Blog

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন তার অশোধিত ইউনিট মে পর্যন্ত বন্ধ করেছে

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন তার অশোধিত ইউনিট মে পর্যন্ত বন্ধ করেছে

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন ২৪০,০০০ ব্যারেল প্রতি দিন (বিপিডি) ক্ষমতাসম্পন্ন মুম্বাই-এর একটি  শোধনাগারের রক্ষণাবেক্ষণ মে পর্যন্ত স্থগিত করেছে।   ভারতের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র শোধনাগার এই মাসের শেষ থেকে ২০-২৫ দিনের জন্য একটি ১২০,০০০ বিপিডি অপরিশোধিত ইউনিট এবং একটি ডিজেল হাইড্রো ডিসালফিসার এবং একটি হাইড্রোজেন জেনারেশন ইউনিট সহ কিছু অন্যান্য ইউনিট বন্ধ করার পরিকল্পনা করেছে,তারা বলেছে। বিশ্বব্যাপী তেল ও জ্বালানির দাম বাড়লেও ভারতীয় রাজ্য শোধনাকারীরা ৪ নভেম্বর থেকে পাম্পের দাম বাড়ায়নি। রাইজিং এশিয়া কমপ্লেক্স রিফাইনিং মার্জিন কোম্পানিগুলিকে অপরিশোধিত রান বাড়াতে এবং রপ্তানি থেকে লাভের জন্য স্থানীয় বাজারে জ্বালানি বিক্রির জন্য কিছু ক্ষতি পুনরুদ্ধার করতে বাধ্য করছে।
Read More
হন্ডা টু হুইলার্স ইন্ডিয়া এখন বহরমপুরে

হন্ডা টু হুইলার্স ইন্ডিয়া এখন বহরমপুরে

হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (এইচএমএআই) প্রিমিয়াম সেগমেন্ট-এর বিগ বাইক ব্যবসা বৃদ্ধির লক্ষ্য নিয়ে বহরমপুরে তাদের নতুন শোরুম খুলেছে। হন্ডার বিগ উইং শোরুম উদ্বোধনের মাধ্যমে #গোরাইডিং স্পিরিটকে উত্সাহ জুগিয়েছে। কালো এবং সাদা একরঙা থিম দিয়ে সজ্জিত বিগউইং হন্ডার মোটরসাইকেলগুলিকে গ্রাহকদের কাছে প্রদর্শন করায়।  গ্রাহকের মোটরসাইকেল সম্পর্কিত প্রশ্ন বা আনুষাঙ্গিক সমাধান করা হয় বিগউইং-এর প্রশিক্ষিত পেশাদারদের সহায়তায়। অনুসন্ধান থেকে ক্রয় পর্যন্ত যাত্রা সহজ করার জন্য ডেডিকেটেড ওয়েবসাইট (www.HondaBigWing.in)সমস্ত বিস্তারিত তথ্যের জন্য উপলব্ধ। ওয়েবসাইটের অনলাইন বুকিং বিকল্পটি গ্রাহকদের নখদর্পণে থাকে। নির্বিঘ্নে এবং স্বচ্ছ বুকিং অভিজ্ঞতা নিশ্চিত করে এটি। রিয়েল টাইম গ্রাহকদের প্রতিক্রিয়া জানতে হন্ডা বিগউইং সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে…
Read More
প্রিমিয়াম মোটরসাইকেলের জন্য তমলুকে হোন্ডার বিগউইং

প্রিমিয়াম মোটরসাইকেলের জন্য তমলুকে হোন্ডার বিগউইং

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তাদের প্রিমিয়াম বিগ বাইক বিজনেস ভার্টিক্যাল ‘হোন্ডা বিগউইং’ চালু করল তমলুকে। তমলুকে হোন্ডা বিগউইং-এর ঠিকানা – জেএল নং ১৪৫, প্লট নং ১৬ ও ১৭, ওয়ার্ড নং ৪, তমলুক, পূর্ব মেদিনীপুর ৭২১৬৩৬ (পশ্চিমবঙ্গ)। তমলুকে হোন্ডা বিগউইং উদ্বোধন প্রসঙ্গে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) ইয়াদবিন্দার সিং গুলেরিয়া জানান, হোন্ডার লক্ষ্য হল হোন্ডার এক্সক্লুসিভ প্রিমিয়াম মোটরসাইকেল নেটওয়ার্ক ‘হোন্ডা বিগউইং’-এর প্রসার ঘটানো, যাতে গ্রাহকদের আরও ভালভাবে পরিষেবা প্রদান করা যায়। তমলুকে তারা বিগউইং উদ্বোধন করতে পেরে আনন্দিত, একথা জানিয়ে তিনি বলেন, এই প্রিমিয়াম আউটলেটের মাধ্যমে তারা হোন্ডার মোটরসাইকেলগুলিকে তমলুকের গ্রাহকদের আরও…
Read More
এএসসিআই এনডোর্সার ডিউ ডিলিজেন্স সার্ভিস চালু করেছে

এএসসিআই এনডোর্সার ডিউ ডিলিজেন্স সার্ভিস চালু করেছে

এএসসিআই এনডোর্সার ডিউ ডিলিজেন্স পরিষেবা চালু করেছে৷ পরিষেবাটি বিজ্ঞাপনের অংশ প্রযুক্তিগত দাবিগুলি সহ বিজ্ঞাপন মূল্যায়নে এএসসিআই-এর দক্ষতার অফার করবে। এটি ২০টিরও বেশি শাখার বিশেষজ্ঞদের একটি প্যানেল প্রতিষ্ঠা করেছে।বিজ্ঞাপনগুলি প্রি-প্রোডাকশন সহ যেকোনো পর্যায়ে এএসসিআই-তে পাঠানো যেতে পারে। এটি নিশ্চিত করে যে বিজ্ঞাপনটি উত্পাদিত হওয়ার আগে সমর্থনকারী তাদের স্বাধীন যথাযথ পরিশ্রম করতে পারে। ভোক্তা সুরক্ষা আইন, ২০১৯ জরিমানা আরোপ করার বা এমনকি মিথ্যা বা বিভ্রান্তিকর বিজ্ঞাপনের সমর্থনকারীকে নির্দিষ্ট সময়ের জন্য কোনো পণ্য বা পরিষেবার অনুমোদন করা থেকে নিষিদ্ধ করার বিধান করে। ডাফ এবং ফেলপস-এর 'সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট' অনুসারে, ভারতে প্রায় ৫০% এনডোর্সমেন্ট সেলিব্রিটিদের বৈশিষ্ট্যযুক্ত, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২০%। সেলিব্রিটি এনডোর্সমেন্ট…
Read More
আবারো হাজিরা এড়ালেন অনুব্রত

আবারো হাজিরা এড়ালেন অনুব্রত

একের পর এক হাজিরা এড়িয়েছেন তিনি৷ গরু পাচার মামলায় এবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ রক্ষাকবচ চেয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিলেন তিনি৷ এর আগে অনুব্রতর আবেদন খারিজ করে দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে আবেদন করেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ এই নেতা৷ মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা৷  গরু পাচার কাণ্ডে তাঁকে বারবার নোটিশ পাঠিয়ে তলব করেছে সিবিআই৷ কিন্তু প্রতিবারই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি৷ এমনকী গ্রেফতারি এরাতে হাই কোর্টের দ্বারস্থ হয়ে রক্ষাকবচ চান তিনি। কিন্তু তাঁর সেই আবেজন নাকোচ হয়ে যায় হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে। বরং তাঁকে আগাম জামিনের আবেদনের পরামর্শ দেন বিচারপতি। কিন্তু নাছোড় অনুব্রতও৷ সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ…
Read More
প্রকাশ্যে এলো ময়নাতদন্তের রিপোর্ট

প্রকাশ্যে এলো ময়নাতদন্তের রিপোর্ট

জোর গতিতে চলছে আনিস কাণ্ডের তদন্ত৷ হাওড়ার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে নয়া মোড়৷ ময়নাতদন্তের দ্বিতীয় রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷ আনিসের মৃত্যু রহস্যের উপর থেকে সরল পর্দা৷ অটোপসি সার্জেন্টরা জানাচ্ছেন, আঘাতের ফলেই মৃত্যু হয়েছে আনিসের৷ ময়নাতদন্তে দেখা গিয়েছে, মাথার খুলির পিছনে গভীর ক্ষত রয়েছে৷ শরীরের একাধিক হাড় ভাঙা৷ আনিসের দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের উদ্দেশ্য ছিল তাঁকে ছাদ থেকে ধাক্কা দিয়ে কেও ফেলে দিয়েছিল, নাকি দুর্ঘটনাবশত পড়ে গিয়েছিলেন সেটা নিশ্চিত হওয়া৷ সেই বিষয়টি অবশ্য চিকিৎসকদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে৷ তবে এই বিষয়ে তাঁরা কিছু জানাননি৷ দ্বিতীয় ময়নাতদন্তের পর চিকিৎসকরা আনিসের মাথার পিছনে গভীর ক্ষত ও শরীরের একাধিক হাড় ভাঙার…
Read More
মারাত্মক হতে পারে কোভিড পরিস্থিতিতে যুদ্ধ

মারাত্মক হতে পারে কোভিড পরিস্থিতিতে যুদ্ধ

কোনো মতেই থামানো যাচ্ছে না চলতে থাকা রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধকে। প্রায় ২০ দিন হতে চলল ইউক্রেন-রাশিয়া যুদ্ধের। পরিস্থিতি জটিল থেকে আরও জটিলতর হচ্ছে। যুদ্ধ থামার তো লক্ষণ নেইই, উলটে যত দিন যাচ্ছে তত বেশি হচ্ছে বোমাবর্ষণ, চলছে গুলি। এই পরিস্থিতিতে যে বিশ্বজুড়ে আবার কোনও এক ভয়ঙ্কর জীবাণু বা ব্যাকটেরিয়া ছড়াতে পারে তার আশঙ্কা প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার তাদের আতঙ্ক বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে। 'হু' বলছে, এই যুদ্ধের কারণে পৃথিবীর করোনা ভাইরাস পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। তার যথেষ্ট কারণ রয়েছে বলেই দাবি তাদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগে জানিয়েছিল, ইউক্রেনের যে পরীক্ষাগারে ক্ষতিকারক ভাইরাস বা ব্যাকটেরিয়া রয়েছে সেখানে…
Read More
বেকারত্বই আত্মহত্যার মূল কারণ

বেকারত্বই আত্মহত্যার মূল কারণ

দিন প্রতিদিন দেশে বেড়ে চলছে আত্মহত্যার ঘটনা৷ গত পাঁচ বছরে দেশে বৃদ্ধি পেয়েছে আত্মহত্যার পরিমাণ৷ এর জন্য দায়ী বেকারত্ব৷ সোমবার এই নিয়ে লোকসভায় উদ্বেগ প্রকাশ করল শ্রম মন্ত্রক৷ উল্লেখ্য বিষয় হল, আত্মহত্যার নিরিখে এগিয়ে রয়েছে বিজেপি শাসিত বহু রাজ্যই৷  লোকসভায় বেকারত্বের হার নিয়ে একটি পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। সেই তথ্য অনুযায়ী, বর্তমান জাতীয় বেকারত্বের হারের চেয়ে এই হার অনেক বেশি রয়েছে বিজেপি শাসিত একাধিক রাজ্যে৷ আর বেকারত্বের জেরেই বেড়ে চলেছে আত্মহত্যার মতো ঘটনা৷ সোমবার সামগ্রিক ভাবে যে চিত্র উঠে এসেছে তাতে দেখা গিয়েছে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি অনেকটাই ভালো।   পরিসংখ্যান বলছে, ২০১৬ সালে বেকারত্বের জেরে দেশে আত্মহত্যার ঘটনা…
Read More
কাউন্সিলর মৃত্যুর ঘটনায় পরামর্শ শুভেন্দুর

কাউন্সিলর মৃত্যুর ঘটনায় পরামর্শ শুভেন্দুর

মর্মান্তিক ঘটনা। একই দিনে ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু এবং পানিহাটির তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্ত খুন হয়েছেন। দুইজনকেই গুলি করে খুন করা হয়েছে। এই ঘটনায় উত্তাল গোটা রাজ্য। বিধানসভায় বিজেপি ইতিমধ্যেই বিক্ষোভ করেছে, ওদিকে লোকসভায় রাজ্যকে আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। মৃত কাউন্সিলরদের পরিবার এখন নিরপেক্ষ তদন্ত ছাড়া আর কিছুই চাইছে না। এবার তাদের বড় পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তাদের সিবিআই তদন্তের আর্জি জানাতে বললেন আদালতে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় আসলে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু বলেন, তিনি খুব ভাল করে জানেন যে, মুখ্যমন্ত্রী এই দুটি ঘটনার প্রেক্ষিতে কখনই সিবিআই তদন্তের…
Read More
রায় দান হলো হিজাব বিতর্কে

রায় দান হলো হিজাব বিতর্কে

বিগত বেশ কয়েকদিন আগেই শিক্ষা না হিজাব বিতর্কে উত্তাল হয়েছিল দেশ৷ সেই শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে ঐতিহাসিক রায় কর্ণাটক হাই কোর্টের৷ শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া সমস্ত পিটিশন খারিজ করে দিয়ে আদালত জানাল, হিজাব অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়৷ আদালতের এই রায়ে বড়সড় ধাক্কা খেলেন হিজাবের পক্ষে আন্দোলন করা ছাত্রছাত্রীরা৷ অন্যদিকে, উচ্চ আদালতে জয় হল রাজ্য সরকারের৷  গত ৫ ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করে কর্ণাটক সরকার৷ প্রতিবাদে রাজ্য জুড়ে শুরু হয় বিক্ষোভ৷ রণক্ষেত্র হয়ে ওঠে উদুপ্পি জেলা৷ স্কুল-কলেজগুলি রণক্ষেত্রের রূপ নেয়৷ বিক্ষোভের জেরে বেশ কিছু দিন স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্তও…
Read More
বৈঠকে বসবে ইউক্রেন–রাশিয়া

বৈঠকে বসবে ইউক্রেন–রাশিয়া

আবার বৈঠকে বসতে চলেছে ইউক্রেন এবং রাশিয়া। অবিরাম গতিতে চলছে যুদ্ধ। টানা প্রায় ২০ দিন, কিন্তু যুদ্ধে শেষ হওয়ার বিন্দুমাত্র ইঙ্গিত নেই। লাগাতার হামলা, বোমা, গুলিতে ছন্নছাড়া অবস্থা ইউক্রেনের। সম্প্রতি আবার এক জনবসতিপূর্ণ এলাকায় জোড়া বিস্ফোরণ হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে, শুধুমাত্র মারিউপোলে মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গিয়েছে বলেও খবর। এই পরিস্থিতিতে আবার ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধিরা বৈঠকে বসছেন। জানা গিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে এই জোড়া বিস্ফোরণ ঘটেছে। জনবসতিপূর্ণ এলাকার একটি বাড়িতে রুশ ক্ষেপণাস্ত্রের হামলার ফলে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন এবং তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং ওই…
Read More
কড়া নির্দেশ আনিস কাণ্ডে

কড়া নির্দেশ আনিস কাণ্ডে

ঝড়ের গতিতে হচ্ছে তদন্ত৷ হাওড়ার ছাত্রনেতা আনিস খানের দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট ইতিমধ্যেই চলে এসেছে৷ এক মাসের মধ্যে শেষ করতে হবে আনিসের মৃত্যুর তদন্ত৷ এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিটকে এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট৷ সেই সঙ্গে আনিস খানের রহস্যমৃত্যুতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম-এর তদন্তকে কোনওরকম প্রভাবিত করা যাবে না বলে মন্তব্য বিচারপতি রাজ শেখর মান্থার৷  এদিন আদালত জানায়, রাজ্য পুলিশই আনিস হত্যা-কাণ্ডের তদন্ক করবে৷ তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছাড়া তদন্তের সময়সীমা বাড়ানো হবে না। ১৮ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সেই সঙ্গে এক সপ্তাহের মধ্যে ফরেন্সিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে৷ এদিন মামলার শুনানির সময় আদালতের…
Read More
গর্বিত মুখ্যমন্ত্রী

গর্বিত মুখ্যমন্ত্রী

ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের উন্নতির জন্য বহু কাজ করেছেন তিনি। ক্ষমতায় আসার পর থেকে 'বিশ্ব বাংলা' নামে নানবিধ কর্মসূচি চালিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই বিষয় নিয়ে বিভিন্ন সময় বক্তব্য রেখেছেন। এই ইস্যু নিয়ে অনেক বার বিতর্ক হলেও তাতে বিশেষ পাত্তা দেয়নি নবান্ন। এবার সেই 'বিশ্ব বাংলা' ব্র্যান্ড নিয়েই আরও একবার গর্ব অনুভব করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের এক স্টেশনের নাম বাংলায় রাখা হয়েছে। তাই নিয়েই এদিন টুইট করেন তিনি। লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনের সাইনবোর্ডে স্থান করে নিয়েছে বাংলা। পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এই এলাকার মেট্রো স্টেশনের নাম বাংলায় লেখা হয়েছে কিছুদিন আগেই। সেই খবর প্রকাশ্যের আসতেই…
Read More
জোড়হাটে বন্ধ্যাত্ব কাউন্সেলিং ক্যাম্প

জোড়হাটে বন্ধ্যাত্ব কাউন্সেলিং ক্যাম্প

ভারতে বন্ধ্যাত্বের সমস্যা দ্রুত ক্রমবর্ধমান। যার ফলে আজ প্রায় ২৮ মিলিয়ন দম্পতি প্রভাবিত। এইকথা মাথায় রেখেই ইন্দিরা আইভিএফ জোড়হাটের জেল রোডস্থিত নিরাময় হাসপাতাল এবং গবেষণা কেন্দ্রে ১৩ মার্চ বিনামূল্যে বন্ধ্যাত্ব কাউন্সেলিং ক্যাম্পের আয়োজন করছে৷ এই শিবিরের লক্ষ্য হল বন্ধ্যাত্বের কারণ নির্ণয় করে চিকিৎসা সম্পর্কে গর্ভধারণের জন্য দম্পতিদের শিক্ষিত করে তোলা। এই বন্ধ্যাত্ব কাউন্সেলিং ক্যাম্পে যে সব দম্পতি-শুক্রাণুর সংখ্যা কম, গতিশীলতা ও শুক্রাণুর গুণমান কম এবং টিউব, পলিসিস্টিক ডিম্বাশয়, অনিয়মিত ঋতুস্রাব, নিওপ্লাসিয়া, এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস সহ যে সব মহিলা আইইউআইআই বা আইভিএফ-এ ব্যর্থ হয়েছেন এমন দম্পতিরা অংশগ্রহণ করতে পারেন।
Read More