05
Aug
রাজ্য জুড়ে এক বেশামাল পরিস্থিতির অবস্থা। জলের তলায় রয়েছে রাজ্য়ের একাধিক এলাকা। উদ্বেগের পারদ চড়ছে ধীরে ধীরে। তৈরী হয়েছে বন্যা পরিস্থিতি। ইতিমধ্যে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে প্লাবনে, সব মিলিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২৩ জন। ঘরছাড়া প্রায় আড়াই লক্ষ মানুষ। গত সপ্তাহের বৃহস্পতিবার, শুধু একদিনের রেকর্ড বৃষ্টিই ভেঙে দিয়েছে বহু বছরের রেকর্ড। প্লাবনের এমন ভয়াবহ রূপ আগে কখনও দেখেননি বলেই জানাচ্ছেন বন্যাবিধ্বস্ত এলাকার বর্ষীয়ান বাসিন্দারা। চার, পাঁচ দিন কেটে গেলেও কোনও কোনও জায়গায় এখনও জল জমা রয়েছে। ডুবেছে চাষের জমি। ভেসেছে বাড়ি-ঘর, সহায় সম্বল। পাশাপাশি চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে। এবার বাংলার বন্যায় মৃতদের পরিজনেদের সমবেদনা জানিয়ে আর্থিক সাহায্য ঘোষণা করলেন…
