13
Jan
ঝড়ের গতিতে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা৷ আরো বেশি ভয়ঙ্কর হতে সংক্রমণের তৃতীয় ঢেউ৷ প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের মতো বাড়াবাড়ি রকমের শারীরিক উপসর্গ এবার দেখা না গেলেও, চিকিৎসকরা বলছেন সতর্ক থাকতে৷ এর মধ্যে আরও একটি নির্দেশিকা প্রকাশ করেছে আইসিএমআর৷ নতুন করে গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, আপনি যদি এর মধ্যে করোনা রোগীর সংস্পর্শে এসে থাকেন কিন্তু, গুরুতর অসুস্থ না হন তাহলে কোভিড পরীক্ষা করার প্রয়োজন নেই৷ কোভিড রোগীর সংস্পর্শে আসার পরেও যাঁদের শরীরে কোনও উপসর্গ নেই, কোভিড সেন্টার বা হাসপাতাল থেকে ছুটি দিয়ে নিভৃতবাসে থাকতে বলা হয়েছে এবং যাঁরা আন্তর্দেশীয় সফর করছেন, তাঁরা যদি গুরুতর অসুস্থ না হন তাহলে…
