Blog

বাড়ছে আতঙ্ক

বাড়ছে আতঙ্ক

করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত দেশ সহ গোটা বিশ্ব। বাড়ছে করোনা সংক্রমণ। তৈরি হয়েছে আতঙ্ক। একদিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৮ হাজার ৯১২ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৯০৪ জনের। রাজ্যের হাসপাতালগুলিকে গত বছরের থেকে ২০ শতাংশ বেশি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
Read More
কর্পোরেট এজেন্সি এগ্রিমেন্ট

কর্পোরেট এজেন্সি এগ্রিমেন্ট

ভারতের অন্যতম অগ্রণী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স এবং উত্তরবঙ্গের অন্যতম মুখ্য ব্যাংক উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীন ব্যাংক এক কর্পোরেট এজেন্সি এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। এরফলে, এসবিআই জেনারেলের রিটেল প্রোডাক্টগুলি পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীন ব্যাংকের নেটওয়ার্কের মাধ্যমে বিতরিত হতে পারবে। এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স এই স্ট্রাটেজিক টাই-আপ এগ্রিমেন্টের আওতায় জেনারেল ইন্স্যুরেন্স প্রোডাক্টের এক কম্প্রিহেন্সিভ রেঞ্জ প্রদান করতে সক্ষম হবে। এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের হেড-ব্যাংকঅ্যাস্যুরেন্স সমীর ছাবরা জানান, এই চুক্তির ফলে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীন ব্যাংকের ১৪২টিরও বেশি শাখার মাধ্যমে আরও বেশি মাত্রায় বীমাকরণ সম্ভব হবে বলে তারা আশাবাদী। অন্যদিকে, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীন ব্যাংকের জেনারেল ম্যানেজার ডি কে সিং বলেন, এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের…
Read More
এবার বিচার প্রক্রিয়া হবে ভার্চুয়ালে

এবার বিচার প্রক্রিয়া হবে ভার্চুয়ালে

ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত দেশ। এবার করোনা দ্বিতীয় ঢেউয়ে ভাইরাসের থাবা বসাল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের অন্তত ৫০ শতাংশ কর্মী পজিটিভ হয়ে গিয়েছেন। তৈরি হয়েছে আতঙ্ক। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে বিচার প্রক্রিয়া চলবে ভার্চুয়াল মাধ্যমে। বাড়ি থেকেই শুনানি সামলাবেন বিচারকরা। এমনকী নির্ধারিত সময়ের থেকে ঘণ্টাখানেক পরেই সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের মামলাগুলির শুনানি শুরু হবে।
Read More
একের পর এক তলব

একের পর এক তলব

কয়লাকাণ্ডে সস্ক্রিয় সিবিআই। দ্রুতগতিতে তদন্ত চালাচ্ছে সিবিআই। এ বারে নজরে আইপিএস-আইএস আধিকারিকরা। এবার আরও এক আইপিএস অফিসার বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে তলব করল সিবিআই। মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এবার এই চক্রের চাঁইদের জালে ধরতে তৎপর হয়েছেন গোয়েন্দারা।
Read More
বড় সাফল্য এল ভারতে

বড় সাফল্য এল ভারতে

ফের উত্তপ্ত কাশ্মীর। তবে এবার বড়সড় সাফল্য এল ভারতে। দেশের মানুষ যখন লোকসভা ভোট নিয়ে ব্যস্ত সে সময় কাশ্মীরে বড় সাফল্য পেল ভারতীও সেনাবাহিনী। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার হাদিপোরায় খতম হল ৭ জঙ্গি। আগে থেকে পাওয়া খবর অনুযায়ী গোটা এলাকা ঘিরে ফেলা হয়। শুরু হয় তল্লাশি। এরপরই শুরু হয় তীব্র গুলির লড়াই। আর তাতেই খতম হল ৭ জঙ্গি। জঙ্গিরা আল-কায়দার একটি শাখা সংগঠননের সদস্য। এই অভিযানের মাধ্যমে আনসার গাজওয়াত-উল-হিন্দ সংগঠনকে পুরোপুরি নির্মুল করে দেওয়া সম্ভব হল বলে জানা যাচ্ছে। তবে এই সংঘর্ষে আহত হন তিন জওয়ানও।
Read More
লরির ধাক্কায় মৃত্যু হলো সালালপুর গ্রামের এক দ্বাদশ শ্রেণীর ছাত্রের

লরির ধাক্কায় মৃত্যু হলো সালালপুর গ্রামের এক দ্বাদশ শ্রেণীর ছাত্রের

মেলা দেখে বাড়ি ফেরার পথে বাইকের সঙ্গে লরির ধাক্কায় মৃত্যু হলো দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের । শনিবার সকালে এই পথে দুর্ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ মোড়ে রাজ্য সড়কে। এই পথ দুর্ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরাই রক্তাক্ত ছাত্রকে উদ্ধার করে নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন । সেখানেই  চিকিৎসকেরা ওই ছাত্রের মৃত্যুর কথা জানিয়ে দেয়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম নাসির ইকবাল (১৮)। সে তুলসীহাটা উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলো। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সালালপুর গ্রামে। ওই ছাত্রের অকাল মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজন সহ হরিশ্চন্দ্রপুর এলাকায়  শোকের ছায়া নেমে…
Read More
এক নজরে দেখেনিন কোন কোন জেলায় কত শতাংশ ভোট পরেছে

এক নজরে দেখেনিন কোন কোন জেলায় কত শতাংশ ভোট পরেছে

১ টা পর্যন্ত ভোট পড়েছে ৫২.৮৯% আলিপুরদুয়ার ৫৬.৯৩%হাওড়া ৫১.২৩%হুগলি ৫৪.২০%দক্ষিণ ২৪ পরগণা ৪৮.৩৯%কোচবিহার ৫৬.৮৭%
Read More
আলিপুরদুয়ার জেলার  কালচিনি বিধানসভার  নিজের ১১/১৬৫ বুথে ভোট দেন  তৃণমূল প্রার্থী পাসাং লামা

আলিপুরদুয়ার জেলার কালচিনি বিধানসভার নিজের ১১/১৬৫ বুথে ভোট দেন তৃণমূল প্রার্থী পাসাং লামা

আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভায় সকাল থেকে শুরু হল ভোট প্রক্রিয়া সকাল ছয়টা থেকে ভোটারদের লাইন দেখতে পাওয়া যায় বিভিন্ন বুথ কেন্দ্রে । সকাল সকাল প্রার্থীরা নিজের ভোট দিয়ে নিজেদের বিধানসভার বিভিন্ন এলাকায় বেড়িয়ে পড়েন । কালচিনি বিধানসভার তৃণমূল প্রার্থী পাসাং লামা সকাল সকাল নিজের ১১/১৬৫ বুথে ভোট দেন।
Read More
আসামী ধরতে এসে দুস্কৃতী হামলায় মৃত্যু হল পুলিশ ইন্সপেক্টর অশ্বিনী কুমারের

আসামী ধরতে এসে দুস্কৃতী হামলায় মৃত্যু হল পুলিশ ইন্সপেক্টর অশ্বিনী কুমারের

উত্তর দিনাজপুর জেলায় আসামী ধরতে এসে দুস্কৃতী হামলায় মৃত্যু হল বিহারের কিষানগঞ্জ থানার এক পুলিশ ইন্সপেক্টরের। গোয়ালপোখর থানার পান্তপাড়া গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত বিহারের পুলিশ ইন্সপেক্টরের নাম অশ্বিনী কুমার ( ৫০) । খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে এসেছে বিহার রাজ্যের পদস্থ পুলিশ আধিকারিক সহ উত্তর দিনাজপুর জেলার পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশবাহিনী। উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন, ওই পুলিশ অফিসারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। শুক্রবার গভীর রাতে একটি মামলায় যুক্ত থাকা এক আসামীকে গ্রেপ্তার করতে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পান্তাপাড়া…
Read More
বিজেপি নেতা বরুন মণ্ডলের বিরুদ্ধে সরকারি কর্মীর ওপর হামলার অভিযোগ

বিজেপি নেতা বরুন মণ্ডলের বিরুদ্ধে সরকারি কর্মীর ওপর হামলার অভিযোগ

মানিকচকের সরকারি কর্মীর ওপর হামলার অভিযোগ উঠলো স্থানীয় এক বিজেপি নেতার বিরুদ্ধে । গুরুতর অসুস্থ অবস্থায় ওই সরকারি কর্মীকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । এই ঘটনায় অভিযুক্ত মানিকচকের বিজেপি নেতা বরুন মন্ডলকে সরকারি কাজে বাধা এবং সরকারি কর্মীর ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনাকে ঘিরে এখন মানিকচকে রাজনৈতিক অস্থিরতা চরমে উঠেছে। আক্রান্ত ওই সরকারি কর্মী অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে মানিকচক পুলিশ ও ব্লক প্রশাসন।পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে , অভিযুক্ত বিজেপি নেতা বরুন মণ্ডলের স্ত্রী রেনু মন্ডল মানিকচক পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেত্রী রয়েছেন ।…
Read More
কালিয়াগঞ্জ শহরে নির্বাচনী জনসভায় অধীর রঞ্জন চৌধুরী

কালিয়াগঞ্জ শহরে নির্বাচনী জনসভায় অধীর রঞ্জন চৌধুরী

পুরোনো মদ খেতে ভালো, পুরোনো দোস্তিতে ভরসা বেশি, তাই তৃনমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের পুরোনো বন্ধু বিজেপি সাথে থাকবে বলে কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী প্রভাস সরকারের সমর্থনে এক জনসভায় যোগ দিতে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কালিয়াগঞ্জ শহরের নাট মন্দিরের মাঠে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থীর সমর্থনে বিশাল নির্বাচনী জনসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল সহ কংগ্রেস ও বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব। লোকসভার বিরোধী…
Read More
জোরকদমে চলছে চড়ক পূজা প্রস্তুতি

জোরকদমে চলছে চড়ক পূজা প্রস্তুতি

চৈত্র মাসে চড়ক পূজার প্রস্তুতি নিয়ে রাস্তায় সঙ সেজে অর্থ সংগ্রহ শুরু করেছেন বিভিন্ন এলাকার পুজো কমিটির সদস্যরা। একসঙ্গে চড়ক পূজায় অষ্টগানের পালা অনুষ্ঠিত করা উপলক্ষেও শিশুদের দেবদেবী সাজিয়ে রাস্তায় নাচ গানের মাধ্যমে প্রচার এবং অর্থ সংগ্রহ করছেন সংশ্লিষ্ট এলাকার চড়ক পূজা কমিটির সদস্যরা।  আগামী ১৪ এপ্রিল চড়ক পূজা অনুষ্ঠিত হবে। তার আগেই পুরাতন মালদা শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় চড়ক পূজা উপলক্ষে বিভিন্ন দেবদেবীর সাজে নাচ-গান করেই অর্থ সংগ্রহতে উদ্যোগী হয়েছে মঙ্গলবার তাতিপাড়া চড়ক পূজা কমিটির সদস্যরা । পাশাপাশি পাকুয়াহাট এলাকা থেকেও এদিন পুরাতন মালদা শহরে অষ্টগান অনুষ্ঠিত করার জন্য শিশুদের দেবদেবী সাজিয়ে অর্থ সাহায্যের জন্য পুরাতন মালদার বিভিন্ন এলাকায়…
Read More
প্রচারে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী গোপাল সাহা

প্রচারে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী গোপাল সাহা

বিজেপি প্রার্থীকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা ঘিরে শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ছোটপুর এলাকায়। এলাকাবাসীর অভিযোগ বিজেপি পরিচালিত মুচিয়া গ্রাম পঞ্চায়েত। বিজেপি কে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছিলেন তারা। কিন্তুবিগত দিনে এলাকায় কোনো উন্নয়ন হয়নি। ভোট এসেছে বলে আজ এলাকায় ভোট চাইতে এসেছেন মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল সাহা এবং বিজেপি প্রধান। তাই এদিন তারা বিজেপি প্রার্থী এবং প্রধান কে ঘিরে বিজেপ বিক্ষোভ দেখায়। যদিও এই বিক্ষোভের কথা স্বীকার করে নিয়েছেন বিজেপি প্রার্থী গোপাল সাহা। তিনি পাল্টা অভিযোগ করেন বিগত দিনে তৃণমূল এলাকায় কোন উন্নয়ন করেনি তাই এলাকাবাসীদের মধ্যে এই ক্ষোভ।উল্লেখ্য শুক্রবার বিজেপি কর্মীদের…
Read More
বদলাচ্ছে আবহাওয়া

বদলাচ্ছে আবহাওয়া

গরম থেকে মুক্তি। আসার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বদল এসেছে আবহাওয়ায়। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। একাধিক জেলায় দাপট দেখাতে পারে কালবৈশাখী। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
Read More