Blog

ঘোষিত হলো দেশের সেনাপ্রধানের নাম

ঘোষিত হলো দেশের সেনাপ্রধানের নাম

বদল হচ্ছে দেশের সেনাপ্রধানের। সেনা প্রধান হিসেবে দীর্ঘ ২৮ মাস ধরে কাজ করার পর এপ্রিলের শেষ হচ্ছে জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের সময়কাল। তাঁর জায়গায় নতুন সেনা প্রধানের নাম ঘোষণা হয়ে গেল। তাঁর নাম লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। বিষয় হল, তিনিই প্রথম ইঞ্জিনিয়ার যিনি দেশের সেনা প্রধান হিসেবে নিযুক্ত হলেন। দেশের ২৯ তম সেনা প্রধান হলেন মনোজ পাণ্ডে। এতদিন তিনি সহকারি সেনা প্রধান হিসেবে কাজ করছিলেন। ১৯৮২ সালে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে স্নাতক হন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। সেই বছরই ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত হন তিনি। পরবর্তী সময়ে মনোজ পাণ্ডে জম্মু-কাশ্মীরের পাল্লানওয়াল সেক্টরে অপারেশন পরাক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে ইস্টার্ন কম্যান্ডের…
Read More
থমাস মুলার জাগুয়ার ল্যান্ড রোভারে যোগ দিয়েছেন

থমাস মুলার জাগুয়ার ল্যান্ড রোভারে যোগ দিয়েছেন

জাগুয়ার ল্যান্ড রোভার থমাস মুলারকে প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিংয়ের নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগের ঘোষণা করেছে। প্রযুক্তিতে তার দক্ষতা, নেতৃত্ব এবং ডিজিটাল ক্ষমতা আধুনিক বিলাসবহুল যানবাহনের পরবর্তী প্রজন্মের দক্ষ সরবরাহে উল্লেখযোগ্য সুবিধা নিয়ে আসবে।থমাস ভক্সওয়াগেন গ্রুপ থেকে জাগুয়ার ল্যান্ড রোভারে যোগ দেন, যেখানে তিনি অডিতে বিভিন্ন প্রকৌশলী নেতৃত্বের পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ভক্সওয়াগেন গ্রুপের স্বয়ংচালিত সফ্টওয়্যার সাবসিডিয়ারি, ক্যারিয়াড-এ গবেষণা ও উন্নয়ন অ্যাডাস এবং স্বায়ত্তশাসিত ড্রাইভিং-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি কোম্পানির রিইম্যাজিন কৌশল যথা ডিজাইন, অনন্য গ্রাহকের অভিজ্ঞতা এবং ইতিবাচক সামাজিক প্রভাব দ্বারা আধুনিক বিলাসের একটি টেকসই-সমৃদ্ধ পুনর্গল্পনাকে প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কৌশলটি জাগুয়ার ল্যান্ড রোভারকে ২০৩৯ সালের মধ্যে সাপ্লাই…
Read More
দ্বন্দ্ব তৈরি হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে

দ্বন্দ্ব তৈরি হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে

দুবার সূচি বদলানোর পরেও দ্বন্দ্ব তৈরি হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে। পর্ষদের দুই বিভাগের বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি ছড়িয়েছে। স্কুল ছুটি থাকবে না কি উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে, সেই নিয়ে দ্বন্দ্বে পরীক্ষার্থী থেকে স্কুলের শিক্ষকরা। প্রতিবছরের মতো এবছরেও রমজান উপলক্ষে ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। আবার মাদ্রাসার বেশ কয়েকটি স্কুলে উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রম অনুসরণ করা হয়। সেই ক্ষেত্রে মাদ্রাসাগুলোয় হোম সেন্টারে উচ্চমাধ্যমিক হওয়ার কথা। অন্যদিকে, বিজ্ঞপ্তি অনুসারে ছুটির মধ্যেই কয়েকটা পরীক্ষা পড়েছে। যার জেরে মাদ্রাসার শিক্ষক থেকে পরীক্ষার্থীরা বুঝতে পারছেন না, উক্ত দিনগুলোতে ছুটি থাকবে না কি পরীক্ষা হবে। আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য বন্ধ ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শনিবার থেকে…
Read More
ধর্ম নিয়ে রাজনীতির মঞ্চে বড় দাবি নাড্ডার

ধর্ম নিয়ে রাজনীতির মঞ্চে বড় দাবি নাড্ডার

ফের একবার ধর্মের নাম উঠল রাজনীতির মাঝে। বিজেপি যে ধর্ম নিয়ে রাজনীতি করে তার দাবি অনেক আগে থেকেই করে আসছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। হিন্দুত্বের কথা বলে ভোট টানার চেষ্টা করা হয় বলেও দাবি। যদিও বিজেপি তাদের এই অভিযোগে পাত্তা দেয় না বরং তাদের বক্তব্য বিজেপি জিতছে বলেই হিন্দুদের ওপর আরও বেশি করে হামলা করা হচ্ছে। সম্প্রতি রাম নবমী এবং হনুমান জয়ন্তীতে একাধিক হিংসার ঘটনা ঘটেছে দেশজুড়ে। সেই সম্পর্কে কথা বলতে গিয়েই এমন তত্ত্ব দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কর্ণাটকের হোসাপেতে ভারতীয় জনতা পার্টির কর্মীদের একটি সমাবেশে বক্তব্য রাখছিলেন তিনি। সেই সময়েই নাড্ডা বলেন, উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড, মণিপুরে…
Read More
তবে কি কংগ্রেস এর সাথে মিলতে চলছে পিকে?

তবে কি কংগ্রেস এর সাথে মিলতে চলছে পিকে?

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন৷ এই নির্বাচনে জল্পনা বাড়ছে পিকের অবস্থান নিয়ে৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরের রাজনীতিতে চলছে ঘুঁটি সাজানোর কাজ৷ দিল্লির মসনদ দখলের রণকৌশল ছকতে ব্যস্ত রাজনীতির কুশীলবরা৷ এরই মাঝে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভোট কুশলী প্রশান্ত কিশোরের বৈঠকে ঘিরে উস্কে উঠেছে নয়া সমীকরণের জল্পনা৷ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং কেসি বেণুগোপালের সঙ্গে পিকে’র বৈঠক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷ উল্লখ্য, এ বছরেই রয়েছে গুজরাত এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন। তার পর ২০২৪-এর লোকসভা। এর আগে চলতি বছর পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে কংগ্রেসের৷ হাতছাড়া হয়েছে পঞ্জাব৷ সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে কংগ্রেসের…
Read More
কতটা বিপদ বাড়াতে পারে নতুন সংক্রমণ

কতটা বিপদ বাড়াতে পারে নতুন সংক্রমণ

বিগত দু বছরে বহুবার রূপ বদলেছে করোনা সংক্রমণ। করোনার ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে স্পষ্ট ধারণা এখনও করা যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই বলেছে যে, আগামী দিনে আরও অনেক করোনা প্রজাতি আসতে পারে। পাশাপাশি ওমিক্রন নিয়েও যে সতর্ক থাকতে হবে সেই বার্তাও দেওয়া হয়। এখন দেখা যাচ্ছে, এই ওমিক্রনই আতঙ্কের মূল কারণ। যত দিন যাচ্ছে ওমিক্রনের নতুন নতুন রূপ ত্রাস সৃষ্টি করছে। ইতিমধ্যেই আবার জানা গিয়েছে যে, নতুন দুই ধরণের ওমিক্রনের খোঁজ মিলেছে। তাহলে কতটা বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে? এর উত্তর আপাতত অজানা। দিন দিন মারাত্মক ভাবে রূপ বদল করছে করোনার ওমিক্রন প্রজাতি। সম্প্রতি তার বিএ.৪ এবং…
Read More
প্রধানমন্ত্রীর পদে বসেই নতুন বার্তা

প্রধানমন্ত্রীর পদে বসেই নতুন বার্তা

সদ্য মাত্রই দেশ পেয়েছে নতুন প্রধানমন্ত্রী৷ ইমরান খানকে গদিচ্যুত করে সদ্যই পাকিস্তানের মসনদে বসেছেন তিনি৷ আর প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেই নয়াদিল্লিকে চিঠি পাঠালেন শেহবাজ শরিফ৷ দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানালেন তিনি৷ সেই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা তাঁর চিঠিতে উঠে এল কাশ্মীর প্রসঙ্গ৷ শেহবাজ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী৷ তারই জবাব দিলেন শেহবাজ৷ জানা গিয়েছে, শেহবাজ তাঁর চিঠিতে জম্মু-কাশ্মীর সমস্যা সমাধানের কথা উল্লেখ করেছেন৷ চিঠিতে লেখা হয়েছে, ‘‘পাকিস্তান দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ ও পারস্পরিক সহযোগিতার বন্ধনে বিশ্বাসী। দেশবাসীর আর্থ সামাজিক উন্নতির পাশাপাশি এই রিজিয়নের উন্নতির স্বার্থে এটা কাম্য। যা একমাত্র অর্থপূর্ণ আলোচনা…
Read More
রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর

রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর

হুহু করে রাজ্যে বাড়ছে গরম৷ প্রখর রোদে গলদঘর্ম অবস্থা৷ তাপমাত্রার পারদ চড়ছে দিন প্রতিদিন৷ গরমে হাঁসফাঁস করছে মানুষ৷ অপেক্ষা কালবৈশাখীর৷ এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস৷ দুই থেকে তিন ঘণ্টার মধ্যে রাজ্যের কয়েকটি জেলায় ঝেঁপে বৃষ্টি নামবে৷ এই জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ কোন দুই জেলায় বইবে স্বস্তির বাতাস? জানা গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি অংশে৷ সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এছাড়াও বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি…
Read More
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীকে লাগাতার ধর্ষণ!

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীকে লাগাতার ধর্ষণ!

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীকে লাগাতার ধর্ষণ। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের কুইকোঠায়। জানা গিয়েছে,দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে বিয়ের প্রতশ্রুতি দিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্ক করে এক যুবক। এর জেরে গর্ভবতী হয়ে পড়ে ছাত্রী। ছাত্রীর মায়ের অভিযোগ, প্রথমে তার মেয়েকে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয়। তা না মানায় পরে মেয়েকে বিয়ে করতে অস্বীকার করে ওই যুবক। সম্প্রতি তার মেয়ে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছে। মেয়ের পরিবারের তরফে ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মেয়েকে গ্রহণ করতে রাজি হয়নি। পরে থানায় অভিযোগ দায়ের করে মেয়ের পরিবার। অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। সোমবার ওই যুবককে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ…
Read More
তৃণমুল নেতাকে ‘পিটিয়ে খুন’

তৃণমুল নেতাকে ‘পিটিয়ে খুন’

পিটিয়ে খুন করা হল তৃণমূল নেতাকে। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরে। স্থানীয় সূত্রে খবর, বাড়ি থেকে কাজে যাওয়ার সময় রাস্তায় পিটিয়ে খুন করা হয় বিষ্ণুপুরের ২২২ নম্বর বুথের তৃণমূল বুথ কমিটির কোষাধক্ষ্য মঙ্গল প্রামানিকে। নিহত মঙ্গল প্রামানিকের বাড়ির পাশেই থাকতেন তাঁর দূর-সম্পর্কের ভাইজি স্বামী দেবাশীষ প্রামাণিক। দেবাশীষ বিজেপি কর্মী হওয়ার কারণে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল বলে অভিযোগ। রবিবার সন্ধ্যায় ঝামেলা হয় দেবাশীষ ও মঙ্গলের মধ্যে। এর পর সোমবার যখন ভোরে মাছের আড়তে কাজে যাচ্ছিলেন। অভিযোগ,তখন দেবাশীষ তাঁকে পিটিয়ে মারে। এদিকে,খুন নিয়ে বেঁধেছে রাজনৈতিক বচসা। তৃণমূলের দাবি, রাজনৈতিক কারণে বিজেপি খুন করেছে তাদের কর্মীকে। তৃণমূলের পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। বিজেপির…
Read More
নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ২,পলাতক আরও ১

নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ২,পলাতক আরও ১

আবারও ধর্ষণের ঘটনা ঘটল বাংলায়। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের বাদুড়িয়ায়। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে আটক করেছে পুলিশ। পলাতক আরো এক অভিযুক্ত। ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। অভিযোগ,কিশোরীর হবু স্বামীর সঙ্গে মাঠে বেড়াতে গিয়েছিল। বাড়ি ফেরার সময় রাস্তায় হঠাৎই তিন যুবক তাঁদের পথ আটকায়। হবু স্বামীকে মারধর করে ওই যুবকরা। এমনকি তাঁকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। এরপর কিশোরীকে টেনে মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে বাদুড়িয়া থানার গণধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তিনজনের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। পলাতক আরোও এক যুবকের…
Read More
অসম কংগ্রেসে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন রিপুন বোরা! জানালেন দলত্যাগের কারণ

অসম কংগ্রেসে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন রিপুন বোরা! জানালেন দলত্যাগের কারণ

তৃণমূলে যোগ দিলেন অসম কংগ্রেসের প্রাক্তন প্রধান রিপুন বরা। একসময় অসমের শিক্ষামন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রীও ছিলেন রিপুন বরা। রবিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি তৃণমূলে যোগ দেন। https://twitter.com/abhishekaitc/status/1515653525803462656?t=O6Qob8ltViB9EGZBbujsLg&s=19   এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন, অসমের পর্যবেক্ষক সুস্মিতা দেব। সূত্রের খবর, সোমবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন রিপুন বোরা। https://twitter.com/ripunbora/status/1515657913695875076?t=5WvVmNJ7PAJqzNZi3ehpWQ&s=19   এদিকে, সোনিয়া গান্ধীকে লেখা এক চিঠিতে রিপুন লিখেছেন, একবারে শুরু থেকে কংগ্রেস করে আসছিলাম। সেই দলকে ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে। অসমে ক্ষমতা হারানোর পর দলকে টেনে তুলতে অনেক চেষ্টাই করেছি। বিজেপির শাসনে দেশের গণতন্ত্র বিপন্ন। কিন্তু একটা বিষয় আপনাকে…
Read More
চিতা বাঘের আতঙ্কে এলাকায় চাঞ্চল্য

চিতা বাঘের আতঙ্কে এলাকায় চাঞ্চল্য

চিতাবাঘের আতঙ্ক ছড়াল ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপাই টারি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,সোমবার সকালে ওই এলাকায় জমিতে কাজ করার সময় গ্রামবাসীরা একটি চিতাবাঘ দেখতে পান। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে জটেশ্বর ফাঁড়ির পুলিশ, বন দপ্তরের দলগাঁও রেঞ্জ অফিসের বনকর্মীরা পৌঁছায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিতাবাঘটি সংশ্লিষ্ট এলাকার একটি ভুট্টা খেতে ঢুকে পড়েছে। গ্রামে চিতাবাঘ বেরিয়েছে এই খবর চাউর হতেই জমতে শুরু করে মানুষের ভিড়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
Read More
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে ২ আঞ্চলিক ব্র্যান্ড অ্যাম্বাসাডর

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে ২ আঞ্চলিক ব্র্যান্ড অ্যাম্বাসাডর

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস তাদের আঞ্চলিক ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়ে এলো বাংলা অভিনেত্রী মধুমিতা সরকার ও অসমীয়া অভিনেত্রী ও নৃত্যশিল্পী সুনীতা কৌশিককে। কোম্পানির ‘হাইপারলোকাল’ দৃষ্টিভঙ্গী থেকেই আনা হয়েছে মধুমিতা ও সুনীতাকে। তারা গ্রাহক-সংযোগ বৃদ্ধি করতে এবং পূর্ব ও উত্তরপূর্বাঞ্চলে ব্র্যান্ডের প্রচার বাড়াতে সাহায্য করবেন। ২০২১-এর অক্টোবর থেকে কিয়ারা আদভানি সেনকো’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে উপস্থিত রয়েছেন। পয়লা বৈশাখ উপলক্ষে এক ক্যাম্পেনের মাধ্যমে ‘বোঝেনা সে বোঝেনা’ খ্যাত মধুমিতা সরকার সেনকো ব্র্যান্ডকে প্রোমোট করবেন পশ্চিমবঙ্গে। অন্যদিকে, একই সময়ে সুনীতা কৌশিক বোহাগ বিহু উপলক্ষে এই ব্র্যান্ডের জুয়েলারি কালেকশনের প্রচারের মুখ হবেন উত্তরপূর্বের আসাম ও ত্রিপুরায়। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস আকর্ষণীয় বর্ষবরণ ও বোহাগ বিহু…
Read More