Blog

গরুপাচারকাণ্ড: ‘তদন্তে হস্তক্ষেপ নয়’, বিনয় মিশ্রের আবেদন খারিজ হাইকোর্টের

গরুপাচারকাণ্ড: ‘তদন্তে হস্তক্ষেপ নয়’, বিনয় মিশ্রের আবেদন খারিজ হাইকোর্টের

বাবা-মাকেও নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গরুপাচারকাণ্ডে CBI তদন্ত খারিজের দাবিতে যে আবেদন করেছিল মূল অভিযুক্ত বিনয় মিশ্র, সেই আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, 'তদন্তে হস্তক্ষেপ করবে না আদালত'। বিনয় মিশ্র এখনও পলাতক। বিদেশে গা-ঢাকা দিয়েছে সে। গরু পাচার মামলায় তদন্তে নেমে একটি ডায়েরি হদিস পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থা। দিন কয়েক আগে আদালতে সিবিআই-র এএসজি দাবি করেন, বিনয় মিশ্র মামলা আদপে এক বৃহৎ ষড়যন্ত্র। গরুপাচার-কাণ্ডের অন্যতম অভিযুক্ত ইমানুল টাকা পাঠাত বিএসএফ কমান্ডান্ট মনোজ সানাকে। সেখান থেকে তার অন্যতম সহযোগী সতীশের মাধ্যমে টাকা যেত বিনয়ের হাতে। অপরাধীদের নিরাপত্তা সুনিশ্চিত করত বিনয়। পুলিস, প্রশাসন সবই ছিল তাদের হাতের…
Read More
ট্যালি এমএসএমই অনার্সে গুয়াহাটির সংস্থার জয়

ট্যালি এমএসএমই অনার্সে গুয়াহাটির সংস্থার জয়

আসামের রাজধানী গুয়াহাটির প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্টস, সতী চা সংস্থা, নিউটেক কম্পিউটার এবং ভোগালী জলপান ট্যালি এমএসএমই অনার্স ২০২১ এর প্রথম সংস্করণে জয়লাভ করেছে। এই সম্মানটি আন্তর্জাতিক এমএসএমই দিবস (২৭ শে জুন) উপলক্ষে এখন থেকে বছরে একবার দেওয়া হবে এবং ২৫০ কোটি টাকার কম টার্নওভার এবং বৈধ জিএসটি রেজিস্ট্রেশন থাকা সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য । প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্টের 'ওয়ান্ডার উইমেন' বিভাগে রিনিকি ভূঁইয়া শর্মা স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক বিভাগে অসাধারণ কাজের জন্য এবং জাতীয় প্রেক্ষাপটে পুরো উত্তর-পূর্ব ভারতকে তুলে ধরার লক্ষ্যে প্রথম রিজোনাল স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক হয়ে ওঠার জন্য সম্মানিত হয়। প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্ট পাঁচটি টিভি চ্যানেল পরিচালনা করে যার প্যান…
Read More
আইসিআইসিআই ফাউন্ডেশনের উদ্যোগ

আইসিআইসিআই ফাউন্ডেশনের উদ্যোগ

আইসিআইসিআই গ্রুপের সিএসআর শাখা আইসিআইসিআই ফাউন্ডেশন ফর ইনক্লুসিভ গ্রোথ (আইসিআইসিআই ফাউন্ডেশন) জানিয়েছে তারা উত্তরপূর্বাঞ্চলের সেমি-আর্বান ও রুরাল এরিয়ায় স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের জন্য ৩৫০টি অক্সিজেন কনসেন্ট্রেটর দান করবে। আইসিআইসিআই ফাউন্ডেশন এই মেশিনগুলি বিনামূল্যে দেবে অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও সিকিমের ৪৩টি জেলার সাবডিভিশনাল হসপিটালগুলিতে। এর উদ্দেশ্য হল সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা যেন চিকিৎসার জরুরি প্রয়োজনের সময়ে অক্সিজেন পেতে পারেন। আইসিআইসিআই ফাউন্ডেশনের এই উদ্যোগ হল দুর্গম হিমালয় সংলগ্ন অঞ্চলের ও আদিবাসী অধ্যুষিত এলাকার হাসপাতালগুলিকে ১৮০০টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদানের লক্ষ্যে তাদের প্রচেষ্টার অঙ্গ। আইসিআইসিআই ফাউন্ডেশন এই কনসেন্ট্রেটরগুলি ১৭টি রাজ্যের ১৭৫টি জেলার ৭০০টিরও বেশি মহকুমা স্তরের হাসপাতালে বিনামূল্যে দেবে। আইসিআইসিআই ফাউন্ডেশন এই উচ্চমানের…
Read More
ইনস্টামোজো’র নর্থইস্ট লঞ্চ্‌প্যাড

ইনস্টামোজো’র নর্থইস্ট লঞ্চ্‌প্যাড

ভারতের বৃহত্তম ডু-ইট-ইয়োরসেলফ (ডিআইওয়াই) ই-কমার্স ওয়েবসাইট বিল্ডার ইনস্টামোজো লঞ্চ্‌ করল নর্থইস্ট লঞ্চ্‌প্যাড। এটি হল এধরণের প্রথম উদ্যোগ যা উত্তরপূর্ব ভারতের নতুন শিল্পোদ্যোগীদের বৃদ্ধির ব্যাপারে সহায়ক হবে। এই অনলাইন বিজনেস প্ল্যানিং ইভেন্টের উদ্দেশ্য বাণিজ্যিক লক্ষ্যপূরণে আশাবাদীদের ‘রিয়াল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স’ প্রদান করা, এবং একইসঙ্গে ফান্ড রেইজিং, মার্কেটিং, কমপ্লায়েন্স ও প্রোডাক্টসের কমার্সিয়ালাইজেশন বিষয়ক সেশন পরিচালনা করা।  ‘বেস্ট বিজনেস প্ল্যান’ ইনস্টামোজো থেকে ক্যাশ গ্র্যান্টের সুযোগ পেতে পারে এবং ১০ লক্ষ টাকা মূল্যের সুবিধাও পেতে পারে। যিনি বিজয়ী হবেন তিনি এআইসি-এসএমইউটিবিআই ইনকিউবেশন প্রোগ্রামে ‘ডাইরেন্ট এন্ট্রি’র যোগ্য বলে বিবেচিত হবেন। নর্থইস্ট লঞ্চ্‌প্যাডে অংশগ্রহণের জন্য উদ্যোগীরা অনলাইনে নিজেদের রেজিস্টার করতে পারেন। বর্তমানে রেজিস্ট্রেশন চলছে। বন্ধ হবে ৫…
Read More
শহরে ফের পুলিস সেজে ‘প্রতারণা’, গ্রেফতার প্রাক্তন সিভিক ভলান্টিয়ার

শহরে ফের পুলিস সেজে ‘প্রতারণা’, গ্রেফতার প্রাক্তন সিভিক ভলান্টিয়ার

শহরে ফের পুলিস সেজে 'প্রতারণা'। অভিযুক্তকে গ্রেফতার করলেন লালবাজারের গোয়েন্দারা। সে আবার একসময়ে সিভিক ভলান্টিয়ারের চাকরি করত বলে জানা গিয়েছে। ঘটনাটি ঠিক কী? পুলিস সূত্রে খবর, ধৃতের নাম সুমন ভৌমিক। একসময় কলকাতা পুলিসে সিভিক ভলান্টিয়ার পদে চাকরি করত সে। অথচ নিজেকে পুলিসের পদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দিত বলে অভিযোগ। শুধু তাই নয়, ভুয়ো টেন্ডারের মাধ্যমে ব্যবসায়ীর কাছ থেকে আবার নাকি ৪৮ লক্ষ টাকা হাতিয়েও নিয়েছে সুমন! অভিযোগ পাওয়ার পর তত্‍পর হন লালবাজারে গোয়েন্দারা। গ্রেফতার করা হয় 'প্রতারক'-কে।
Read More
ভি অ্যাপের মাধ্যমে ভ্যাক্সিন স্লট

ভি অ্যাপের মাধ্যমে ভ্যাক্সিন স্লট

বর্তমান পরিস্থিতিতে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য ভ্যাক্সিন গ্রহণ করা খুবই গুরুত্ত্বপূর্ণ। ভ্যাক্সিন গ্রহণের প্রক্রিয়াটিকে সহজ করার জন্য ভি (Vi) তাদের গ্রাহকদের স্বার্থে ভি অ্যাপের সঙ্গে কোউইন অ্যাপের সংযোগ গড়ে নিয়েছে, ফলে ভ্যাক্সিন স্লট খুঁজে পাওয়া সহজতর হবে। ভি গ্রাহকরা ভি অ্যাপে ভ্যাক্সিনের স্লট খুঁজতে ও নোটিফিকেশন অ্যালার্ট নির্দিষ্ট করতে পারবেন। ভি গ্রাহকদের এখন থেকে আর তাদের ফোন ছাড়া অন্য কোথাও কোভিড-১৯ ভ্যাক্সিনেশন অ্যাপয়েন্টমেন্টের জন্য যেতে হবে না। ভি গ্রাহকরা ভি অ্যাপের মাধ্যমে তাদের বয়সের গ্রুপ, ভ্যাক্সিনের নাম (কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি), ডোজ, পেইড/ফ্রী ইত্যাদি তথ্য জানিয়ে নিকটবর্তী স্থানে প্রাপ্তব্য স্লটের সন্ধান পেতে পারবেন। ভি অ্যাপে নথিভুক্ত গ্রাহকদের জানিয়ে দেওয়া…
Read More
মাহিন্দ্রা সুপ্রো প্রফিট ট্রাক রেঞ্জ

মাহিন্দ্রা সুপ্রো প্রফিট ট্রাক রেঞ্জ

ভারতের অন্যতম অগ্রণী অটোমোবাইল কোম্পানি ও বিশ্বের বৃহত্তম ট্রাক্টর কোম্পানি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড লঞ্চ্‌ করল নতুন সুপ্রো প্রফিট ট্রাকের রেঞ্জ। সুপ্রো প্লাটফর্মে নির্মিত এই নতুন রেঞ্জের ‘কার্গো মুভার’ যেন সাশ্রয়ী, তেমনই শক্তিশালী। এতে অধিকতর ‘পেলোড ক্যাপাসিটি’ ও ‘হায়ার প্রফিট’-এর আশ্বাস থাকায় গ্রাহকদের কাছে অবশ্য গ্রহণীয় বলে বিবেচিত হবে। সুপ্রো প্রফিট ট্রাক পাওয়া যাবে আকর্ষণীয় ‘ফাইন্যান্স অপশন্স’সহ। গ্রাহকরা ৫ বছর মেয়াদী লোনের সুবিধা গ্রহণ করতে পারবেন। সুপ্রো প্রফিট ট্রাকে ১০০ শতাংশ অবধি লোনও পাওয়া যেতে পারে। মহারাষ্ট্রের চাকনে মাহিন্দ্রার অত্যাধুনিক কারখানায় নির্মিত সুপ্রো প্লাটফর্ম নানারকম কঠোর পরীক্ষার মধ্য দিয়ে আসায় সবরকম পারফর্ম্যান্স, সেফটি ও রিলায়াবিলিটি প্যারামিটারে উত্তীর্ণ। ব্র্যান্ড মাহিন্দ্রার আস্থা-সহ…
Read More
ফের খুলছে কল্যাণ জুয়েলার্সের সব শোরুম

ফের খুলছে কল্যাণ জুয়েলার্সের সব শোরুম

ভারতের সর্বত্র ধাপে ধাপে সব শোরুম আবার খুলতে চলেছে কল্যাণ জুয়েলার্স। গ্রাহকদের জন্য আয়োজিত হচ্ছে ‘বিগ ডিসকাউন্ট মেলা’, যেখানে নিরাপদ পরিবেশে নানারকম ডিসকাউন্ট ও অফারের সুবিধা নিতে পারবেন গ্রাহকরা। ‘বিগ ডিসকাউন্ট মেলা’ উপলক্ষে থাকবে মোট ১০০ কোটি টাকার ‘ইনস্ট্যান্ট রিডীমেবল ভাউচার’। গ্রাহকরা গোল্ড জুয়েলারির মেকিং চার্জে ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট ও ডায়মন্ড জুয়েলারিতে ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। আনকাট ও প্রেশাস স্টোন জুয়েলারি ক্রয়ে পাওয়া যাবে ২০ শতাংশ অবধি ডিসকাউন্ট। বছরের অন্যসময়ে কেনাকাটার জন্য মাত্র ১০ শতাংশ অ্যাডভান্স জমা দিয়ে ‘গোল্ড রেট প্রোটেকশন’ অফারের সুবিধা নেওয়া যাবে। গ্রাহক ও কর্মীদের নিরাপদে রাখার জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে কল্যাণ জুয়েলার্স। দেশের সব…
Read More
নতুন স্কেচার্স ফোমিস ফুটওয়্যার

নতুন স্কেচার্স ফোমিস ফুটওয়্যার

কমফর্ট টেকনোলজি কোম্পানি স্কেচার্স লঞ্চ্‌ করল এক নতুন কালারফুল কালেকশন - স্কেচার্স ফোমিস। এই ফুটওয়্যার তৈরি হয়েছে লাইটওয়েট ইভিএ ফোম দ্বারা, যা দিনভর আরাম দেবে। স্কেচার্স ফোমিস ফুটওয়্যার কালেকশনে রয়েছে প্রতিদিনের পোশাকের সঙ্গে ব্যবহারের উপযোগী আরামদায়ক, ওয়াটার-ফ্রেন্ডলি ও কালারফুল মোল্ডেড শ্যুজ, স্যান্ডাল ও স্লিপ-অন। উষ্ণ দিনে ও বর্ষাতেও স্কেচার্স ফোমিস ফুটওয়্যার ব্যবহার করা যাবে। পুরুষ ও মহিলাদের জন্য স্কেচার্স ফোমিস পাওয়া যাবে ২২৯৯ টাকা থেকে, স্কেচার্স রিটেল স্টোরসমূহে এবং স্কেচার্স-ডট-ইন থেকে।
Read More
‘অরেলিয়া’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর আলিয়া ভাট

‘অরেলিয়া’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর আলিয়া ভাট

মহিলাদের অগ্রণী অ্যাপারেল কোম্পানি টিসিএনএস ক্লোথিং কোম্পানি লিমিটেডের এথনিক-ওয়্যার ব্র্যান্ড ‘অরেলিয়া’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আনা হল বলিউডের অভিনেত্রী আলিয়া ভাটকে। আলিয়া এই ইন্ডিয়ান এথনিক-ওয়্যার ব্র্যান্ডের পোশাকের রেঞ্জের প্রচারে সাহায্য করবেন। টিসিএনএস-এর অরেলিয়া হল এক ইন্ডিয়ান এথনিক-ওয়্যার ব্র্যান্ড, যার মূল লক্ষ্য দেশের সেইসব নারী যারা গ্রেট ডিজাইন, ফিট ও কোয়ালিটি পছন্দ করেন তাদের ক্যাজুয়াল, ওয়ার্ক ও বিভিন্ন অনুষ্ঠানের পোশাকের জন্য। অরেলিয়া ও আলিয়ার সম্পর্ক ভারতীয় নারীসমাজের কাছে পোশাক ও প্রয়োজনের মধ্যে সম্পর্ককে আরও গাঢ় করে তুলবে। বর্তমানে ভারত, শ্রীলংকা, নেপাল ও মরিশাসে অরেলিয়া ব্র্যান্ড অনলাইন ও অফলাইনে পাওয়া যায় ২২০টিরও বেশি এক্সক্লুসিভ আউটলেট ও ১০০০এরও বেশি লার্জ ফরম্যাট স্টোর্সের মাধ্যমে। টিসিএনএস…
Read More
দেশে ৪৭% বাড়ল সংক্রমণ, একলাফে বৃদ্ধি পেল মৃত্যু-অ্যাক্টিভ কেস

দেশে ৪৭% বাড়ল সংক্রমণ, একলাফে বৃদ্ধি পেল মৃত্যু-অ্যাক্টিভ কেস

গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও বুধবারের পরিসংখ্যান যথেষ্ট চিন্তার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ৪৩,৬৫৪। মৃতের সংখ্যা ৬৪০। অর্থাৎ একলাফে প্রায় ৪৭ শতাংশ বৃদ্ধি পেল সংক্রমণ। মঙ্গলবারের থেকে বাড়ল মৃত্যু সংখ্যাও।  স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, পাঁচ দিন পর দেশের দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৪০ হাজার ছাড়াল। এখনও পর্যন্ত দেশে অতিমারীতে করোনা আক্রান্তর মোট সংখ্যা তিন কোটি ১৪ লক্ষ ৮৪ হাজার। করোনা কোপে প্রাণ হারিয়েছেন  ৪ লক্ষ ২২ হাজার ২২ জন।  মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় দৈনিক কোভিড সংক্রমণ কমেছিল অনেকটাই। আক্রান্তের সংখ্যা  ছিল ২৯ হাজার ৬৮৯ জন। দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে…
Read More
উত্তরপূর্বাঞ্চলে কিরানার সুবিধা করে দিচ্ছে ই-কমার্স

উত্তরপূর্বাঞ্চলে কিরানার সুবিধা করে দিচ্ছে ই-কমার্স

গ্রাহকদের অর্ডারের পণ্যসামগ্রী নিরাপদে ডেলিভারি দেওয়ার জন্য ও বাড়তি আয়ের জন্য ক্রমশ বেশি সংখ্যায় কিরানা ই-কমার্স প্লাটফর্মে যোগ দিচ্ছে। চাহিদা বাড়ার কারণে বর্তমানে দেশের উত্তরপূর্বাঞ্চলে ই-কমার্সের বৃদ্ধি ঘটছে। কলকাতা, গুয়াহাটি, শিলচর, নুনমাটি ও শিলঙের মতো পূর্ব ও উত্তরপূর্বের শহরগুলিতে ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রাম বেশিমাত্রায় প্রসারিত হচ্ছে এবং এই অঞ্চলের গ্রাহকরা কেনাকাটার অভিজ্ঞতা আরও বেশি পাচ্ছেন ই-কমার্সের সঙ্গে স্থানীয় কিরানাগুলির সম্পর্ক বৃদ্ধির ফলে। ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রাম উত্তরপূর্বাঞ্চলের হাজার হাজার কিরানা ডেলিভারি পার্টনারকে স্থায়ী আয়ের সুযোগ করে দিয়েছে। বর্তমানে পূর্বাঞ্চল থেকে ১৩ হাজারেরও বেশি কিরানা ফ্লিপকার্টের সঙ্গে যুক্ত রয়েছে। ২০১৯ সালে শুরু হওয়া ফ্লিপকার্ট কিরানা প্রোগ্রাম টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলিতে আরও বেশিমাত্রায় প্রসারণের…
Read More
আলিপুর আবহাওয়া দপ্তর : বুধবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়

আলিপুর আবহাওয়া দপ্তর : বুধবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে যার ফলে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলের জেলাগুলিতে। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া ও পূর্ব পশ্চিম মেদিনীপুরের ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। শুক্রবার দু-এক পশলা অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের জেলা গুলিতে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া , পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর । এমনকি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমানের ঝাড়গ্রাম জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলের জেলাগুলিতে।…
Read More
অগাস্টেই দেশে শুরু হতে চলেছে শিশুদের টিকাকরণ

অগাস্টেই দেশে শুরু হতে চলেছে শিশুদের টিকাকরণ

আগামী মাসেই করোনা টিকা পাবেন শিশুরা। অর্থাৎ অগাস্টেই দেশে শুরু হতে চলেছে শিশুদের টিকাকরণ। জানা গিয়েছে, মঙ্গলবার BJP-র পার্লামেন্টারি কমিটির বৈঠকে প্রধানমন্ত্রীকে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। বিশেষজ্ঞদের মতে, করোনার শৃঙ্খল রুখতে এটাই সবচেয়ে বড় পদক্ষেপ হবে। তৃতীয় ঢেউ মোকাবিলার ক্ষেত্রেও শিশুদের টিকাকরণ অত্যন্ত আবশ্যিক বলে মনে করা হচ্ছে। চলতি মাসের শুরুতেই কেন্দ্র ভ্যাকসিন বিশেষজ্ঞ কমিটির চিকিৎসক এন কে অরোরা জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই ১২-১৮ বছরের জন্য টিকাকরণ শুরু হবে। ইতিমধ্যেই ট্রায়াল পর্ব শুরু করেছে জাইডাস ক্যাডিলা সংস্থা। ট্রায়াল চালাচ্ছে ভারত বায়োটেকও। AIIMS প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যেই শিশুদের উপর কোভ্যাক্সিনের ট্রায়াল পর্ব শেষ হবে। সে ক্ষেত্রে সেপ্টেম্বর থেকেই ভ্যাকসিনেশন…
Read More