Blog

বাংলা ছবির উন্নতিই লক্ষ্য গেরুয়া শিবিরের

বাংলা ছবির উন্নতিই লক্ষ্য গেরুয়া শিবিরের

সরগরম বঙ্গ রাজনীতি। আসন্ন ভোটে টালিগঞ্জের কলাকুশলীদের পাশে আছে বিজেপি। টলিউড নিয়ে বিজেপির বৃহত্তর পরিকল্পনা রয়েছে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্ডাস্ট্রির উন্নতিই লক্ষ্যে। বিজেপির। বাংলা ছবির উন্নতিই লক্ষ্য গেরুয়া শিবিরের। বিজেপিতে যোগদান করেছেন - রুদ্রনীল ঘোষ, হিরণ, যশ সহ বেশ কয়েকজন।
Read More
সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন নাড্ডা

সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন নাড্ডা

বাংলা বিধানসভা নির্বাচনে গেরুয়াবাহিনীর লক্ষ্য বাংলার মাটি। ভোটের মুখে নয়া কর্মসূচির সূচনা করবেন BJP দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। 'সোনার বাংলা' গড়ার ডাক দিয়েছেন নাড্ডা। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের সমস্ত কেন্দ্রে গিয়ে নির্বাচনী ইস্তেহার বানানোর বিষয়ে মতামত নেবে পদ্মশিবির। সেই আলোচনায় যেসব প্রস্তাব ও পরামর্শ উঠে আসবে, তা মাথায় রেখেই একুশের ভোটের ইস্তেহার বানাবে বঙ্গ BJP নেতৃত্ব।
Read More
জো বিডেনের সময়ে আরএক ভারতীয় বংশোদ্ভূত

জো বিডেনের সময়ে আরএক ভারতীয় বংশোদ্ভূত

মার্কিন প্রশাসনের একাধিক শীর্ষপদে ভারতীয় বংশোদ্ভূত আধিকারিকদের দেখা যাচ্ছে নতুন প্রেসিডেন্ট জো বিডেনের সময়ে। এবার ৪৯ বছরের ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী এবং মানবাধিকার কর্মী কিরণ আহুজাকে মানবসম্পদ দফতরের শীর্ষে বসালেন বাইডেন। তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি এই দফতরের শীর্ষ পদে বসলেন। মার্কিন বিচার বিভাগে একসময় মানবাধিকার আইনজীবী হিসাবে কাজ শুরু করেন কিরণ আহুজা।
Read More
গেরুয়া শিবিরে অশোক দিন্দা

গেরুয়া শিবিরে অশোক দিন্দা

রাজনীতিতে নামার জল্পনাই এবার সত্যি হল। রাজনীতিতে রাজ্যের আরও এক ক্রিকেটার। বিজেপিতে যোগ দিলেন ৩৬ বছরের বঙ্গ ক্রিকেটার অশোক দিন্দা। বুধবার লেবুতলা পার্কের ব়্যালির মঞ্চেই উপস্থিত ছিলেন দিন্দা। এরপরই তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। এজন্যই তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। চলতি মাসের শুরুতেই সবধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন দিন্দা। ২০০৯ সালের ডিসেম্বরে নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক|
Read More
পেপসিকো ইন্ডিয়ার নতুন ক্যাম্পেন

পেপসিকো ইন্ডিয়ার নতুন ক্যাম্পেন

পেপসিকো স্টিং-এর একদম নতুন ক্যাম্পেন ‘এনার্জি বোলে তো স্টিং’ শুরু হল। এই টিভিসিতে দেখানো হয়েছে স্টিং পাণীয়টি কিভাবে সমস্যার সময় এনার্জি জোগায়। তরুণ বয়সীদের উদ্দীপনা জোগানো এই এনার্জেটিক ক্যাম্পেনে গ্রাহকদের চনমনে উত্তেজনার খোরাকের পাশাপাশি স্টিং-এর তাজা স্বাদের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। স্টিং-এর নতুন ক্যাম্পেন প্রসঙ্গে পেপসিকো ইন্ডিয়ার ক্যাটাগরি ডিরেক্টর (মাউন্টেন ডিউ অ্যান্ড স্টিং) বিনীত শর্মা জানান, স্টিং একটি রিফ্রেশিং ড্রিংক। এ শুধু শরীরকে উদ্দীপিত করে তা নয়, মনকেও চাঙ্গা করে। নতুন টিভিসিতে স্টিং-এর সাহায্যে কতটা চমকপ্রদ মুহূর্ত তৈরি করা যায়, তা তুলে ধরা হয়েছে। গ্রাহকদের কাছে এই ফিল্মটি সাদরে গৃহিত হবে বলে তিনি আশাপ্রকাশ করেন। নতুন স্টিং টিভিসি দেখা…
Read More
আইসিআইসিআই প্রু আগামীকালের জন্য নিশ্চিত আয়’

আইসিআইসিআই প্রু আগামীকালের জন্য নিশ্চিত আয়’

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স একটি লক্ষ্য-ভিত্তিক সেভিংস প্রোডাক্ট লঞ্চ করল – ‘আইসিআইসিআই প্রু গ্যারান্টিড ইনকাম ফর টুমরো’। এর মাধ্যমে পলিসি হোল্ডারদের আয়ের নিশ্চয়তা প্রদান করা হবে। এই নন-পার্টিসিপেটিং সেভিংস প্রোডাক্টটি ভবিষ্যতের আয় সংক্রান্ত অনিশ্চয়তা থেকে অনেকাংশে রক্ষা করবে। লাইফ কভারের কারণে পরিবারের আর্থিক সুরক্ষাও নিশ্চিত হবে, যা আর্থিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।  নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এই সেভিংস প্রোডাক্টটির তিনটি ভেরিয়েন্ট রয়েছে – ইনকাম, আর্লি ইনকাম ও সিঙ্গল পে লাম্পসাম। ‘আইসিআইসিআই প্রু গ্যারান্টিড ইনকাম ফর টুমরো’ প্রকল্পটির আরেকটি অভিনব দিক হল ‘সেভ দ্য ডেট’ ফিচার। এর দ্বারা গ্রাহকরা তাদের নির্দিষ্ট কোনও বিশেষ দিন থেকে আয় শুরু করতে পারবেন, যেমন বিবাহ বার্ষিকী, স্বামী…
Read More
সভা শেষে মাঠ পরিষ্কার করল এবিভিপির সদস্যরা

সভা শেষে মাঠ পরিষ্কার করল এবিভিপির সদস্যরা

সভা শেষে সভামাঠের নোংরা নিজের হাতে পরিষ্কার করতে হাত লাগালেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র কর্মীরা। জানা গেছে এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্কে এবিভিপির সভা হয়।সভায় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কয়েকশো ছাত্র কর্মীরা আসে। সভা শেষে মাঠের স্বচ্ছতা করতে নিজেরাই হাত লাগান বলে দাবি সঙ্ঘের ছাত্র সংগঠনের। এই স্বচ্ছতার কাজে হাত লাগান এবিভিপির কেন্দ্রীয় পদাধিকারী তথা রাষ্ট্রীয় সহসম্পাদক শ্রীনিবাস জি। গেরুয়া ছাত্র সংগঠনের দাবি, তাদের এই সংস্কার সংগঠনের সংস্কার। উল্লেখ্য একাধিক দাবি নিয়ে আজ হিলকার্ট রোডে বিক্ষোভ মিছিল করে ছাত্র সংগঠনটি। মিছিল শেষে বাঘাযতীন পার্কে সভাও করে।এদিন এই সভায় উপস্থিত ছিলেন সপ্তর্ষি সরকার, বিরাজ বিশ্বাস, চন্দন রাউৎ সহ সংগঠনের প্রমুখ নেতাকর্মীরা।
Read More
ভিআই আনলিমিটেড নাইট-টাইম ডেটা

ভিআই আনলিমিটেড নাইট-টাইম ডেটা

ভিআই নিয়ে এল আনলিমিটেড হাই-স্পিড নাইট-টাইম ডেটা। ২৪৯ টাকা বা তার বেশি যেকোনও ভিআই আনলিমিটেড রিচার্জে প্রিপেড গ্রাহকরা এই অবাধ অফারের সুবিধা পাবেন বাড়তি কোনও খরচ ছাড়াই - রাত্রি ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত। এই বোনাস আনলিমিটেড হাই-স্পিড নাইট-টাইম ডেটা ব্যবহার করে ভিআই গ্রাহকরা তাদের সময়কে আরও ভালভাবে উপভোগ করতে পারবেন।  সকল বর্তমান ২৪৯ টাকা বা তার অধিক আনলিমিটেড ডেইলি ডেটা কোটা প্যাকে ভিআই গ্রাহকরা পেয়ে থাকেন উইকএন্ড ডেটা রোলওভার সুবিধা। ফলে তারা শুধু লেটনাইট নেট ব্যবহারের সুবিধা ভোগ করেন তা-ই নয়, ডেইলি কোটার অব্যবহৃত বাড়তি ডেটা উইকএন্ডে ব্যবহারের সুযোগও পান। এই ইন্ডাস্ট্রি-ফার্স্ট ব্যবস্থায় তারা দ্বিগুণ সুবিধা পাচ্ছেন – আনলিমিটেড…
Read More
কিডনি ক্যান্সারের চিকিৎসায় গ্লেনমার্কের ‘সুটিব’

কিডনি ক্যান্সারের চিকিৎসায় গ্লেনমার্কের ‘সুটিব’

কিডনি ক্যান্সারের চিকিৎসার জন্য গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস ভারতে লঞ্চ করল ‘সুটিব’। এটি হল সুনিটিনিব ওরাল ক্যাপসুলের জেনারিক ভার্সন। এই ঔষধটির এমআরপি তার ইনোভেটর ব্র্যান্ডের এমআরপির থেকে প্রায় ৯৬ শতাংশ কম। এর দাম ধার্য করা হয়েছে প্রতিমাসের জন্য ৭০০০ টাকা (৫০এমজি), ৩৬০০ টাকা (২৫এমজি) ও ১৮৪০ টাকা (১২.৫এমজি)। সুনিটিনিব ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারাও অনুমোদিত। সুনিটিনিব হল ওরাল মাল্টি-কাইনেজ ইনহিবিটর (এমকেআই), যা সেল গ্রোথের জন্য দায়ি কিছু এনজাইমকে প্রতিরোধ করে। নির্দিষ্ট ধরণের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল স্ট্রোমাল টিউমার যুক্ত ও অ্যাডভান্সড রেনাল সেল কার্সিনোমা যুক্ত রোগীদের ক্ষেত্রে এটি খুবই কার্যকর। বিশেষ ধরণের প্যানক্রিয়েটিক নিউরোএন্ডোক্রিন টিউমার-যুক্ত রোগীদের চিকিৎসার জন্যও এটি অনুমোদনপ্রাপ্ত। প্রায় একদশকের বেশি সময়…
Read More
২৬ এ মার্চ এনজেপি থেকে বাংলাদেশে ছুটবে ট্রেন

২৬ এ মার্চ এনজেপি থেকে বাংলাদেশে ছুটবে ট্রেন

উত্তরবঙ্গ তথা রাজ্যের সঙ্গে বাংলাদেশের ট্রেন চলাচলে খুশির হাওয়া নিয়ে এসেছে কয়েকদিন আগেই । আজ সাংবাদিক সম্মেলনে দুদেশের রেলআধিকারিকরা জানিয়েছেন মার্চ মাসের ২৬ তারিখ থেকে ছুটবে এনজেপি -ঢাকা ট্রেন। এই ঘোষনাতেই উত্তরের ব্যবসায়ীরা আশার আলো দেখছেন। জানা গেছে , ভারত-বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক দৃঢ় করতে চালু হচ্ছে আরও একটি নতুন ট্রেন।আরও একটি নতুন পালক পর্যটন ব্যবসায়।"মৈত্রী" "বন্ধন"এর পর আরোও একটি নতুন ট্রেন চালু হতে চলেছে ভারত-বাংলাদেশের মধ্যে। আগামী ২৬শে মার্চ এনজেপি থেকে ঢাকার উদ্দেশ্যে ছুটবে এই নতুন ননস্টপ ট্রেনটি।খুব শীঘ্রই নামকরণ এর পাশাপাশি টিকিটের মুল্য ধার্য্য করা হবে বলে জানান দু দেশের রেল আধিকারিকেরা।বিগত সময় সম্পর্ক বজায় রাখতে চালু হয়েছিল"মৈত্রী ও…
Read More
এবার ভোটে পদ্ম ফুলের খেলা হবে”- উত্তর দিনাজপুরে পরিবর্তন যাত্রায় মন্তব্য দিলিপ ঘোষের

এবার ভোটে পদ্ম ফুলের খেলা হবে”- উত্তর দিনাজপুরে পরিবর্তন যাত্রায় মন্তব্য দিলিপ ঘোষের

ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও খেলার বাঁশি বেজে গেছে সারা বাংলায়। এবার রাজ্যে ভোটের খেলা যে ভয়ঙ্কর হয়ে উঠবে তার আভাসও পাচ্ছে বাংলার আম জনতা। এই পরিস্থিতিতে বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দিতে এসে খেলায় গোল দেওয়ার কথা জানালেন রাজ্য বিজেপির সভাপতি দিলিপ ঘোষ। এবার ভোটে খেলা হবে পদ্ম ফুলের মেলা হবে,বসে বসে দিদি দেখবে খেলা এই স্লোগানকে সামনে রেখে পরিবর্তন যাত্রার সভা থেকে এমনি ডাক দিলেন কালিয়াগঞ্জ থেকে বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ।উল্লেখ্য গত ১৪ দিন আগে কোচবিহার থেকে পরিবর্তন যাত্রা শুরু হয় বিজেপির। বুধবার পরিবর্তন যাত্রা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এসে পৌছায়।পরিবর্তন যাত্রার রথে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি…
Read More
বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান নলিনী রঞ্জন রায়ের

বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান নলিনী রঞ্জন রায়ের

ফুল বদল করলেন বিজেপি উত্তরবঙ্গের ইন্টেলেকচুয়াল সেলের প্রমুখ ক্যাপ্টেন নলিনী রঞ্জন রায়। দীর্ঘদিন ধরে বিজেপির উত্তরবঙ্গে ইন্টেলেকচুয়াল সেলের দায়িত্ব পালন করেছেন।হঠাৎ গেরুয়া ছেড়ে তৃণমূলে যোগদান করাতেই অবাক বিজেপি নেতৃত্ব।এদিন শিলিগুড়ির জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে মন্ত্রী গৌতম দেব এবং জেলা সভাপতি রঞ্জন সরকারের উপস্থিতিতে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে ঘাসফুলে নাম লেখালেন অবসর প্রাপ্ত এই সেনাকর্মী। নলিনী রঞ্জন রায় জানান , বিজেপি প্রতিশ্রুতি পালন করতে পারেনি। তারা নানা দাবি দাওয়া জানালেও কোনো কাজ করেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অপরদিকে রাজ্যের মাননীয়া উত্তরবঙ্গকে উজার করে দিচ্ছে।আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের সংখ্যাগরিষ্ঠ রাজবংশী ভোটকে তৃণমূল মুখী করতেই এই সিদ্ধান্ত বলে দাবি তার। ভোটের মুখে তাঁর এই…
Read More
জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ  আদিবাসী সংগঠনের

জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সংগঠনের

আজ উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের ৩৪ নং জাতীয় সড়কের বালিয়া মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসীদের আশিকা সংগঠনের সমর্থকেরা। শিক্ষা বিষয়ক আটদফা দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসী সমাজের লোকজন। আন্দোলনকারী আশিকা সংগঠন সংগঠনের জেলা সম্পাদক নন্দ মুর্মু সহ শ্যাম মুর্মু, সহ অন্যান্যরা শান্তি পূর্ণ ভাবেই আন্দোলন করে। সামনেই নির্বাচন ভোট কর্মীরা প্রশিক্ষণ জন্য রায়গঞ্জ সহ বেশ কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার জন্য বাসে উঠেন দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের জেরে সমস্যায় পড়েন । করণদিঘী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্যমুয়েল মাডি বিষয়টি জানতে পেরে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করে । বালিয়া আদিবাসী গ্রামবাসীদের অভিযোগ , আন্দোলন কারী দুই নেতা তাদের কথা…
Read More
পাঁচদফা দাবি নিয়ে এবিভিপির মিছিল শিলিগুড়িতে

পাঁচদফা দাবি নিয়ে এবিভিপির মিছিল শিলিগুড়িতে

৫ দফা দাবি নিয়ে শিলিগুড়িতে মিছিল করল সঙ্ঘের শাখা সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । এদিন শিলিগুড়ি মহাত্মা গান্ধীর চক থেকে মিছিলটি শিলিগুড়ির বাঘাযতিন ময়দানে শেষ হয়। মিছিল শেষ ময়দানে চত্ত্বরে এক জনসভার অংশ গ্রহন করে এবিভিপির সদস্যরা। বুধবারের মিছিল উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মিছিলে সামিল হয় প্রচুর পরিষদের কর্মী - সমর্থকেরা।
Read More