Blog

করোনার করাল ছায়া কাপুর পরিবারে

করোনার করাল ছায়া কাপুর পরিবারে

টলিউড-বলিউডে একের পর এক করোনা আক্রান্তের খবর মিলেই চলেছে। এবার করোনায় আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর। কোকিলাবেন আম্বানি হাসপাতালে ভরতি আছেন অভিনেতা। শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন তিনি। ৭৪ বছর বয়সি অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন ঘনিষ্ঠ এবং অনুরাগীরা। প্রসঙ্গত, রণধীর কাপুরোর বাড়ির ৫ পরিচারকেরও করোনা রিপোর্ট পজিটিভ। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘সুপার নানি’তে তাঁকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল। গত এক বছরে নিজের দুই ছোট ভাই ঋষি কাপুর এবং রাজীব কাপুরকে হারিয়েছেন রণধীর। ঘটনাচক্রে আজ অর্থাৎ ৩০ এপ্রিল ঋষি কাপুরের প্রথম মৃত্যুবার্ষিকী। ক্যানসারে আক্রান্ত ছিলেন ঋষি কাপুর।
Read More
ভয়াবহ রূপ ধারণ করছে করোনা

ভয়াবহ রূপ ধারণ করছে করোনা

দৈনিক সংক্রমণের ভয়াবহ রেকর্ড। হু হু করে বাড়ছে সংক্রমণ। ফের একবার দৈনিক সংক্রমণে বিশ্বে সর্বকালীন রেকর্ড গড়ল ভারত। দৈনিক করোনার গ্রাফ সাড়ে তিন লক্ষ পেরিয়ে এবার পৌঁছে গেল ৪ লক্ষে। বিশ্বের কোনও দেশে দৈনিক সংক্রমণ এর আগে চার লাখ পার হয়নি। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন, মৃত্যু হয়েছে ৩৫২৩ জনের। এক ধাক্কায় তা অনেকটাই বেড়েছে। ইতিমধ্যেই একাধিক রাজ্যে জারি হয়েছে কার্ফু। বাংলাতেও সংক্রমণ চেন ভাঙতে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
Read More
বাজেয়াপ্ত করল পুরো সম্পত্তি

বাজেয়াপ্ত করল পুরো সম্পত্তি

বিগত কয়েক বছর ধরে উঠেছিলো অভিযোগ। সাধারণ মানুষের থেকে টাকা নিয়ে সেই টাকা তছরুপ এর অভিযোগ। অবশেষে সংস্থার পুরো সম্পত্তিক নিজেদের দখলে আনলকেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। রোজভ্যালি সংস্থার স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে প্রায় ৩০৪ কোটি টাকার সম্পত্তিকে নিজেদের দখলে আনল ইডি। এ কথা জানানো হয়েছে ইডি-র তরফে। রোজ ভ্যালির বিরুদ্ধে প্রায় ১৭ হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ। মূলত ভুয়ো স্কিম বিক্রির মাধ্যমেই আমজনতার কাছ থেকে টাকা হাতিয়েছিল এই কোম্পানি। দেশের বিভিন্ন রাজ্যে রোজভ্যালি গ্রুপের বিভিন্ন কোম্পানির নাম করে প্রচুর সম্পত্তি করা হয়েছিল। সম্প্রতি রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রাকে গ্রেফতার করে সিবিআই। গৌতমকে আগেই গ্রেফতার করেছে সিবিআই।…
Read More
তৈরী হল নতুন নিয়ম

তৈরী হল নতুন নিয়ম

প্রতিদিন ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে মারণ করোনা। এই মুহূর্তে দেশজুড়ে যা করোনা পরিস্থিতি, তাতে ভয়ঙ্কর, উদ্বেগজনক ইত্যাদি কোনও বিশেষণই যথেষ্ট নয়। এই পরিস্থিতিতে নতুন গাইডলাইন দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গাইডলাইন অনুযায়ী, যে ঘরে কোভিড আক্রান্ত ব্যক্তি থাকবেন সেটি যেন খোলামেলা হয়। অর্থাত্ জানলা-দরজা দিয়ে যেন হাওয়া-বাতাস আসে। করোনা আক্রান্তকে সব সময়ে ত্রিস্তরীয় মাস্ক পরে থাকতে হবে। মাস্ক নোংরা হলেই বা ৮ ঘণ্টা পার হলেই ফেলে দিয়ে নতুন মাস্ক পরতে হবে। তবে, মাস্ক ফেলার সময়েও সাবধান হতে হবে। সেটি সোডিয়াম হাইপোক্লোরাইটে ধুয়ে, জীবাণুমুক্ত করে তবেই ফেলে দিতে হবে। পাশাপাশি বলা হয়েছে হোম আইসোলেশনের পর Covid টেস্টের কোনও প্রয়োজন নেই…
Read More
করোনার অ্যান্টি বডি টেস্ট চলছে শিলিগুড়ি কলেজ গ্রাউন্ডে

করোনার অ্যান্টি বডি টেস্ট চলছে শিলিগুড়ি কলেজ গ্রাউন্ডে

আগামী ২ মে, বিধানসভা নির্বাচনের ভোট গণনা। দার্জিলিং জেলার শিলিগুড়ি কলেজ ময়দানে ভোট গণনা হবে তিনটি বিধানসভা কেন্দ্রের শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের ভোট গণনা। সারা দেশের পাশাপাশি রাজ্যে ভয়াবহ ভাবে বেড়ে চলেছে করোনা সংক্রমণ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোট গণনা কেন্দ্রে যারা ঢুকবেন তাদের করোনা টেস্ট অথবা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে ঢুকতে হবে গণনা কেন্দ্রে ।আজ থেকে শিলিগুড়ি কলেজ গ্রাউন্ডে চলছে করোনার অ্যান্টি বডি টেস্ট।
Read More
বিজেপির দলীয় কার্যলয়ে রক্ত দান শিবির

বিজেপির দলীয় কার্যলয়ে রক্ত দান শিবির

মহামারী সময় কালে রক্তের সংকট মেটাতে উদ্যোগী হল ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা। এদিন বিজেপি দলীয় কার্যলয়ে এই রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। দলের কর্মীরা রক্ত দান করে সংকট কালে রক্তে ঘাটতি মেতাতে এই রক্তদান শিবির। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিল শঙ্কর ঘোষ সহ যুব সংগঠনের নেতা ও কর্মীরা। জানা যায় ৩৫-৪০ ইউনিট রক্ত সংগ্রহ করে রক্তের ঘাটতি মেটাতে শিলিগুড়ি জেলা হাসপাতালের হাতে তুলে দেওয়া হবে। সংক্রমণকালে যুব সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানান বিজেপি নেতা শঙ্কর ঘোষ।
Read More
করোনার গ্ৰাফ ঊর্ধ্বমুখীতে চিন্তিত প্রশাসন ও স্বাস্থ্য কর্তারা

করোনার গ্ৰাফ ঊর্ধ্বমুখীতে চিন্তিত প্রশাসন ও স্বাস্থ্য কর্তারা

দিন প্রতিদিন করোনার গ্ৰাফ ঊর্ধ্বমুখী আর এতে চিন্তিত প্রশাসন ও স্বাস্থ্য কর্তারা। করোনায় আক্রান্ত রোগীদের সংখ্যা আলিপুরদুয়ার জেলায় বৃদ্ধি পাবার দরুণ সেফ হোম তৈরি করার পরিকল্পনা নিল প্রশাসন । প্রশাসনের পক্ষ থেকে সেফ হোম তৈরি করার জন‍্য আলিপুরদুয়ার জেলার টোটোপাড়া ২ নং গ্ৰাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত আশুতোষ বিএড কলেজ পরিদর্শন করলেন প্রশাসন কর্তারা ও স্বাস্থ্য দপ্তরের কর্তারা । এদিন আশুতোষ বি এড কলেজে পরিদর্শনে যান আলিপুরদুয়ার ২ নং ব্লক বিডিও, আলিপুরদুয়ার ২ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক , শামুকতলা থানা ওসি সহ প্রশাসনিক কর্তারা। তারা আশুতোষ বি এড কলেজ পরিকাঠামো পরিদর্শন করেন।আলিপুরদুয়ার ২ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক তন্ময় দেবনাথ জানান রোগীর…
Read More
কোভিড পরিস্থিতিতে কালচিনি ব্লকের সিদ্ধান্ত

কোভিড পরিস্থিতিতে কালচিনি ব্লকের সিদ্ধান্ত

কোভিড পরিস্থিতিতে কালচিনি ব্লকে ১ লা মে থেকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা অবধি শুধুমাত্র দোকানপাট খোলা থাকবে পাঁচটা পর থেকে সব বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হল । শুক্রবার কালচিনি ব্লকে পঞ্চায়েত সমিতির সভা কক্ষে বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে এক বৈঠক আয়োজিত হয় এদিনের বৈঠকে কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ,কালচিনি ওসি অনির্বাণ মজুমদার, কালচিনি ব্লক স্ব‍্যাস্থ আধিকারিক ডাঃ সুভাষ কুমার কর্মকার উপস্থিত ছিলেন এছাড়া কালচিনি ব্লকের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব‍্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও চা বাগানের ম‍্যানেজার উপস্থিত ছিলেন বৈঠকে সিদ্ধান্ত হয় আগামীকাল ১ লা মে থেকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা অবধি শুধুমাত্র দোকানপাট খোলা থাকবে এবং পাঁচটা পর সব…
Read More
শোকের খবর

শোকের খবর

শোকের ছায়া তামিল ইন্ডাস্ট্রিতে। প্রয়াত হলেন মাত্র ৫৪ বছরের জনপ্রিয় তামিল পরিচালক ও চিত্রগ্রাহক কেভি আনন্দ। হার্ট অ্যাটাকের কারণে নিজের বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোক জ্ঞাপন।  ডেবিউ ছবি ‘থেনমাভিন কোমবাথ’-এর জন্য সেরা চিত্রগ্রাহক হিসেবে ফিল্মফেয়ার পেয়েছিলেন কেভি আনন্দ। ২০০৫ সালে ‘কানা কান্দেন’ দিয়ে পরিচালনায় হাতেখড়ি। 
Read More
রেকর্ড হারে মৃত্যু

রেকর্ড হারে মৃত্যু

মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। নতুন আক্রান্ত বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েই চলেছে। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বেড়েছে উদ্বেগ। করোনার ছায়া গোটা দেশে। গত দু’সপ্তাহ ধরেই দেশের সংক্রমণের হার রয়েছে অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন। দৈনিক সংক্রমণের নিরিখে যা রেকর্ড। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪৯৮ জনের৷ এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬ জন। মোট আক্রান্তের নিরিখে ভারতের আগে শুধু আমেরিকা। দেশের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু মহারাষ্ট্রে। সেখানে দৈনিক মৃত্যু ৭০০-র বেশি। উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যমন্ত্রকের৷
Read More
নামোর বৈঠক আজ

নামোর বৈঠক আজ

নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। রীতিমতো ভয় ধরাচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। রোজ বেড়েই চলেছে অক্সিজেনের অভাব। বিধ্বস্ত ভারত। যুদ্ধকালীন তৎপরতায় হচ্ছে কাজ। এই পরিস্থিতিতে আজ শুক্রবার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। দেশে অক্সিজেন ও রেমডেসিভিরের ঘাটতি মেটাতে উঠেপড়ে লেগেছে কেন্দ্র সরকার। দেশের কোভিড পরিস্থিতি নিয়েই এই জরুরি বৈঠক তলব করেছেন।
Read More
সংকটের কথা মাথা রেখে দাম কমাল দুই সংস্থাই

সংকটের কথা মাথা রেখে দাম কমাল দুই সংস্থাই

মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। এই পরিস্থিতিতে টিকাকরণে জোর দিচ্ছে কেন্দ্র। তাই ভ্যাকসিন-সঙ্কট কাটাতে সেরাম ইনস্টিটিউটের পর এবার কেন্দ্রের আরজিতে ইতিবাচক সাড়া দিল ভারত বায়োটেক। টিকাকরণ অভিযান শুরুর ঠিক আগে সংস্থা জানিয়ে দিল আরও কম দামে কোভ্যাক্সিন পৌঁছে দেওয়া হবে রাজ্যগুলির কাছে। জানিয়ে দেওয়া হল, ৬০০ নয়, এবার রাজ্যগুলি ৪০০টাকার বিনিময়েই প্রতি ডোজ কোভ্যাক্সিন পাবেন, বিজ্ঞপ্তি জারি করে ভারত বায়োটেক জানাল। দেশের সংকটের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
Read More
তৃণমূলের দুই গোষ্ঠীর গোষ্ঠী দ্বন্দ্বে গুলিতে তিন জন আহত

তৃণমূলের দুই গোষ্ঠীর গোষ্ঠী দ্বন্দ্বে গুলিতে তিন জন আহত

ইসলামপুর ব্লকের ভদ্রকালী এলাকায় একটি চা বাগান দখলকে কেন্দ্র করে ঝগরা, গুলিতে তিন জন আহত ,ইসলামপুর মহাকুমা হাসপাতালে ভর্তি। স্থানীয় সূত্রে জানা যায় আজ সকাল থেকে একটি চা বাগান কে দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসে , তারপরই গুলি চালানোর ঘটনাটি ঘটে এখন পর্যন্ত তিনজনের গুলি লাগে তারা প্রত্যেকে ইসলামপুর মহকুমা হসপিটাল এ ভর্তি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর পুলিশ জেলার পুলিশ। ভদ্রকালী হাটে প্রচুর পরিমানের রেফ ও পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার শচীন মক্কর। ঘটনার পুর্ণ তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার জেরে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।
Read More
ভোর চারটে থেকে লাইনে দাড়িয়ে ও মিলছেনা কোভিড ভ‍্যাকসিন

ভোর চারটে থেকে লাইনে দাড়িয়ে ও মিলছেনা কোভিড ভ‍্যাকসিন

ভোর চারটে থেকে লাইনে দাড়িয়ে ও মিলছেনা কোভিড ভ‍্যাকসিন ফলতঃ বিক্ষোভে সামিল হল বয়ষ্ক ব‍্যক্তিরা । আলিপুরদুয়ার জেলা জুড়ে প্রায় প্রতিটি এলাকায় এই চিত্র উঠে আসছে। এদিন আলিপুরদুয়ার জংশন রেলওয়ে হাসপাতালে এসে ভোর চারটে ভ‍্যাকসিন নেওয়ার জন‍্য লাইন দেয় প্রবীণরা কিন্ত সকাল নয়টা সময় হাসপাতাল কতৃপক্ষ জানিয়ে দেয় যে ভ‍্যাকসিন দেওয়া হবেনা এতে তীব্র ক্ষোভ জাহির করে বাসিন্দারা । ওপরদিকে জয়ঁগা প্রাথমিক স্ব‍্যাস্থ কেন্দ্রে ও আজ প্রচুর প্রবীণরা আসে ভ‍্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার জন‍্য কিন্ত স্ব‍্যাস্থকর্মীরা জানিয়ে দেয় ভ‍্যাকসিন নেই ফলতঃ ভ‍্যাকসিন না নিয়ে হতাশ হয়ে ফিরতে হয় প্রবীণদের ।
Read More