Blog

দীর্ঘদিন বন্ধের পর আগামী কাল থেকে খুলছে দেশের স্মৃতিসৌধ

দীর্ঘদিন বন্ধের পর আগামী কাল থেকে খুলছে দেশের স্মৃতিসৌধ

করোনার দ্বিতীয় ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠছে দেশ। আস্তে আস্তে সব কিছু খুলতে চলেছে দেশে। ফের স্বাভাবিক গতিতে ফেরার চেষ্টা। করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল তাজমহল সহ দেশের সব স্মৃতিসৌধ এবং জাদুঘর। করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ার জন্যই এবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে তাজমহল সহ অন্যান্য স্মৃতিসৌধের দরজা। ১৬ জুন থেকে খুতলে চলেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা সব স্মৃতিসৌধ, যাদুঘর। এএসআই পক্ষ থেকে জানানো হয়েছে এই স্মৃতিসৌধগুলি খুললেও এখন সেখানে যাওয়ার জন্য অনলাইনে টিকিট বুক করতে হবে অফলাইনে কোনও টিকিট বুক করা যাবে না। উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার প্রথম থেকেই কেন্দ্র সরকার ১৫ এপ্রিল তাজমহল,…
Read More
বড়সড় স্বস্তি এল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়

বড়সড় স্বস্তি এল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়

করোনার দ্বিতীয় ঢেউয়ের ঝাপটা সামলে ধীরে ধীরে সুস্থ হচ্ছে ভারত। দেশে কোথাও লকডাউন, কোথাও আংশিক লকডাউন, কোথাও জারি কড়া বিধিনিষেধ। এসবের প্রভাবে ৭৫ দিন পর দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত ৬০ হাজার ৪৭১ জন। আত্মশাসন এবং টিকাকরণের ফল পাচ্ছে দেশবাসী। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৮৮১। শুধু সংক্রমণ কমাই নয়, পাল্লা দিয়ে কমেছে দেশে দৈনিক মৃত্যুর হারও। মৃত্যু হয়েছে ২,৭২৬ জনের। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭৭ হাজার ৩১ জনের। এর পাশাপাশি কমেছে অ্যাকটিভ কেসও। একদিনে সুস্থতার সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ৫২৫। সার্বিক…
Read More
গতবছরের বহুচর্চিত ও অভিযুক্ত নায়িকাই চলতি বছরে হতে চলছে দ্রৌপদী

গতবছরের বহুচর্চিত ও অভিযুক্ত নায়িকাই চলতি বছরে হতে চলছে দ্রৌপদী

সদ্যই প্রথম বছরের বর্ষ পূর্তি হল সুশান্তের মৃত্যুবার্ষিকী। এই এক বছর অতিক্রমেই আবার কাজে ফিরতে চলেছেন গতবছরের সবচেয়ে বেশি চর্চিত অভিনেত্রী। তিনি সুশান্ত সিং – এর প্রেমিকা তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তকাণ্ডের পর নিজেকে পুরোপুরি গৃহবন্দী থেকে অবশেষে আবারও কাজে ফিরতে চলেছেন রিয়া। চলতি বছরই তৈরি হতে পারে আধুনিক মহাভারত। ইতিমধ্যে তার তোড়জোড়ও নাকি চলছে! আর সেই চিত্রনাট্যে নাকি দ্রৌপদীর ভূমিকায় দেখা যাবে রিয়াকে। সেখানে দ্রৌপদীর চরিত্রে অভিনয় করতে পারেন রিয়া চক্রবর্তী। জানা গিয়েছে, সব ঠিক থাকলে চলতি বছরে ক্যামেরাবন্দি হবে ‘মহাভারত’। এটি একটি বড় বাজেটের ছবি তৈরি হচ্ছে। সুশান্ত মৃত্যু মামলায় জড়ানোর আগে রিয়ার শেষ কাজ ছিল অমিতাভ বচ্চন…
Read More
অস্বস্তিকর গরম থেকে মুক্তি পেল বাংলা

অস্বস্তিকর গরম থেকে মুক্তি পেল বাংলা

রাজ্যে ইতিমধ্যেই ঢুকে পড়েছে বর্ষা। মুক্তি দিয়েছে প্যাচপ্যাচে গরমের হাত থেকে। বর্ষার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। বঙ্গে প্রবেশ করেছে মৌসুমি বায়ু সেই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আজ মঙ্গলবারও রাজ্যে নিম্নচাপের প্রভাবে সারাদিন বৃষ্টি হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ ১১ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আরও তিনদিন রাজ্যজুড়ে মেঘলা আকাশ থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ -সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতাসহ দক্ষিণবঙ্গে কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনান্যবারের থেকে চলতি বছরে বঙ্গে একটু দেরিতে প্রবেশ করেছে বর্ষা। আবহাওয়া…
Read More
রাজ্যের করোনার দৈনিক সংক্রমনে এল স্বস্তি

রাজ্যের করোনার দৈনিক সংক্রমনে এল স্বস্তি

দেশের পাশাপাশিরাজ্যেও ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে সংক্রমণ। আরও কিছুটা কম হল রাজ্যের দৈনিক সংক্রমণের সংখ্যা। রাজ্যে করোনা সংক্রমণ চার হাজারের নীচে। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংখ্যাটা কমে দাঁড়াল ২ হাজার ১৭১। দু’মাস পর দৈনিক সংক্রমণ ৪ হাজারের নীচে নেমেছিল। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লক্ষ ৬৪ হাজার ৭৭৬। সংক্রমণের নিরিখে রাজ্যে এগিয়ে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয়স্থানে রয়েছে কলকাতা। তৃতীয় ও চতুর্থস্থানে রয়েছে যথাক্রমে হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা। স্বস্তির বিষয় যে উত্তরবঙ্গেও কমছে সংক্রমণের হার। মৃত্যুর সংখ্যাও কমেছে কিছুটা। গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের মৃত্যু হয়েছে। বাংলায় রাজ্যে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৬…
Read More
তবে কি শিশুদের জন্য কোভ্যাক্সিনই ধার্য হতে চলেছে?

তবে কি শিশুদের জন্য কোভ্যাক্সিনই ধার্য হতে চলেছে?

বিশেষজ্ঞদের সতর্কবাণী করোনার তৃতীয় তরঙ্গ আসন্ন। আর এই তরঙ্গে শিশুদের সংক্রমিত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি বলেই মনে করছে বিশেষজ্ঞরা। তাই এই ঢেউ থেকে শিশুদের রক্ষা করতে আগে থেকেই তোড়জোড় শুরু হয়েছে। তাই এবার সংক্রমণের চেন ভাঙতে শিশুদের টিকাকরণের উপর জোর দিচ্ছে কেন্দ্র। তবে সমস্যা কেবল একটাই। এই দেশে এখনও শিশুদের জন্য নেই কোনো টিকা। ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন ১২ থেকে ১৫ বছর বয়সীদের শরীরে ফাইজারের এম আর এন এ ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে। কিন্তু, এবার পরিস্থিতি সামাল দিতে ভারতে শিশুদের টিকাকরণে দেশিয় টিকা কোভ্যাক্সিনেরই প্রয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাহিদার তুলোনায় ফাইজার ভ্যাকসিনের যোগানের অতিরিক্ত তারতম্যের আশঙ্কা রয়েছে, এছাড়া যোগান চাহিদা…
Read More
ভ্যাকসিন নিলে শরীরে কোনও চৌম্বকক্ষেত্র তৈরি হয় না

ভ্যাকসিন নিলে শরীরে কোনও চৌম্বকক্ষেত্র তৈরি হয় না

করোনার ভ্যাকসিন নিতেই শরীর হয়ে উঠছে চৌম্বকক্ষেত্র! সম্প্রতি দেশের নানা প্রান্ত থেকে ভাইরাল হয়েছে এমনই একাধিক ভিডিয়ো। বাদ নেই এ রাজ্যও। আসানসোল, রায়গঞ্জ, শিলিগুড়ি, বারাসতে দেখা গিয়েছে টিকাগ্রহণকারীদের ভিডিয়ো। ভাইরাল ম্যাগনেট ম্যানদের দেখে বিস্মিত সকলেই। কোভিশিল্ড নেওয়ার পর টিকাগ্রহণকারীদের শরীরে আটকে যাচ্ছে হাতা-খুন্তি থেকে শুরু করে চাবি। যে অংশে টিকা দেওয়া হয়েছে, হাতের সেই অংশটাই চৌম্বকক্ষেত্রে পরিণত হয়েছে। মুহূর্তেই ভাইরাল হয়ে উঠেছেন এই ম্যাগনেট ম্যানরা। কোভিড-১৯-এর ভ্যাকসিন নিলে শরীরে কোনও চৌম্বকক্ষেত্র তৈরি হয় না। ভ্যাকসিনের মধ্যে কোনও মাইক্রোচিপ থাকে না। সেই তত্ত্বও খারিজ করে দিয়েছেন বিশেষজ্ঞরা। PIB-র তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভ্যাকসিনের সঙ্গে এই ধরণের ম্যাগনেটিক সুপারপাওয়ারের কোনও…
Read More
ঐশী ঘোষকে শোকজ করল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়

ঐশী ঘোষকে শোকজ করল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়

ঐশী ঘোষকে শোকজ করল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। ২০১৮ সালে ক্যাম্পাসে প্রতিবাদ আন্দোলন চলাকালীন ছাত্র সংসদের সভাপতি ঐশী বিশ্ববিদ্যালয় চত্বরে বিশৃঙ্খল আচরণ করেছিলেন। এমনটাই উল্লেখ করা হয়েছে শোকড চিঠিতে। ঐশীর পাশাপাশি এই তালিকায় রয়েছে SFI-এর আরও এক ছাত্রও। সূত্রের খবর, গত ১১ জুন ঐশীকে এই নোটিশ পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, গত ৫ ডিসেম্বর বোর্ড অফ স্টাডিজের মিটিংয়ে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করেছিলেন। অধ্যাপক রজনীশ কুমার মিশ্র এমনটাই অভিযোগ করেছেন। কিন্তু, তিনবছর পর এই শোকজের নোটিশ কেন? বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হোস্টেলের ফি কমানোর দাবিতে দীর্ঘদিন ক্যাম্পাস চত্বর আটকে ধরনা কর্মসূচিতে অংশগ্রহণ…
Read More
মাঝ আকাশে যাত্রী ও কর্মীদের ধস্তাধস্তি: জরুরি অবতরণ করল বিমান

মাঝ আকাশে যাত্রী ও কর্মীদের ধস্তাধস্তি: জরুরি অবতরণ করল বিমান

এক যাত্রীর সঙ্গে উড়ানের দুই কর্মীর মাঝ আকাশে ধস্তাধস্তির জেরে ওকলাহামায় জরুরি অবতরণ করল লস অ্যাঞ্জেলেস থেকে আটলান্টা গামী একটি বিমান। ঘটনা স্থানীয় সময় বেশ রাতের দিকে। হঠাৎই এক যাত্রী ক্ষেপে গিয়ে আক্রমণ করে বসেন দু’জন ফ্লাইট অ্যাটেনড্যান্টকে। তাঁকে বাধা দিতেই বারবার হুমকি দেন, ‘‘প্লেন নামিয়ে দেব!’’ মাঝ আকাশে থাকা বিমানের পাইলট তখন অন্য যাত্রীদের সাহায্য চেয়ে বার্তা পাঠান। তার পরেই এগিয়ে আসেন কয়েক জন যাত্রী। সকলে মিলে কাবু করেন ওই অবাধ্য যাত্রীকে। ইতিমধ্যে বিমানচালক প্লেনটিকে ওকলাহামা সিটি বিমানবন্দরে জরুরি অবতরণ করান। সেখানে সন্দেহভাজন ওই যাত্রীকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। পরে কিছু শারীরিক অস্বস্তির কথা জানানোয় তাঁকে হাসপাতালে ভর্তি…
Read More
কিভাবে ডাক্তারি ছেড়ে বিপ্লবী হলেন চে গেভারা: জেনেনিন তার ৯৩ তম জন্মদিনে

কিভাবে ডাক্তারি ছেড়ে বিপ্লবী হলেন চে গেভারা: জেনেনিন তার ৯৩ তম জন্মদিনে

বিপ্লবের পরিকল্পনায় কাস্ত্রোর প্রথম পদক্ষেপ ছিল মেক্সিকো থেকে কিউবায় আক্রমণ চালানো। ১৯৫৬ সালের নভেম্বরে তারা কিউবার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পৌঁছনোর সঙ্গে সঙ্গেই বাতিস্তার সেনাবাহিনী তাঁদের আক্রমণ করে। সে যাত্রায় মাত্র ২২জন বেঁচে যান। চে গেভারা লিখেছিলেন, সেই রক্তক্ষয়ী সংঘর্ষের সময় তিনি তাঁর চিকিৎসাসামগ্রীর সঙ্গে একজন কমরেডের ফেলে যাওয়া এক বাক্স গোলাবারুদও যুদ্ধক্ষেত্র থেকে তুলে নিয়েছিলেন। যা তাঁকে পরিশেষে চিকিৎসক থেকে বিপ্লবীতে পরিণত করল! ওটাই ছিল সেই সন্ধিক্ষণ। যে-লগ্নে এক তরুণ চিকিত্‍সকের মনে জন্ম নিল এক বিপ্লবী! সেই বিপ্লবী, যাঁর নাম এর্নেস্তো চে গেভারা, জন্মেছিলেন আজকের দিনে, এই ১৪ জুনে। সালটা ছিল ১৯২৮ । তিনি ছিলেন এক বরেণ্য আর্জেন্টিনীয় মার্কসবাদী,…
Read More
চিড়িয়াখানাতেই আবার হবে হাসপাতাল

চিড়িয়াখানাতেই আবার হবে হাসপাতাল

পশু পাখিদেরও দরকার চিকিৎসার। তাই এবার পশু-পাখিদের জন্য তৈরি করা হবে মিনি হাসপাতাল। আলিপুর চিড়িয়াখানার ভিতরই তৈরি হবে মিনি হাসপাতাল, জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে পশু-পাখিদের কোনও শারীরিক সমস্যা হলেই তাঁদের বাইরে নিয়ে যেতে হয়। সেই সমস্যা সমাধানের জন্যই মিনি হাসপাতালের সিদ্ধান্ত। যাতে প্রাথমিক চিকিৎসায় কোনও সমস্যা না হয়। সকলের জন্য আরও আকর্ষণীয় করতে ঢেলে সাজানো হবে বলেও জানান। পাশপাশি, সিসিটিভি লাগানো হবে চিড়িয়াখানার সর্বত্র। এছাড়াও একাধিক পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আগামীতে সুন্দরবন থেকে থেকে বাঘ আনা হবে আলিপুর চিড়িয়াখানায়। শীঘ্রই শিলিগুড়ি বেঙ্গল সাফারি পরিদর্শনে যাবেন জ্যোতিপ্রিয় মল্লিক।
Read More
নিখোঁজ কলেজ পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যে তুফানগঞ্জে

নিখোঁজ কলেজ পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যে তুফানগঞ্জে

রবিবার কোচবিহারের তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের বারোকোদালি দুই গ্রাম পঞ্চায়েতের বেগারখাতা এলাকার রায়ঢাক নদীতে এক কলেজ পড়ুয়ার দেহ ভেসে থাকতে দেখা যায়। তাঁর পকেট থেকে দুটি চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, স্বাগত মিশ্র নামে ওই কলেজ পড়ুয়া তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি তুফানগঞ্জ শহরের ১০ নম্বর ওয়ার্ডে। শনিবার ভোর রাত থেকে নিখোঁজ ছিল সে। অনেক খোঁজাখুঁজির পরেও ছেলেকে না পেয়ে তুফানগঞ্জ থানায় নিখোঁজের অভিযোগ জানায় বাবা মৃত্যুঞ্জয় মিশ্র। মৃত দেহ উদ্ধারের পর পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, স্বাগতর মোবাইল গেমে আসক্তি ছিল।…
Read More
মালদায় খুন হল এক ভ্যানচালক

মালদায় খুন হল এক ভ্যানচালক

সাত দিন আগে নিখোঁজ ভ্যানচালকের, হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম নিখিল ঘোষ (৫৩), বাড়ি ইংরেজবাজার থানার অমৃতি গ্রাম পঞ্চায়েতের সেকেন্দারপুর এলাকায়। গত আট তারিখ বাড়ির কিছুটা দূরে লক্ষ্মী ঘাট এলাকায় একটি পুকুরে কচুরিপানার মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় তার মৃতদেহ দেখতে পান স্থানীয় মানুষজন। ইংরেজবাজার থানার পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরিবারের লোকেরা পরিকল্পিত খুনের অভিযোগ দায়ের করেছেন থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বাড়ি থেকে অন্যান্য দিনের মতো ভ্যান নিয়ে কাজের সন্ধানে বেরিয়ে যায়। এরপর বাড়ি না…
Read More
কলকাতার খাস করোনা চিকিৎসাকেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ড

কলকাতার খাস করোনা চিকিৎসাকেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ড

আবারও ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা কলকাতায়। এম আর বাঙ্গুর হাসপাতালে অগ্নিকাণ্ড। বাঙুর হাসপাতালের ৪ তলায় আগুন। আগুন ছড়িয়ে পড়তেই আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। তবে তৎক্ষণাৎ দমকলের দু’টি ইঞ্জিন কাজ শুরু করে দেওয়ায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও জানা যায়নি ঠিক কীভাবে আগুন লাগল। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই। প্রত্যেক রোগীকেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এমআর এই মুহূর্তে করোনা রোগীদের অন্যতম চিকিৎসাকেন্দ্র এমআর বাঙুর হাসপাতাল। উল্লেখ্য, গত ১১ মে এম আর বাঙ্গুর হাসপাতালের সামনেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল অ্যাম্বুল্যান্স। যদিও ঘটনায় কেউ হতাহত হননি। ওই অ্যাম্বুল্যান্সের পাশেই ছিল একটি বেসরকারি…
Read More