04
Jan
আরো একবার করোনার করাল থাবা বসাল তার জীবনে। ফের করোনা আক্রান্ত প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সপরিবার করোনায় আক্রান্ত হলেন হয়েছেন তিনি। এমনকী তাঁর কর্মচারীরাও আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন তৃণমূল নেতা। পাশপাশি, বর্তমানে করোনা চিকিৎসায় যে ককটেল থেরাপি প্রয়োগ করা হচ্ছে, তার খরচ কমানোর জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন তিনি। বাবুলের পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন বাবুলের বাবা সুনীলচন্দ্র বড়াল এবং স্ত্রী রচনা। প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার করোনা আক্রান্ত হলেন বাবুল সুপ্রিয়৷ অন্যদিকে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন তাঁর বাবা এবং স্ত্রী৷ বাবুলের বাবার বয়স ৮৪ বছর৷ বয়সজনিত কারণে বাবাকে নিয়ে উদ্বেগ…
