Blog

‘অ্যামাজন সম্ভব’ এর দ্বিতীয় সংস্করণ

‘অ্যামাজন সম্ভব’ এর দ্বিতীয় সংস্করণ

অ্যামাজন ইন্ডিয়া তাঁদের ‘অ্যামাজন সম্ভব’ এর দ্বিতীয় সংস্করণ নিয়ে আসছে আগামী ১৫ই এপ্রিল থেকে ১৮ই এপ্রিল পর্যন্ত। ‘অ্যামাজন সম্ভব’ চারদিনের এক ভার্চুয়াল শিখর সম্মেলন যার মূল উদ্দেশ্য হলো ‘আনলকিং ইনফাইনাইট পসিবিলিটিস ফর ইন্ডিয়া’। এতে অংশ নেবেন উৎপাদন, খুচরা বিপণন, সামগ্রী পরিবহণ, আইটি/আইটিইএস, কন্টেন্ট ক্রিয়েটর, স্টার্ট-আপ, সহ অন্যান্য ব্র্যান্ডগুলি। ‘অ্যামাজন সম্ভব’ ২০২১-এ বিভিন্ন ব্যবসা এবং শিল্পোদ্যেগীদের সঙ্গে অ্যামাজনের অংশীদারিত্বের ভিত্তিতে কিভাবে আত্মনির্ভর ভারত তৈরি করা যায় তাঁর সম্ভাবনার দিকগুলি নিয়ে আলোচনা করবেন শিল্পক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং চিন্তাবিদরা। ‘অ্যামাজন সম্ভব ২০২০’-তে, অ্যামাজন ১০ মিলিয়ন এমএসএমই-গুলি কে ডিজিটাইজ করার জন্য অতিরিক্ত ১ বিলিয়ন মার্কিনডলার বিনিয়োগ করেছে। এছাড়া, ভারত থেকে ১০ বিলিয়ন মার্কিন ডলার…
Read More
এবার বলিউডে এলেন সুনীল পুত্র

এবার বলিউডে এলেন সুনীল পুত্র

৯০ এর দশকের বলিউডের অন্যতম একশন হিরো সুনীল শেট্টির কন্যা আথিয়ার পর এবার বলিউড সফর শুরু হচ্ছে সুনীল পুত্র আহান শেট্টির। এবার বলিউডে ডেবিউ করছেন সুনীল পুত্র। সামনে এল আহানের প্রথম ছবি, 'তড়প'-এর ফার্স্ট লুক পোস্টার। আগামী ২৪ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ফিল্ম। এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা। আহনের বিপরীতে এই ছবিতে দেখা মিলবে করণের স্টুডেন্ট অফ দ্য ইয়ার নায়িকা তারা সুতারিয়ার। বন্ধুপুত্রর সাফল্যে রীতিমতো ইমোশ্যানাল অক্ষয়।
Read More
সিওন ৮ টি নতুন আয়ুর্বেদিক পণ্য বাজারে নিয়ে এলো

সিওন ৮ টি নতুন আয়ুর্বেদিক পণ্য বাজারে নিয়ে এলো

‘সিওন নিউট্রি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’ সংস্থাটি বিভিন্ন স্বাস্থ্যসেবা, ওরাল কেয়ার, পারসোনাল কেয়ার এবং এগ্রি কেয়ার প্রোডাক্ট তৈরি করে। এই ব্র্যান্ডটি তাদের প্রোডাক্টগুলির সাথে প্রাকৃতিক উপাদানগুলি মিশ্রণ করে যা শরীরের সামগ্রিক ভারসাম্য উন্নত করে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে কোম্পানিটি তাদের ই-কমার্স ওয়েবসাইট চালু করেছে। বিজ্ঞানের উপর ভিত্তি করে আয়ুর্বেদিক প্রতিকারের মাধ্যমে প্রতিটি বাড়িতে সুস্থতা ও আনন্দ বয়ে আনার লক্ষ্যে এই ওয়েবসাইটটিতে স্বাস্থ্যসেবা, ব্যক্তিগত যত্ন, মৌখিক যত্ন এবং কৃষিক্ষেত্রের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে। ভারতীয় গ্রাহকরা বর্তমান সময়ে কৃত্রিম ভাবে তৈরি রাসায়নিক পণ্যগুলির ব্যবহার বন্ধ করে দিচ্ছে এবং আয়ুর্বেদের প্রাচীন রোগ নিরাময়ের উপায়গুলি প্রত্যাবর্তিত হচ্ছে। এই কথাটি মাথায় রেখে সিওন আরও নতুন ৮টি পণ্য বাজারে…
Read More
হঠাৎই পদে ইস্তফা শুভেন্দুর

হঠাৎই পদে ইস্তফা শুভেন্দুর

গত ডিসেম্বরে বিধায়ক পদ ও তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করে মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। এরপর আচমকাই জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু। গত ৪ জানুয়ারি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রক শুভেন্দুকে অস্থায়ী ভাবে ওই পদে বসিয়েছিল। পদ পেয়ে প্রদানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই পদ কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর পদের সমান সন্মান বহন করে। এই বিজেপি নেতার কাজের মেয়াদ ছিল তিন বছর।
Read More
আগ্নেয়াস্ত্রসহ এক  দুষ্কৃতী গ্রেপ্তার মালদায়

আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতী গ্রেপ্তার মালদায়

গুলি সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। জানা গেছে সোমবার গভীর রাতে কালিয়াচক থানার ঘরিয়ালচক এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।  ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান এবং দুই রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত যুবকের নাম আজিদ আলি । তার বাড়ি ঘরিয়ালচক এলাকায়। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে ঘরিয়ালচক স্ট্যান্ডের কাছে অভিযান চালায় পুলিশ । সেখান থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় । পুলিশের প্রাথমিক অনুমান , ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাফেরা করছিল ওই দুষ্কৃতী। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করছে কালিয়াচক থানার পুলিশ । 
Read More
কৃষ্ণমূর্তি ফাউন্ডেশন ইন্ডিয়া দ্য রিয়াল ক্রাইসিস  ডিজিটাল বুকলেট প্রকাশ করেছে

কৃষ্ণমূর্তি ফাউন্ডেশন ইন্ডিয়া দ্য রিয়াল ক্রাইসিস ডিজিটাল বুকলেট প্রকাশ করেছে

কৃষ্ণমূর্তি ফাউন্ডেশন ইন্ডিয়া (কেএফআই) ‘দ্য রিয়াল ক্রাইসিস’ নামে একটি ডিজিটাল বুকলেট প্রকাশ করেছে, বর্তমান মহামারী দ্বারা ছড়িয়ে পড়া বিদ্যমান বিশ্ব সঙ্কটের এক প্রতিক্রিয়া হিসাবে। এই বুকলেটে ১৯৩৪ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত পাঁচ দশকের জে কৃষ্ণমূর্তির ভাষণ ও রচনার অংশবিশেষ গ্রন্থিত রয়েছে। দ্য রিয়াল ক্রাইসিস ডিজিটাল বইটি www.kfionline.org এ অনলাইনে ৯ টি ভারতীয় ভাষা- হিন্দি, তামিল, মারাঠি, গুজরাটি, মালয়ালাম, কানাডা , তেলেগু, বাংলা এবং ওড়িয়া এবং পাশাপাশি ইংরেজিতেও পাওয়া যাবে। কেএফআই প্রতিষ্ঠাতা জিদ্দু কৃষ্ণমূর্তি একজন দার্শনিক, ধর্মীয় শিক্ষক, বক্তা এবং লেখক । তিনি বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী ধর্মীয় শিক্ষক এবং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। মানুষের মন কিভাবে কাজকরে সেই বিষয়গুলি তিনি…
Read More
পোস্টার বিতর্কে সাইনার বায়োপিক ?

পোস্টার বিতর্কে সাইনার বায়োপিক ?

দীর্ঘ দিন ধরে ছবিটি নিয়ে সিনেপ্রেমীদের মনে কৌতূহল। এবার যাবতীয় প্রতীক্ষার অবসান ঘটল। পরিণীতি চোপড়া অভিনীত সাইনা ছবির মুক্তির তারিখ, পোস্টার-সহ একটি ছোট্ট ভিডিও সামনে এল। সেই সূত্রে জানা গিয়েছে, ২৬ মার্চ রিলিজ করছে ব্যাডমিন্টন তারকা সাইন নেহওয়ালের জীবনের উপরে তৈরি এই ছবি। তবে এর মাঝেই ছবির পোস্টার ডিজাইন নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। একের পর এক সমালোচনা ও মিমের ভিড়ে বিদ্ধ হয়েছেন ছবি নির্মাতারা। কিন্তু কী এমন হল? তাহলে একটু ভালো করে দেখে নিতে হবে পোস্টারটি! সম্প্রতি Twitter-এ পোস্টারটি শেয়ার করেছেন তরণ আদর্শ । পোস্টারে দেখা যাচ্ছে, একটা হাত শাটল ককটি ধরার চেষ্টা করছে। আর শাটল ককের মধ্যে সিনেমার নাম…
Read More
নিসান ইন্ডিয়ার ৪২৪৪ টি মোট বিক্রি ফেব্রুয়ারীতে

নিসান ইন্ডিয়ার ৪২৪৪ টি মোট বিক্রি ফেব্রুয়ারীতে

নিসান ইন্ডিয়া ফেব্রুয়ারী ২০২১-এ ভারতে মোট ৪২৪৪ টি গাড়ি বিক্রি করেছে। এর মধ্যে রয়েছে ভারতে সদ্য লঞ্চ করা নিসান ম্যাগনাইট সহ নিসানের অন্যান্য গাড়ি গুলি।এর সাথে নিসান ম্যাগনেট ৪০,০০০-টির ও বেশি বুকিং সংখ্যা অতিক্রম করেছে এবং বর্তমানে নিসান ইন্ডিয়ার সমস্ত ডিলারশিপ জুড়ে এবং কোম্পানির ওয়েবসাইটে (https://book.nissan.in/) এ গাড়িটি বুকিংয়ের জন্য উপলব্ধ। নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব জানান, নিসান ম্যাগনেটের লঞ্চের দুমাশের মধ্যেই ৬৫৮২ টি ডেলিভারির সঙ্গে গ্রাহকদের দিক থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক এসইউভি বিভাগে গেম চেঞ্জার হিসেবে ইনজিস গ্রাহকদের আকর্ষিত করতে পেরেছে। গ্রাহকদের নতুন-নিসান ম্যাগনাইটের অপেক্ষার সময় কম করতে সাপোর্ট চেইন সাপ্লাই পার্টনারদের সঙ্গে…
Read More
আলুর বন্ড বিতরণে কালোবাজারির অভিযোগ, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কৃষকদের

আলুর বন্ড বিতরণে কালোবাজারির অভিযোগ, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কৃষকদের

আলুর বন্ড বিতরণ নিয়ে কালোবাজারির অভিযোগ এনে এশিয়ান হাইওয়ে আটকে বিক্ষোভ দেখাল ফালাকাটার খাড়া কদম এলাকায়।কৃষকদের অভিযোগ ওই হিমঘরের শেয়ার হোল্ডার হওয়া সত্ত্বেও হিমঘর কর্তৃপক্ষ চাষীদের জন্য আলু সংরক্ষণের নির্দিষ্ট পরিমাণ বেঁধে দিয়েছে।অভিযোগ চাষিদের বঞ্চিত করে হিমঘর কর্তৃপক্ষ আলু মজুতকারি ব্যবসায়ীদের পেছন দরজা দিয়ে আলুর বন্ড বিক্রি করে দিচ্ছে।অবরোধ হটাতে পুলিশ গেলেও কোনো ভাবেই আন্দোলন প্রত্যাহার করতে রাজি হননি পথ অবরোধে সামিল কৃষকরা।সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে ওই গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয়েছে এশিয়ান হাইওয়ে তে।যদিও কৃষকদের ওই অভিযোগের জবাবে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি হিমঘর কর্তৃপক্ষ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে চার ঘন্টা বাদে অবরোধ ওঠে।
Read More
ভোটের আগে ভাঙন তৃণমূলে , ঘাস ফুল ছেড়ে পদ্মফুলে দেড়শ তৃণমূলকর্মী

ভোটের আগে ভাঙন তৃণমূলে , ঘাস ফুল ছেড়ে পদ্মফুলে দেড়শ তৃণমূলকর্মী

আলিপুরদুয়ারে খেলার জন্য প্রস্তুত জেলা বিজেপির নেতা কর্মীরা । এই খেলায় আজ তৃণমূলে ভাঙন ধরিয়ে ঘাস ফুল ছাঁটতে শুরু করল আলিপুরদুয়ার জেলা বিজেপি। জানা গেছে তৃণমূলের প্রায় দেড়শ কর্মী বিজেপিতে যোগ দেন বলে দাবি বিজেপির। মঙ্গলবার আলিপুদুয়ার কোর্ট সংলগ্ন বিজেপি জেলা কার্যালয়ে জেলা সভাপতি গঙ্গা প্রশাদ শর্মার উপস্তিতিতে এবং সদ্য তৃনমুল ছেড়ে যোগ দেওয়া প্রাক্তন সাংসদ দশরথ তিরকীর নেতৃত্বে কুমার গ্রাম বিধানসভা কেন্দ্রের কুমারগ্রাম ও কামাখ্যাগুড়ি এলাকার বুথ স্তরিয় নেতা সহ ১৬০ সক্রিয় তৃণমূল কর্মী বিজেপি তে যোগ দান করেন। এদিন জেলা নেতৃত্বের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন ১৬০ জন সক্রীয় তৃণমূল কর্মী। বিধান সভা ভোটের প্রাক্কালে তৃনমুল ছেরে…
Read More
উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের

উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের

উত্তরবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা! আবহাওয়া দপ্তর সুত্রে খবর , হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ঘন কুয়াশার দাপট থাকবে বলে জানা গেছে । এমনকি চলতি সপ্তাহের শেষের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকছে। আগামী ২-৩ দিন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২-৪ ডিগ্রি বেশি থাকবে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ক্রমশ তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
Read More
দাম নেই বাঁধাকপির , ছাগল গরুকে  খাওয়াচ্ছে কৃষক

দাম নেই বাঁধাকপির , ছাগল গরুকে খাওয়াচ্ছে কৃষক

উত্তরের চাষীদের দুরবস্থা সেই তিমিরেই। ফসলের প্রাপ্য মূল্যের অভাবে মাঠেই সবজি খেতে ছাগল , গরু দিয়ে খাওয়াচ্ছে ফসল। এমনই ছবি ধরা পড়ল তিস্তাপারের বিস্তীর্ণ জায়গা জুড়ে । সূত্রের খবর, দুশো থেকে তিনশো টাকা ভ্যান ভাড়া দিয়ে হাটে বা বাজারে বাধা কপি নিয়ে গেলেও মিলছে না দাম। উঠছেনা ভ্যান ভাড়া। ফলে একপ্রকার বাধ্য হয়ে অসহায় কৃষকেরা ক্ষেতে গরু বা ছাগল দিয়ে খেত পরিষ্কার করছে। কৃষকদের অভিযোগ, এবার এক থেকে দেড় কিলো সাইজের কফি পাইকারি বাজারে দু টাকা পিস হিসেবেও দাম পাচ্ছেনা । স্থানীয় বাসিন্দা বাপ্পা মাঝি নামে এক যুবক বলেন এর তার থেকে ঋন ধার করে ৪০ হাজার টাকা খরচ করে…
Read More
চোলাই মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার এক

চোলাই মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার এক

চোলাই মদ বিক্রি এবং বাড়িতে অবৈধ দেশি বিদেশি মদ রাখার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ। জানা গেছে সোমবার এনজেপি থানার পুলিশের বিশেষ অভিযানে এনজেপি সংলগ্ন রাজু তামাং নামে এক চোলাই মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর দীর্ঘদিন ধরে চোলাই মদ ও বিদেশি অবৈধ মদের কারবার করছিল ওই যুবক। একাধিকবার থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। বর্তমানে নির্বাচন কমিশনের হাতে আইন শৃঙ্খলা যেতেই এলাকায় অবৈধ মদের বিরুদ্ধে নেমেছে প্রশাসন। বিধানসভা নির্বাচন ঘোষনা হতেই, নড়েচড়ে বসে পুলিশ।পুলিশ জানিয়েছে , বেশ কিছু দেশী-বিদেশী মদ সহ রাজু তামাং নামক এক যুবককে আটক করে পুলিশ। মঙ্গলবার…
Read More
আঁটিয়া কলা,  দই-চিড়া খেয়ে ভোটের  প্রচার শুরু  রবীন্দ্রনাথ ঘোষের

আঁটিয়া কলা, দই-চিড়া খেয়ে ভোটের প্রচার শুরু রবীন্দ্রনাথ ঘোষের

ভোটের দামামা বেজে গেছে , এবার ভোটে যে জমদার খেলা হবে টা ধরে নিয়েই তৈরি রবি বাবুও।পুরনো প্রথা মেনে আঁটিয়া কলা , দই চিড়া , মুড়ি খেয়ে ভোটের ময়দানে নেমে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ।মঙ্গলবার সেই চিরাচরিত অভ্যাসে নিজের বিধানসভা কেন্দ্র নাটাবাড়ি ১ নম্বর অঞ্চলের পানিশালা এলাকায় দেখা গেল তাকে। সকালের প্রাতরাশ সাড়ছেন তিনি। রয়েছে আটিয়া কলা, চিড়া দই। অন্যতম পছন্দের খাবার রবীন্দ্রনাথ ঘোষের। তিনি বলেন, নির্বাচনী প্রচার চলবে দিনরাত এক করে। মানুষের কাছে পৌঁছোতে হবে, তাই শরীরের খেয়াল রাখা সবথেকে গুরুত্বপূর্ণ।শরীরের খেয়াল রাখার জন্যই পুরনো ছন্দে ফিরে আসার চেষ্টা করছি। সকাল হলেই খাদ্য সারাদিন শরীর-মন চাঙ্গা রাখবে। শুধু…
Read More