Blog

ম্যাকডাওয়েলস নাম্বার ১-এর লিমিটেড এডিশন প্যাক

ম্যাকডাওয়েলস নাম্বার ১-এর লিমিটেড এডিশন প্যাক

ম্যাকডাওয়েলস নাম্বার ১ রঙের উৎসব উদযাপনের জন্য একটি লিমিটেড এডিশন প্যাক (এলইপি) লঞ্চ্‌ করল - #ইয়ারিকেরঙ। ম্যাকডাওয়েলস নাম্বার ১ #ইয়ারিকেরঙ এলইপি-তে একটি কিউআর কোড রয়েছে যা ব্যবহার করে সোস্যাল মিডিয়ায় বন্ধুরা নিজেদের মধ্যে রঙের উৎসবে মেতে উঠতে পারবেন।এই গোল্ডেন ও সিলভার প্যাকেজিংয়ে ব্যবহার করা হয়েছে ইয়েলো, ব্লু ও পিংকের ছটা। রঙের মতো বন্ধুত্বেরও কোনও সীমানা থাকে না, সেটাই এই প্যাকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দিব্যেন্দু, শ্বেতা ত্রিপাঠি ও বিজয় ভার্মা - জনপ্রিয় শো মির্জাপুরের এই তিন ইয়ার একসঙ্গে রঙের উৎসব পালনের উপায় বের করেছেন। একটি নতুন ব্র্যান্ডেড ভিডিয়ো কনটেন্টে তারা দেখিয়েছেন লিমিটেড এডিশন প্যাক ব্যবহার করে কেমন করে পরস্পরকে রঙ…
Read More
কাল ভোট নন্দীগ্রামে

কাল ভোট নন্দীগ্রামে

আগামিকাল বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন হবে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্যকে। জেলায় জেলায় ভোট প্রস্তুতি তুঙ্গে। পর্যাপ্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন রাখা হচ্ছে বুথে-বুথে। দ্বিতীয় দফার ভোটেও কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচন করাই এখন প্রধান লক্ষ্য কমিশনের। দ্বিতীয় দফায় বৃহস্পতিবার রাজ্যের ৩০ আসনে হবে ভোটগ্রহণ। পশ্চিম মেদিনীপুর জেলার ন’টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ। এই জেলায় এবার তিন দফায় হবে নির্বাচন।
Read More
বৃদ্ধি পাচ্ছে করোনা

বৃদ্ধি পাচ্ছে করোনা

চিন্তা বাড়ছে আরও। দেশের কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৪৮০। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। শেষবার ১৬ ডিসেম্বরের পর ফের এত সংখ্যক কোভিড রোগীর মৃত্যুর ঘটনা দেশে। ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে দেশের ৪৫ ঊর্ধ্বোদের টিকাকরণ।
Read More
সিভি ক্রেতাদের জন্য মারুতি সুজুকির রিটেল চ্যানেল

সিভি ক্রেতাদের জন্য মারুতি সুজুকির রিটেল চ্যানেল

মারুতি সুজুকির রিটেল চ্যানেল কমার্সিয়াল ভেহিকেল ক্রেতাদের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে এক দ্রুত বর্ধনশীল অটোমোবাইল নেটওয়ার্কে পরিণত হয়েছে। কমার্সিয়াল সেগমেন্টের গ্রাহকদের বায়িং এক্সপিরিয়েন্সে নতুনত্ব যোগ করার জন্য চালু করা হলেও এই রিটেল চ্যানেল গ্রাহকদের নানাবিধ প্রয়োজন মেটাচ্ছে। কমার্সিয়াল রিটেল চ্যানেলে গ্যাসোলিন ও এস-সিএনজি – উভয় প্রকার ফুয়েল অপশন পাওয়া যাচ্ছে। মারুতি সুজুকি কমার্সিয়াল ভেহিকেলগুলি তিনরকম সুবিধা প্রদান করে – লো অ্যাকুইজিশন কস্ট, লো রানিং কস্ট ও লো মেইনটেন্যান্স কস্ট। বর্তমানে ২৩৫টিরও বেশি শহরে মারুতি সুজুকির রিটেল চ্যানেলের ৩২৫টিরও অধিক আউটলেট রয়েছে। কমার্সিয়াল নেটওয়ার্ক সম্প্রতি ৯২,০০০ সেলসের মাইলস্টোন অতিক্রম করেছে। এগুলির মধ্যে রয়েছে সুপার ক্যারি ও ইকো কার্গোর মতো গুডস ক্যারিয়ার রেঞ্জ…
Read More
আবার রাজ্যে মোদী

আবার রাজ্যে মোদী

একুশের ভোটকে পাখির চোখ করছে রাজ্য বিজেপি। আগামী ১ এপ্রিল বিধানসভা নির্বাচন নন্দীগ্রামে। আর ওই দিনই ফের রাজ্যে নরেন্দ্র মোদী। গত কয়েক সপ্তাহে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে-ঘুরে প্রচার সেরেছেন নরেন্দ্র মোদী। এবার তাঁর লক্ষ্য দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া। সভা করবেন নরেন্দ্র মোদী। আগামী বৃহস্পতিবার জয়নগরের পাশাপাশি হাওড়ার উলুবেড়িয়াতেও সভা করবেন মোদী। ইতিমধ্যেই রাজ্যে প্রথম পর্বের নির্বাচন হয়ে গিয়েছে। নির্বিঘ্নেই হয়েছে নির্বাচন।
Read More
হেলথি অ্যান্ড টেস্টি নিউট্রি সয়া চাঙ্কস্‌

হেলথি অ্যান্ড টেস্টি নিউট্রি সয়া চাঙ্কস্‌

ইমামি অ্যাগ্রোটেক লিমিটেড তাদের ইমামি হেলথি অ্যান্ড টেস্টি ব্র্যান্ড নামের আওতায় সয়া চাঙ্কস লঞ্চ করার মাধ্যমে এবার প্রসেসড ফুড ক্যাটাগরিতে প্রবেশ করল। এই প্রথম ভারতে ভোজ্য তেল ও মশলার রেঞ্জের জন্য জনপ্রিয় ইমামি হেলথি অ্যান্ড টেস্টি উপস্থিত করছে সয়া চাঙ্কস, যা তিনটি ইমিউনিটি বিল্ডিং নিউট্রিয়েন্ট সম্পন্ন, আর সেইসঙ্গে জিংক দ্বারা সমৃদ্ধ। আগামী ১২ মাসে প্রোডাক্টটিকে দেশব্যাপী পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রথমাবস্থায় ইমামি অ্যাগ্রোটেক তাদের ইমামি হেলথি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালান্স নিউট্রি সয়া চাঙ্কস লঞ্চ্‌ করছে পশ্চিমবঙ্গে। ইমামি হেলথি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালান্স নিউট্রি সয়া চাঙ্কস পাওয়া যাবে রেগুলার চাঙ্কস ও মিনি চাঙ্ক সাইজে – ৪৫গ্রাম, ৮০গ্রাম, ২০০গ্রাম পেট জার ও…
Read More
গোড্যাডি’র নতুন মার্কেটিং ক্যাম্পেন

গোড্যাডি’র নতুন মার্কেটিং ক্যাম্পেন

গোড্যাডি এক নতুন মার্কেটিং ক্যাম্পেন শুরু করল। এর উদ্দেশ্য, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের অনলাইনে ব্যবসায়িক উপস্থিতি বাড়াতে তাদের নিজস্ব ওয়েবসাইট নির্মাণে সাহায্য করা। সরকারের ‘ভোকাল ফর লোকাল’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে গোড্যাডি ভারতে স্থানীয় ব্যবসায়ীদের স্বল্প ব্যয়ে ওয়েবসাইট নির্মাণে সহায়তা দেবে। নতুন ক্যাম্পেনের জন্য গোড্যাডি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তথা বিখ্যাত ক্রিকেটার এমএস ধোনিকে সঙ্গে রাখছে। নতুন টিভিসি’তে তাঁকে ‘বিজনেস ভাই’য়ের ভূমিকায় দেখা যাবে। ‘বিজনেস ভাই’ স্থানীয় ব্যবসায়ীদের অনলাইনে ব্যবসা বৃদ্ধির ব্যাপারে উৎসাহ জোগাবেন এবং কিভাবে নিজস্ব ওয়েবসাইট তৈরি করা যায় সেবিষয়ে পরামর্শ দেবেন। এই ক্যাম্পেনটি সাতটি ভারতীয় ভাষায় প্রচারিত হবে যাতে দেশের সর্বত্র ক্ষুদ্র ব্যবসায়ী ও শিল্পোদ্যোগীদের কাছে অনলাইনে ব্যবসার সুবিধার…
Read More
এক্সক্লুসিভ মুভিজের জন্য এমআই আর্লি অ্যাক্সেস

এক্সক্লুসিভ মুভিজের জন্য এমআই আর্লি অ্যাক্সেস

ভারতের ১ নম্বর স্মার্টফোন ও টিভি ব্র্যান্ড এমআই ইন্ডিয়া হইচই-এর সঙ্গে সহযোগিতায় প্যাচওয়ালে লঞ্চ্‌ করল ‘আর্লি অ্যাক্সেস’। এর ফলে এক্সক্লুসিভ বাংলা মুভি টাইটেলগুলি প্যাচওয়াল প্লাটফর্মে দেখা যাবে অফিসিয়াল রিলিজের ৪ ঘন্টা আগেই। এটা এমআই ও রেডমি টিভি’র ফ্যান ও গ্রাহকদের কাছে এক সুসংবাদ। বাংলা সিনেমার দর্শকরা এখন থেকে বিগেস্ট ব্লকবাস্টার মুভিগুলির প্রিমিয়ার দেখার সুযোগ পাবেন। সম্প্রতি এমআই ও রেডমি টিভি’র ব্যবহারকারীরা অফিসিয়াল রিলিজের ৪ ঘন্টা আগে প্যাচওয়ালে দেখেছেন ‘প্রেম টেম’। এছাড়া, আগামী ২ এপ্রিল তারা অন্যতম জনপ্রিয় বাংলা ওয়েব-সিরিজ ‘মোহমায়া’ দেখতে পারবেন রিলিজের আগেই। উল্লেখ্য, ভারতের জন্য বিশেষভাবে ডিজাইন করা প্যাচওয়াল ইন্টারফেস সকল এমআই টিভি’তে থাকে। প্যাচওয়ালে যেসব ফিচার্স থাকে…
Read More
নতুন রোমান্টিক হিন্দি গান ‘তুম মিলে’

নতুন রোমান্টিক হিন্দি গান ‘তুম মিলে’

খ্যাতনামা মিউজিক কম্পোজার জুবিন মিত্র তাঁর একটি নতুন রোমান্টিক হিন্দি কম্পোজিশন নিয়ে এসেছেন – ‘তুম মিলে’। এই গানটি গেয়েছেন কলকাতার গুরুজিৎ সিং। এই প্রথম গুরুজিৎ সিং কোনও নন-ফিল্মি হিন্দি গান গাইলেন। এখানে তাঁকে স্টোরি টেলারের ভূমিকাতেও দেখা যাচ্ছে সহযোগী শিল্পী সৌম্য এস-এর সঙ্গে। এই অ্যালবামে গুরুজিৎ ও জুবিন দুজনেই একেবারে গোড়া থেকে দারুণভাবে মিলেমিশে কাজ করেছেন। গত ৫ মার্চ ‘তুম মিলে’ রিলিজ হয়েছে এপি মিউজিক থেকে। এর সঙ্গীত যথাযথভাবে অ্যারেঞ্জ ও মিক্স করেছেন পীযুষ চক্রবর্তী। ‘তুম মিলে’ হল নতুন যুগের গান, যা তরুণদের প্রভাবিত করবে। এই গানটি ২০-র দশকের শেষের স্মৃতি ফিরিয়ে আনবে নতুন শব্দের আঙ্গিকে, যা কলকাতায় সেরার তালিকায়…
Read More
আবার করোনা আক্রান্ত টলি পাড়ায়

আবার করোনা আক্রান্ত টলি পাড়ায়

টেলি পাড়ায় আবার করোনার থাবা৷ করোনা আক্রান্ত অভিনেতা ভরত কল। শুধু অভিনেতা নয়, করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতার স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়ও৷ দিন চারেক আগে থেকে জ্বরে ভুগছেন ভরত। ফেসবুক পোস্টে নিজেদের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান অভিনেতা। চিকিৎসা চলছে। চিকিত্সকের পরামর্শমতো আপতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন দুজনে। আপাতত আশঙ্কার কিছু দেখছেন না চিকিৎসারা। আপাতত কোভিডমুক্ত অভিনেতার মা ও মেয়ে।
Read More
গডকরির এমএসএমই গুলিকে সোলার রুফটপ স্থাপনের পরামর্শ

গডকরির এমএসএমই গুলিকে সোলার রুফটপ স্থাপনের পরামর্শ

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই), সড়ক পরিবহন ও জনপথ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নিতিন গডকরি এমএসএমইগুলিকে সোলার রুফটপ স্থাপনের জন্য ছাড়ের অর্থের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, সোলার রুফটপ  এমএসএমইগুলির বিদ্যুতের খরচের ব্যয় অনেকটা কমিয়ে আনবে এবং এটি অন্য পুনর্নবীকরণযোগ্য শক্তির তুলনায় বেশি লোককে নিয়োগ করে এর কারনে এটি অর্থনৈতিক পুনরুদ্ধারেও অবদান রাখে। বিশ্বব্যাংক–এসবিআইয়ের ৬২৫ মিলিয়ন বিনিয়োগ ডলার ভারতে সোলার রুফটপ স্থাপনে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখছে। এসবিআইয়ের বর্তমান সোলার রুফটপ (আরটিএস) পোর্টফোলিওর মাধ্যমে এমএসএমই সেক্টর, রুফ টপ স্থাপনের জন্য কনসেশনাল ঋণ নিতে পারে এবং এটি বৃহৎ আকারে বাস্তবায়নের জন্য ভারতের উচ্চাভিলাষী লক্ষ্য পূরণ করতে পারে। নীতিন গডকরি আরও বলেন, “আমি বিশ্বাস করি…
Read More
বাচ্চাদের জন্যও চালু হবে করোনার ভ্যাকসিন

বাচ্চাদের জন্যও চালু হবে করোনার ভ্যাকসিন

দেশজুড়ে শুরু হয়েছে করোনার টিকাকরণ কর্মসূচি। এই মহামারির বিস্তার কমাতে এবার শীঘ্রই প্রাপ্তবয়স্কদের সাথে সাথে বাচ্চাদের জন্যও করোনার ভ্যাকসিন চালু করা হবে। মার্কিন ড্রাগ প্রস্তুতকারী সংস্থা ফাইজার এবং বায়োটেক ১২ বছরের কম বয়সি শিশুদের জন্য করোনার ভ্যাকসিনের একটি পরীক্ষা শুরু করেছে। ২০২২ সালের প্রথমদিকে বাচ্চাদের জন্যও করোনার ভ্যাকসিন পাওয়া যাবে।
Read More
দ্য বডি শপ ও ক্রাই-এর উদ্যোগ

দ্য বডি শপ ও ক্রাই-এর উদ্যোগ

ভারতীয় বালিকা ও মহিলাদের মধ্যে পিরিয়ড বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে ও তাদের পিরিয়ড জনিত লজ্জা থেকে মুক্ত করতে উদ্যোগী হয়ে দ্য বডি শপ হাত মেলালো ক্রাই-এর (চাইল্ড রাইটস অ্যান্ড ইউ) সঙ্গে। দ্য বডি শপের উদ্দেশ্য হল পিরিয়ড বিষয়ে কথাবার্তাকেস্বাভাবিকভাবে গ্রহণ করতে উৎসাহ দেওয়া এবং অতিমারিতে বেশিমাত্রায় ক্ষতিগ্রস্তদের জন্য ‘মেন্সট্রুয়াল হেলথ অ্যান্ড এডুকেশন’-এর জন্য তহবিল সংগ্রহ করা। ক্রাই ও দ্য বডি শপের যৌথ আন্দোলনের লক্ষ্য হল পিরিয়ড বিষয়টিকে সকলের কাছে স্বাভাবিক ব্যাপার হিসেবে গ্রহণের জন্য সচেতনতা গড়া এবং বিশেষ করে সমাজের পিছিয়ে থাকা মানুষজনের দৃষ্টিভঙ্গীতে এক দীর্ঘস্থায়ী পরিবর্তন আনা। এই উদ্যোগের মাধ্যমে দ্য বডি শপ ও ক্রাই ৪৫০০ পরিবারের  ১০,০০০-এরও বেশি…
Read More
স্বতন্ত্র মাইক্রোফিন মহিলাদের সহায়তা দিচ্ছে

স্বতন্ত্র মাইক্রোফিন মহিলাদের সহায়তা দিচ্ছে

আসামে মহিলাদের আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়তা দিতে কাজ করে চলেছেস্বতন্ত্র মাইক্রোফিনের মতো মাইক্রোফিনান্স সংস্থা। আসামের গোহ্‌পুর গ্রামের ফুলমণি গৌর সাহু, সাতবৈনায় গ্রামের খিন্না মারাক ও আরও অনেকে স্বতন্ত্র মাইক্রোফিনের সদস্যপদ নিয়ে ও ঋণগ্রহণ করে নিজেদের জীবনধারা পালটানোর পাশাপাশি সংসারের হাল ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন। পরবর্তীকালে তারা আরও বেশি ঋণ নিয়ে আরও আর্থিক উন্নতি করতে আগ্রহী। স্বতন্ত্র মাইক্রোফিন পাশে থাকায় তাদের এই সাফল্য। স্বতন্ত্র মাইক্রোফিন হল একটি নেক্সট-জেন মাক্রোফিনান্স সংস্থা, যারা আসামে ঋণগ্রহীতা মহিলাদের নানারকম সহায়তা প্রদানের মাধ্যমে তাদের স্বনির্ভর জীবনের পথে এগিয়ে দিচ্ছে।
Read More