০ এবং ২১ এপ্রিল বসবে বিজিবিএসের আসর। প্রথমে ঠিক ছিল এই সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ পরে অবশ্য আমন্ত্রণ পান রাজ্যপাল জগদীপ ধনকড়৷ আমন্ত্রণপত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা অমিত মিত্র, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর নাম থাকলেও, নাম নেই নমোর৷ ১৯টি দেশ থেকে মোট ২৫০ জন প্রতিনিধি যোগ দিয়েছেন বাংলার বাণিজ্য সম্মেলনে৷ এদিন তাৎপর্যপূর্ণ ভাবে রাজ্যপালের মুখে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের প্রশংসা৷ মুখ্যমন্ত্রীর প্রশংসা করে রাজ্যপাল বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা এগোচ্ছে। আশা করি এই বাণিজ্য সম্মেলন…
Read More
ছেলের মৃত্যু কাণ্ডে বাবাকে কড়া নির্দেশ

ছেলের মৃত্যু কাণ্ডে বাবাকে কড়া নির্দেশ

তৎপরতার সঙ্গে কাজ চলছে আনিস মৃত্যু কাণ্ডে। ছাত্র নেতা আনিস খানের রহস্য মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট জমা পড়ল। ৮২ পাতার রিপোর্ট মুখ বন্ধ খামে জমা দিল সিট। হায়দ্রাবাদ সিএসএফএল রিপোর্ট এবং পেন ড্রাইভ রিপোর্ট জমা দেওয়া হয়েছে। পাশাপাশি ময়না তদন্তের রিপোর্ট এবং কলকাতা সিএসেফেল রিপোর্ট জমা করা হয়। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। এদিন আনিস খান রহস্য মৃত্যুর মামলায় নির্দেশ দেওয়া হয়েছে যে, আনিসের বাবাকে হলফনামার মাধ্যমে ক্ষমা চাইতে হবে। ৮২ পাতার রিপোর্ট ফের সিল করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একটি কপি দিতে হবে। এছাড়া রিপোর্টের গোপনীয়তা বজায় রাখবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এদিকে, মামলার চার্জশিট প্রস্তুত রয়েছে। পাশাপাশি পালিগ্রাফ টেস্ট করার…
Read More
সংক্রমণ থেকে মুক্তি পেয়েও থাকছে চিন্তা

সংক্রমণ থেকে মুক্তি পেয়েও থাকছে চিন্তা

বিগত দু বছরের বেশি সময় ধরে গোটা বিশ্ব তান্ডব চালিয়েছে করোনা সংক্রমণ। গত দুই বছর ধরে করোনা সংক্রমণের সঙ্গে বাস করতে হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে করোনা সংক্রমণ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। যদিও গত কয়েকদিনে দেশে করোনার গ্রাফ বাড়তে শুরু করেছে। মূলত দিল্লিতে করোনা সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। তবে করোনা আগের মতো মারাত্মক প্রভাব নিয়ে না এলেও চিকিৎসকরা করোনা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। মার্কিন চিকিৎসকরা জানিয়েছেন, করোনা থেকে সেরে ওঠার পরেও ১২ ধরনের রোগের উপসর্গ দেখা দিচ্ছে। যার জেরে হাসপাতালেও ছুটতে হচ্ছে বার বার। সময় মতো চিকিৎসা না করালে মৃত্যুও হতে পারে৷ গত দুই বছরে লক্ষ…
Read More
৬ মাস থেকে এক বছরের মধ্যে শিল্প করে দেখাব, মমতাকে খোঁচা বিজেপির সুকান্তর

৬ মাস থেকে এক বছরের মধ্যে শিল্প করে দেখাব, মমতাকে খোঁচা বিজেপির সুকান্তর

আজ থেকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কর্মসংস্থান ও শিল্পে বিনিয়োগ টানার লক্ষ্যে এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। মূলত, রাজ্যের বিশিষ্ট শিল্পপতিদের পাশাপাশি, এই সম্মেলনে যোগ দেবেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি, আম্বানি গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। এরই মাঝে তাৎপর্যপূর্ণ ভাবে একই দিনে সিঙ্গুর গিয়ে পৌঁছলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সিঙ্গুরে পা রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কে তোপ দেগে বিজেপির রাজ্য সভাপতি জানান, ২০১১ সালে ক্ষমতায় আসার আগে সিঙ্গুরকে উনি শিল্পের বধ্যভূমিতে পরিণত করেছিলেন। তার পর উনি বলেছিলেন, কাশফুল থেকে লেপ-বালিশ তৈরি করার কথা। সে সব কিছু হয়েছে কি…
Read More
প্রয়াত হলেন বিশিষ্ট চা শিল্পপতি তথা তৃণমূল নেতা কৃষ্ণকুমার কল্যানী

প্রয়াত হলেন বিশিষ্ট চা শিল্পপতি তথা তৃণমূল নেতা কৃষ্ণকুমার কল্যানী

প্রয়াত হলেন জলপাইগুড়ি জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি কৃষ্ণ‌কুমার কল্যাণী। গত ৬ মাসের বেশি সময় ধরে পোস্ট কোভিড কমপ্লিকেশনে ভুগছিলেন তিনি। শ্বাসকষ্ট জনিত সমস্যাও তৈরি হয়েছিল তাঁর। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি‌র একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেখানেই রাতে মৃত্যু হয়েছে বলে দলীয় সূত্রে জানা‌নো হয়েছে। বুধবার‌ই বিশেষ বিমানে মুম্বইয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা ছিল তাঁকে। যদিও তার আগেই মৃত্যু হয় তাঁর। জলপাইগুড়ি‌র বিশিষ্ট চা-শিল্পপতি ছিলেন কৃষ্ণকুমার কল‍্যাণী। তাঁর এই আকস্মিক প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে গোটা জলপাইগুড়ি শহরে।
Read More
আজ থেকে বৃষ্টির সম্ভবনা কলকাতায়

আজ থেকে বৃষ্টির সম্ভবনা কলকাতায়

প্রখর রোদে তেতে পুড়ে একসার৷ তবে কি এবার একটু স্বস্তি পাবে কলকাতাবাসী? কবে দেখা মিলবে কাল বৈশাখীর? এসব প্রশ্নের মাঝে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, দ্রুত বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা। পাশাপাশি আগামী তিনদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কালবৈশাখীর ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে হাওয়া অফিস সূত্র মারফত আরও জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি এখনই নিস্তার পাচ্ছে না৷ সেখানে তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে। আরও ৪৮ থেকে ৭২ ঘন্টা পশ্চিমের পাঁচ জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তাপমাত্রা ৪২-৪৩ ডিগ্রির আশোপাশে ঘোরাফেরা করবে৷…
Read More