Blog

মেটা সামাজিক সমস্যাগুলির আশেপাশে বিজ্ঞাপনে অংশ নেওয়ার ঘোষণা করে

মেটা সামাজিক সমস্যাগুলির আশেপাশে বিজ্ঞাপনে অংশ নেওয়ার ঘোষণা করে

মেটা ভারতে সামাজিক ইস্যুতে বিজ্ঞাপনের মাধ্যমে এনফোর্সমেন্ট চালু করার ঘোষণা করেছে। যা ডিসেম্বর মাসের শুরুতে রোল আউট করা হয়েছে, এনফোর্সমেন্টের জন্য যে কেউ ফেসবুক এবং ইনস্টাগ্রাম-এ সামাজিক ইস্যুতে বিজ্ঞাপন চালাচ্ছেন তাদের অনুমোদিত হতে হবে এবং তাদের বিজ্ঞাপনগুলিতে দাবিত্যাগ অন্তর্ভুক্ত করতে হবে, যাতে লোকেরা যে এই বিজ্ঞাপনগুলি চালাচ্ছে এমন ব্যক্তি বা সংস্থার নাম দেখতে সক্ষম হয়৷ মেটা নির্বাচনকে আরও ভালোভাবে রক্ষা করতে, মানুষকে ভোট দেওয়ার ক্ষমতা দিতে এবং বিভিন্ন বিশ্বাস ভাগ করার জন্য একটি নিরাপদ প্ল্যাটফর্ম তৈরি করতে দল ও প্রযুক্তিতে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে সাহায্য করবে। ভারতে ২০১৯ সালের সাধারণ নির্বাচনের আগে, ভারতে যে বিজ্ঞাপনদাতারা নির্বাচনী এবং রাজনৈতিক বিজ্ঞাপন চালাতে চেয়েছিলেন…
Read More
কিয়া কারেন্সের অফিসিয়াল স্কেচ প্রকাশিত হয়েছে

কিয়া কারেন্সের অফিসিয়াল স্কেচ প্রকাশিত হয়েছে

কিয়া ইন্ডিয়া তার আসন্ন বিনোদনমূলক কার, কিয়া কারেন্সের অফিসিয়াল ডিজাইনের স্কেচ প্রকাশ করেছে। কোম্পানির প্রত্যাশিত মডেলটি ১৬ই ডিসেম্বর, ২০২১-এ এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য অপেক্ষায় রয়েছে। কিয়া টিমের মতে আধুনিক ভারতীয় পরিবার যারা একসাথে যাতায়াত উপভোগ করতে চায়, তাদের অপূর্ণ চাহিদার কথা মাথায় রেখে গাড়িটি ডিজাইন করা হয়েছে। সমস্ত নতুন কিয়া কারেন্স-এ বিলাসবহুল অভ্যন্তরীণ, স্মার্ট কানেক্টিভিটি বৈশিষ্ট্য, সাহসী বহিঃপ্রকাশ এবং পরিবারের সকলের জন্য অতিরিক্ত স্থানও থাকবে।কিয়া কারেন্স ভারতে কোম্পানির নতুন ডিজাইন ‘অপজিট ইউনাইটেড’-এর আত্মপ্রকাশ করেছে যা সাহসী নকশা ভাষা প্রকৃতি এবং মানবতার মধ্যে পাওয়া বৈপরীত্য থেকে অনুপ্রেরণা নেয়। এই নকশা দর্শন পাঁচটি শক্তিশালী স্তম্ভের উপর ভিত্তি করে। করিম হাবিব, সিনিয়র ভাইস…
Read More
শ্যাম স্টিল, সবুজ এবং স্বাস্থ্যকর ভবিষ্যতের দিকে

শ্যাম স্টিল, সবুজ এবং স্বাস্থ্যকর ভবিষ্যতের দিকে

করোনাকালের কঠিন সময়ে শ্যাম স্টিল মনে করে যে প্রতিটি নাগরিকের স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। জনগণদের মধ্যে বেশির ভাগই বাড়ির ভেতরে থাকেন, খোলা বাতাস পাওয়া কিংবা বাড়ির বাইরে বেরিয়ে সকালে হাঁটার মতো কাজগুলির মতো কিছুই করতে পারছেন না। এই বিষয়টি মাথায় রেখে এবং নিয়মিত ব্যায়াম শরীরকে রোগ প্রতিরোধ করতে এবং কোভিডের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে, এই বিষয়টি প্রচার করার লক্ষ্য নিয়ে শ্যাম স্টিল শিলিগুড়িতে তাদের দ্বিতীয় দিনের উইন্টার কার্নিভালের আয়োজন করছিল। শ্যাম স্টিল উইন্টার কার্নিভালের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান মাননীয় গৌতম দেব, এছাড়াও কার্নিভালে অংশগ্রহণ করেছিল শহরের প্রায় ১৫,০০০ নাগরিক। উইন্টার কার্নিভালের দ্বিতীয় দিনে…
Read More
শ্যাম স্টিলের উইন্টার কার্নিভাল – ১২ই ডিসেম্বর

শ্যাম স্টিলের উইন্টার কার্নিভাল – ১২ই ডিসেম্বর

করোনাকালের কঠিন সময়ে নিয়মিত ব্যায়াম শরীরকে রোগ প্রতিরোধ করতে এবং কোভিডের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে, এই বিষয়টি প্রচার করার লক্ষ্য নিয়ে শ্যাম স্টিল ভারতের অন্যতম অগ্রণী টিএমটি বার নির্মাতা শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পশ্চিমবঙ্গের পাঁচটি স্থানে পরপর দুই রবিবার উইন্টার কার্নিভাল সংগঠিত করতে চলেছে। নাগরিকদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা ও শারীরিক সুস্থতার গুরুত্ত্ব অনুধাবনে সাহায্য করার উদ্দেশ্য নিয়ে শ্যাম স্টিল উইন্টার কার্নিভাল এর সূচনা করেছে। ১২ই ডিসেম্বর, ২০২১ এ এই কার্নিভাল আয়োজিত হয়েছে বোলপুরের বাঁধগোড়া কালী কৃষ্ণ বিদ্যালয় গ্রাউন্ডে। এই কার্নিভালে ছিল ছোটোদের সাইকেল চালনা, বড়দের স্লো সাইক্লিং, ওয়াকাথন, যোগা, কারাটে, ছোটোদের খেলাধূলা ইত্যাদি। আরও ছিল প্রচুর পুরস্কারের…
Read More
” চা-ডুবুরি “

” চা-ডুবুরি “

আগামী ১৩ই ডিসেম্বর শিলিগুড়ি মহকুমা গ্রন্থমেলায় বিকেল চারটেয় আত্মপ্রকাশ ঘটতে চলেছে কথাকার সুকান্ত নাহা-এর নতুন উপন্যাস " চা-ডুবুরি "। ডুয়ার্সের চা-বাগানের জীবন কেন্দ্রীক এ উপন্যাসে তুলে ধরা হয়েছে চা-বাগানের অতীত ও বর্তমানের চালচিত্র। প্রকাশক কলকাতার অন্বয় প্রকাশনা সংস্থা।
Read More
মল মাস কি ও কেন

মল মাস কি ও কেন

মল মাস বলে একটা মাসের কথা আমরা সবাই জানি। আমরা এটাও জানি, মল মাসে হিন্দুদের কোন পূজা পার্বণ এবং কোনরূপ শুভ অনুষ্ঠান হয় না। তবে কেন হয় না সেকথা আমরা অনেকেই জানি না। এ ব্যাপারে আলোচনা করতে গেলে ক্যালেন্ডার নিয়ে আলোচনা করতে হয়। ভারতবর্ষে দুই ধরনের ক্যালেন্ডার প্রচলিত আছে। এর একটি হলো চান্দ্র গণনা সাপেক্ষে, যা মূলত উত্তর ভারতে প্রচলিত, আর একটি হল সৌর গণনা সাপেক্ষে, যা বাংলা ক্যালেন্ডার। বাংলা ক্যালেন্ডারের প্রবর্তন করেছিলেন সিংহপুরের (বর্তমান হুগলি জেলার সিঙ্গুরের) রাজা শালিবাহন । শালিবাহনের নির্দেশে দন্ড ভূক্তীর (বর্তমান মেদিনীপুর জেলার কাঁথির) জ্যোতির্বিদ জয়ন্ত পানিগ্রাহী মহাশয় সূর্য সিদ্ধান্ত সরণি অনুসারে বাংলা বর্ষ গণনা…
Read More
খড়কুটো 

খড়কুটো 

আবার কেমন মাথাটা ভারী হয়ে গেছে স্নেহার ৷ কাল থেকে গা টাও হালকা গরম ৷ তাই নিয়েই সারাদিন কাজকর্ম সারছে ৷ ইন্দ্রনীল ফিরলে স্নেহা একবার বলার চেষ্টা করল তার শরীরটা খারাপ । কিন্তু ইন্দ্রনীল খুব রুক্ষ ভাবে বলে উঠল,  শরীর থাকলেই খারাপ হবে শুনে আমি কি করব !স্নেহা নিজের ঘরে চলে এল ….এই ধরনের কথা গুলো শুনতে সে অভ্যস্ত ৷ একসময় খারাপ লাগলেও এখন কেমন গা সওয়া হয়ে গেছে ৷ নিজের ভালো মন্দের আলোচনা ইন্দ্রনীল এর সঙ্গে আর করতেই ইচ্ছে হয়না ৷প্রয়োজন এর বাইরে দুজনের কেউই কথা বলে না ৷ঘর আলাদা হয়ে গেছে প্রায় দশ বারো বছর ৷  একসঙ্গে এক…
Read More
শেষ পর্ব

শেষ পর্ব

আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি।না পাওয়া গুলো, আমার পিছু ধাওয়া করে আসছে।আমাকে খাঁদের দিকে ঠেলে দিচ্ছে ক্রমশ।আমি থমকে দাঁড়িয়ে আছি,একটা বিশাল বট গাছের তলায়।গাছের পাতা গুলো ঝড়ে পরে যাচ্ছে!আর কয়েকটা মাত্র পাতা,তারপর প্রখর রোদে জ্বলতে হবে আমায়।আর আমার স্বপ্নগুলো গুলোকেরোসিন মেখে তৈরি আছে, সুযোগ পেলেইচিতার কাঠ হয়ে আমাকে পোড়াবে বলে।
Read More
গাজোলে ট্রেন্ডসের প্রথম স্টোর

গাজোলে ট্রেন্ডসের প্রথম স্টোর

মালদা জেলার গাজোলে নতুন স্টোর চালু করল রিলায়েন্স ট্রেন্ডস। বর্তমানে ভারতে ফ্যাশনের সবচেয়ে বড় গন্তব্যস্থল হল এই রিলায়েন্স ট্রেন্ডস। মেট্রো, মিনি মেট্রো থেকে শুরু করে টায়ার ১, ২ টাউন এবং এর বাইরেও ভারতের পছন্দের ফ্যাশন কেনাকাটার গন্তব্য হল ট্রেন্ডস। এক কথায় প্রকৃত অর্থেই ভারতীয় ফ্যাশনের  গণতন্ত্রীকরণের মূলে রয়েছে ট্রেন্ডস। গাজোলে এটি ট্রেন্ডসের প্রথম ষ্টোর। ৭৬০০ বর্গ ফুটের এই ষ্টোরটির আধুনিক লুক এবং পরিবেশ  রিলায়েন্স ট্রেন্ডসের কাছে গর্বের বিষয়।  উল্লেখ্য, প্রথম ষ্টোর খোলায় গাজোলবাসীর জন্য বিশেষ উদ্বোধনী অফার এনেছে ট্রেন্ডস। ৩৪৯৯ টাকার কেনাকাটার ওপরে রয়েছে ১৯৯ টাকার বিশেষ উপহার। এছাড়া ২৯৯৯ টাকার কেনাকাটায় গ্রাহকরা বিনামূল্যে ৩০০০টাকার একটি কুপনও পাবেন।
Read More
লোকালয়ে ফের বাঘের হানা, আতঙ্কে হোটেলবন্দি সুন্দরবনের পর্যটকরা

লোকালয়ে ফের বাঘের হানা, আতঙ্কে হোটেলবন্দি সুন্দরবনের পর্যটকরা

ঘূর্ণিঝড় ‘জাওয়াদে’র প্রভাব কাটতেই ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ। আর এই মরশুমে সুন্দরবনে বাড়ছে পর্যটকের ভিড়। হোটেলগুলিতেও ভিড় বাড়ছে ক্রমশ। বাঘ দেখার উৎসাহে ম্যানগ্রোভের জঙ্গলে একের পর এক খাঁড়ি ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। তবে সৌভাগ্যবান কিছু পর্যটক প্রতিনিয়ত দেখা পান বাঘের। কিন্তু এবার আর বাঘ দেখতে জঙ্গলে নয়। বাঘই হাজির হয়েছে পর্যটকদের হোটেলের কাছে। বাঘের ভয়ে বেশ কিছু হোটেলের পর্যটকরা সারারাত আটকে থাকলেন ঘরের মধ্যেই। বাঘের ভয়ে পর্যটকদের এভাবে হোটেলে আটকে থাকার ঘটনা বিগত কয়েক বছরে চোখে পড়েনি। যা ঘটল শুক্রবার রাতে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের পিরখালি জঙ্গল থেকে পাখিরালয়ের সোনারগাঁ এলাকার লোকালয়বেষ্টিত জঙ্গলে ঢুকে…
Read More
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রির্পোট প্রকাশ

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রির্পোট প্রকাশ

ভারতীয় সোনার বাজারকে গভীরভাবে বিশ্লেষণ করে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। সেই বিশ্লেষণের অংশ হিসাবেই ভারতে ‘বুলিয়ন ট্রেড ইন ইন্ডিয়া’ শিরোনামে একটি প্রতিবেদন চালু করেছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। প্রতিবেদনে বলা হয়েছে, যে ভারত তার অভ্যন্তরীণ সোনার চাহিদা মেটাতে বুলিয়ন আমদানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই উচ্চ আমদানি শুল্ক থাকা সত্ত্বেও ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে ভারতে ৮৬ শতাংশ সোনা আমদানি করা হয়। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালে ৩০টিরও বেশি দেশ থেকে ৩৭৭টি সোনার বার এবং ডোরে আমদানি করেছে ভারত। উল্লেখ্য, আমদানির মাত্র ৫৫% এসেছে দুটি দেশ তথা সুইজারল্যান্ড (৪৪%) এবং ইউএই(১১%)। ভারতের সোনার বাজারে যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে তা হল…
Read More
ওমিক্রন নিয়ে কেন্দ্র তরফে সতর্কতা

ওমিক্রন নিয়ে কেন্দ্র তরফে সতর্কতা

ক্রমাগত চিন্তা বাড়ছে দেশের ওমিক্রনে আক্রান্তের সংখ্যা নিয়ে। করোনাভাইরাস নতুন প্রজাতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ বেড়েছে ভারতবর্ষে। সম্প্রতি আবার কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইতিমধ্যে আরো ২৫ জন এই নতুন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ওমিক্রন নিয়ে। তবে আদতে এই নতুন প্রজাতি কতটা উদ্বেগের বা আতঙ্কের আদৌ কারণ আছে? এই প্রশ্নের উত্তর বিবৃতি দিয়ে কার্যত জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বক্তব্য, আপাতত দেশে যে কজন এই নতুন প্রজাতির ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের সবাই সুস্থ আছেন এবং তাদের মৃত উপসর্গ দেখা গিয়েছে। কেউই বিপদের মধ্যে নেই এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব লব আগারওয়াল জানান,…
Read More
পুরভোট নিয়ে নয়া নির্দেশিকা

পুরভোট নিয়ে নয়া নির্দেশিকা

চলতি মাসেই রাজ্যে সম্পন্ন হতে চলছে পুরভোট৷ কলকাতা পুরভোটে আর মাত্র ৯ দিন বাকি৷ কিন্তু এখনও কাটছে না আইনি জটিলতা৷ পুর নির্বাচনে ভিভিপ্যাট বাধ্যতামূলক নয় বলে আদালতে জানাল রাজ্য নির্বাচন কমিশন৷  এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব নির্বাচন কমিশনের আইনজীবী জয়ন্ত মিত্রের কাছে জানতে চান, নির্বাচন কবে কবে হবে এবং তারা কবে গণনা করতে চান? ভিভিপ্যাট নিয়ে কমিশনের অবস্থান কী? গত ৯ই ডিসেম্বর আদালত যে নির্দেশ দিয়েছিল, তার ভিত্তিতে কমিশন কি পদক্ষেপ করেছে? প্রধান বিচারপতি আরও জানতে চান, নির্বাচন কমিশনের কাছে যে ৪,৭৮৮টি ইভিএম রয়েছে, তা দিয়ে কলকাতা পুরসভা ভোট হয়ে যাবে? কেনই বা তাঁরা প্রথম দফায় শুধু কলকাতা পুরভোটের নির্বাচন…
Read More
ফ্রাইডে রিলিজ এখন শিলিগুড়িতে

ফ্রাইডে রিলিজ এখন শিলিগুড়িতে

বলিউডের আকর্ষণ আর কলকাতার জনপ্রিয় সুস্বাদু খাবারের সাথে পরিচয় ঘটাতে শিলিগুড়িতে নিজেদের নতুন রেস্টুরেন্ট নিয়ে এসেছে ফ্রাইডে রিলিজ। এখানকার খাদ্যতালিকায় বিশেষ আকর্ষণ হিসেবে আছে কলকাতার ফেবারিট ফিশ তাওয়া মসালা, চিলি চিকেন ট্যাংরা স্টাইল, দহি কে কাবাব ও মুর্গ দম বিরিয়ানি। ফ্রাইডে রিলিজের ম্যানেজিং হেড সুপ্রতীক ঘোষ জানান, শুধু সুস্বাদু খাবার নয়, এখানে রয়েছে চলচ্চিত্র জগতের জমকালো পরিবেশ। নানারকম ভেজ, নন-ভেজ ডিশ থাকবে মেনুতে, যা গ্রাহকদের খুশি করবে। উল্লেখ্য, ফ্রাইডে রিলিজ হল একটি বলিউড-থিমড রেস্টুরেন্ট। এখানে নর্থ ইন্ডিয়ান ও ইন্দো-চাইনিজ ডিশের পাশাপাশি ফ্রাইডে রিলিজ পরিবেশন করবে চমকদার ইন্ডিয়ান স্ট্রিট ফুডস। ফ্রাইডে রিলিজ এর নতুন আউটলেটটি খুলেছে হিলকার্ট রোডের সেভক মোড়ে হোটেল…
Read More