Blog

রিলায়েন্স ইন্স্যুরেন্সের সুপার টপ-আপ পলিসি

রিলায়েন্স ইন্স্যুরেন্সের সুপার টপ-আপ পলিসি

রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রিলায়েন্স হেলথ সুপার টপ-আপ বীমা পলিসি চালু করেছে। রিলায়েন্স হেলথ সুপার টপ-আপ পলিসিটি ৫ লক্ষ থেকে ১.৩ কোটি টাকার বীমা কভারেজের সাথে পাওয়া যাবে। যখন চিকিত্সা ব্যয় স্ট্যান্ডার্ড কভারের বাইরে চলে যায় এবং গ্রাহকদের ব্যয় বেড়ে যায় তখন এই স্বাস্থ্য কভারেজ সাহায্য করবে। পলিসিটি পৃথক বা পারিবারের সবার জন্য নেওয়া যেতে পারে, ১ থেকে ৩ বছরের মেয়াদে। পলিসিটিতে প্রথমবারের ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ও দেওয়া হয়েছে।
Read More
মর্মান্তিক! বারুইপুরে ওয়েব সিরিজের শ্যুটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

মর্মান্তিক! বারুইপুরে ওয়েব সিরিজের শ্যুটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে চলছিল একটি ওয়েব সিরিজের শ্যুট। আর সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রোডাকশন কর্মীর। মৃতের নাম রাজু মণ্ডল। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলেই জানা গিয়েছে। মৃত যুবকের পরিবারের তরফে প্রোডাকশন হাউজের গাফিলতির অভিযোগ আনা হয়েছে।  জানা যাচ্ছে, বারুইপুর রবীন্দ্র ভবনের কাছে একটি পুরনো রাজবাড়িতে হচ্ছিল শ্যুটিং। সেই সময় লাইট স্ট্যান্ডে হাত দিতেই বিদ্যুতের শক লাগে। আশঙ্কাজনক অবস্থায় ওই প্রোডাকশন কর্মীকে তখনই নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের তরফে গাফিলতির অভিযোগ আনা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মৃত রাজু মণ্ডলের ভাই রাজা। তিনি জানিয়েছেন, অরিজিৎ দত্ত নামে লাইট কেয়ারটেকার…
Read More
চলতি বছরেও করোনার গ্রাসে স্বাধীনতা দিবস

চলতি বছরেও করোনার গ্রাসে স্বাধীনতা দিবস

বিগত দেড় বছরের বেশি সময় সারা বিশ্বে তান্ডব চালাচ্ছে করোনা। করোনা করাল গ্রাসে পড়েছে ভারতও। এর জেরে বন্ধ হয়েছে একের পর এক বেশি কিছু অনুষ্ঠান। চলতি বছরেও করোনার তান্ডবে বন্ধ হয়েছে অনেক কিছু। এবার আগামী মাসেই আসতে চলেছে স্বাধীনতা দিবস। তবে এবার অবশ্য কোভিডের ভ্রুকুটি কম। তা স্বত্বেও স্বাধীনতা দিবসের সম্পূর্ণ প্যারেড বা কুচকাওয়াজ এবারও হচ্ছে না। জানা গিয়েছে, এবারেও আগের বারের মতই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার সময় কিছুটা বাড়িয়ে ৩০ মিনিট করা হয়েছে। যদিও স্বাস্থ্যবিধি মেনেই হবে কুচকাওয়াজ। রেড রোডের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।   কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের পারফরম্যান্স থাকবে। এছাড়া পাঁচটি ট্যাবলো…
Read More
মারুতি সুজুকি স্মার্ট ফাইন্যান্স

মারুতি সুজুকি স্মার্ট ফাইন্যান্স

মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের (এমএসআইএল) গ্রাহকরা এবার অনলাইন কার ফাইন্যান্সের সুবিধা পাবেন মারুতি সুজুকি স্মার্ট ফাইন্যান্সের (এমএসএসএফ) মাধ্যমে। কার ফাইন্যান্সের এই সুবিধা নিতে পারবেন ‘এরিনা’ ও ‘নেক্সা’ গ্রাহকরা। ২০২০ সালের ডিসেম্বরে এমএসএসএফ কয়েকটি নির্দিষ্ট শহরে চালু করা হয়েছিল। শুরু থেকে এপর্যন্ত এই পোর্টাল ভিজিট করেছেন প্রায় ২৫ লক্ষ গ্রাহক। মারুতি সুজুকি স্মার্ট ফাইন্যান্স হল এক ওয়ান-স্টপ অনলাইন ফাইন্যান্স পোর্টাল যা গ্রাহকদের গাড়ি কেনার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে। এতে প্রাপ্তব্য সুবিধাগুলির মধ্যে রয়েছে – সঠিক ফাইন্যান্স পার্টনার বেছে নেওয়া, সঠিক লোন প্রোডাক্ট পছন্দ করা, ফাইন্যান্স ও লোন সংক্রান্ত যাবতীয় নিয়মকানুন ও প্রক্রিয়া সম্পন্ন করা – সবই অনলাইনে। মারুতি সুজুকি স্মার্ট ফাইন্যান্সের সঙ্গে…
Read More
সুখবর ভক্তদের জন্য খুলতে চলেছে মন্দিরের গর্ভগৃহ

সুখবর ভক্তদের জন্য খুলতে চলেছে মন্দিরের গর্ভগৃহ

করোনা আবহে দীর্ঘ দিন বন্ধ ছিল বিভিন্ন তীর্থস্থানের মন্দিরের দরজা। এবার ধীরে ধীরে পরিস্থিতি শিথিল হতেই দর্শনার্থীদের জন্য খুলতে মন্দিরের দরজা। কিছুটা শিথিল হল নিয়ম। আগামী সোমবার থেকে খুলছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। নির্দিষ্ট সময়ে সেই গর্ভগৃহ খোলার সিদ্ধান্ত হয়েছে। সেখানে ঢুকেই পুজো দিতে পারবেন দর্শনার্থীরা। জানা গিয়েছে সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ও বিকাল ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মন্দিরের গর্ভগৃহ খোলা থাকবে। তবে করোনা বিধি মেনেই মন্দিরে এবং গর্ভগৃহে প্রবেশ করতে হবে। নবান্ন সূত্রে এমন নির্দেশিকা জারি করা হয়েছে। পুজোর সময় যাতে অতিরিক্ত জমায়েত না হয়, সেদিকে অবশ্যই নজর দেবে মন্দির কর্তৃপক্ষ। মাস্ক ছাড়া কোনওভাবেই মন্দিরে প্রবেশ করা…
Read More
সতর্কতা জারি করল ‘ভি’

সতর্কতা জারি করল ‘ভি’

কিছু কিছু ‘ভি’ গ্রাহকদের কাছে কোম্পানির প্রতিনিধি সেজে জালিয়াতরা অবিলম্বে কেওয়াইসি আপডেট করার জন্য এসএমএস পাঠাচ্ছে ও কল করছে এবং হুমকি দিয়ে জানাচ্ছে কেওয়াইসি আপডেট না করলে সিম ব্লক হয়ে যাবে।  অনেকসময় তারা গ্রাহকদের নিকট থেকে ভেরিফিকেশনের নামে নানা গোপন তথ্য জানতে চাইছে। ‘ভি’-এর পক্ষ থেকে গ্রাহকদের সতর্ক করে বলা হয়েছে তারা যেন কোনক্রমেই ফোনকলের ভিত্তিতে কেওয়াইসি তথ্যাবলী বা ওটিপি শেয়ার না করেন এবং এসএমএস-এ দেওয়া কোনও লিংকে ক্লিক না করেন। ‘আনভেরিফায়েড’ লিংকে ক্লিক করলে বা গোপন তথ্য শেয়ার করলে তাদের মোবাইল ডিভাইস থেকে ডেটা ও তথ্যাবলী চুরি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ‘ভি’ স্পষ্টভাবে জানিয়েছে, কোম্পানির তরফে গ্রাহকদের কোনও এসএমএস…
Read More
প্রাইম ডে ২০২১

প্রাইম ডে ২০২১

এবছরের প্রাইম ডে’তে অ্যামাজন-ডট-ইনে এযাবৎ সবথেকে বেশি বিক্রয় করেছে স্মল মিডিয়াম বিজনেসেস (এসএমবি)। প্রাইম মেম্বারদের থেকে তারা প্রচন্ড সাড়া পেয়েছে। ভারতের ৯৬ শতাংশ পিনকোড এলাকা থেকে অর্ডার এসেছে প্রাইম ডে উপলক্ষে। প্রাইম ভিডিয়োর দর্শক ও প্রাইম মিউজিকের শ্রোতা ছিলেন সর্বাধিক সংখ্যায়। প্রাইম মেম্বাররা প্রাইম ডে’তে অভিনব এসএমবি কালেকশন, নতুন লঞ্চ্‌ হওয়া সামগ্রী, প্রচুর সাশ্রয় ও নানারকম প্রাইম বেনিফিট উপভোগ করেছেন। প্রাইম ডে ও তার লিড-আপ পিরিয়ডে প্রাইম মেম্বাররা ১২৬০০৩ জন বিক্রেতার থেকে কেনাকাটা করেছেন, যেগুলির মধ্যে ছিল আর্টিজান, উইভার, উওমেন এন্টারপ্রিনার, স্টার্ট-আপ ও ব্র্যান্ড, লোকাল অফলাইন নেবারহুড স্টোর্স। ৩১২৩০ জন বিক্রেতা একদিনে সবথেকে বেশি বিক্রয়ের অভিজ্ঞতা পেয়েছেন এবং ২৫ শতাংশ…
Read More
সোনি ব্রাভিয়া টিভি এ৮০জে সিরিজ

সোনি ব্রাভিয়া টিভি এ৮০জে সিরিজ

সোনি ইন্ডিয়া কগনিটিভ প্রসেসর এক্সআর-যুক্ত নতুন ব্রাভিয়া এক্সআর এ৮০জে ওএলইডি টেলিভিশন সিরিজ নিয়ে এসেছে। মানুষের মস্তিষ্কের মতো চিন্তা করার ক্ষমতাসম্পন্ন কগনিটিভ প্রসেসর এক্সআর থাকায় এই টিভির ভিশন ও সাউন্ড আরও উন্নতমানের। সোনির এই নতুন টিভি সিরিজ দর্শকদের দেবে বেস্ট-ইন-ক্লাস আল্ট্রা-রিয়ালিস্টিক পিকচার কোয়ালিটি, ফুল লাইফ-লাইক কনট্রাস্ট এবং সাউন্ড-ফ্রম-পিকচার রিয়ালিটি-সহ ইনক্রেডিবল সাউন্ড। সোনি ব্রাভিয়া এক্সআর এ৮০জে ওএলইডি টিভি সিরিজ পাওয়া যাবে ভারতের সকল সোনি সেন্টার, মুখ্য ইলেক্ট্রনিক স্টোর্স ও ই-কমার্স পোর্টালসমূহে। এই টিভির (এক্সআর-৬৫এ৮০জে) বেস্ট বাই প্রাইস ২৯৯,৯৯৯ টাকা।
Read More
খাতাবুক অ্যাপ ব্যবহার বাড়ছে উত্তরপূর্বে

খাতাবুক অ্যাপ ব্যবহার বাড়ছে উত্তরপূর্বে

উত্তরপূর্বাঞ্চলে আরও বেশিসংখ্যক এমএসএমই-র কাছে পৌঁছে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে ভারতের দ্রুত বর্ধনশীল ফিনটেক স্টার্ট-আপ খাতাবুক। খাতাবুক ভারতের এমএসএমই-গুলির ডিজিটাল চাহিদা পূরণের লক্ষ্যে সচেষ্ট। দেশের খাতাবুক ব্যবহারকারী শীর্ষস্থানীয় ২০টি শহরের মধ্যে অন্যতম গুয়াহাটি। কোম্পানি এমএসএমই-গুলিকে আরও কর্মক্ষম করার জন্য যেসব ডিজিটাল অফারিং এনেছে সেগুলি হল – খাতাবুক, পগারখাতা ও বিজ অ্যানালিস্ট। খাতাবুক অসমীয়া-সহ ১৩টি ভারতীয় ভাষায় উপলব্ধ। উত্তরপূর্বাঞ্চলে ব্যবসায়ীরা প্রধানত তিনটি ভাষা বেশি ব্যবহার করেন – ইংরেজি, বাংলা ও অসমীয়া। এই অ্যাপ ব্যবহার করেন প্রধানত ফুড (ইটারি ও রেস্টুর‍্যান্ট), অ্যাপারেল ও ফুটওয়্যার, সার্ভিসেস, হেলথ, মোবাইল ও কমিউনিকেশন (শপ) এবং কিরানা ও গ্রোসারি ব্যবসায়ীরা। উত্তরপূর্বাঞ্চলের যে পাঁচটি শহরে খাতাবুক বেশি ব্যবহার…
Read More
আগামী ছয় মাসে আবাসন বিক্রয়ে আশার ইঙ্গিত

আগামী ছয় মাসে আবাসন বিক্রয়ে আশার ইঙ্গিত

কোভিড-১৯ জনিত প্যানডেমিক চলাকালীন রিয়াল এস্টেট বিনিয়োগের ক্ষেত্রে প্রধান পছন্দের বিষয় রয়ে গেছে, কিন্তু অধিকাংশ ক্রেতা ডিসকাউন্ট ও ফ্লেক্সিবল পেমেন্ট অপশন চান। হাইসিং-ডট-কম ও নারেডকো’র (NAREDCO) এক সমীক্ষা এই তথ্য জানাচ্ছে। সমীক্ষাটি চালানো হয়েছিল এইবছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে, তিন হাজারেরও বেশি সম্ভাব্য ক্রেতাদের নিয়ে। সমীক্ষায় প্রাপ্ত তথ্য অনুসারে ৪৩ শতাংশ গ্রাহকের মতে রিয়াল এস্টেট পছন্দসই বিনিয়োগের মাধ্যম। এরপরে রয়েছে স্টকস (২০ শতাংশ), ফিক্সড ডিপোজিট (১৯ শতাংশ) ও গোল্ড (১৮ শতাংশ)। অধিকাংশ উত্তরদাতা (৭১ শতাংশ) মনে করেন বর্তমান পরিস্থিতিতে ফ্লেক্সিবল পেমেন্ট প্ল্যান ও ডিসকাউন্ট তাদের চাহিদা অনুসারে আর্থিক সহায়তা জোগাবে ও আবাসন ক্রয়ের জন্য সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। সমীক্ষায়…
Read More
এবার প্রকাশ্যে এল ভুয়ো ভ্যাকসিনে আসলে কি দেওয়া হয়েছিল

এবার প্রকাশ্যে এল ভুয়ো ভ্যাকসিনে আসলে কি দেওয়া হয়েছিল

কদিন আগে গোটা রাজ্যে তোলপাড় হয়েছে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড। নাম জড়িয়েছে একের পর এক। উত্তাল হয়েছিল গোটা পশ্চিমবঙ্গ। সেই ঘটনার পরে এখন জল অনেকদূর গড়িয়ে গেছে, আপাতত এই নকল ভ্যাকসিন কাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব পুলিশ হেফাজতে। তবে এবার জানা গেল ওই ভুয়ো ভ্যাকসিনে আসলে কি ছিলো। প্রকাশ্যে এল এই তথ্য। ড্রাগ কন্ট্রোল লালবাজারকে রিপোর্ট দিয়ে জানিয়েছে যে, কসবায় টিকার নামে অ্যামিকাসিন ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। অর্থাৎ করোনাভাইরাস ভ্যাকসিনের নাম করে জাল ভ্যাকসিনই দিয়েছিলেন দেবাঞ্জন দেব। উল্লেখ্য, দেবাঞ্জন ও তার তিন সঙ্গীকে আগামী ৬ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। ধৃতদের জেরা করা হচ্ছে। আগে জানা গিয়েছিল যে,…
Read More
রাজ্যের অবস্থা এখন ভেনিস শহরের মতো

রাজ্যের অবস্থা এখন ভেনিস শহরের মতো

বিগত কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জায়গার অবস্থা এখন ভেনিস শহরের মতো হয়ে গেছে। এমনি ট্রোল চলছে সোশ্যাল মিডিয়াতে। চারিদিকে শুধু জলমগ্ন পরিস্থিতি। বুধবার রাত থেকে টানা বৃষ্টিতে গোটা রাজ্য জলমগ্ন। অধিকাংশ জায়গায় এখনও হাঁটু-জল। এই পরিস্থিতিতে শনিবার সকালে ফের বৃষ্টি শুরু কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। ফলে চূড়ান্ত দুর্ভোগের আশঙ্কায় রাজ্যবাসী। জলের তলায় রয়েছে শহর কলকাতা। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল পাতিপুকুর এলাকার একটি বাসের ছবি। দেখা গিয়েছিল, গোটা বাসটিই জলের তলায়। বহু মানুষের ঘরে ঢুকে পড়েছে জল। জল নামার আগেই শনিবার সকালের এই বৃষ্টির জেরে নতুন করে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করছেন সকলেই। উল্লেখ্য, নিম্নচাপের আশঙ্কা দেখা দেওয়ার…
Read More
করণ জোহরের হাত ধরে পর্দায় ফিরছেন বলিউডের দুই পরিচিত মুখ

করণ জোহরের হাত ধরে পর্দায় ফিরছেন বলিউডের দুই পরিচিত মুখ

দীর্ঘ সময় বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে রাখার পর আবার পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়। তিনি বলিউডে কামব্যাক করছেন করণ জোহরের হাত ধরে। রণবীর ছাড়া করণ জোহরের আগামী ছবিতে দেখা যাবে আলিয়া ভাটকেও। 'রকি অওর রানি কী প্রেম কাহানি' তৈরি করতে চলেছেন করণ জোহর। নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি ২০ সেকেন্ডের টিজার প্রকাশ করলেন করণ। যাতে ভিস্যুয়াল গ্র্যাফিক্সের মাধ্যমে ছবির নাম ও কাস্টিং প্রকাশ করা হল। দীর্ঘ পাঁচ বছর পর ফের একবার পরিচালকের আসনে বসতে চলেছেন করণ জোহর। প্রসঙ্গত, ‘গল্লি বয়’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন আলিয়া ভাট ও রণবীর সিং। করণের প্রযোজনায় ‘তখত’ ছবিতেও তাঁদের একসঙ্গে কাজ…
Read More
বাংলার ‘দিদি’ এবার হয়ে উঠলেন বাঙালি নারী হিসাবে এক অনন্য নিদর্শন, কলমের লেখায় উঠে এলেন তিনি

বাংলার ‘দিদি’ এবার হয়ে উঠলেন বাঙালি নারী হিসাবে এক অনন্য নিদর্শন, কলমের লেখায় উঠে এলেন তিনি

তিনি হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বার যুদ্ধ জয় করে রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন তিনি। এবার তিনি উঠেই এলেন কলমের লেখায়। অনুমানই হল সত্য। শেষমেষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কলম ধরলেন তৃণমূলের মুখপত্রে প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস। 'জাগো বাংলা'র সম্পাদকীয়তে বঙ্গ রাজনীতিতে নারীশক্তি নিবন্ধে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা করলেন অনিল-তনয়া। উত্তর সম্পাদকীয় স্তম্ভের চতুর্থ তথা শেষ কিস্তি প্রকাশিত হয়েছে শনিবার। যার অনেকটা জুড়েই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতাকে ‘মাননীয় মুখ্যমন্ত্রী’ ও ‘জননেত্রী’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। সত্তরের দশকের শেষদিকে বঙ্গ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে পা রাখলেন এবং তাঁর কীভাবে উত্থান ঘটল, সেই বিবরণ তুলে…
Read More