Blog

আংশিক লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান জলপাইগুড়ি শহরে

আংশিক লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান জলপাইগুড়ি শহরে

নির্দেশিকা জারি হতেই আরও তৎপর হল পুলিশ প্রশাসন। আংশিক লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান ও গ্রেফতারি শুরু করল। শনিবার বেলা ১০ টার পর জলপাইগুড়ি দিনবাজার এলাকায় খোলা ছিলো বাজার ও দোকান। অভিযোগ আসার সাথে সাথে ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে অভিযানে নামে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ। অভিযান চালিয়ে বন্ধ করে দেয় বাজার ও দোকান। এদিনের অভিযানে মুখে মাস্ক না পরা বা সরকারি নির্দেশিকা অমান্য করার অভিযোগে এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। এই অভিযান আগামী দিনেও চলবে।
Read More
জলপাইগুড়ি শহরে করোনা নিয়ে সচেতনতা মূলক প্রচার তৃনমূল কর্মীদের

জলপাইগুড়ি শহরে করোনা নিয়ে সচেতনতা মূলক প্রচার তৃনমূল কর্মীদের

করোনা পরিস্থিতি নিয়ে পুরসভাবাসীকে সচেতন করতে পথে নামলো তৃনমূল কংগ্রেসের কর্মীরা। শনিবার জলাপাইগুড়ি শহরের একাধিক জায়গায় করোনা নিয়ে সচেতনতা মূলক প্রচার করে তারা। বাসিন্দাদের বাড়ির বাইরে বেরোলে মাস্ক পড়ার জন্য অনুরোধ করে তারা। সরকারী নিয়ম মানারও আহ্বান করে তৃনমূল কর্মীরা। শীঘ্রই এলাকার করোনা আক্রান্তদের বাড়িগুলি স্যানিটাইজ করবে তৃনমূল কর্মীরা।এদিনের সচেতনতা মূলক প্রচারে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্য তৃনমূল নেতারা। সৈকত বাবু বলেন, শহরে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। পুর সভার বাসিন্দাদের করোনা নিয়ে সচেতন করতে এদিন আমরা শহর জুড়ে প্রচার চালিয়েছি। বাসিন্দাদের মাস্ক পড়ার পাশাপাশি রাজ্য সরকারের করোনা নিয়ে নিয়ম গুলি মানার জন্য অনুরোধ করেছি। সাধারন মানুষের পাশে…
Read More
আমেরিকায় পুলিশের বন্দুকের নিশানায় দুই ভারতীয়-আমেরিকান মহিলা

আমেরিকায় পুলিশের বন্দুকের নিশানায় দুই ভারতীয়-আমেরিকান মহিলা

আমেরিকায় পুলিশের গান পয়েন্টে ভারতীয়-আমেরিকান চলচ্চিত্র পরিচালক ও তাঁর বন্ধু। ভাড়া করা ট্রাকে লস অ্যাঞ্জেলসে নতুন বাড়িতে যাওয়ার পথে হঠাৎই ১০ জন পুলিশকর্মী তাঁকে ও তাঁর বন্ধুকে লক্ষ্য করে বন্দুক তাক করে। পুলিশ তাঁদের ট্রাক থেকে নামিয়ে রাস্তায় শুয়ে পড়তে নির্দেশ দেয়। একজন পুলিশ মহিলার ঘাড়ে হাঁটু চেপে ধরেন। যদিও পরে দেখা যায়, পুলিশের মস্তবড় ভুল হয়েছে। ঠিক কী ভুল হয়েছিল পুলিশের? শিবানী বালসাভের ও শিলানী সেন যে ট্রাকটি ভাড়া করেছিলেন, তা কিছুদিন আগে চুরি হয়েছিল। পরে যদিও সেটি পাওয়া যায়। আমেরিকায় কোনও গাড়ি চুরি হলে তার কোড নম্বর পুলিশের রেকর্ডে রাখা হয়। কোনও সময় যদি চুরি যাওয়া গাড়িটি রাস্তায়…
Read More
মাধুরী দীক্ষিতের জন্মদিনে, জেনেনিন তার ব্যাপারে কিছু অজানা তথ্য

মাধুরী দীক্ষিতের জন্মদিনে, জেনেনিন তার ব্যাপারে কিছু অজানা তথ্য

৫৪-এ পা রাখলেন বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত নেনে (Madhuri Dixit Nene)। তবে রূপের জৌলুস দেখে তা বোঝার উপায় নেই। এখনও তিনি যেন রূপে অনন্য। তাঁর নাচ মুগ্ধ করতে পারেনি এমন সিনেদর্শক মেলা খুবই মুশকিল। এমনকি তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়েছেন প্রায় একটা প্রজন্মের নায়িকারা। সাজন , খল নায়ক , বেটা , পুকার , মৃত্যুদন্ড-এর মতো ছবি বলিউডে তাঁর আভাকে বজায় রেখেছে।আসুন জেনে নেওয়া যাক, জাদুকরী ওই সুন্দরীর অভিনেত্রী সম্পর্কে কিছু স্বল্প জ্ঞাত তথ্য: ১. আমাদের সকলের কাছেই মাধুরী দীক্ষিত ডান্সিং ডিভা হিসাবেই পরিচিত। কিন্তু আপনি কি জানেন, মাত্র ৯ বছর বয়সে কথক নৃত্যশিল্পী হিসাবে বৃত্তি পেয়েছিলেন তিনি? ২. ৭-৮…
Read More
সত্যি হল আশঙ্কা, অনিশ্চয়তায় দুই পরীক্ষা

সত্যি হল আশঙ্কা, অনিশ্চয়তায় দুই পরীক্ষা

অবশেষে জল্পনাই হল সত্যি। করোনার বাড়বাড়ন্তের জেরে আগামী জুন মাসে শুরু হতে চলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কোনও পরীক্ষাই হচ্ছে না বলে জানিয়ে দিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে আবার কবে পরীক্ষা হবে, পরীক্ষার সূচী ইত্যাদি পরে ঘোষণা করা হবে বলেই জানিয়েছেন মুখ্যসচিব। এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে শিক্ষা দফতর। প্রসঙ্গত, জুন থেকে মাধ্যমিক ও ১৫ জুন থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল৷ তবে যখনই পরীক্ষা হোক, হবে নিজের স্কুলেই। নির্ধারিত সূচি মেনে পরীক্ষা হবে। অতিমারির চোখরাঙানিতে দু’টি পরীক্ষা নিয়েই তৈরি হল অনিশ্চয়তা। উল্লেখ্য, করোনা পরিস্থিতির জেরে বাতিল করা হয়েছিল একাদশ শ্রেণির পরীক্ষাও। পরীক্ষা না দিয়েই দ্বাদশে উত্তীর্ণ করার নির্দেশিকা জারি…
Read More
প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে মনে করছেন রাজ্যপাল

প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে মনে করছেন রাজ্যপাল

ভোট মিটলেও মেটেনি হিংসার ছবি। দেখা যাচ্ছে চারদিকে বিক্ষিপ্ত অশান্তির চিত্র। ভোটের পরেও রক্ত বয়েছে অনেক জায়গায়। রাজ্যে রাজনৈতিক হিংসার পরিস্থিতির খতিয়ান নিতে নিজেই উদ্যোগী হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। হিংসায় আক্রান্তদের পাশে দাঁড়াতে জেলা সফর শুরু করেছেন রাজ্যপাল। ভোট পরবর্তী হিংসা অব্যহত পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম। রাজনৈতিক সফর নিয়ে বিতর্কেই মধ্যেই নন্দীগ্রামে পৌঁছে প্রথমেই কেন্দামারি কালীনগর পরিদর্শন করেন তিনি। রাজ্যপাল আগমন ঘিরে কড়া নিরাপওা মুড়ে ফেলা হয়। রাজ্যপালকে স্বাগত জানান স্থানীয় বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি দেখতে গিয়ে চোখের জল ফেললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবার নন্দীগ্রামের চিল্লাগ্রামে নিহত বিজেপি সমর্থকের বাড়িতে দাঁড়িয়ে চোখের জল ধরে রাখতে…
Read More
২৫ লক্ষ কোভিড কেয়ার কিট দিচ্ছে ধানি অ্যাপ

২৫ লক্ষ কোভিড কেয়ার কিট দিচ্ছে ধানি অ্যাপ

দেশের ৫০ লক্ষ মানুষের উপকারের জন্য ৯০ কোটি টাকা মূল্যের ২৫ লক্ষ কোভিড কেয়ার হেলথ কিট বিনামূল্যে বিতরণ শুরু করেছে ধানি অ্যাপ। এছাড়াও, যেকোনও সময়ে ফ্রি কনসাল্টেশনের জন্য ধানির চিকিৎসকদলের সঙ্গে ভিডিয়ো কলিং ব্যবস্থায় পরামর্শ নেওয়া যাবে ধানি অ্যাপের মাধ্যমে। প্রসঙ্গত ধানি অ্যাপ হল ইন্ডিয়াবুলসের হেলথকেয়ার বিজনেস সংক্রান্ত ডিজিটাল অ্যাপ। প্রত্যেক কোভিড কেয়ার হেলথ কিটে থাকবে ২ জনের জন্য প্রিভেন্টিভ মেডিসিন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সুপারিশকৃত সামগ্রী-সহ এই কিট কোভিড-১৯’এর প্রাথমিক প্রতিরোধক হিসেবে কাজে আসবে। কিটে থাকছে এক মাসের ঔষধ, যা ইমিউনিটি বৃদ্ধি করবে, যেমন ভিটামিন সি, ভিটামিন ডি৩, জিংক ও প্যারাসিটামল (যদি জ্বর বা গাত্রদাহ থাকে)। বিনামূল্যে এই…
Read More
এ বছর কত টিকা পাচ্ছে ভারত

এ বছর কত টিকা পাচ্ছে ভারত

দেশে লাগামছাড়া করোনা সংক্রমণ। দেশের করোনাভাইরাস সংক্রমণ যখন ঊর্ধ্বমুখী তখন ভ্যাকসিনের আকাল। এমনকি একাধিক রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের বিক্ষোভ হচ্ছে ভ্যাকসিন না পাওয়ার জন্য। দেশে টিকার আকাল, তারমধ্যেই স্বস্তির খবর দিল কেন্দ্র। আশার আলো দেখালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন ছাড়াও ৮ টি টিকা হাতে আসছে ভারতের। চলতি বছরেই ভারতের হাতে আসবে ২০০ কোটি ভ্যাকসিন ডোজ। এর মধ্যে ইতিমধ্যেই রাশিয়ার ভ্যাকসিন 'স্পুটনিক ভি' চলে এসেছে ভারতে। পাশাপাশি ফুড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা অনুমোদিত যে কোনও টিকা আসতে পারে ভারতে। যে যে টিকাগুলো পাবে দেশ তার তালিকা দেওয়া হল: কোভিশিল্ড দেশের তৈরি প্রথম দুটি ভ্যাকসিনের একটি হল…
Read More
হিন্দুজা ফাউন্ডেশনের উদ্যোগ

হিন্দুজা ফাউন্ডেশনের উদ্যোগ

হিন্দুজা ফাউন্ডেশন মানসিক স্বাস্থ্য ও সুস্থতার ক্ষেত্রে পদক্ষেপ করল। তাদের সহযোগী চোপরা ফাউন্ডেশন, জন ডব্লিউ ব্রিক মেন্টাল হেলথ ফাউন্ডেশন ও সিজি ক্রিয়েটিভস। সম্মিলিতভাবে সংস্থাগুলি ‘নেভার অ্যালোন গ্লোবাল মেন্টাল হেলথ (ভার্চুয়াল) সামিট’ চলাকালীন ‘স্পটলাইট ইন্ডিয়া’ শীর্ষক তিন ঘন্টার সেগমেন্ট কো-স্পনসর করবে।এই সেগমেন্টে সত্য হিন্দুজা’র ‘অ্যালকেমিক সোনিক এনভায়রনমেন্ট’ পরিবেশন করবে একটি ‘মাল্টিসেন্সরি’ গভীর শ্রুতির অভিজ্ঞতা, যা জাগিয়ে তুলবে রিফ্লেকশন, রিসেপ্টিভিটি ও এক্সচেঞ্জের মানসিকতা। বিশেষ বক্তাদের মধ্যে থাকবেন সদগুরু ও অভয় দেওল। ২১ মে ভার্চুয়াল সামিট’টি ‘লাইভ’ প্রচারিত হবে ফেসবুক, ইউটিউব ও অন্যান্য মিডিয়া পাটফর্মে। সামিটে অংশগ্রহণকারীরা তাদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ে সহায়তা পাবেন এখান থেকে: https://neveralonesummit.live/। সামিটে মানসিক স্বাস্থ্য ভাল রাখার…
Read More
ড্রোনে ভ্যাক্সিন ডেলিভারি দেবে ব্লু ডার্ট

ড্রোনে ভ্যাক্সিন ডেলিভারি দেবে ব্লু ডার্ট

ব্লু ডার্ট-এর পক্ষ থেকে শুরু করা হল ব্লু ডার্ট মেড-এক্সপ্রেস কনসর্টিয়াম। এর লক্ষ্য হল ভারতের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে ড্রোনের মাধ্যমে ভ্যাক্সিন ও এমার্জেন্সি মেডিক্যাল সাপ্লাই পৌঁছে দেওয়া। ব্লু ডার্ট মেড-এক্সপ্রেস কনসর্টিয়াম হল তেলেঙ্গানা সরকার, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, নীতি আয়োগ ও হেলথনেট গ্লোবালের সহযোগিতায় তৈরি হওয়া ‘মেডিসিন ফ্রম দ্য স্কাই’ প্রোজেক্টের অঙ্গ। উল্লেখ্য, ব্লু ডার্ট হচ্ছে ভারতের অগ্রণী এক্সপ্রেস লজিস্টিক্স সার্ভিস প্রোভাইডার এবং ডয়শে পোস্ট ডিএইচএল গ্রুপের অঙ্গ। তেলেঙ্গানায় পরীক্ষামূলক ভিত্তিতে ড্রোন উড়ানের জন্য এই প্রোজেক্টটিকে প্রয়োজনীয় ছাড় ও অধিকার দিয়েছে অসামরিক বিমান চলাচল মন্ত্রক। এর উদ্দেশ্য হল ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে নির্দিষ্ট স্থানে মেডিসিন ও কোভিড-১৯ ভ্যাক্সিন-সহ বিভিন্ন হেলথকেয়ার সামগ্রীর নিরাপদ,…
Read More
Bengal Lockdown: করোনা মোকাবিলায়  কড়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

Bengal Lockdown: করোনা মোকাবিলায় কড়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

রাজ্যে এ বার কার্যত লকডাউন। রবিবার থেকে আগামী ৩০ মে পর্যন্ত, ১৫ দিনের জন্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলি ছাড়া, সমস্ত সরকারি, বেসরকারি দফতর বন্ধ রাখার কথা ঘোষণা করল নবান্ন। লোকাল ট্রেন আগেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ বার বাস এবং মেট্রো,এবং ফেরি পরিষেবাও সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। জরুরি প্রয়োজন ছাড়া ট্যাক্সি এবং অটোও চলাচল করবে না। আগের মতোই বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। আগের বার, লকডাউনেও নানা অজুহাতে বাইরে বেরোতে দেখা যেত সাধারণ মানুষকে। তা রুখতে আগামী ১৫ দিন জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে পর দিন ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরনো নিষিদ্ধ করেছে রাজ্য এই…
Read More
করোনায় প্রয়াত হলেন মুখমন্ত্রীর ভাই

করোনায় প্রয়াত হলেন মুখমন্ত্রীর ভাই

করোনায় চারিদিকে হাহাকার সৃষ্টি করেছে। রোজই কয়েক লক্ষ মানুষ নতুন করে এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। বিশিষ্ট ব্যক্তি থেকে সাধারণ মানুষ, কেউ রেহাই পাচ্ছে না ভাইরাসের প্রকোপ থেকে। এরই মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের জেরে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে শোকের ছায়া। প্রয়াত মুখ্যমন্ত্রীর মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরে করোনা আক্রান্ত ছিলেন তিনি। প্রায় ১ মাস ধরে ভর্তি ছিলেন বাইপাসের ধারে মেডিকা হাসপাতালে। এদিন সকালে তাঁর মৃত্যু হয়। কোভিডের বিরুদ্ধে যুদ্ধে হার মানলেন তিনি। করোনাভাইরাস নিয়ম বিধি মেনেই আজ দুপুরে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রীর ভাই। এই ঘটনায় ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের…
Read More
একটু যেন স্বস্তি পেল দেশ

একটু যেন স্বস্তি পেল দেশ

নিম্নমুখী হল করোনা গ্রাফ আজই দেশের কোভিড পরিস্থিতি নিয়ে ফের ভারচুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী সংকটময় দিনে একটু আশার আলো। একটু যেন নিম্নমুখী হল করোনা গ্রাফ। স্বস্তি দিয়ে দেশে কমল দৈনিক সংক্রমণ-মৃত্যু। করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রতিদিন একটু একটু করে আশা দেখা যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম সংক্রমণ। দৈনিক মৃত্যুও পর পর তিন দিন ৪ হাজার থাকার পর শনিবার একটু কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৯০ জনের। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৯০৭।…
Read More
আসছে এই মরসুমের প্রথম ঝড়

আসছে এই মরসুমের প্রথম ঝড়

নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ গভীরতম সংকটে গোটা দেশ। করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। একে করোনার তান্ডবে হিমশিম খাচ্ছে মানুষ তার মধ্যে আসছে আরও এক বিপদ। করোনায় উপর দোসর হয়ে আসছে ঘূর্ণিঝড়। দক্ষিণ ভারতে আছড়ে পড়তে চলেছে মরশুমের প্রথম ঘূর্ণিঝড় ‘তাউকত'। সরকারি ভাবে জারী হয়েছে উপকূলে কড়া সতর্কবার্তা। মরসুমের প্রথম ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আরব সাগরে। শুক্রবার রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হল 'তাউকত'। শনিবার ভোর থেকেই কেরলের কোচির উপকূল থেকে শক্তি বাড়াতে শুরু করেছে এই ঘূর্ণিঝড়। আগামী কয়েক ঘণ্টায় তা আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর তা মঙ্গলবার সকালে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়তে…
Read More