Blog

ফের লকডাউন

ফের লকডাউন

ফের উর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ। লাগাতার বাড়ছে দেশের দৈনিক সংক্রমণ। উদ্বেগ বাড়ছে নতুন করে। এক ধাক্কায় অনেকটাই বেড়েছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। মহারাষ্ট্র, কেরল সহ দেশের বিভিন্ন প্রান্তে ফের বাড়ছে করোনার প্রকোপ। তাই কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ফের কড়াকড়ি শুরু করল রাজধানী দিল্লি। শুধু দিল্লি নয় বেশ কিছু রাজ্যে কড়াকড়ি শুরু হয়েছে মূলত মহারাষ্ট্র ও কেরালা থেকে আগত যাত্রীদের জন্য।
Read More
টলিপাড়ায় ফের ফুল ফুটল তৃণমূলের

টলিপাড়ায় ফের ফুল ফুটল তৃণমূলের

 ফের বুধবার তৃণমূলে যোগ দিলেন টলিউডের একগুচ্ছ তারকা। আজ হুগলির ডানলপ ময়দানে অভিনয় ও ক্রীড়া জগতের বেশ কয়েকজন তারকা যোগ দিলেন। তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে অভিনেতা রুদ্রনীল ঘোষকে খোঁচা দিলেন অভিনেত্রী মানালি দে। রুদ্রনীল ঘোষের সাতে পাঁচে থাকি না ভিডিওয় সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছিল লকডাউনের সময়ে। সেই প্রসঙ্গ টেনে এনেই রুদ্রনীলকে খোঁচা দিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন, "আমি মাকে হারাবার পরে দিদি আমার পাশে দাঁড়িয়েছিলেন। আমি সাতেও থাকি, পাঁচে থাকি। আমরা বাংলার মানুষ নিজের মেয়েকেই চাই। বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায়।" মানালি ছাড়াও এদিন যোগ দিয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ, অভিনেতা কাঞ্চন মল্লিক, ক্রিকেটার মনোজ তিওয়ারি। এছাড়াও এদিন পতাকা তুলে নিলেন…
Read More
গ্যাস পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নকশালবাড়িতে বিক্ষোভ কর্মসূচী বাম-কংগ্রেসের

গ্যাস পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নকশালবাড়িতে বিক্ষোভ কর্মসূচী বাম-কংগ্রেসের

পেট্রোপণ্য , গ্যাস, এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল বাম-কংগ্রেস জোট।এদিন নকশালবাড়িতে এই বিক্ষোভে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দেন কর্মী সমর্থকরা। কর্মীদের অভিযোগ , কেন্দ্রীয় সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করছে, তেল , রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। কংগ্রেসের অভিযোগ ২০১৪ সালের কংগ্রেসের আমলে যে গ্যাস চারশো টাকা ছিল সেই গ্যাস এখন আটশ দিয়ে কিনতে হচ্ছে। পেট্রোলের দাম একশো ছুঁইছুঁই। এসবের বিরুদ্ধেই আজ তাদের রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি বলে জানা গেছে। এর পাশাপাশি ব্রিগেড চলোর সমর্থনে মানুষকে আগ্রহ জানায় তারা।
Read More
ক্রিকেট থেকে বিদায় নিলেন থারাঙ্গা

ক্রিকেট থেকে বিদায় নিলেন থারাঙ্গা

মঙ্গলবার ৩৬ বছর বয়সী থারাঙ্গা ক্রিকেট থেকে বিদায়ের কথা জানান। সামাজিক মাধ্যমকে সাক্ষী রেখে সেই শ্রীলঙ্কান ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। ২০০৫ সালের ২ আগস্ট ডাম্বুলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল। শ্রীলঙ্কা ও এশিয়া একাদশের হয়ে ৩১টি টেস্ট, ২৩৫ টি একদিনের ম্যাচ ও ২৬ টি-টোয়েন্টি ম্যাচ লেছেন থারাঙ্গা। ২০১১ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে তার ছিল বড় অবদান। তিনি শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য শুভকামনা জানান।
Read More
তৃণমূলে যোগ দিলেন সিনেমা জগতের জনপ্রিয় ব্যক্তিত্বরা

তৃণমূলে যোগ দিলেন সিনেমা জগতের জনপ্রিয় ব্যক্তিত্বরা

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় নাম লেখালেন ক্রিকেটার মনোজ তেওয়ারি, বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী, জুন মালিয়া, মানালি দে থেকে শুরু করে বাংলা সিনেমা জগতের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় ব্যক্তিত্বরা। শিরোনামে রয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। বক্তব্য রাখার সময় অভিনেত্রী সায়নী ঘোষের কথায় উঠে এলো সমাজের নারী সুরক্ষার কথা এবং সার্বিকভাবে বাংলার উন্নয়নের কথা। অন্যদিকে অভিনেতা কাঞ্চন মল্লিকও তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। মঞ্চে উঠল ‘খেলা হবে’ স্লোগান৷ 
Read More
রাষ্ট্রীয় সাংস্কৃতিক মহোৎসব অনুষ্ঠানে যোগ দিতে দার্জিলিঙে রাজ্যপাল

রাষ্ট্রীয় সাংস্কৃতিক মহোৎসব অনুষ্ঠানে যোগ দিতে দার্জিলিঙে রাজ্যপাল

দুদিনের দার্জিলিং সফরে বুধবার বাগডোগরা বিমান বন্দরে এসে পৌঁছান রাজ্যপাল জগদীপ ধনকর । সূত্রের খবর , রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব ২০২১ এ যোগদান করতে এই উত্তরবঙ্গে ফের ঝটিকা সফর ।বাগডোগরা বিমান বন্দরে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে এসে পড়েছে সে প্রসঙ্গে তিনি বলেন ভারতের প্রতিটি নাগরিক শান্তিপূর্ণ ভাবে ভোট চায়।পশ্চিম বঙ্গে মানুষও শান্তিপূর্ণ ভোট চায়।তাই আমি মনে করি এবার সারা রাজ্যে শান্তিপূর্ণ ভাবেই ভোট হবে।কোন রকম অশান্তি হবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ শান্তিপূর্ণ ভোট চায়,আসন্ন নির্বাচন শান্তি পূর্ন হবে বাগডোগরা বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন রাজ্যপাল জগদ্বীপ ধনকর।
Read More
অসুস্থ পাখিকে উদ্ধার করল সব্জিওয়ালা মন্টু মহম্মদ

অসুস্থ পাখিকে উদ্ধার করল সব্জিওয়ালা মন্টু মহম্মদ

রোজকার সবজি ফেরি করতে করতে বুধবার সবজির ভ্যানে উড়ে বসল অসুস্থ পাখি। সবজির দিকে লক্ষ্য করতেই নজরে পড়ে যায় অসুস্থ পাখিটি। এরপর সেই অসুস্থ পাখিটিকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে ছেড়ে দেন জলপাইগুড়ির সবজি বিক্রেতা মন্টু। তার এই কাজে খুশি স্থানীয় এবং পরিবেশ কর্মীরা। জানা গেছে বুধবার সকালে অসুস্থ পাখিটিকে উদ্ধার করে নিজের সবজির ভ‍্যানে‌ই বসিয়ে রেখেছেন তিনি। জল ও খাবার খেতে দিয়েছেন। মন্টু মহম্মদ জানান, জলপাইগুড়ি শহরের সমাজপাড়া এলাকায় সবজি বিক্রি করতে এলে ছোট আকৃতির এই পাখিটি হঠাৎ করে অসুস্থ অবস্থায় পড়ে যায় তাঁর সামনে। সঙ্গে সঙ্গে তিনি সেটিকে উদ্ধার করে সুস্থ করার চেষ্টা করেন। পাখিটিকে জল ও কিছু…
Read More
হাসপাতালে ভর্তি হল শোভনদেব চট্টোপাধ্যায়

হাসপাতালে ভর্তি হল শোভনদেব চট্টোপাধ্যায়

গত ১৮ ফেব্রুয়ারি করোনা আক্রান্ত হন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে স্থানান্তরিত করতে হয়েছে তাঁকে। এতদিন তাঁকে হোম আইসোলেশনে রাখা হয় শারীরিক অবস্থার অবনতি শোভনদের। বিদ্যুৎমন্ত্রীর বয়সই আপাতত চিন্তার কারণ চিকিৎসকদের।
Read More
কৃষ্ণেন্দু চৌধুরীর নিরাপত্তা তুলে নিল রাজ্য সরকার , জল্পনা তুঙ্গে

কৃষ্ণেন্দু চৌধুরীর নিরাপত্তা তুলে নিল রাজ্য সরকার , জল্পনা তুঙ্গে

 প্রাক্তনমন্ত্রী তথা ইংরেজবাজারের তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরীর নিরাপত্তা ব্যবস্থা তুলে নিল রাজ্য প্রশাসন। এই নিয়ে রীতিমত শোরগোল মালদার রাজনীতি মহলে। দলবদলের গন্ধ নাকি গ্রেপ্তার হওয়ার আশঙ্কা ! এই ভাবনা বর্তমানে ইংরেজবাজারের প্রাক-ভোট মুহূর্তে ভাবাচ্ছে শাসকদলের নিচু কর্মীদের। জানা গেছে , বুধবার সকাল থেকে প্রাক্তন মন্ত্রীর সঙ্গে তার তিন সশস্ত্র নিরাপত্তা রক্ষীকে দেখা যায় নি। যা নিয়ে রীতিমতো জেলাজুড়ে গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কি দলবদলের ইঙ্গিত পেয়েছে তৃণমূল রাজ্য নেতৃত্ব।  অথবা ইংরেজবাজারের তৃণমূল বিধায়ক নিহার ঘোষের বাড়ি ভাঙচুর, তার ওপর হামলার ঘটনায় প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে যে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। তাহলে কি এই জামিন অযোগ্য ধারায় মামলার বিষয়টি নিয়ে…
Read More
এনজেপিতে কে কত টাকা তুলছে , কি করছে দলের কাছে তার খবর আছে – সাংবাদিক সম্মেলনে মন্ত্রী গৌতম দেব

এনজেপিতে কে কত টাকা তুলছে , কি করছে দলের কাছে তার খবর আছে – সাংবাদিক সম্মেলনে মন্ত্রী গৌতম দেব

এনজেপিতে ভাঙচুরের ঘটনায় বহিষ্কৃত তৃণমূলের দাপুটে নেতা প্রসেনজিৎ রায়ের গ্রেপ্তারের ঘটনায় মুখ খুললেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা ডাবগ্রাম-ফুলবাড়ীর বিধায়ক গৌতম দেব। সূত্রের খবর ড্রাই পোর্টে ভাঙচুরের ঘটনায় মুখ পুড়েছে শাসক দলের। এই ঘটনায় তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করে শিলিগুড়ি তৃণমূলের নেতারা প্রসেনজিৎকে বহিষ্কার করেন। পর্যটন মন্ত্রী এদিন বলেন ,মানুষের মনের মধ্যে কি চলছে তা বলা যায় না । শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে এক সাংবাদিক বৈঠক করে তিনি,এনজেপি সংলগ্ন স্থলবন্দরে ভাঙচুরের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা প্রসেনজিৎ রায়কে গ্রেফতার প্রসঙ্গে বলেন কে টাকা তুলছে কে কি করছে দলের কাছে তা খবর আছে।আইনের চোখে যে দোষী সে শাস্তি পাবেই।দিলীপ ঘোষকে কালো পতাকা…
Read More
গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে পুড়ে ছাই তিনটি বাড়ি

গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে পুড়ে ছাই তিনটি বাড়ি

গ্যাস সিলিন্ডারে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল দুটি পরিবারের তিনটি বাড়ি। ঘটনায় হতাহতের খবর না পাওয়া গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বলে দাবি পরিবারের । ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল সাড়ে তিনটা নাগাদ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা চোচপাড়া গ্রামে।বাড়ি পুড়ে ছাই হয়েছে মহম্মদ নিজামুদ্দিন ও তার ভাইপো মহম্মদ তাসির এর। স্থানীয় সূত্রে জানা গেছে ,শূন্য পরিবারে নিজামুদ্দিন এদিন নিজে গ্যাস সিলিন্ডারে রান্না করছিলেন। হঠাৎই গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে রান্না ঘরে আগুন লেগে যায়। দ্রুত তা ছড়িয়ে পড়ায় জ্বলতে থাকে ঘর। মুহূর্তের মধ্যে একমাত্র শোয়ার ঘরে আগুন ধরে দাউদাউ করে জ্বলতে থাকে। এরপর আগুনের লেলিহান শিখায়…
Read More
নতুন বছরে শুরু হল প্রথম ফ্ল‍্যাশের পাতা তোলার কাজ, আশায় চাবাগানগুলি

নতুন বছরে শুরু হল প্রথম ফ্ল‍্যাশের পাতা তোলার কাজ, আশায় চাবাগানগুলি

কোভিড আতঙ্ক কাটিয়ে সামনের দিকে দেশের শিল্প মহল। এই করোনার কালো মেঘ কাটিয়ে নতুন বছরে লাভের মুখ দেখার আশা করছে উত্তরবঙ্গের বিভিন্ন চা-বাগানগুলো‌। এবছরের শুরুতেই আশা আকাঙ্খা নিয়ে উত্তরের চাবাগান গুলিতে শুরু হয়ে গেল ফ্ল্যাশ পাতা তোলার কাজ। সূত্রের খবর, চা-বাগানে‌ প্রথম ফ্ল‍্যাশের পাতা বরাবরই উৎকৃষ্ট বলে মানা হয়। এজন্য সারা বছরের তুলনায় এই পাতার দামও অনেক বেশি থাকে। লক ডাউনের জেরে গত বছর দীর্ঘদিন বন্ধ ছিল সমস্ত চা-বাগান‌। ওই সময়টাই ছিল কাঁচা চা-পাতা উৎপাদনের অন‍্যতম সময়। এজন্য প্রথম ফ্ল‍্যাশের পাতা তুলতে না পারায় বিভিন্ন চা-বাগান কর্তৃপক্ষ‌কে ব‍্যাপক ক্ষতির সম্মুখিন হতে হয়েছিল। পরবর্তীতে বাগান খোলা‌র পর কাঁচা চা-পাতার দাম বাড়লেও…
Read More
নিষিদ্ধ পল্লী থেকে উদ্ধার অস্ত্র , গ্রেপ্তার তিন

নিষিদ্ধ পল্লী থেকে উদ্ধার অস্ত্র , গ্রেপ্তার তিন

যৌনপল্লী থেকে অস্ত্র সহ তিন যুবককে গ্রেপ্তার করল কোচবিহারের দিনহাটার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটার যৌনপল্লী থেকে অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার রাতে শহরের ৯ নম্বর ওয়ার্ডের সোমা রায় নামে এক মহিলার বাড়ি থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছেন গ্রেপ্তার যুবকদের নাম আশরাফুল হক, সঞ্জয় সেন ও রিপন হোসেন। এদের মধ্যে আশরাফুল হকের বাড়ি গীতালদহের ভোরাম এলাকায়। সঞ্জয় সেন এর বাড়ি দিনহাটা দুই ব্লকের কুর্শাহাট এলাকায় এবং অন্যজনের বাড়ি ব্লকের থরাইখানা গ্রামে। এদের কাছ থেকে একটি সেমি অটোমেটিক পিস্তল, ৭.৬৫ এম এম গুলি এবং ১২০ পি যুবা ট্যাবলেট পাওয়া যায়। বিধানসভা ভোটের মুখে দিনহাটা থানার…
Read More
ভোটের দিন ঘোষণা হবে ২৪শে ফেব্রুয়ারি

ভোটের দিন ঘোষণা হবে ২৪শে ফেব্রুয়ারি

বেজে গেল রাজ্য ভোটের দামামা। একুশের ভোটের অপেক্ষায় প্রহর গুনছে বাংলা। অবশেষে দিনক্ষণ ঘোষণা হল। আগামী ২৪শে ফেব্রুয়ারি ঘোষণা হবে রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। চলতি মাসে ধাপে ধাপে রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে চলে এসেছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবার বিধানসভা ভোটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা।
Read More