Blog

বিজেপি প্রাথীর হয়ে ভোট প্রচারে কেন্দ্রীয়মন্ত্রী

বিজেপি প্রাথীর হয়ে ভোট প্রচারে কেন্দ্রীয়মন্ত্রী

চলতি মাসে সামনেই রাজ্যে হবে উপনির্বাচন৷ মাঝে বাকি আর মাত্র কয়েকদিন৷ প্রচার শুরু হয়েছে চারদিকে৷ ভবানীপুরে খোদ মুখ্যমন্ত্রীর বিপরীতে রয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ এদিকে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে নামলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদ্বীপ সিং পুরী৷ সকাল থেকেই প্রচারে নেমেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী৷ দিনভর প্রচার কর্মসূচি রয়েছে তাঁর৷ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে নেমেই আজ এসএসকেএম-এর কাছে একটি ধাবায় চায়ের আড্ডায় যোগ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী৷ সেই সঙ্গে সেরে নিলেন জনসংযোগ৷ এর পর কালীঘাট মন্দিরেও পুজো দেন তিনি৷  সেখান থেকে ফিরে ভবানীপুরের চক্রবেড়িয়া রোডে এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী৷ এর পর…
Read More
অ্যামাজনের সার্ভিস এখন বাংলা ভাষায়

অ্যামাজনের সার্ভিস এখন বাংলা ভাষায়

অ্যামাজন ইন্ডিয়া বাংলা ভাষায় চালু করল তাদের সেলার রেজিস্ট্রেশন ও অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সার্ভিস। এরফলে হাজার হাজার বর্তমান ও নতুন অ্যামাজন সেলার অ্যামাজন-ডট-ইনের মার্কেটপ্লেসে তাদের ব্যবসা চালাতে পারবেন তাদের নিজেদের ভাষাতেই। সেলারগণ এখন অ্যামাজন-ডট-ইনে রেজিস্টার করতে ও তাদের অনলাইন ব্যবসা চালিয়ে যেতে পারবেন বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, মারাঠি, মালয়ালম, তেলুগু, তামিল ও ইংরেজি ভাষায়। আঞ্চলিক ভাষা ব্যবহার করে অ্যামাজন সেলারগণ নিজেদের পছন্দের ভাষায় সবকিছুই করতে পারবেন, যেমন নথিভুক্ত হওয়া, অর্ডার ম্যানেজ করা, ইত্যাদি। পশ্চিমবঙ্গের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ, তথ্য প্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স এবং সংসদীয় বিভাগের মন্ত্রী ড. পার্থ চ্যাটার্জি বাংলা ভাষায় অ্যামাজনের কাজকর্ম চালু হওয়ার সংবাদে সন্তোষ প্রকাশ করেছেন। যেসব অ্যামাজন…
Read More
মান্যবর মোহে’র নতুন ক্যাম্পেইন কন্যামান

মান্যবর মোহে’র নতুন ক্যাম্পেইন কন্যামান

কন্যাদান নয় কন্যামান। সমযের সঙ্গে বদলেছে শব্দ। পরিবর্তন এসেছে বিজ্ঞাপন জগতেও। এই পরিবর্তনের প্রভাব পড়েছে মান্যবর মোহে'র ক্যাম্পেইনেও।  বিয়ের বাজার মানেই মান্যবর মোহে।  কারণ মান্যবর মোহে হল একমাত্র প্রতিষ্ঠান যার পোশাকে, ঐতিহ্য ও আধুনিকতার সঠিক মেল বন্ধনের মাধ্যমে বিয়ের সময় ভারতীয় নারীর প্রকৃত রূপ ফুটে ওঠে। তাই আজ আধুনিক ভারতের বিয়ের বাজারে মান্যবর মোহে একটি বিশেষ স্থান দখল করেছে। উল্লেখ্য, মান্যবর মোহে তাদের সাম্প্রতিক ডিজিটাল ভিডিও ক্যাম্পেইনে আলিয়া ভাটের মাধ্যমে সেই কথাই তুলে ধরার চেষ্টা করেছে। বিজ্ঞাপনে আলিয়া ভাট একটি নতুন ধারণা সম্পর্কে  বলেছেন, যা আধুনিক প্রেক্ষাপটে চিরন্তন রীতিনীতির একটি মেল বন্ধন তৈরি করেছে। যা একদিকে যেমন ভারতীয় সংস্কৃতির প্রতি…
Read More
এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড ৩৫০-৪০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড ৩৫০-৪০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

ভারতের শীর্ষস্থানীয় টাইলস ব্র্যান্ড এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড (এজিআইএল) চলতি আর্থিক বছরের রপ্তানি ব্যবসাতে দ্রুতগতির বৃদ্ধির জন্য নজর দিচ্ছে। চলতি আর্থিকবছরে কোম্পানি প্রায় ৩৫০-৪০০ কোটি টাকার রপ্তানি ব্যবসার লক্ষ্যমাত্রা স্থির করার পাশাপাশি ১২০ টিরও বেশি দেশে তার ব্যবসার নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। উল্লেখ্য, গত আর্থিকবছর কোম্পানির রপ্তানি বিক্রয় ছিল ২১৬ কোটি টাকা। এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মি. কমলেশ পাটেল বলেন, ইউএসএ, ইউরোপ, ইউকে এবং মধ্যপ্রাচ্যের শক্তিশালী রপ্তানি দেশের বড় শিল্পপতিরা বর্তমানে ৮০-৮৫% ক্ষমতায় কাজ করছে। তবে এশিয়ান গ্রানিটোর সমস্ত প্ল্যান্ট বর্তমানে ৯৫% প্লাস ধারণক্ষমতায় কাজ করছে। ফলে তাদের রফতানি বানিজ্য গতি পাচ্ছে।
Read More
‘ভি’ ৫জি’র ট্রায়াল শুরু করেছে

‘ভি’ ৫জি’র ট্রায়াল শুরু করেছে

ভোডাফোন আইডিয়া লিমিটেড মহারাষ্ট্রের পুণে ও গুজরাটের গান্ধিনগরে সরকার-বন্টিত ৫জি স্পেকট্রামে ৫জি ট্রায়াল শুরু করেছে। পুণে শহরে ট্রায়াল চালিয়ে ‘ভি’ ৩.৭ জিবিপিএস-এরও অধিক ‘পিক স্পিড’ পেতে সক্ষম হয়েছে। এছাড়া, গান্ধিনগর ও পুণে শহরে ৫জি নেটওয়ার্ক ট্রায়ালে ‘ভি’ ৩.৫ গিগাহার্টজ ব্যান্ডে ১.৫ জিবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড পেয়েছে। উল্লেখ্য, ডিওটি ‘ভি’কে ৫জি নেটওয়ার্ক ট্রায়ালের জন্য ২৬ গিগাহার্টজের মতো এমএমওয়েভ হাই ব্যান্ড বন্টন করেছে, যার সঙ্গে রয়েছে ট্রাডিশনাল ৩.৫ গিগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ডও। ভোডাফোন আইডিয়া লিমিটেডের সিটিও জগবীর সিং জানান, সরকার-বন্টিত ৫জি স্পেকট্রাম ব্যান্ডে ৫জি ট্রায়ালের প্রাথমিক পর্বে স্পিড ও ল্যাটেন্সির ফলাফল দেখে তারা সন্তুষ্ট। দেশজুড়ে ৪জি নেটওয়ার্ক স্থাপণ করে দ্রুততম ৪জি স্পিড প্রদান…
Read More
আনঅ্যাকাডেমির ছাত্রের উল্লেখযোগ্য সাফল্য

আনঅ্যাকাডেমির ছাত্রের উল্লেখযোগ্য সাফল্য

নদীয়া জেলার শান্তিপুরের ব্রতীন মন্ডল (১৮) আইআইটি-জেইই মেইনস পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল পেয়েছে। আনঅ্যাকাডেমির এই ছাত্রের অল ইন্ডিয়া র‍্যাংক হল ১৮। একাদশ শ্রেনিতে পড়ার সময় থেকে প্রস্তুত হতে শুরু করে এবার আইআইটি-জেইই পরীক্ষায় প্রথমবারের চেষ্টাতেই সফল হয়েছে ব্রতীন। এজন্য অনলাইন লার্নিং প্লাটফর্ম আনঅ্যাকাডেমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সে জানায়, আনঅ্যাকাডেমির এডুকেটর, কম্প্রিহেন্সিভ কোর্স ও টেস্ট সিরিজের জন্যই সে পরীক্ষায় উল্লেখযোগ্য ফল করতে পেরেছে। শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র ব্রতীন মাঝারি মানের ছাত্র হলেও তার ইচ্ছে ছিল পরবর্তী জীবনে সে বিজ্ঞান নিয়ে অগ্রসর হবে, আর সেজন্য দেশের কোনও নামী টেকনোলজি ইনস্টিটিউটে পড়াশোনা করবে। এখন ব্রতীন আইআইটি-জেইই অ্যাডভান্সড এগজামের দিকে নজর দিচ্ছে যাতে…
Read More
অব্যাহত রইল বাইরে যাওয়া ভারতীয় শিক্ষার্থীদের জন্য নিয়ম

অব্যাহত রইল বাইরে যাওয়া ভারতীয় শিক্ষার্থীদের জন্য নিয়ম

দেশ ভারত থেকে বহু ভারতীয় শিক্ষার্থী বাইরে যান পড়তে বা কর্মসূত্রের তাগিদে। করোনা আবহেও তা অব্যাহতই রইলো। তাই এই পরিস্থিতিতিতে শুধুমাত্র ভারতীয় শিক্ষার্থীদের টিকাকরণ বাধ্যতামূলক। কিন্তু শিক্ষার্থীদের জন্য চালু হওয়া ব্রিটেনের এক নতুন নিয়ম ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিল। ঘোষণা করা হয়েছিল যে, ভারতের সিরাম ইন্সটিটিউটের 'কোভিশিল্ড' ভ্যাকসিন নিলে সে দেশে কোয়ারেন্টাইনে থাকতে হবে, কারণ ওই ভ্যাকসিন যারা নেবেন তাঁদের 'আনভ্যাক্সিনেট' ধরে নেবে প্রশাসন। অবাক করার বিষয়, যে ভ্যাকসিনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃতি দিয়েছে, তাকে ব্রিটেন প্রশাসন পাত্তা দিচ্ছে না। এই কোয়ারেন্টাইনের নিয়ম জারির পরই শুরু হয় বিতর্ক। এই নিয়ম সামনে আসার পরেই চরমভাবে প্রতিরোধ করে ভারত। তবে এবার অ্যাস্ট্রাজেনেকা ও…
Read More
মশাবাহিত রোগ নিয়ে সতর্ক রাজ্য সরকার

মশাবাহিত রোগ নিয়ে সতর্ক রাজ্য সরকার

চলতি বছর রাজ্যে বিরাম নেই অতিভারী বৃষ্টি থেকে। জলমগ্ন রাজ্যের বহু জায়গা। এই জল জমার কারণে ডেঙ্গু, ম্যালেরিয়ার মত মশা বাহিত রোগের সংক্রমণ বৃদ্ধির পরিস্থিতি তৈরী হতে পারে। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে স্বাস্থ্য দফতর বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। জেলা গুলিকে বেশকিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোন কোন জেলা থেকে ডেঙ্গু রোগীর খোঁজ মিলছে তা নিয়মিত খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।  জানা গিয়েছে, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণের আগাম পরিকল্পনা তৈরি রাখা হবে। এছাড়াও জমা জলে মশার বংশ বৃদ্ধি আটকাতে স্বাস্থ্য বিভাগের কর্মীদের বাড়ি বাড়ি ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।…
Read More
রাজ্যে রেহাই নেই বৃষ্টি থেকে

রাজ্যে রেহাই নেই বৃষ্টি থেকে

বিগত এক সপ্তাহ ধরে বৃষ্টির মরশুম দেখছে গোটা রাজ্যবাসী। একাধিক জায়গায় জল জমে গিয়ে নাজেহাল অবস্থা। বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার কারণে সাধারণ মানুষের রোজকারের জীবন চরম সঙ্কটে। ইতিমধ্যেই জমা জলের কারণে বেশ কয়েক জনের মৃত্যু পর্যন্ত হয়েছে এই রাজ্যে। তবে এখনই বৃষ্টি থেকে রেহাই নেই, জানিয়েছে আবহাওয়া অফিস। মনে করা হচ্ছে, সপ্তাহের শেষ জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হবে, যার ফলে আরও বাড়বে বৃষ্টি। একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে বলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কয়েকঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আগামী ২-৩ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো…
Read More
মার্কিন মুলুকের উদ্দেশ্যে সফর শুরু করলেন নমো

মার্কিন মুলুকের উদ্দেশ্যে সফর শুরু করলেন নমো

মার্কিন রাষ্ট্রপতি জো-বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার মার্কিন মুলুক সফরের কথা আগেই জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এবার সেই ঘোষণা মতো সফর শুরু করলেন ভারতের প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই মোদী রওনা দিয়ে দিয়েছেন আমেরিকার উদ্দেশ্যে। বৈঠক করবেন মার্কিন রাষ্ট্রপতি জো-বাইডেনের সঙ্গে। এটাই নমোর প্রথম মার্কিন সফর হতে চলছে। বাইডেনের সঙ্গে সাক্ষাতের জন্য শুধু মোদী যাচ্ছেন না মোদীর সঙ্গে আমেরিকায় যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা-সহ বেশ কয়েকজন। সঙ্গে রয়েছে একাধিক কর্মসূচী। তবে যাওয়ার আগে দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদী। বাইডেনের সঙ্গে এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম ব্যক্তিগত সাক্ষাৎ। আমেরিকা…
Read More
নারদ মামলায় এল চিঠি

নারদ মামলায় এল চিঠি

রাজ্যের সবচেয়ে চর্চিত বড়ো মামলা নারদ মামলা৷ এই মামলায় চার্জশিট বিতর্কে বিধানসভার স্পিকারকে দ্বিতীয়বার চিঠি পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ ওই চিঠিতে ইডি-র তরফে পরিষ্কার ভাবে জানানো হয়েছে, ইডি-র কোনও অফিসার আজ বিধানসভার স্পিকারের সামনে হাজিরা দেবেন না৷ বিধানসভায় গিয়ে অধ্যক্ষের দফতরে চিঠি জমা দেন ইডি-র এক অফিসার৷ প্রসঙ্গত, নারদ মামলায় রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম সহ বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি ও সিবিআই। ইডির বিশেষ আদালত তাঁদের নামে সমনও জারি করেছে। সেই সমন স্পিকারের মাধ্যমে অভিযুক্তদের কাছে পাঠানো হয় বিধানসভায়। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন যে, সমন পৌঁছানোর দায়িত্ব বিধানসভার নয় এবং অভিযুক্তদের কাছে সেই সমন পাঠাতে অস্বীকার…
Read More
সম্পর্কে ইতি টেনে বিচ্ছেদের আর্জি বৈশাখীর

সম্পর্কে ইতি টেনে বিচ্ছেদের আর্জি বৈশাখীর

বরাবরই চর্চায় থাকা শোভন – বৈশাখীর সম্পর্ক আবারও খবরের কেন্দ্র বিন্দুতে, কিন্তু এবার একটু অন্যভাবে ৷ দীর্ঘ ১৭ বছরের দাম্পত্যে ইতি টেনে মনোজিৎ মণ্ডলের সঙ্গে ডিভোর্স চেয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কেন দীর্ঘ দাম্পত্যে ইতি পড়ছে? বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্বামী মনোজিৎ মণ্ডল। এই অভিযোগ এনেই স্বামীর থেকে ডিভোর্স চাইলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈশাখীর দাবি, মনোজিৎ যে অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছেন সে কথা তিনি নিজেই তাঁকে জানিয়েছেন। স্বামী মনোজিৎ মণ্ডলের কাছ থেকে তারপরই জল্পনা বাড়ে তাঁর এবং শোভন চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে। তবে এই বিষয়ে মুখ খুললেন শোভন পন্তী রত্না চট্টোপাধ্যায়। তাঁর সাফ কথা, তিনি শোভন চট্টোপাধ্যাকে ডিভোর্স দেবেন না। তাই বৈশাখী-শোভনের বিয়ের প্রশ্নই নেই।…
Read More
দায়িত্ব পেয়েই প্রচারে নামলেন নতুন বিজেপি সভাপতি

দায়িত্ব পেয়েই প্রচারে নামলেন নতুন বিজেপি সভাপতি

নতুন দায়িত্ব পেলেন তৎপর হয়ে উঠলেন বিজেপি’র নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ দায়িত্ব পেয়েই প্রচারে নামলেন৷ দায়িত্বে নামলেন খোদ রাজ্যের মুখ্য মন্তীর পাড়া থেকে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া থেকে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে প্রচারে নামলেন বিজেপি’র নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ ভোট কেন্দ্র মিত্র ইনস্টিটিউশনের সামনে থেকে প্রচারে নামতে চলেছেন তিনি৷ এদিকে, হরিশ চ্যাটার্জী স্ট্রিটে ঢোকার মুখেই তাঁদের পথ আটকায় পুলিশ৷ শুরু হয় তুলুম বচসা৷ এদিন মিত্র ইনস্টিটিউশনের সামনে থেকে বিজেপি’র রাজ্য সভাপতি ভবানীপুর উপনির্বাচনের প্রচার শুরু করেন৷ একেবারে দরজায় দরজায় গিয়ে তিনি প্রচার চালান তিনি৷ কিন্ত যে রাস্তাটি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাচ্ছে, সেখানে তাঁর পথ আটকায় পুলিশ৷ পুলিশ জানায় এত বেশি…
Read More
তুলে নেওয়া হলো আরো এক বিজেপি নেতার কেন্দ্রীয় সুরক্ষা

তুলে নেওয়া হলো আরো এক বিজেপি নেতার কেন্দ্রীয় সুরক্ষা

বাবুল সুপ্রিয়র দল বদলে সরগরম রাজ্য রাজনীতি। তার এই সিদ্ধান্তের পর থেকেই বার বার প্রশ্ন উঠছে এবার কে? এই পরিস্থিতিতেই জল্পনা তুঙ্গে উঠল আরো। আচমকাই কেন্দ্রের তরফ থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া সাংসদ সুনীল মণ্ডল ও দুই নেতার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। রাজ্য সরকারকে একটি চিঠির মাধ্যমে এই কথা জানানো হয়েছে। কেন্দ্র যাদের নিরাপত্তা প্রত্যাহার করল, তাঁদের মধ্যে রয়েছেন ময়নার বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দা। এছাড়াও ওই তালিকায় রয়েছে একুশের নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের নাম। একুশে নির্বচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের গেরুয়া শিবিরের পরিস্থিতি সঙ্গিন। একের পর এক…
Read More