27
Dec
দীর্ঘ অপেক্ষা সমেত করে বছর শেষে রাজ্যে এলো শীতের পর্ব। অনেক দিনের অপেক্ষার পর বাঙালি শীত পেয়েছিল। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের আমেজ উপভোগ করার সুযোগ এসেছিল। কিন্তু এখন হঠাৎ সব বদলে যাচ্ছে। আচমকাই তাপমাত্রা বাড়তে শুরু করেছে বঙ্গের। আজও তাপমাত্রা কিছুটা বাড়ল বাংলায়। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। তবে এখন এইভাবে তাপমাত্রা বাড়ার কারণ কী? হাওয়া অফিসের তরফ থেকে জানান হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই সময় আবহাওয়ার পরিবর্তন ঘটছে। শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি ইতিমধ্যেই নিম্নচাপ অক্ষরেখায় পরিণত…
