Blog

পৃথিবী ছাড়াও প্রাণের সম্ভাবনা আছে কি আরো কোথাও?

পৃথিবী ছাড়াও প্রাণের সম্ভাবনা আছে কি আরো কোথাও?

পৃথিবী ছাড়া সত্যি কি আরো কোথাও প্রাণের সঞ্চার আছে? পৃথিবীর বাইরেও কি লুকিয়ে রয়েছে প্রাণের অস্তিত্ব? এই প্রশ্ন চিরন্তন৷ যার উত্তর পেতে নিরন্তর খোঁজ চালাচ্ছেন বিজ্ঞানীরা৷ সৌরমণ্ডলে আমরা যে একা নই, সেই সম্ভাবনা আরও জোরাল হয়ে উঠল বৃহস্পতির চাঁদ ‘ইউরোপা’-য়। সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গিয়েছে, নীল গ্রহের বুকে মহাসাগরগুলিতে যতটা জল রয়েছে, তার চেয়ে অনেক বেশি রয়েছে বৃহস্পতির অনেকগুলি চাঁদের মধ্যে একটিতে৷ যার নাম ইউরোপা৷ তরল জলের সেই মহাসাগরগুলি লুকিয়ে রয়েছে ইউরোপার পুরু বরফে মোড়া পিঠের নীচে। শুধু তরল জলই নয়, প্রাণের সৃষ্টি ও বিকাশের জন্য যে রাসায়নিক উপাদানগুলি প্রয়োজন, সেগুলিও রয়েছে ইউরোপার অতলান্ত মহাসাগরে। এমনকি, প্রাণের অন্যতম গুরুত্বপূর্ণ…
Read More
মাওবাদী আতঙ্কে জঙ্গলমহলে জারি হল ১৫ দিনের হাই অ্যালার্ট

মাওবাদী আতঙ্কে জঙ্গলমহলে জারি হল ১৫ দিনের হাই অ্যালার্ট

মাওবাদী আতঙ্কে জঙ্গলমহলে জারি হল হাই অ্যালার্ট। ইতিমধ্যে গোটা ঝাড়গ্রাম জেলা জুড়ে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ ও সিআরপিএফ জওয়ানেরা। চলছে নাকা তল্লাশি ও টহলদারি। সম্প্রতি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রাজ্য সরকারকে সতর্ক করে জানিয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে যে কোনও দিন মাওবাদীরা জঙ্গলমহলে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটাতে পারে। এবং এই সতর্কতার কথা মাথায় রেখেই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জঙ্গলমহল এলাকার প্রতিটি থানাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ-প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি জঙ্গলমহল এলাকায় মাওবাদীদের নামে একাধিক পোস্টার পাওয়া গেছে। উদ্ধার হয়েছে ল্যান্ডমাইনও। গ্রেফতার হয়েছেন কয়েকজন সক্রিয় মাওবাদী নেতা। গত ৮ এপ্রিল, মাওবাদীদের ডাকা বন্‍‍ধে ব্যাপক সাড়া পড়েছিল জঙ্গলমহলে। বাঁকুড়ার রায়পুর-সারেঙ্গা…
Read More
ফুটবল খেলোয়াড়দের এবার সরাসরি ইউনাইটেড সিকিম ফুটবল ক্লাবে খেলার সুযোগ এনে দিলেন বাইচুং ভুটিয়া

ফুটবল খেলোয়াড়দের এবার সরাসরি ইউনাইটেড সিকিম ফুটবল ক্লাবে খেলার সুযোগ এনে দিলেন বাইচুং ভুটিয়া

পাহাড়, তরাই, ডুয়ার্সের ফুটবল খেলোয়াড়দের এবার সরাসরি ইউনাইটেড সিকিম ফুটবল ক্লাবে খেলার সুযোগ এনে দিলেন বাইচুং ভুটিয়া। ভালো খেললে একদিকে যেমন সিকিম ফুটবল ক্লাবে পেশাদার ফুটবল খেলার সুযোগ মিলবে, পাশাপাশি ওই ক্লাবের হয়ে মিলবে আই লীগ খেলার সুযোগও। আর পাহাড়, তরাই, ডুয়ার্সের ফুটবল খেলোয়াড়দের সেই সুযোগ দিতে শিলিগুড়িতে ইউনাইটেড সিকিম ফুটবল ক্লাবের প্রশিক্ষণ শিবির খুলতে চলেছেন ওই ক্লাবের প্রতিষ্ঠাতা তথা ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তণ অধিনায়ক বাইচুং ভুটিয়া। আগামী ২রা মে থেকে ওই ফুটবল একাডেমি চালু হচ্ছে শিলিগুড়ির শালুগাড়ায়।সোমবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে নিজের নতুন ফুটবল ক্লাবের বিষয়ে খোলাসা করেন বাইচুং ভুটিয়া। শালুগাড়ার একাডেমির পাশাপাশি শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দিরেও আরেকটি একাডেমি…
Read More
এক গুচ্ছ নতুন নিয়ম আসছে আইনি শিক্ষায়

এক গুচ্ছ নতুন নিয়ম আসছে আইনি শিক্ষায়

আইন নিয়ে পড়তে চান তাহলে জানতে হবে এক গুচ্ছ নতুন বিধিনিষেধ। আগামী দিনে উকালতির জন্য শিক্ষা পদ্ধতি আরও কঠিন হতে চলেছে। কারণ হিসেবে উঠে আসছে, ভারতীয় আইন মন্ত্রক ও ভারতীয় বার কাউন্সিল মিলিত সিদ্ধান্ত নিয়েছে, বেশ সংখ্যক আইন শিক্ষালয় বা ল'কলেজ বন্ধ করার। আইন মন্ত্রক ও বার কাউন্সিল সূত্রে খবর, নিম্ন মানের ল'কলেজগুলি নির্বাচন করে সেগুলিকে বন্ধ করে দেওয়া হবে। যেখানে বার কাউন্সিল ৫০০ বেশি ল'কলেজকে চিহ্নিত করেছে। সিনিয়র আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারক এবং শিক্ষাবিদদের নিয়ে একটি দল গঠন করা হবে। এই দলের কাজ হবে ল'কলেজগুলির মান যাচাই করে একটি রিপোর্ট তৈরি করা৷ তারা কলেজগুলিতে 'সারপ্রাইজ ভিজিট' করবেন। সেখানে যাচাই করা হবে…
Read More
কড়া নির্দেশ শিক্ষকদের

কড়া নির্দেশ শিক্ষকদের

ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে দেশ৷ দীর্ঘ কোভিড পর্ব কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে জীবন৷ কোভিড বিধি মেনে আগের মতোই স্বাভাবিক অফিস-কাছারি, স্কুল৷ দুই বছর ঘরে বন্দি থাকার পর ফের স্কুল মুখো পড়ুয়ারা৷ ইতিমধ্যে পড়ুয়াদের জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে৷ এবার শিক্ষকদের জন্য এল কড়া নির্দেশ৷ নয়া নির্দেশিকায় বলা হয়েছে সকাল ১১টা বেজে ৫ মিনিটের পর স্কুলে পৌঁছলে সংশ্লিষ্ট শিক্ষককে ‘অনুপস্থিত’ বলে ধরা হবে। সকাল ১০টা ৫০ মিনিটের পর এলে অর্ধদিবসের বেতন পাবেন শিক্ষক-শিক্ষাকর্মীরা। মধ্যশিক্ষা পর্ষদের তরফে ২২ দফা আচরণবিধি জারি করা হয়েছে৷ যার শুরুতেই উপস্থিতি সংক্রান্ত কড়াকড়ির কথা উল্লেখ করা হয়েছে। আগের নির্দেশ বজায় রেখে নয়া নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন…
Read More
খেলার মঞ্চে আত্মপ্রকাশ করলেন অভিষেক

খেলার মঞ্চে আত্মপ্রকাশ করলেন অভিষেক

তবে কি তিনি সরে যেতে চলেছেন রাজনীতি থেকে? এবার রাজনীতির পাশাপাশি খেলার মঞ্চেও আত্মপ্রকাশ করলেন তিনি। ঘোষণা অনেক আগেই করেছিলেন, শুক্রবার বাংলা নববর্ষের দিন আত্মপ্রকাশ করে ফেলল তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাব 'ডায়মন্ড হারবার এফ সি'। এই নতুন ক্লাব 'ডিএইচএফসি'র লোগো উদ্বোধন হয়ে গেল। এই অনুষ্ঠানে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো উপস্থিত ছিলেনই, সঙ্গে ছিলেন সাংসদ প্রসুন বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, কূণাল ঘোষ সহ প্রমুখ। মঞ্চে দেখা গিয়েছিল জনপ্রিয় ফুটবলার রহিম নবিকে। এই নয়া ফুটবল ক্লাব সম্পর্কে কথা বলতে গিয়ে অভিষেক 'রাজনীতি' না করার বার্তা দিলেন। এদিন অভিষেক বলেন, বিজেপি, কংগ্রেস বা সিপিএম, যার সমর্থক বা সদস্যই হোন না…
Read More
আচমকা জগন্নাথ মন্দিরে বিপদের সংকেত

আচমকা জগন্নাথ মন্দিরে বিপদের সংকেত

আচমকা বিপদের সংকেত৷ পুরীর জনন্নাথ মন্দিরে বিদপের পদধ্বনি৷ জগন্নাথ মন্দিরের জন্য যে কাজ শুরু হয়েছে, তা থেকেই ক্ষতি হতে পারে মন্দিরের৷ সতর্ক করল আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। ওডিশা সরকারকে পাঠানো হল সতর্কবার্তা৷ ভারতের চার ধাম তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম পুরীর এই জগন্নাথ মন্দির৷ কথিত আছে, ভগবান বিষ্ণুর স্বপ্নাদেশ পেয়ে এই পবিত্র মন্দির স্থাপন করেছিলেন রাজা ইন্দ্রদুম। পুরীর সেই জগন্নাথ মন্দিরকেই হেরিটেজ সেন্টার হিসাবে গড়ে তোলা হচ্ছে৷ শুরু হয়েছে হেরিটেজ করিডর প্রকল্পের কাজ৷ আর সেই কাজের জন্যেই যত বিপত্তি৷ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) জানিয়েছে, করিডর প্রকল্পের কাজে ভারি যন্ত্রপাতি দিয়ে মন্দিরের সামনে খোঁড়াখুঁড়ির কাজ চলছে৷ সেই কম্পন থেকে মন্দিরের দেওয়ালে ফাটল…
Read More
নিয়ন্ত্রনেই রইলো সংক্রমনে আক্রান্তের সংখ্যা

নিয়ন্ত্রনেই রইলো সংক্রমনে আক্রান্তের সংখ্যা

চড়াই উৎরাই লেগেই রয়েছে দেশের করোনা সংক্রমণের গ্রাফে। তবে এই মুহূর্তে সামান্য বাড়ল সংক্রমণে আক্রান্তের সংখ্যা। স্বস্তি বজায় থাকল আজকে দেশের কোভিড গ্রাফ নিয়ে। গতকালের তুলনায় দৈনিক সংক্রমণ বাড়লেও তা নিয়ন্ত্রণে আছে। একদিনে মৃত্যুর সংখ্যাও বিরাট স্বস্তি দিচ্ছে, গতকালের থেকেও তা কমেছে। কিন্তু সব মিলিয়ে বিগত কিছু দিন ধরেই করোনা গ্রাফ কার্যত একই জায়গায় ঘোরাফেরা করছে দেশে। বিধিনিষেধ উঠে গেলেও কোনও ভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়ে। এরই মাঝে আবার শুরু হয়েছে সকলের জন্য বুস্টার টিকাকরণ। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৯৭৫ জন, এই একই…
Read More
শিলিগুড়িতে সিম্পোলো’র এক্সক্লুসিভ শোরুম

শিলিগুড়িতে সিম্পোলো’র এক্সক্লুসিভ শোরুম

সিম্পোলো ভিট্রিফায়েড ফ্র্যাঞ্চাইজি মডেলে তাদের প্রথম এক্সক্লুসিভ টাইলস ও স্যানিটারিওয়্যার শোরুম উদ্বোধন করল শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে ক্লাসি স্টোনস-এ। এই শোরুমে প্রদর্শিত হবে সিম্পোলো’র বেস্ট-সেলিং প্রোডাক্টস, যেমন ইনডোর স্পেসের স্টাইল স্টেটমেন্টের জন্য ১২০০X২৪০০ ড্রাই গ্র্যানুলা, ১২০০X১৮০০ পশ সারফেস, আউটডোর অ্যাপ্লিকেশনসের জন্য ১৬এমএম রকডেক সিরিজ, কিচেন টপ, ডাবল চার্জ ও গ্লেজড ভিট্রিফায়েড টাইলস, ওয়াল টাইলস, ইত্যাদি।  সিম্পোলো ভিট্রিফায়েড হল ভারতের সেরামিক ইন্ডাস্ট্রিতে অন্যতম অগ্রণী সংস্থা এবং লার্জ ফর্ম্যাট সিন্টার্ড কমপ্যাক্ট সারফেস ও ১৬/২০এমএম থিকনেসের আউটডোর টাইলস, কিচেন প্লাটফর্ম, ডাবল চার্জ ভিট্রিফায়েড টাইলস ও অন্যান্য ক্যাটাগরির জন্য ‘মোস্ট ইনোভেটিভ প্লেয়ার’ হিসেবে স্বীকৃত। শিলিগুড়ির এই শোরুম ‘ক্লাসি হাউস বিল্ডার’ ও আর্কিটেক্টদের সবরকম টাইলসের চাহিদা…
Read More
আজ তাপপ্রবাহ হতে পারে দিল্লিতে, তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছনোর সম্ভাবনা

আজ তাপপ্রবাহ হতে পারে দিল্লিতে, তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছনোর সম্ভাবনা

ভারতের আবহাওয়া বিভাগ সোমবার জানিয়েছে যে, জাতীয় রাজধানী দিল্লি দিনের বেলায় তাপপ্রবাহের সাক্ষী হতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে। আইএমডি জানিয়েছে, শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা মরসুমের স্বাভাবিকের চেয়ে এক ধাপ বেশি। "১৮-১৯ তারিখে পাঞ্জাব, হরিয়ানা-দিল্লি, দক্ষিণ উত্তর প্রদেশ, রাজস্থান, বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহের অবস্থা খুব সম্ভবত বিরাজ করবে," আইএমডি একটি বুলেটিনে বলেছে৷ সকাল ৮.৩০ টায় শহরে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫২ শতাংশ। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি এবং ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ দ্বারা রেকর্ড করা তথ্য অনুসারে সকাল ৯ টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ২৫২। শূন্য এবং ৫০…
Read More
পঠনপাঠনে পরিবর্তন আনা হচ্ছে পুরসভা অন্তর্গত স্কুলগুলিতে

পঠনপাঠনে পরিবর্তন আনা হচ্ছে পুরসভা অন্তর্গত স্কুলগুলিতে

ধীরে ধীরে বদলে আনা হচ্ছে পুরসভা অন্তর্গত স্কুলগুলিতে। পুরসভার অন্তর্গত স্কুলগুলিকে ইংরেজি মাধ্যমে পরিণত করায় এক বড় সাফল্য অর্জন করেছে দিল্লির সরকার। সেই মত কলকাতা পুরসভা অন্তর্গত স্কুলগুলির পরিকাঠামো এবং পঠন-পাঠন পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা হয়েছে। বাংলা থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে। ঠিক ইংরেজি মাধ্যম স্কুলগুলির মতই। যার খরচ রাখা হয়েছে আগের মতই। এবার দিল্লির স্কুলগুলি মডেল হিসেবে কাজে লাগিয়ে কলকাতা পুরসভার অন্তর্গত প্রায় ৮০টি স্কুলকে ইংরেজি মাধ্যমে বদলে ফেলার পরিকল্পনা নিয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে কলকাতা পুরসভার অন্তর্গত স্কুলগুলির পরিকাঠামো এবং পঠনপাঠন পদ্ধতিতে পরিবর্তন আনার চেষ্টাও একই সাথে চলবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে…
Read More
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আজ তার মন্ত্রিসভা ঘোষণা করবেন

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আজ তার মন্ত্রিসভা ঘোষণা করবেন

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক সপ্তাহের বিলম্বের পর সোমবার একটি নতুন মন্ত্রিসভা গঠন করবেন বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের পার্লামেন্ট গত সপ্তাহে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর সভাপতি মিঃ  শেহবাজ  শরিফকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন। কিন্তু নতুন মন্ত্রিসভা গঠন করা যায়নি কারণ শেহবাজ শরীফ তার সব মিত্রকে সরকারে স্থান দিতে চেয়েছিলেন। যাইহোক, জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) মন্ত্রিসভার অংশ হবে বা মন্ত্রিত্ব বণ্টন নিয়ে "মতবিরোধ" থেকে বিরত থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল। মিত্র মরিয়ম আওরঙ্গজেব বলেন, পিএমএল-এন ১৪টি মন্ত্রণালয় পাবে এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ১১টি মন্ত্রণালয় পাবে। তিনি দাবি করেছিলেন যে…
Read More
খাঁটি সোনা ছাড়া দল চলতে পারে না, সাংগঠনিক রদবদলে তীব্র অসন্তোষ প্রকাশ

খাঁটি সোনা ছাড়া দল চলতে পারে না, সাংগঠনিক রদবদলে তীব্র অসন্তোষ প্রকাশ

উপনির্বাচনে ধাক্কা খাবার টালমাটাল অবস্থা বঙ্গ বিজেপিতে । জেলায় জেলায় বিজেপিতে দেখা দিয়েছে অসন্তোষের ছবি। মূলত, রবিবার রাজ্য ও জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুর্শিদাবাদ ও বহরমপুরের দুই বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং সুব্রত মৈত্র।পাশাপাশি নদিয়া উত্তর সাংগঠনিক জেলার ১০ নেতাও পদ থেকে অব্যাহতি চেয়ে রাজ্য নেতৃত্বকে চিঠি দিয়েছে। এবার ক্ষোভের সুর শোনা গেল জলপাইগুড়ির বিজেপির প্রাক্তন সহ সভাপতি অলোক চক্রবর্তীর গলায়। দলের সাংগঠনিক রদবদল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তাঁর দাবি, অনেক যোগ্য নেতাকেই বঞ্চিত করেছে বর্তমান জেলা নেতৃত্ব। অলোক চক্রবর্তী বলেন, খাঁটি সোনা ছাড়া দল চলতে পারে না। এখন দলে অদক্ষ কর্মীদের সামনে এনে পিছনে…
Read More
বিশ্ব হেরিটেজ দিবসে হেরিটেজের আর্ন্তজাতিক মঞ্চে পৌছবার লক্ষে এগোচ্ছে রাজনগর

বিশ্ব হেরিটেজ দিবসে হেরিটেজের আর্ন্তজাতিক মঞ্চে পৌছবার লক্ষে এগোচ্ছে রাজনগর

কোচবিহার নামটি মনে আসলেই ফুটে ওঠে কোচবিহার রাজবাড়ির ছবি। দেশের গন্ডি ছারিয়ে বিশ্বের দরবারেও কোচবিহার রাজপ্রাসাদ এর ছবি খুবই পরিচিত।বার্মিংহাম প্যালেসের আদলে তৈরি হেরিটেজ কোচবিহার রাজপ্রাসাদ পর্যটকদের কাছে অন্যতম পছন্দের স্থান। কোচবিহারের রাজাদের তৈরি বিভিন্ন হেরিটেজ স্থাপত্য আজও কোচবিহারের বিভিন্নপ্রান্তে এন্তার ছরিয়ে ছিটিয়ে আছে। এরই মাঝে বিভিন্ন সময়ের অবহেলায় হারিয়ে গেছে রাজাদের অনেক হেরিটেজ স্থাপত্য। চোখের সামনে হারিয়ে গেছে কোচবিহার বিমান বন্দর সংলগ্ন যুবরাজের প্রাসাদটি। ওল্ড টেম্পেল রোডের সাবিত্রী লজকে আজ মানুষ চেনে ভূত বাংলো হিসেবে। পথচারীদের জল পানের জন্য রাজ আমলে প্রতিষ্ঠিত জলের কল গুলির মধ্যে আজ আছে হাতে গোনা কয়েকটি মাত্র। সব মিলিয়ে শহর কোচবিহারের হেরিটেজ ব্যবস্থা এতদিন…
Read More