Blog

এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য আলুয়াবাড়ি রেলস্টেশনে

এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য আলুয়াবাড়ি রেলস্টেশনে

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আলুয়াবাড়ি রেলস্টেশনের সংলগ্ন এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় ও রেল সূত্রের খবর এই ব্যক্তির স্টেশনের 2 নমর প্ল্যাটফর্ম এর বাহিরে শুয়েছিল সাফাই কর্মীরা এসে ওই ব্যক্তিকে দেখতে পায় ও তারা বুঝতে পারে কি ওই লোকটি মারা গিয়েছে ।তারপর রেল পুলিশকে খবর দেওয়া হয়। রেল পুলিশ বডি উদ্ধার করে পোস্টমর্টেম এর জন্য ইসলামপুর হাসপাতাল পাঠিয়ে দিয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ইসলামপুর স্টেশনের ইনচার্জ বরুণ কুমার সিংহ জানান কি তারা নিয়মিত স্টেশন চত্বরে ও আশপাশ এলাকায় ঘোরাফেরা করেন ওই লোকটা কোথায় থেকে কিভাবে আসলো তাদের জানা নাই আজকে…
Read More
ভাঙচুর যুব নেতার বাড়ি

ভাঙচুর যুব নেতার বাড়ি

যুব নেতার বাড়ি ভাঙচুর। হামলা চালানো হয় তার গাড়ির উপর। যুবনেতা গাড়ির উপর চলে দেদার ইট-পাটকেল বৃষ্টি। অভিযোগের তির বিজেপির দিকে ।মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মানিকচকের যুব নেতা সৈয়দ রেজাউল আলী পশ্চিম নারায়ন পুর এলাকার 107 নম্বর বুথ মহেন্দ্রটোলা এলাকায় বুথ পরিদর্শনে যাচ্ছিলেন ।অভিযোগ সেই সময় বেশকিছু বিজেপি কর্মী হামলা চালায় তার গাড়ির উপর । হামলায় গাড়ী চালক আহত ।তবে হামলার অভিযোগ অস্বীকার বিজেপির।
Read More
কোভিড -১৯ সরবরাহের ঘাটতি? বাড়িতে নিজের হাতে স্যানিটাইজার তৈরি করুন, দেখেনিন কীভাবে:

কোভিড -১৯ সরবরাহের ঘাটতি? বাড়িতে নিজের হাতে স্যানিটাইজার তৈরি করুন, দেখেনিন কীভাবে:

কোভিড -১৯ উচ্চতর চলমান নিয়ে উদ্বেগের সাথে, স্থানীয় স্টোরগুলিতে হ্যান্ড স্যানিটাইজারের সরবরাহ কমতে শুরু করতে পারে। যদি সেগুলি ফুরিয়ে যায়, তবে কী এটি নিজের তৈরি করা নিরাপদ এবং ডিআইওয়াই হ্যান্ড স্যানিটাইজার আপনাকে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা করবে? কিন্তু বাড়িতে তৈরি হ্যান্ড স্যানিটাইজার কি কাজটি করতে পারে? সম্ভবত, তবে আপনাকে সঠিক রেসিপিটি ব্যবহার করতে হবে, বিশেষজ্ঞরা বলছেন। হস্তনির্মিত হ্যান্ড স্যানিটাইজারগুলি মাইক্রোবের এক্সপোজারকেও নিয়ন্ত্রণ করতে পারে - তবে সিএনএন অনুসারে কেবলমাত্র তাদের মধ্যে অ্যালকোহলের সঠিক অনুপাত (৬০% থেকে ৯৫%) থাকে, সিবিএস নিউজের শেয়ার করা একটি রেসিপি অনুসারে অ্যালোভেরা জেল বা গ্লিসারিনের মতো ইমোলিয়েন্ট যুক্ত হ্যান্ড স্যানিটাইজারকে আপনার ত্বক শুকিয়ে যাওয়া…
Read More
সংক্রমণের চেন ভাঙতে নয়া উদ্যোগ

সংক্রমণের চেন ভাঙতে নয়া উদ্যোগ

রাজ্যে বেলাগাম করোনা। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে শহরে। ভয়াবহ পরিস্থিতি, প্রতিদিনই শেষ ২৪ ঘণ্টার রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়ছে সংক্রমণের রিপোর্ট। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। আর সেই কারণে সংক্রমণ ঠেকাতে এবার কলকাতার বেশ কয়েকটি বড়ো বাজার আগামী ৪দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার পর্যন্ত বন্ধ থাকছে মধ্য কলকাতার বেশ কিছু বাজার চত্বর। চাঁদনি চক, চৌরঙ্গি, ক্যানিং স্ট্রিট, বড়বাজার-সহ যে সমস্ত এলাকায় ‘জরুরি নয়’ এমন পণ্যের বাজার বসে, তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি। বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের কর্তারা। করোনা সংক্রমণ ঠেকাতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
Read More
জরুরি বৈঠকের তলব

জরুরি বৈঠকের তলব

আজ বাংলার বিধাসভা নির্বাচনের শেষ দফার ভোট চলছে। ভোট গ্রহণ প্রক্রিয়া এখন শেষলগ্নে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দুদিন আগে, শুক্রবার সমস্ত দলীয় প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ঠিক হয় ফল ঘোষণার একদিন আগে অর্থাৎ শনিবার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু পাল্টায় সেই সময়সূচি। শুক্রবারের এই ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের ২৮৮ জন প্রার্থী এবং তাঁদের এজেন্টদের সঙ্গে ভোট গণনা প্রসঙ্গে আলোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে এবারের বিধানসভা নির্বাচনের প্রার্থীদের এজেন্টদেরও। মনে করা হচ্ছে শুক্রবারের বৈঠকে নতুন নিয়ম প্রসঙ্গে প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে মমতা এই জরুরি বৈঠক তলব করেছেন।
Read More
ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেলো ভ্যাকসিন সংস্থার মালিক

ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেলো ভ্যাকসিন সংস্থার মালিক

সংকটময় পরিস্থিতি ভারতের। নতুন বছরেও মেলেনি কোনো সুরাহা। ভারতের দুঃসময় এ টিকাকরণের ওপেরই জোর দিচ্ছে কেন্দ্র। তবে এই টিকাকরণ নিয়েই গত কয়েকদিন ধরেই চলছিলো প্রবল বিতর্ক। এরপরই করোনা টিকা কোভিশিল্ডের দাম কমানোর কথা ঘোষণা করেছি‌লেন টিকা প্রস্তুতকারী সংস্থা ‘সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া’র সিইও আদর পুনাওয়ালা। আর এবার এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, করোনা টিকা প্রস্তুতকারী সংস্থা সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া’র কর্তা আদর পুনাওয়ালা ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। স্বাস্থ মন্ত্রকের তরফে দেওয়া হয়েছে নির্দেশিকা। তৃতীয় দফার টিকা করণের আগেই নিরাপত্তা বাড়ানো হল সেরাম কর্তার। রাজ্যের ক্ষেত্রে টিকার দাম ২৫ শতাংশ কমাচ্ছে তারা।
Read More
বাংলা গানে আগামীর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে JMR

বাংলা গানে আগামীর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে JMR

যত সময় যাচ্ছে ততই মানুষ ভালো থাকার রসদ হারিয়ে ফেলেছে, এখন আমাদের প্রত্যেকের একটাই চাহিদা আমরা একটু ভালো থাকতে চাই, মাত্র এক বছর আগে কোরনার প্রথম দাপটের সময় মানুষ যখন গৃহবন্দি হয়ে একঘেয়ে জীবন কাটাচ্ছে, ঠিক তখন প্রতিটা শিল্পী নিজেদের ফেসবুকে গান গেয়ে কিংবা শ্রোতাদের সাথে সরাসরি কথা বলে তাদের সাধ্যমতো চেষ্টা করছে মানুষকে ভাল রাখতে, তবে জানেন কি এই মুহূর্তে সবথেকে হতাশাময় জীবন কাটাচ্ছে প্রতিটি শিল্পী, বহু সংগীতশিল্পী তাদের শিল্প তৈরি করার স্বপ্ন ভেঙে ফেলছে, আর ঠিক এই সময় মৌলিক বাংলা গান কে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শিল্পীদের পাশে এসে দাঁড়াচ্ছে JMR Music company , ইতিমধ্যেই যারা…
Read More
রক্ষা নেই মুখ্যমন্ত্রীদেরও

রক্ষা নেই মুখ্যমন্ত্রীদেরও

সুনামির মতো আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। দ্বিতীয় ধাক্কায় আরও ভয়াবহ করোনা ভাইরাস। দেশে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। রোজ রেকর্ড সংখ্যক করোনার কবলে পড়েছেন মানুষ। দেশে আক্রান্ত হচ্ছেন একের পর এক। প্রতিটি রাজ্যে ছেয়ে গিয়েছে এই সংক্রমণ। এবার রাজস্থানেও জাঁকিয়ে বসেছে করোনাভাইরাস। এবার করোনায় আক্রান্ত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আইসোলেশনে গেলেন তিনি। বাড়িতেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে। সেখান থেকেই রাজ্যের কাজ তিনি করবেন বলে জানিয়ে দিয়েছেন।  
Read More
সাহায্যের হাত বাড়ালো রাশিয়া

সাহায্যের হাত বাড়ালো রাশিয়া

করোনা ভাইরাসের আতঙ্কে ত্রস্ত ভারত। দেশজুড়ে ত্রাহি ত্রাহি রব। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণকে ‘সুনামি’র সঙ্গে তুলনা করা হয়েছে। কার্যত জাতীয় বিপর্যয়ের মুখোমুখি গোটা দেশ। এই সংকট মোকাবিলায় পুতিনের সঙ্গে ফোনে আলোচনা মোদির করোনা সংকটে ভারতের পাশে থাকার বার্তা দিল রাশিয়া। করোনা যুদ্ধে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার জন্য প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন নমো। ১ মে প্রথমবারের জন্য ভারতে আসছে রাশিয়ায় তৈরি করোনা টিকা স্পুটনিক ভি -এর ডোজ।
Read More
চলে গেলেন কবির জীবন সঙ্গিনীও

চলে গেলেন কবির জীবন সঙ্গিনীও

রোজই নয়া গতিতে বেড়েই চলেছে করোনা। ঝড় যেন থামছেই না করোনার। করোনার দ্বিতীয় ঢেউ দেশের বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যাকেও বাড়িয়ে দিয়েছে। বহু প্রাণ গিয়েছে। ফের কেড়ে নিল আরএক প্রাণ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ। বয়স হয়েছিল ৮৯ বছর। কবির প্রয়াণের ৮ দিনের মধ্যে কবিজায়ার জীবনাবসান। আট দিন আগেই বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপতন হয়। জীবনাবসান ঘটে কবি শঙ্খ ঘোষের । বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি। চলছিল চিকিৎসা। ব্যর্থ সমস্ত প্রচেষ্টা।
Read More
শীর্ষে মৃত্যুর সংখ্যা

শীর্ষে মৃত্যুর সংখ্যা

ঊর্ধ্বমুখী বাংলার কোভিড গ্রাফ। চিন্তা বাড়াচ্ছে সামগ্রিক পরিস্থিতি। দ্রুত গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা। নজিরবিহীন করোনা সংক্রমণ দেশে। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন। যা দৈনিক মৃত্যুর নিরিখে এখনও রেকর্ড। সেই সঙ্গে দেশে ভাইরাসে মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ভেঙে দিল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৫ জনের। ভোট শেষ হলে এই পরিসংখ্যান কোন জায়গায় পৌঁছবে তা নিয়ে চিন্তায় ঊদ্বিগ্ন চিকিৎসক মহল।
Read More
করোনা আক্রান্তদের বেড পাইয়ে দিতে উদ্দ্যোগী রাজ্য

করোনা আক্রান্তদের বেড পাইয়ে দিতে উদ্দ্যোগী রাজ্য

বেশ কয়েকদিন ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। বাংলায়ও ক্রমেই করে বাড়ছে সংক্রমণ। এই কোভিড মোকাবিলায় বিশেষ উদ্যোগ রাজ্য সরকার। এই পরিস্থিতিতে করোনা আক্রান্তরা যাতে হাসপাতালের বেড পান, সেজন্য রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হল। রাজ্যের বিভিন্ন হাসপাতালে বেড ভাড়া নিল রাজ্য সরকার। রাজ্যে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, হাসপাতালের ওই সব বেড যদি ভাড়া করতে হয়, তাহলে স্বাস্থ্য ভবনের মাধ্যমে করা যাবে। স্বাস্থ্য ভবনের হেল্পলাইন নম্বর হল ১৮০০৩১৩৪৪৪২২২। রাজ্যের ২৪টি হাসপাতালে ওই সব বেডের ব্যবস্থা করা হয়েছে।
Read More
নোটিশ পাচ্ছে একের পর এক

নোটিশ পাচ্ছে একের পর এক

সময় খারাপ চলছে রাজ্য শাসক দলের। ভোটের আগে বড় চাপ তৃণমূলের ঘরে। রাজ্য শাসক দলে একের পর এক চাপ চলছেই রাজ্য বিধানসভা ভোটের আগে। ফের এবার কমিশনের তরফে নোটিস পাঠানো হল কলকাতা পুরসভার প্রাক্তন পুর প্রশাসক তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী ববি হাকিমকে। কেন্দ্রীয় বাহিনী ও বিজেপি-র বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জেরে তাঁকে ওই নোটিস দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। পাঠানো নোটিসের জবাব না দিলে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে কমিশনের তরফে।
Read More
নিয়ম লঙ্ঘন করলে হবে কড়া শাস্তি

নিয়ম লঙ্ঘন করলে হবে কড়া শাস্তি

দেশজুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। লাগামহীন করোনা সংক্রমণ। মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। করোনাভাইরাসের নতুন স্ট্রেন অত্যন্ত সংক্রামক, মানছেন বিশেষজ্ঞরা। বাধ্য হয়েই মহারাষ্ট্র সরকারকে রাজ্যে লকডাউন জারি করতে হয়েছে। এবার বম্বে হাইকোর্ট কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র পুলিশকে। বলা হয়েছে লকডাউনে বাইরে বের হলে, পুলিশকে দেখাতে হবে আধার কার্ড। তা দেখাতে সেই ব্যক্তি অসমর্থ হলে, তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মামলা করা হবে। তাঁদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।
Read More