Blog

মাদ্রাজ হাইকোর্টের কড়া নির্দেশ ২মে উড়বে না কোন রঙের আবির, নির্দেশিকার পর পদক্ষেপ কমিশনের

নির্বাচনের ফলাফল প্রকাশের পরও কোনরকম মিছিল করা যাবে না, করোনার আবহে নয়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন মাদ্রাজ হাইকোর্টের কড়া ভর্ৎসনার পরেই এই নিষেধাজ্ঞা জারির কথা জানায় নির্বাচন কমিশন। পাশাপাশি গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে হলে ২ মে এর আগে আরটি - পিসিআর টেস্ট করাতে হবে এজেন্ট এবং প্রার্থীদের। উল্লেখ্য দেশে করোনার দ্বিতীয় ঢেউ বাড়ার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে মাদ্রাজ হাইকোর্ট। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন গত কয়েক মাস ধরে কোভিড এর নিয়ম কানুন প্রচার না করে কমিশন সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন প্রতিষ্ঠান মত কাজ করছে। এজন্য কমিশনের বিরুদ্ধে খুনের মামলা করা উচিত। প্রয়োজনে ভোট গণনা বন্ধ করে দেওয়া হবে…
Read More
সোনি ব্রাভিয়া ৩২ডব্লিউ৮৩০ স্মার্ট টিভি

সোনি ব্রাভিয়া ৩২ডব্লিউ৮৩০ স্মার্ট টিভি

সোনি ইন্ডিয়া নিয়ে এসেছে ব্রাভিয়া ৩২ডব্লিউ৮৩০ টেলিভিশন। এই টিভিতে গ্রাহকরা পাবেন আকর্ষণীয় পিকচার কোয়ালিটি ও লাইফ-লাইক সাউন্ড। সোনির নতুন টিভি (কেডি- ৩২ডব্লিউ৮৩০) ১৫ এপ্রিল থেকে পাওয়া যাচ্ছে সকল সোনি সেন্টার, মুখ্য ইলেক্ট্রনিক স্টোর্স ও ই-কমার্স পোর্টালসমূহে, বেস্ট বাই প্রাইস ৩০,৯৯০ টাকায়। এই নতুন ৮০সিএম (৩২) স্মার্ট অ্যান্ড্রয়েড টিভির ব্যবহারকারীরা অ্যাডভান্সড ভয়েস কন্ট্রোল ও বিল্ট-ইন ক্রোমকাস্ট ব্যবহার করে অ্যাপস বা ব্রডকাস্ট থেকে মুভি ও শো উপভোগ করতে পারবেন। ব্রাভিয়া ৩২ডব্লিউ৮৩০ হল প্রথম ৮০সিএম (৩২) স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি যাতে রয়েছে ৫০০০-এরও বেশি অ্যাপ ও বিল্ট-ইন ক্রোমকাস্ট। সেইসঙ্গে রয়েছে বিল্ট-ইন গুগল অ্যাসিস্ট্যান্ট। শুধু নিজের ভয়েস ব্যবহার করে এই টিভি থেকে পছন্দের অনুষ্ঠান খুঁজে…
Read More
সোনি ব্রাভিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি সিরিজ ‘এক্স৭৫’

সোনি ব্রাভিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি সিরিজ ‘এক্স৭৫’

এক নতুন স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি সিরিজ ‘এক্স৭৫’ নিয়ে এসেছে সোনি ইন্ডিয়া। নতুন এক্স৭৫ সিরিজের টিভি ২১ এপ্রিল থেকে পাওয়া যাচ্ছে সকল সোনি সেন্টার, মুখ্য ইলেক্ট্রনিক স্টোর্স ও ই-কমার্স পোর্টালসমূহে। এর বেস্ট বাই প্রাইস হল ৭২,৯৯০ টাকা (কেডি-৫০এক্স৭৫) ও ৫৯,৯৯০ টাকা (কেডি-৪৩এক্স৭৫)। এই সিরিজের টিভিতে রয়েছে ৪কে আল্ট্রা এইচডি এলইডি ডিসপ্লে। নতুন ব্রাভিয়া এক্স৭৫ সিরিজের টিভি পাওয়া যাবে ১২৬সিএম (৫০) ও ১০৮সিএম (৪৩) সাইজে। সোনির এক্স৭৫ সিরিজের টেলিভিশনে রয়েছে লাইভ কলার ফিচার ও সোনির অ্যান্ড্রয়েড টিভি। দর্শকরা সহজেই এই টিভি’কে গুগল হোম বা অ্যামাজন ইকো’র মতো স্মার্ট ডিভাইসের সঙ্গে যুক্ত করতে পারবেন। এই টিভি থেকে দারুণ সাউন্ড এক্সপিরিয়েন্স পাওয়া যাবে কারণ…
Read More
ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে নির্মাণ প্রকল্পে ভারতীয় ইনফ্রা প্রজেক্টস লিমিটেড -এর ভরসাযোগ্য সাথী টাটা মোটরস

ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে নির্মাণ প্রকল্পে ভারতীয় ইনফ্রা প্রজেক্টস লিমিটেড -এর ভরসাযোগ্য সাথী টাটা মোটরস

স্বর্ণপদকপ্রাপ্ত নির্মাতা ভারতীয় ইনফ্রা প্রজেক্টস লিমিটেড -এর পরিচালক শ্রী পবন ভারতীয় তাঁর সংস্থার সুদীর্ঘ কার্যকালে  টাটা মোটরস -এর অবদান সম্পর্কে সপ্রশংস মন্ত্যব্য করেন | শ্রী ভারতীয় বলেন, "১৯৬০ সালে আমার বাবা যখন ডিব্রুগড় বিমানবন্দর প্রকল্পের জন্য একটি কোয়ারিয়াম থেকে পাথর সরোবরাহের জন্য স্বত্বাধিকারী সংস্থা হিসেবে ব্যবসা শুরু করেছিলেন , তখন আমরা টাটা ট্রাক নিয়ে কাজ করেছি |"           কয়লা, চুনাপাথর, গ্রানাইট -এর ম্পত খনিজ সম্পদের বিপুল ভান্ডার থাকায় ভারতের উত্তর-পূর্ব অঞ্চল নির্মাণশিল্প ও মাইনিং -এর উপযোগী |তবে এই অঞ্চলে নির্মাণ শিল্পের উন্নয়ন করতে হলে এখানকার পরিবেশ ও টোপোগ্রাফির যাতে কোনো ক্ষতি না হয় সেদিকেও খেয়াল রাখা জরুরি…
Read More
বড় সাহায্য

বড় সাহায্য

ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ কিছুতেই আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। ইতিমধ্যেই কেন্দ্র সরকার করোনা মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার সেই পদক্ষেপের তালিকায় রতন টাটা। সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত চিকিত্‍সক-নার্সদের বিনামূল্যে উড়ান দেবে রতন টাটার যাত্রীবাহী বিমান পরিবহন সংস্থা। সরকারের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ।
Read More
চালু হল লকডাউন

চালু হল লকডাউন

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আগের চেয়ে আরও মারাত্মক আকার ধারণ করেছে। কোভিড সংক্রমণ সামলাতে আজ মঙ্গলবার রাত ৯টা থেকে দক্ষিণী রাজ্য কর্নাটকে শুরু হচ্ছে ১৪ দিনের লকডাউন। কোভিড সংক্রমণ পরিস্থিতির কথা বিচার করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ঘোষণা করেন। জরুরি প্রয়োজনীয় পণ্ডের দোকান খোলা রাখা যাবে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় সেরাজ্যে রেকর্ড ৩৪ হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন। প্রাণ হারান ১৪৩ জন। অন্যদিকে ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্নাটকের মুখ্যমন্ত্রী৷
Read More
বূথের ভিতরে বসে ভোট প্রভাবিত করছেন পঞ্চায়েত প্রধান,অভিযোগ সংযুক্ত মোর্চা প্রতিনিধির

বূথের ভিতরে বসে ভোট প্রভাবিত করছেন পঞ্চায়েত প্রধান,অভিযোগ সংযুক্ত মোর্চা প্রতিনিধির

বুথ এজেন্ট এর ভূমিকায় স্বয়ং পঞ্চায়েত প্রধান ।বূথের ভিতরে বসে ভোট প্রভাবিত করছেন। এমনি গুরুতর অভিযোগ সংযুক্ত মোর্চা প্রতিনিধির। আর যাকে ঘিরে এত অভিযোগ তিনি হলেন মালদার রতুয়া 2 নং ব্লকের তৃণমূল পরিচালিত শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিবি সেরিনা। তার স্বামী এলাকার দাপুটে তৃণমূল নেতা মোহাব্বত আলী। আমাদের ক্যামেরায় উঠে আসলো সেই ছবি। মালতিপুর বিধানসভার অন্তর্গত 148 নম্বর কুমারগঞ্জ হাই স্কুল বুথে এজেন্ট এর ভূমিকায় বসে রয়েছেন প্রধান বিবি সেরিনা। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে নির্বাচন কমিশনে। তবু কোনো হেলদোল নেই। বহাল তবিয়তে এজেন্ট রূপে গ্রাম পঞ্চায়েত প্রধান। বুথের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার এর আমতা-আমতা উত্তর এজেন্ট যে পঞ্চায়েত প্রধান তা…
Read More
করোনার বাড়বাড়ন্ত, বন্ধ হল অসম-বাংলা সীমান্ত

করোনার বাড়বাড়ন্ত, বন্ধ হল অসম-বাংলা সীমান্ত

করোনার ঢেউ আটকাতে বন্ধ করে দেওয়া হল অসম-বাংলা সীমান্ত। সোমবার সকালে, অসমের ছোটোগুমা থেকে বাংলার বক্সিরহাট প্রবেশ পথে পুরান পোস্ট অফিস পাড়ায় সীমান্ত লাগোয়া সংকোশ নদীর সেতু এবং বক্সিরহাট বাজার সংলগ্ন অসম-বাংলা সীমান্তের প্রবেশ পথে বাঁশ বেঁধে বন্ধ করে দেওয়া হয়। তবে, এভাবে বক্সিরহাট সীমান্ত বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ দুই রাজ্যের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বক্সিরহাট শাখা ব্যবসায়ী সমিতির সম্পাদক বিপুল দাস জানান, গতবছরের অভিজ্ঞতা থেকে চিন্তিত। ফলে সীমান্ত সংলগ্ন দুই রাজ্যের ব্যবসায়ী ও সাধারণ মানুষেরা ক্ষতিগ্রস্ত হবেন। তাঁরা চান সীমান্তের ওই দুটি রাস্তা সম্পূর্ণ বন্ধ না করে সেখানে নাকা তল্লাশি বসিয়ে কোভিড বিধি ও নিয়ম মেনে যাতায়াত করার বিষয়টি…
Read More
ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কের উপর

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কের উপর

গলায় তৃণমূলের উত্তরীয় আর জামায় বুকে জোড়া ফুলের ব্যাচ। এমত অবস্থায় বিভিন্ন বুথগুলোতে দাপিয়ে বেড়ালো হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কে । আর এই তৃণমূল প্রার্থীকে ঘিরেই ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। এমনকি কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর কোন কথায় শোনেন নি ওই তৃণমূল প্রার্থী বলে অভিযোগ। কয়েকটি বুথে রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর সাথে বচসায় জড়িয়ে পড়েন তিনি। জোর করে বুথের ভিতরে ঢুকে  ভোট পর্ব খতিয়ে দেখেন তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কে। কিন্তু সেই সময় তার গলায় দলেরই উত্তরীয় এবং জোড়া ফুলের ব্যাচ লাগানো ছিল । যাতে করে ভোটারদের প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। এই ঘটনায় হবিবপুরের বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু প্রশাসনের…
Read More
স্থলবন্দর ও সীমান্ত এলাকায় ১৪ দিনের বন্ধ ঘোষণা বাংলাদেশ সরকারের

স্থলবন্দর ও সীমান্ত এলাকায় ১৪ দিনের বন্ধ ঘোষণা বাংলাদেশ সরকারের

‌আজ থেকে ভারতের লোক বাংলাদেশ ও বাংলাদেশের লোক ভারতে আসতে পারবে না। ভারতে করোনার বাড়বাড়ন্ত। যে কারণে স্থলবন্দর ও সীমান্ত এলাকায় বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। ভারতে সীমান্তের সমস্ত বন্দরই এর আওতায় থাকছে। এতে উদ্বেগে রয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। বাংলাদেশ সরকার সরাসরি বাণিজ্য বন্ধের কথা ঘোষণা না করলেও যে কোনও মূহর্তে বাণিজ্য বন্ধের আশঙ্কা রয়েছেন আমদানি ও রপ্তানিকারকরা। তবে বন্দর বন্ধ করার ঘোষণায় সীমান্তের ওপারে শ্রমিক সমস্যা দেখা দিয়েছে। এতে হয়রাণি ও ব্যবসায় ক্ষতির পরিস্থিতি তৈরি হয়েছে। জানাগেছে, রবিবার বাংলাদেশে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার থেকে দুই সপ্তাহ বাংলাদেশ–ভারত সীমান্তে লোকজনের যাতায়াত বন্ধ থাকবে। তবে স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানি…
Read More
সিওন নিয়ে এসেছে ইমিউনিটি বুস্টার

সিওন নিয়ে এসেছে ইমিউনিটি বুস্টার

আয়ুর্বেদা হেলথ অ্যান্ড পারসোনাল কেয়ার ব্র্যান্ড ‘সিওন নিউট্রি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’ বিশ্বব্যাপী মহামারী কোভিড - ১৯ এর ভয়াবহ সময়ে ফিট থাকার জন্য নিয়ে এসেছে ইমিউনিটি বুস্টার ‘সিওন অরগানিক স্পিরুলিনা’, ‘এনটি-অক্সিডেন্ট ট্যাব’, ‘আয়ুশওয়াথ’, পুরুষদের জন্য ‘এক্স-জিল’ এবং মহিলাদের জন্য ‘শি-ব্যালেন্সড’। এই প্রোডাক্ট গুলি মূলত তৈরি হয়েছে মোরিংগো, আমলা, গুডুচি, হরিতকি, তুলসী, দারুচিনি ইত্যাদি দিয়ে যেগুলি মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। সিওন নিউট্রি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা মিসেস ভাবেকা গেলানী বলেছেন, আমরা গ্রাহকদেরদের স্বাস্থ্য এবং সুস্থতা বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কোভিড - ১৯ এক মহামারী আর এই সময়ে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা যতটা শক্তিশালী হবে ততই শরীর ভাইরাস…
Read More
রিউম্যাটোলজি সপ্তাহে সচেতনতা

রিউম্যাটোলজি সপ্তাহে সচেতনতা

রিউম্যাটিক ডিজিজের কারণে পুরুষ ও মহিলা উভয়েরই আয়ু হ্রাস পায়। এই রোগ শুধু বেদনা ও অক্ষমতা ডেকে আনে তা নয়। ভারতের খ্যাতনামা রিউম্যাটোলজিস্টগণএবিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের উদ্বেগের অন্যতম কারণ হল, রিউম্যাটিক ডিজিজ চিকিৎসার জন্য পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞের অভাব রয়েছে, যার ফলে এদেশের এক-চতুর্থাংশ মানুষঅসুবিধার শিকার হন। ইন্টিগ্রেটেড হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং কাউন্সিলের (আইএইচডব্লিউ) সহযোগিতায় ইন্ডিয়ান রিউম্যাটোলজি অ্যাসোসিয়েশন (আইআরএ) আয়োজিত ভার্চুয়াল পন্থায় রিউম্যাটোলজি সপ্তাহ পালনের উদ্বোধন উপলক্ষে সমবেত হয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা তিনটি প্রধান রিউম্যাটোলজিক ডিজিজের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। সেগুলি হল - রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কিলোসিং স্পন্ডিলাইটিস ও সিস্টেমিক লুপাস এরিথিমেটাস (এসএলই)। রিউম্যাটিক ডিজিজগুলিকে প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত…
Read More

বিজেপি প্রার্থীর এজেন্ট এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, বুথের মধ্যেই মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা

ঘটনাটি ঘটেছে খাস কলকাতার রাসবিহারী বিধানসভা এক বুথে, ইতিমধ্যে আটক করা হয়েছে সেই বিজেপি প্রার্থীর এজেন্টকে। বিজেপি প্রার্থীর দাবি ইচ্ছাকৃতভাবে তাকে ফাঁসানো হচ্ছে , মানুষ তৃণমূল থেকে মুখ ফেরাচ্ছে বিষয়টি বুঝতে পেরেই শাসকদল এসব কাজ করছে বলে অভিযোগ। ৫ জেলার ৩৪ টি আসনে ভোটগ্রহণ চলছে, এবার এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী করেছে লেফটেন্যান্ট সুব্রত সাহা কে ভারতীয় সেনার প্রাক্তন আধিকারিক তিনি। ভোট গ্রহণ চলাকালীন সকাল থেকেই একাধিক অভিযোগ কেন্দ্রের বিভিন্ন বুথে দৌড়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী। সূত্রে জানা গিয়েছে সুব্রত সাহা এজেন্ট মোহন রাওয়ের বিরুদ্ধে বুকের মধ্যে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, বিদ্যাভারতী স্কুল এর বুথ এজেন্ট হয়েছিলেন মোহন রায়…
Read More
মহিলাকর্মী সংখ্যা দ্বিগুণ করবে কেএফসি

মহিলাকর্মী সংখ্যা দ্বিগুণ করবে কেএফসি

কেএফসি ইন্ডিয়া’র তরফে ‘কেএফসি ক্ষমতা’ প্রোগ্রাম শুরু করার কথা ঘোষণা করা হল। এই প্রোগ্রামের মাধ্যমে ২০২৪ নাগাদ লিঙ্গ ও সক্ষমতা সংক্রান্ত বৈষম্য দূর করে কেএফসি রেস্টুরেন্টগুলিকে দ্বিগুণ ক্ষমতায়িত করা হবে মহিলা কর্মীর সংখ্যায় দ্বিগুণ বৃদ্ধি ঘটিয়ে। একইসঙ্গে, মূক ও বধির কর্মীচালিত ‘স্পেশাল কেএফসির’র সংখ্যাও দ্বিগুণ করা হবে। এছাড়াও, কেএফসি ব্র্যান্ডের তরফে দেশে নির্বাচিত ফ্ল্যাগশিপ ‘স্পেশাল কেএফসি’ চালু করা হবে বিশেষভাবে সক্ষম কর্মী ও গ্রাহকদের জন্য। এই প্রোগ্রামের জন্য সংশ্লিষ্ট টিম মেম্বারদের প্রশিক্ষণ ও উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। ‘কেএফসি ক্ষমতা’ প্রোগ্রামের মধ্য দিয়ে ২০২৪ সাল নাগাদ ৫০০০-এরও বেশি মহিলা টিম মেম্বার সংগ্রহ ও ৭০টি স্পেশাল কেএফসি পরিচালনায় উদ্যোগী হয়েছে কেএফসি।
Read More