Blog

প্রধানমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর

বেশ কয়েকদিন আগেরই ঘটনা, কিন্তু তার রেশ চলছে এখনো। চলতি বছরের শুরুতে ঘটে যাওয়া, পঞ্জাবের ভাতিন্দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় এখনও অস্বস্তিতে পঞ্জাব সরকার। বিজেপি এই ইস্যুকে এখনই দাবিয়ে দিতে রাজি নয়। প্রথম থেকেই কংগ্রেস সরকারের কড়া সমালোচনা করছে তারা। সুপ্রিম কোর্টে এই বিষয় মামলা হয়েছে আর মোদীর নিরাপত্তা-চ্যুতির তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠনও হয়েছে। এবার এই ইস্যুতে মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি দাবি করলেন, পঞ্জাবে প্রধানমন্ত্রী মোদীকে হত্যা করতে ষড়যন্ত্র করেছিল পঞ্জাব কংগ্রেস। এই বিষয়ে কথা বলতে গিয়ে হিমন্ত বলেন, কংগ্রেস হাইকমান্ড এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নি মিলে প্রধানমন্ত্রীকে…
Read More
উদ্ধারকাজ চলছে গতকাল ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার

উদ্ধারকাজ চলছে গতকাল ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার

গতকাল বিকেলেই রাজ্যে ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার বিকেল পাঁচটা৷ ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনা৷ দুর্ঘটনার ভয়াবহতা দেখেই আশঙ্কা করা হচ্ছিল বহু হতাহত হবে৷ সেই আশঙ্কা সত্যি করেই এই মর্মান্তিক ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা। প্রাথমিক ভাবে চারজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল প্রশাসনের তরফে।  রাতভর উদ্ধারকাজের পর সেই সংখ্যা আরও খানিকটা বাড়ল৷ এখনও পর্যন্ত দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত প্রায় শতাধিক৷ বিভিন্ন হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে অনেক যাত্রীর শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক৷  ঘটনা প্রসঙ্গে গতরাতে জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, ‘‘অনেক যাত্রী গুরুতর আহত…
Read More
লাগামছাড়া ভাবে বাড়ছে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা

লাগামছাড়া ভাবে বাড়ছে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা

ফের একবার হুঁ হুঁ করে বাড়ছে রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা। বাড়তে থাকা সংক্রমনে লাগাম আনতে কড়া বিধিনিষেধ লাগু করা হয়েছে গোটা রাজ্যে। তবে বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে যে আক্রান্তের সংখ্যা বাগে আসবে না তাও স্পষ্ট। কারণ বছরের শেষে লাগামছাড়া ভিড় দেখা গিয়েছে সব জায়গায়। আর কলকাতার সংক্রমণও বিরাট বৃদ্ধি পেয়েছে তাই আশঙ্কা এখনই চলে যাচ্ছে না। আজও বাংলার কোভিড গ্রাফ উপরের দিকেই। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৪৬৭ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ২৬ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৬ হাজার ৭৬৮ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৪…
Read More
সংক্রমণের গতিতে হ্রাস টানতে বৈঠক প্রধানমন্ত্রীর

সংক্রমণের গতিতে হ্রাস টানতে বৈঠক প্রধানমন্ত্রীর

গোটা বিশ্বে এখন নিজের শক্তি দেখাচ্ছে করোনা সংক্রমণের নয়া প্রজাতি। বিশ্বজুড়ে এখন দাপিয়ে বেড়াচ্ছে করোনার ওমিক্রন প্রজাতি। অন্যান্য দেশের মত ভারতেও ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। আবার দৈনিক সংক্রমণ ২ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই অবস্থায় রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের ভার্চুয়াল এই বৈঠকে তিনি সকল মুখ্যমন্ত্রীদের মাইক্রো কনটেনমেন্টে জোর দিতে বলেছেন। একই সঙ্গে, সকলকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি। মাইক্রো কনটেনমেন্টের কথা বলার পাশাপাশি প্রধানমন্ত্রী ভ্যাকসিনের সাফল্যও ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, দেশের ৯২ শতাংশ প্রাপ্তবয়স্ক ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়ে গিয়েছেন। শুধু দেশ নয়, একাধিক দেশেও ভারত ভ্যাকসিন দিয়ে এই মহামারিকালে তাদের সাহায্য করেছে বলেও উল্লেখ করেন…
Read More
ভয়াবহ দুর্ঘটনার কবলে গুয়াহাটিগামী এক্সপ্রেস

ভয়াবহ দুর্ঘটনার কবলে গুয়াহাটিগামী এক্সপ্রেস

গত সন্ধেই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনা৷ উল্টে গেল পাটনা থেকে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস৷ জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমোহনি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। একাধিক বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। বহু যাত্রীর প্রাণহানীর  আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনাস্থলে পৌঁছতে শুরু করেছেন রেলের আধিকারিক ও রেল পুলিশ। তৎপরতার সঙ্গে শুরু হয়েছে উদ্ধার কাজ৷ পদস্থ কর্তাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কাছ থেকে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও৷ এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর মিলেছে৷  বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে ১৫৩৬৬ আপ বিকানের এক্সপ্রেস৷ এই দুর্ঘটনায় ৫০ জন যাত্রীর প্রাণহানীর আশঙ্কা করা হচ্ছে৷ তবে অন্ধকার নেমে আসায় আহত…
Read More
ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গে! খোলা হয়েছে এমারজেন্সি কন্ট্রোল রুম, হেল্পলাইন

ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গে! খোলা হয়েছে এমারজেন্সি কন্ট্রোল রুম, হেল্পলাইন

কোচবিহারঃ জলপাইগুড়ির ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত বিকানের থেকে গুয়াহাটিগামী ট্রেনের একাধিক কামরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাগুড়ির দোমোহনি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেছেন। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়েছেন রেলের আধিকারিকরা।জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস। লাইন থেকে সম্পূর্ণ কাত হয়ে যায়। সাতটি কামরার ব্যাপক ক্ষতি হয়েছে। এই খবর লেখা পর্যন্ত এখনও পর্যন্ত তিনজন প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ঘটনাস্থলে ইতোমধ্যে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর। নিয়ে যাওয়া হয়েছে গ্যাসকাটার। পৌঁছে গিয়েছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা নাগাদ আচমকাই ব্রেক…
Read More
ভারতে রেঞ্জ রোভারের বুকিং শুরু

ভারতে রেঞ্জ রোভারের বুকিং শুরু

বিলাসবহুল এসইউভি রেঞ্জ রোভারের বুকিং চালু হল ভারতে। ভার্চুয়াল ডেভেলপমেন্ট এবং ল্যান্ড রোভারের ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাথে অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং কৌশলগুলিকে একত্রিত করে তৈরি হয়েছে রেঞ্জ রোভার। এটি রেঞ্জ রোভারের পঞ্চম প্রজন্ম।নতুন রেঞ্জ রোভারটি এসই, এইচএসই এবং অটোবায়োগ্রাফি মডেলে পাওয়া যাচ্ছে। পাঁচ আসন বিশিষ্ট এই অটোবায়োগ্রাফি মডেলেটি সানসেট গোল্ড সাটিন ফিনিশ ও স্ট্যান্ডার্ড বা লং হুইলবেস সহ পাঁচটি রঙে বাজারে উপলব্ধ। এছাড়া নতুন রেঞ্জ রোভারের এলডব্লিউবি মডেলটিতে বসার জন্য তিনটি রো আছে যেখানে সাতজন প্রাপ্তবয়স্ক লোক আরামে বসতে পারবেন।নতুন রেঞ্জ রোভার হল আধুনিক প্রযুক্তির বিশেষ উদাহরণ যা ল্যান্ড রোভারের পুরস্কারপ্রাপ্ত পিভি প্রো-ইনফোটেইনমেন্ট প্রযুক্তিকে তার সর্ববৃহৎ টাচস্ক্রিন সহ উন্নত করেছে। ৩৩.27 সেমি-র এই…
Read More
উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বেলাইন বিকানের এক্সপ্রেস

উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বেলাইন বিকানের এক্সপ্রেস

ভয়াবহ রেল দুর্ঘটনা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি দোমহানি এলাকায় ঘটেছে এই রেল দুর্ঘটনা। বিকানের পাটনা -গৌহাটি এক্সপ্রেসে ঘটেছে এই দুর্ঘটনা। পাটনা গৌহাটি এক্সপ্রেস এর চারটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনের গতিবেগ খুবই বেশি ছিল তার কারণ দুর্ঘটনার পর এই একটি বগির উপর আরেকটি বগি উঠে এসেছে। দুটো বগির সামনের অংশ একেবারেই বিধ্বস্ত। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ। স্থানীয় মানুষজন উদ্ধারকার্যে হাত লাগিয়েছে ,ভাঙাচোরা বগির থেকে বার করা হচ্ছে আহতদের। দুর্ঘটনার পরেই দুটি বগি কাত হয়ে রেল লাইনের ধারেই উল্টে যায়। ইতিমধ্যে খবর গেছে রেলের সদর দপ্তরে। আলিপুরদুয়ার থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে স্থানীয়…
Read More
উত্তরপ্রদেশে বিজেপিতে ভাঙন অব্যাহত, তিনদিনে পদত্যাগ ৩ মন্ত্রীর

উত্তরপ্রদেশে বিজেপিতে ভাঙন অব্যাহত, তিনদিনে পদত্যাগ ৩ মন্ত্রীর

ভোট শুরু হতে আর এক মাস বাকি নেই উত্তরপ্রদেশে। ভোট শুরু হতে আর এক মাস বাকি নেই উত্তরপ্রদেশে। এর মধ্যেই ভাঙন অব্যাহত। বিশেষত জোর ধাক্কা পিছিয়ে পড়া শ্রেণী (‌ওবিসি)‌–র ভোটবাক্সে। বৃহস্পতিবার বিজেপি ছাড়লেন রাজ্যের আরও এক ওবিসি মন্ত্রী এবং এক বিধায়ক। ওদিকে সমাজবাদী পার্টি ছেড়ে বিজেপি–তে যোগ দিলেন সিরসাগঞ্জের বিধায়ক। ফিরোজাবাদের এই বিধায়ক টুইটারে নিজের ইস্তফাপত্র পোস্ট করলেন। তার পরেই তাঁর দেখা মিলল স্বামী প্রসাদ মৌর্যর বাড়িতে। এই স্বামী প্রসাদকেই বিজেপি ছাড়ার পথিকৃত বলা যেতে পারে। রাজ্যের এই প্রভাবশালী মন্ত্রীই প্রথম বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দেন। তাঁর পথ ধরে এখন পর্যন্ত বিজেপি ছাড়ালেন আট বিধায়ক। তাঁর মধ্যে তিন জন…
Read More
সাবধান! করোনার বুস্টার ডোজের নামে প্রতারণার ফাঁদ

সাবধান! করোনার বুস্টার ডোজের নামে প্রতারণার ফাঁদ

প্রতারণা গ্যাংয়ের নয়া অস্ত্র করোনা টিকার বুস্টার ডোজ। প্রতারকদের ছলের অভাব নেই। কখনও ঋণ দেওয়ার নাম করে তো কখনও আবার অ্যাপ ডাউনলোডের ছুতো দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে তারা। এবার এই টিকা দেওয়ার নামে জনগণের অ্যাকাউন্ট সাফ করতে পারে জালিয়াতরা। এ নিয়ে কলকাতা তথা রাজ্যবাসীকে সতর্ক করলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি মুরলীধর শর্মা। মুরলীধর শর্মা টুইটারে লেখেন, “মানুষকে প্রতারণা করার নয়া উপায় বের করেছে জালিয়াতরা।” কী সেই উপায়? টুইটারে তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন পুলিশ কর্তা। জানিয়েছেন, করোনা টিকার বুস্টার ডোজ নিতে চান কি না জানতে চেয়ে ফোন বা মেসেজ করছে প্রতারকরা। ইতিবাচক উত্তর পেলে ফোনে একটি লিঙ্ক পাঠাচ্ছে তারা।…
Read More
টয়োটা কির্লোস্কর মোটরের নিউ ক্যামরি হাইব্রিড

টয়োটা কির্লোস্কর মোটরের নিউ ক্যামরি হাইব্রিড

টয়োটা কির্লোস্কর মোটর এবার নিয়ে এলো একেবারে নতুন গাড়ি – নিউ ক্যামরি হাইব্রিড। শুধু ডিজাইনে পরিবর্তন নয়, এই সিডানে দেখা যাবে পাওয়ার, লাক্সারি, স্টাইল, এলিগ্যান্স ও ইন্টেলিজেন্সের সমাহার। গাড়ির বহির্ভাগে থাকা নতুন ডিজাইনের ফ্রন্ট বাম্পার, গ্রিল ও অ্যালয় হুইলে ক্যামরি হাইব্রিডের বোল্ড ও সফিস্টিকেটেড লুক আরও বৃদ্ধি পেয়েছে। গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদার দিকে লক্ষ্য রেখে ইন্টেরিয়রের ডিজাইনেও বদল আনা হয়েছে। রয়েছে ‘ফ্লোটিং টাইপ’ বড়মাপের ৯-ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম, যা অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে’র সঙ্গে সাযুজ্যপূর্ণ। এই সেলফ-চার্জিং হাইব্রিড ইলেক্ট্রিক সিডান এখন পাওয়া যাচ্ছে মেটাল স্ট্রিম মেটালিক এক্সটেরিয়র কলারে, সেইসঙ্গে আগের কলারগুলি তো রয়েইছে – প্লাটিনাম হোয়াইট পার্ল, সিলভার মেটালিক, গ্রাফাইট মেটালিক,…
Read More
এসবিআই লাইফের সমীক্ষা প্রকাশ

এসবিআই লাইফের সমীক্ষা প্রকাশ

কোভিড পরবর্তী বিশ্বে ভোক্তাদের মানসিক ও আর্থিক অবস্থা নিয়ে একটি ২.০ সমীক্ষা প্রকাশ করেছে এসবিআই লাইফের ফিনান্সিয়াল ইমিউনিটি সার্ভে। NielsenIQ-এর সাথে যৌথ উদ্যোগে এসবিআই লাইফ ভারতের ২৮টি শহরের ৫,০০০ ভোক্তাকে নিয়ে এই সার্ভে করেছে।কোভিডের ফলে আর্থিক পরিকল্পনা অপরিহার্য হয়ে উঠেছে। কারণ মহামারীর প্রভাবে ৭৯ শতাংশ ভারতীয়ের আয় কমে য়ায়। ৬৪ শতাংশের মতে কোভিডের ফলে জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক যেমন সঞ্চয়, অবসর ভ্রমণ, শিশু শিক্ষা প্রভৃতি প্রভাবিত হয়েছে। তাই মহামারীর পর থেকেই ভোক্তাদের মধ্যে বীমা সচেতনতা বৃদ্ধি পেয়েছে। কারণ এটি পরিবারের জন্য একটি আর্থিক সুরক্ষা কবচ।৭৮ শতাংশ ভারতীয় মনে করেন যে বীমা, সামগ্রিক আর্থিক পরিকল্পনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। বীমার এই গুরুত্ব…
Read More
নতুন স্মার্টফোন: টেকনো পিওপি৫ এলটিই

নতুন স্মার্টফোন: টেকনো পিওপি৫ এলটিই

গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো এবার তাদের ‘পিওপি সিরিজে’ নিয়ে এলো নতুন স্মার্টফোন – পিওপি৫ এলটিই। ট্রানশন ইন্ডিয়ার সিইও অরিজিৎ তলাপাত্র জানান, নতুন পিওপি সিরিজের ডিজাইন করা হয়েছে ‘জেন-জেড’এর চাহিদার কথা মাথায় রেখে। তারা আশা করেন নতুন টেকনো পিওপি৫এলটিই বাজারের চাহিদা মেটাতে সক্ষম হবে। সাত হাজার টাকার নীচের সেগমেন্টের নতুন এই ফোনটিতে রয়েছে ৫০০০এমএএইচ ব্যাটারি, ৬.৫২ এইচডি+ ডট-নচ ডিসপ্লে, ৮এমপি এআই ডুয়াল রিয়ার ক্যামেরা, এইচআইওএস ৭.৬ বেসড অ্যান্ড্রয়েড ১১ গো। এছাড়াও রয়েছে সময়োপযোগী বিভিন্ন স্মার্ট ফিচার্স। এই ফোনে আছে ২জিবি র‍্যাম ও ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটি ১৪টি আঞ্চলিক ভাষার পরিপোষক।
Read More
দু লাক্ষের ঘর পেরোলো দেশের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা

দু লাক্ষের ঘর পেরোলো দেশের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা

জলের স্রোতে বাড়ছে দেশের নয়া সংক্রমণে আক্রান্তের হার। এক লাফে দু’লক্ষ পেরিয়ে আড়াই লক্ষের কাছে পৌঁছে গেল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন। বুধবার দেশে আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৯৪ হাজার ৭২০। ২৪ ঘণ্টার মধ্যে সংক্রমণের হার ১১ থেকে বেড়ে হয়েছে ১৩ শতাংশ। দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রনের হানা৷ তবে আশার কথা হল, আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লেও মৃত্যুর হার বাড়েনি। উল্টে দেখা যাচ্ছে গত দু’বারের তুলনায় এবার হাসপাতালে ভর্তির হারও তুলনামূলক ভাবে কম। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার মৃত্যু হয়েছে ৩৮০ জনের। সব মিলিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা…
Read More