Blog

ভোট- পরিস্থিতি খতিয়ে দেখতে তৎপর মালদা জেলা প্রশাসন

ভোট- পরিস্থিতি খতিয়ে দেখতে তৎপর মালদা জেলা প্রশাসন

সুষ্ঠুভাবে বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে জোর তৎপরতা শুরু করলো জেলা পুলিশ ও প্রশাসন।  মালদা জেলার মানিকচক থানার পুলিশ রাজ্যের  অন্যতম আন্তরাজ্য জলপথ  সীমান্তে  বিশেষ নজরদারী অভিযান শুরু করলো। মানিকচক ঘাটে গঙ্গা  নদীপথে প্রত্যেকদিন ঝাড়খন্ড  রাজ্য থেকে বিভিন্ন কাজের লোকজন মানিকচক দিয়ে  প্রবেশ করে জেলায়।    বুধবার  সকাল থেকে মানিকচক থানার আইসি সঞ্জীব  বিশ্বাসের নেতৃত্বে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মানিকচক ঘাটে নৌকায় করে আসা যাত্রীদের   জিনিস ,পরিচয় পত্র,  মটরবাইক সহ বিভিন্ন  বিষয়গুলি খতিয়ে দেখেন । পাশাপাশি নৌকা ও পুলিশি জলযানের  মাধ্যেমে  নদীপথে দুষ্কৃতিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালানোর কাজ শুরু করেছে মানিকচক থানার অএসআই কনাই সিংহ ও পুশিল কর্মীরা ।     উল্লেখ্য…
Read More
সোনার বাংলা গড়ার লক্ষ্যে জন সংযোগ শুরু করলেন মনোজ

সোনার বাংলা গড়ার লক্ষ্যে জন সংযোগ শুরু করলেন মনোজ

ফূল বদল করেছেন কয়েকমাস আগে। এবার সোনার বাংলা কর্মসূচির শুভ সুচনা পড়লেন মাদারিহাট এর বিধায়ক মনোজ টিজ্ঞা। বুধবার আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের জংশন শীতলা কলোনী এলাকায় বাড়িবাড়ি ঘুড়ে সোনার বাংলা গড়ার জন্য পরামর্শ সংগ্রহ করে এই অনুষ্ঠানের সূচনা করেব মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞা। এছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুমন কাঞ্জীলাল সহ জেলা নেতৃত্বে। এদিন শিতলা কলোনী এলাকায় বাড়ি বাড়ি থেকে বিভিন্ন মানূষের পরামর্শ পোস্ট কার্ডে করে সংগ্রহ করা হয়
Read More
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সিটি স্ক্যান মেশিন চালু সহ একাধিক দাবি নিয়ে মেডিক্যাল সুপারকে চিঠি বাম-কং এর

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সিটি স্ক্যান মেশিন চালু সহ একাধিক দাবি নিয়ে মেডিক্যাল সুপারকে চিঠি বাম-কং এর

শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের দীর্ঘদিন থেকে বন্ধ ধাকা সিটি স্ক্যান মেশিন চালু করা সহ ১৫ দফা দাবি তুলে আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সুপারকে স্মারকলিপি দিল বাম কংগ্রেসের যৌথ কমিটি। এদিন বাম ও কংগ্রেসের এই যৌথ ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক জীবেশ সরকার এবং জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকার। এদিনের এই রেপুটেশন এর মাধ্যমে হাসপাতালে সুপারের কাছে যৌথ কমিটির পক্ষ থেকে আরও দাবি করা হয় অবিলম্বে হাসপাতালে ডে কেয়ার ইউনিট চালু করতে হবে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের বেতন ১৮ হাজার টাকা করতে হবে।
Read More
বিজেপিতে যোগ দিয়ে দিল্লি থেকে ফিরলেন  রতুয়ার বাহুবলি

বিজেপিতে যোগ দিয়ে দিল্লি থেকে ফিরলেন রতুয়ার বাহুবলি

বিজেপিতে যোগ দিয়ে দিল্লি থেকে ফিরলেন  রতুয়ার বাহুবলি, নেতাকে সম্বর্ধনা জানাতে কর্মীদের ভিড়বাহুবলি ফিরলেন মালদায়। দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়ে আজ মালদায় নেমে কর্মীদের সম্বর্ধনায় আবেগে ভাসল জননেতা ইয়াসিন সেখ। সূত্রের খবর , বুধবার দুপুরে বিজেপি নেতা ইয়াসিন শেখকে সংবর্ধনা জানাতে কয়েক হাজার কর্মী সমর্থকদের ভীড় উপচে পড়ে মালদা টাউন স্টেশনে। এদিন দুপুর দেড়টায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে মালদায় আসেন বিজেপি নেতা ইয়াসিন সেখ। দলীয় নেতাকে ফুলের মালা দিয়ে স্বাগত জানাতে স্টেশনের বাইরে কয়েক হাজার কর্মী , সমর্থকদের জমায়েত হয়েছিল। পাশাপাশি ঢাকঢোল বাজিয়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বাহুবলী নেতা ইয়াসিন শেখকে স্বাগত জানানো হয়। স্টেশন থেকে বিশাল গাড়ি রেলি করে রতুয়া…
Read More
অবশেষে কমতে পারে পেট্রলের দাম

অবশেষে কমতে পারে পেট্রলের দাম

বর্তমানে মধ্যবিত্তের মাথায় হাত। গত কয়েকদিন ধরেই একশোর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে পেট্রলের দাম। আর এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম। গত দশ মাসে অপরিশোধিত তেলের দাম কার্যত দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় এবার কমতে পারে পেট্রল, ডিজেলের দাম। রাশ টানতে চাইছে কেন্দ্র। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় তেল মন্ত্রকের সঙ্গে আলোচনাও চালাচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। যাতে করের বোঝা কমিয়ে কিছুটা হলেও স্বস্তি দেওয়া যায় সাধারণ মানুষকে।
Read More
চিতাবাঘের হামলায় জখম দুই, আতঙ্ক নকশালবাড়ি এলাকায়

চিতাবাঘের হামলায় জখম দুই, আতঙ্ক নকশালবাড়ি এলাকায়

ফের চিতাবাঘের আতঙ্ক নকশালবাড়িতে।বাগানে কাজ করার সময় আচমকাই চিতার হামলায় জখম দুই কর্মী। আতঙ্কে নকশালবাড়ি চাবাগানে কাজ বন্ধ রেখেছে কর্মীরা। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নকশালবাড়ি সাতভাইয়া ডিভিশনের চাবাগান এলাকায়। সূত্রের খবর, চিতাবাঘের হামলায় দুইজন আহত হয়েছে। আহত দুজনের নাম মাকারিয়া খেরিয়া ও রাজীব লিম্বু। চাবাগান কর্মীরা জানিয়েছে প্রায় একমাস ধরে বাগানে চিতার আতঙ্ক রয়েছে। এদিন বাগানে জল দেওয়ার কাজে এসে চিতার হামলায় পরে কর্মী। দেখতে পেয়ে বাকি কর্মীরা এসে জখম কর্মীদের তড়িঘড়ি নকশালবাড়ি গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয় । চিতাবাঘ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে নকশালবাড়ি টুকরিয়া বনবিভাগের কর্মীরা। ঘটনার পর কাজ ছেড়ে বাড়ি চলে যায় চা বাগানের অধিকাংশ কর্মীরা।
Read More
এবার টিকা নিলেন দক্ষিণী অভিনেতা কমল হাসান

এবার টিকা নিলেন দক্ষিণী অভিনেতা কমল হাসান

দ্বিতীয় পর্বের টিকাকরণ শুরুর পর চেন্নাইয়ের হাসপাতালে কোভ্যাক্সিন নিলেন দক্ষিণী ফিল্মস্টার কমল হাসান। বুধবার থেকেই তামিলনাড়ু বিধানসভার নির্বাচনের জন্য প্রচার শুরু করবেন অভিনেতা। ৬ই এপ্রিল তামিলনাড়ুতে এক দফায় বিধানসভা নির্বাচন হবে। কেন্দ্রের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে মার্চ মাসের প্রথম দিন থেকে ৬০ বছরের ঊর্ধ্বে বয়স যাঁদের সেইসমস্ত ভারতীয়দের ভ্যাকসিন দেওয়া হবে। গত সপ্তাহেই নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে।
Read More
গৌতমের বিরুদ্ধে পোস্টার! চাঞ্চল্য শিলিগুড়িতে

গৌতমের বিরুদ্ধে পোস্টার! চাঞ্চল্য শিলিগুড়িতে

সূত্রের খবর ডাবগ্রাম ফুলবাড়ি আসনে এবারও গৌতম দেবই প্রার্থী হচ্ছেন। সেই মতো নিয়ম করে জনসংযোগ কর্মসূচিতেও অংশ নিচ্ছেন। গৌতম দেব ও জানিয়েছেন এবারের নির্বাচনের পর আর ভোটে দাঁড়াবেন না। কিন্তু তার আগে এই পোস্টার বিতর্কে হতচকিত তৃণমূলের একাংশ। তাহলে গৌতম দেবে কি মোহভঙ্গ নিচু তলার কর্মীদের? উত্তরে তৃণমূলের যক্ষরাজ নাকি প্রভাবের দাপট ? খেলা শুরুর আগে এভাবেই গৌতম গড়ে ফাটল তৃণমূলে! আজকের পোস্টার বিতর্কের ঘটনায় এমনই চাঞ্চল্য ছড়াল ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার চুনাভাটি এলাকায়। জানা গেছে বুধবার উত্তরকন্যার এক্কেবারে সামনে থেকে একটি ব্যানারে "ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমরা ভূমিপুত্র চাই" পোস্টার নজরে পড়ে। এই ঘটনায় রীতিমত অস্বস্তিতে পড়ে…
Read More
বং স্টুডিয়ো নিয়ে এল প্রাজ্ঞর ‘খুঁজতে যাই না আর’

বং স্টুডিয়ো নিয়ে এল প্রাজ্ঞর ‘খুঁজতে যাই না আর’

প্রাজ্ঞ দত্তর নতুন সিঙ্গল ‘খুঁজতে যাই না আর’ রিলিজ করল বং স্টুডিয়ো। ভালবাসা ও বিচ্ছেদের মোড়কে এই একক অ্যালবামটি এক আত্মগত রোমান্টিকতায় পরিপূর্ণ। ‘খুঁজতে যাই না আর’ গানের কথা লিখেছেন ও কম্পোজ করেছেন দীপেশ চক্রবর্তী। বং স্টুডিয়োর ফাউন্ডার ও ডিরেক্টর ক্রিশ বোস বলেন, তাঁরা সবসময়েই অরিজিন্যাল বাংলা সঙ্গীত প্রোমোট করে আসছেন। এই সময়ের অন্যতম জনপ্রিয় মিউজিক্যাল আর্টিস্ট প্রাজ্ঞ দত্তর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তাঁরা আনন্দিত। প্রাজ্ঞর অনন্য কন্ঠ ও মিউজিয়ানশিপ এককথায় অনবদ্য। ‘খুঁজতে যাই না আর’ প্রসঙ্গে প্রাজ্ঞ দত্ত বলেন, বং স্টুডিয়োর জন্য দীপেশের এই অরিজিন্যাল কম্পোজিশনে কন্ঠ দেওয়ার সুযোগ তাঁর কাছে এক পরম সম্মান। এটির রেকর্ডিং ও শ্যুটিংয়ের…
Read More
আয়কর দপ্তরের দিল অনুরাগ তাপসীর বাড়িতে

আয়কর দপ্তরের দিল অনুরাগ তাপসীর বাড়িতে

বুধবার বলিউড অভিনেত্রী তাপসী পান্নু এবং চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের বাড়িতে আচমকাই হানা দিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। বাড়িতে চলছে তল্লাশি। জোর কদমে চালানো হল এই তল্লাশি। পাশাপাশি পরিচালক বিকাশ বেহল ও সহ-প্রযোজক মধু বর্মা মন্টেনার বাড়িতেও হানা দিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। কারণ জানায়নি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট।  
Read More
বড় অনুদান পশ্চিমবঙ্গে

বড় অনুদান পশ্চিমবঙ্গে

আগামী ৪-৫ বছরে ২৫,০০০ কোটি টাকার বেশি লগ্নি আসছে রাজ্যে। পশ্চিমবঙ্গের দুটি বিশেষ আন্তর্জাতিক বন্দর কলকাতা ও হলদিয়ার হাত ধরে এই বিনিয়োগ আসবে পশ্চিমবঙ্গে। এর মধ্যে সবথেকে বেশি টাকা লগ্নি করবে হলদিয়া পেট্রোকেম, জানিয়েছেন এসএমপি'র চেয়ারম্যান বিনীত কুমার। একটি বৈঠকে এই ব্যাপারে বিনিয়োগকারী সংস্থা যোগদান করবে।  এই আন্তর্জাতিক পর্যায়ের ভার্চুয়াল বৈঠকের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Read More
এবার তৃণমূলে সায়ন্তিকা

এবার তৃণমূলে সায়ন্তিকা

ভোটের বাকি আর মাত্র ক'টা দিন। তার আগে পাল্লা দিয়ে চলছে টলিউড তারকাদের সক্রিয় রাজনীতিতে যোগদানের পালা। গত কয়েকদিন ধরেই তৃণমূলে যোগ দিচ্ছেন টলিউডের বিভিন্ন পরিচিত মুখ। বুধবার তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগ দিলেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ব্রাত্য বসু, পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সীর তত্ত্বাবধানে তৃণমূলে যোগ দেন অভিনেত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই রাজ্যের মানুষের জন্য কাজ করতে চান তিনি।
Read More
করোনার কারণে সময় বাড়াল ভোট গ্রহণের

করোনার কারণে সময় বাড়াল ভোট গ্রহণের

করোনা আবহে ভোট সবথেকে বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে। তাই ভোট গ্রহণের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। সন্ধ্যা ছয়টার পরিবর্তে সাড়ে ছটা পর্যন্ত হবে ভোট গ্রহণ পর্ব৷ সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হবে ভোট গ্রহণ পর্ব বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন৷ রাজ্যে প্রথম দফায় ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোট ২৭ মার্চ৷ শেষ দফার ভোট গ্রহণ ২৯ এপ্রিল৷ এবার রেকর্ড করে আট দফা নির্বাচন হবে পশ্চিমবঙ্গে৷ উল্লেখ্য করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির মধ্যেই দেশে প্রথম ভোট ছিল বিহারে।
Read More
অ্যামাজন ইন্ডিয়ার মহিন্দ্রা ইলেকট্রিকের সাথে যৌথ উদ্যোগ

অ্যামাজন ইন্ডিয়ার মহিন্দ্রা ইলেকট্রিকের সাথে যৌথ উদ্যোগ

অ্যামাজন ইন্ডিয়া ভারতে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ আরও জোরদার করার লক্ষ্যে মাহিন্দ্রা ইলেক্ট্রিকের সাথে পার্টনারশিপের ঘোষণা করলো। ২০২০ সালে অ্যামাজন ইন্ডিয়া ঘোষণা করেছিল তারা ২০২৫ সালের মধ্যে ১০,০০০ টি বৈদ্যুতিক গাড়ি তাদের ডেলিভারি ফ্লীটে যুক্ত করবে।এটি অ্যামাজনের স্বাক্ষরিত গ্লোবাল ক্লাইমেট প্লেজের একটি যুক্তিকরন যাতে সংস্থাটি ২০৩০ সালের মধ্যে তাদের ডেলিভারি ফ্লীটে ১০০,০০০ বৈদ্যুতিক গাড়ি ব্যাবহারের কথা বলেছিল। মাহিন্দ্রা ইলেক্ট্রিকের সঙ্গে এই পার্টনারশিপটি পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য ভারতে ই-মোবিলিটি ইন্ডাস্ট্রির অগ্রগতি দিকে একটি গুরুত্তপূর্ণ পদক্ষেপ। মাহিন্দ্রা ট্রেও জোর গাড়িটি বেঙ্গালুরু, নয়াদিল্লি, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, ভোপাল, ইন্দোর এবং লখনউ সহ মোট সাতটি শহরে অ্যামাজন ইন্ডিয়ার ডেলিভারি সার্ভিসের নেটওয়ার্কের সাথে মোতায়েন করা হয়েছে। এছাড়াও সরকারের…
Read More