Blog

ফিরহাদ হাকিমের বাড়িতে ইডির নোটিশ

ফিরহাদ হাকিমের বাড়িতে ইডির নোটিশ

রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের অসঙ্গতির কারণে প্রিয়দর্শিনীকে নোটিস পাঠিয়ে সমন পাঠানো হল। তাঁর বাড়িতে গিয়েই নোটিশ দিয়ে আসা হয়েছে। প্রিয়দর্শিনীর স্বামী অর্থাৎ ফিরহাদ হাকিমের জামাতা ইয়াসিস হায়দারও জড়িত আছেন। প্রিয়দর্শিনীর স্বামী হায়দারের সঙ্গে জড়িত আছেন বিদেশি কিছু অভিনেতা ও অভিনেত্রীর নামও। প্রিয়দর্শিনী সিইএসসির জনসংযোগ বিভাগে বড় পদে কাজ করেন৷ চলতি সপ্তাহেই ইডি দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে৷
Read More
নতুন উদ্যোগ ভারতের

নতুন উদ্যোগ ভারতের

ভারতের তরফ থেকে নতুন উদ্যোগ। সব ধরনের পরিস্থিতি দেখে শিক্ষা নিয়েছে ভারত। করোনা মহামারীর পর এবার পরের মহামারীর সঙ্গে মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত। এবার মোবাইল হাসপাতালের সিদ্ধান্ত নিয়েছে ভারত। প্রয়োজন পড়লে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে এই মোবাইল হসপিটালকে। আপাতত এই দুটি মোবাইল হাসপাতাল রাখা হবে চেন্নাই ও নয়াদিল্লিতে। বিশেষ করে গ্রামের দিকে হাসপাতাল কম। সেখানে যাতে প্রয়োজনে চিকিৎসা পৌঁছনো যায়, তাই এই বন্দোবস্ত। এই দুটি মোবাইল হসপিটালের খরচ বহন করবে প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বচ্ছ্ব ভারত যোজনা।
Read More
কিকো মিলানোর মুড বুস্ট স্প্রিং কালেকশন

কিকো মিলানোর মুড বুস্ট স্প্রিং কালেকশন

২০২১-এর বসন্তের জন্য বিউটি কিটের উজ্জ্বল সংযোজন রূপে কিকো মিলানো নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন মুড বুস্ট স্প্রিং কালেকশন। এই নতুন কালেকশনে থাকা ঋতু অনুসারী প্রোডাক্টসমূহ ব্যবহারকারীর মুড বদলে দেবে বর্ণ, গন্ধ ও প্যাকেজিংয়ের মাধ্যমে।  কিকো মিলানোর মুড বুস্ট স্প্রিং কালেকশনে রয়েছে – রেডিয়েন্ট ব্লাশ (১৭৯০ টাকা), গুড ভাইবস ওনলি ফেস প্যালেট (১৯৯০ টাকা), এনচ্যান্টিং লিপ গ্লস (১০৫০ টাকা), থ্রি-ইন-ওয়ান মাস্কারা (১৪৯০ টাকা), ম্যাড ফর কলার আইশ্যাডো প্যালেট (১১৯০ টাকা), লঙ লাস্টিং আইশ্যাডো অ্যান্ড আইলাইনার (১১৯০ টাকা), গ্লিটারি লিকুইড আইশ্যাডো (১১৯০ টাকা), ম্যাট ব্রোঞ্জার (১৮৯০ টাকা) ও অ্যামারেট্টো-সেন্টেড নিউ নেইল ল্যাকার (৬৫০ টাকা)।
Read More
১৯ কিমি দীর্ঘ ধুবড়ি-ফুলবাড়ি সেতু

১৯ কিমি দীর্ঘ ধুবড়ি-ফুলবাড়ি সেতু

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে ধুবড়ি-ফুলবাড়ি সেতুর শিলান্যাস হল। ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি আসাম ও মেঘালয়ের সংযোগ ঘটাবে ব্রহ্মপুত্রের উপর দিয়ে। এটিই হবে দেশের দীর্ঘতম নদী-সেতু। ধুবড়ি-ফুলবাড়ি সেতুটি নির্মিত হচ্ছে জাপানের আর্থিক সহযোগিতায়, যার পরিমাণ জেপিওয়াই ২৫,৪৮৩ মিলিয়ন (১,৫৭৩ কোটি টাকা)। নির্মাণকাজ সমাপ্ত হলে ধুবড়ি ও ফুলবাড়ির মধ্যে যাতায়াতের সময় যথেষ্ট হ্রাস পাবে। উল্লেখ্য, ২০০৮ সাল থেকে জাপানের ফান্ডিং এজেন্সি জেআইসিএ-র মাধ্যমে উত্তরপূর্বাঞ্চলের উন্নয়নের জন্য ‘কনসেশনাল ওডিএ লোন’ হিসেবে ২৩১ বিলিয়ন জাপানিজ ইয়েন (প্রায় ১৬,১৭৪ কোটি টাকা) পাওয়া গেছে। ভারতে জাপানের রাষ্ট্রদূত সুজুকি সাতোশি বলেন, এরকম একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য সহায়তা দিতে পেরে জাপান গর্বিত। ধুবড়ি-ফুলবাড়ি…
Read More
কেন্দ্রীয় বাজেটের আদলে হক রাজ্য বাজেট

কেন্দ্রীয় বাজেটের আদলে হক রাজ্য বাজেট

দেশের সার্বিকভাবে উন্নতির কথা ভেবে কেন্দ্রীয় বাজেটকে সামনে রেখেই রাজ্যগুলো বাজেট তৈরি করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যগুলির সার্বিক উন্নতিতে গুরুত্ব দিতেই এই পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রাথমিক লক্ষ্যই হল উন্নয়ন। কেন্দ্রীয় বাজেটকে অনুসরণ করে রাজ্যগুলোর নিজস্ব বাজেট তৈরি করা বলেছেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন নমো। করোনা মোকাবিলায় কেন্দ্র-রাজ্য হাতে হাত মিলিয়ে কাজ করেছে। যৌথভাবে কাজ করায় সাফল্য এসেছে বলে মনে করেন মোদী।
Read More
উর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ

উর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ

ফের উর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ। লাগাতার বাড়ছে দেশের দৈনিক সংক্রমণ। উদ্বেগ বাড়ছে নতুন করে। এক ধাক্কায় অনেকটাই বেড়েছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৯৩ জন। যা আগের থেকে অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০১ জনের। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮১ জন। ইতিমধ্যেই দুই জেলায় জারি করা হয়েছে লকডাউন।
Read More
আজ উদ্বোধন হবে দক্ষিণেশ্বর মেট্রো

আজ উদ্বোধন হবে দক্ষিণেশ্বর মেট্রো

বিধানসভা ভোটের আগেই চালু হতে চলেছে দক্ষিণেশ্বর মেট্রো। শেষ হয়ে গেলো যাবতীয় কাজ। আজ ২২ ফেব্রুয়ারি দক্ষিনেশ্বর মেট্রো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধামন্ত্রীর দপ্তরের কয়েকজন আধিকারিক এই প্রকল্পের যাবতীয় খুঁটিনাটি খতিয়ে দেখেছেন। আগামীকাল ২৩ ফেব্রুয়ারী থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে মেট্রো রেলের নতুন রুট। দক্ষিণেশ্বর স্টেশনটি করা হয়েছে অনেকটা মন্দিরের ধাঁচে। এই নতুন রুটটি চালু হয়ে গেলে দক্ষিণ কলকাতার সঙ্গে মেট্রো যোগাযোগ ব্যবস্থা অনেকটাই মসৃন হয়ে যাবে। দক্ষিণেশ্বর থেকে দক্ষিণ কলকাতার কবি সুভাষ পর্যন্ত ভাড়া নির্ধারিত হয়েছে ২৫ টাকা।
Read More
বিমলের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার রাজ্য সরকারের

বিমলের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার রাজ্য সরকারের

ভোটের আগে পাহাড়ের খেলা জমে উঠল। তিনবছর ধরে পুলিশের ডায়েরিতে "পলাতক এবং "দেশদ্রোহী" বিমল আজ তাঁর সমস্ত মামলা থেকে অব্যাহতি পেল। সূত্রের খবর মোর্চা নেতা বিমল গুরুংয়ের উপর থেকে সমস্ত মামলা পপ্রত্যাহার করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পাহাড় তথা রাজ্যের রাজনীতিতে। বিগত তিনবছর আগে পাহাড়ের রক্তক্ষয়ী আন্দোলন, পুলিশ অফিসার অমিতাভ মালিকের মৃত্যু, প্রচুর সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নি সংযোগ সহ একাধিক মামলায় অভিযুক্ত বিমল আজ বেকসুর খালাস পেল। জানা গেছে বিমলের ওপর থেকে মোট ৭০ টি মামলা তুলে নিল রাজ্য সরকার। বিমল গুরুংয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হতেই রাজনীতিতে ব্যাপক তোলপাড়। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "তৃণমূলই…
Read More
পেট্রোল গ্যাসের মূল্যবৃদ্ধি র প্রতিবাদে মিছিল তৃণমূল ছাত্র যুবদের

পেট্রোল গ্যাসের মূল্যবৃদ্ধি র প্রতিবাদে মিছিল তৃণমূল ছাত্র যুবদের

পেট্রোল , ডিজেল গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়ে অবস্থান বিক্ষোভে শামিল হল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিন ইসলামপুর পেট্রোল পাম্পের সামনে তারা এই কর্মসূচিতে বিক্ষোভ প্রদর্শন করেন। ওই কর্মসূচিতে উপস্থিত তৃণমূল কংগ্রেসের টাউন যুব সভাপতি কৌশিক গুন বলেন, পেট্রোল-ডিজেলের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া।এর ফলে অসহায় ও দরিদ্র শ্রেণীর মানুষ সমস্যায় পড়েছেন। অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে এবং এই প্রতিবাদ ইসলামপুর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে আন্দোলনের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদ নেতা নুর আলম ,মহম্মদ এহসান,ও মহম্মদ সাজ্জাদ প্রমূখ।
Read More
বামেদের ‘টুম্পা সোনা’ গানে সুদীপ্তাকে নিয়ে টানাটানি !

বামেদের ‘টুম্পা সোনা’ গানে সুদীপ্তাকে নিয়ে টানাটানি !

২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে মহা সম্মেলন করবে বামেরা। দশ লক্ষ মানুষকে নিয়ে এই সমাবেশ করার পরিকল্পনা রয়েছে তাঁদের। বিধানসভা নির্বাচনের আগে একদিকে নতুন স্লোগান তৈরিতে ব্যস্ত তৃণমূল।। বিজেপিও নানা রকম কিছু বানিয়ে সোশ্যাল মিডিয়া প্রচারকে জোরদার করতে তৈরি। এই সময় বামেরা মোক্ষম চাল দিল। সম্প্রতি 'টুম্পা সোনা' গানটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। সেই গান বাজছে না এমন কোনও জায়গা নেই। সেলেবদের বিয়ে হোক, বা সাধারণ মানুষের আমোদ সব জায়গাতেই এই গান বাজিয়ে আনন্দ করতে ব্যস্ত সকলে। কেউ ভাবতেই পারেননি এই গান এত হিট হবে। এমনকি এক কালের তুমুল ভাইরাল, 'টুনির মা'-কেও পিঁছনে ফেলেছে এই গান। বামেরা এই গানটিকেই প্যারোডি হিসেবে নতুন…
Read More
সোমবার আলোচনায় বসছে সাফাইকর্মীরা, দাবি পূরণ না হলে ফের কর্মবিরতির হুশিয়ারি

সোমবার আলোচনায় বসছে সাফাইকর্মীরা, দাবি পূরণ না হলে ফের কর্মবিরতির হুশিয়ারি

চারদিন পর শর্ত সাপেক্ষে কর্ম বিরতি তুলে নিল সাফাই কর্মীরা। অবশেষে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের সঙ্গে বৈঠকে বসতে রাজি হল উত্তরবঙ্গ সাফাই কর্মচারীর ব্যানারে আন্দোলন করা শিলিগুড়ির প্রায় দুহাজার সাফাইকর্মী। এদিন সাংবাদিক সম্মেলন করে গৌতম দেব জানান সোমবার ২২ তারিখ তাদের সঙ্গে কথা হচ্ছে। আমার তাদের দাবি ন্যায়সঙ্গতভাবে শুনবো। উল্লেখ্য বেতন বৃদ্ধি , স্থায়ীকরণ সহ আট দফা দাবি নিয়ে গত চারদিন ধরে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রেখেছে পুরনিগমের সাফাইকর্মীরা।এই ফলে চরম বিপাকে পড়েছে শহর সিলিগুড়িবাসী। চারদিনে নোংরা জমে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । সূত্রের খবর কর্মীদের দাবি রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সহ মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল। এবং নবান্ন থেকেই নির্দেশমতো গৌতম…
Read More
মোবাইল নিয়ে স্ত্রী- স্বামী বচসা, শ্বশুরবাড়ির লোক এসে পেটাল স্বামীকে

মোবাইল নিয়ে স্ত্রী- স্বামী বচসা, শ্বশুরবাড়ির লোক এসে পেটাল স্বামীকে

মোবাইলে মেসেজ ডিলিট করে দেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়ার রূপ নিল পারিবারিক বিবাদে। এই ঘটনার জেরে স্ত্রীর বাপের বাড়ির লোকজন এসে বেধড়ক পেটাল নিজের জামাইকে। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় মালদার হবিবপুর এলাকায়। ঘটনায় পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীর শ্বশুর হযরত শেখ ও স্বামী হানিফ শেখ। অন্যদিকে আহত অবস্থায় হবিবপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে স্ত্রীর শাশুড়ি মতো বিবি, ভাসুর কায়োম শেখ ও দেওর হাউল শেখ। আহত স্বামী হানিফ শেখ জানান, তার স্ত্রী সন্দেহ পূর্বক ভাবে মোবাইল থেকে সমস্ত রকম মোবাইল নাম্বার এবং তথ্য…
Read More
টিকা নিয়ে প্রাণ হারিয়েছেন কয়েকজন

টিকা নিয়ে প্রাণ হারিয়েছেন কয়েকজন

দেশ জুড়ে চলছে করোনার টিকাকরণ। কিন্তু ভ্যাকসিন আসাতেও পুরোপুরি দুশ্চিন্তা কাটেনি। প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়ার পর ৩২ জন প্রাণ হারিয়েছেন তথ্য সামনে আনল স্বাস্থ্য মন্ত্রক। গত ১৬ জানুয়ারি ভারতে শুরু হয়েছিল করোনার টিকাকরণ প্রক্রিয়া। বিষয়টা অবশ্যই তদন্ত সাপেক্ষ। গত ২৪ ঘন্টায় নতুন করে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Read More
শিলিগুড়ি পৌঁছল বিজেপির রথ, অনুপস্থিত কেন্দ্রীয় প্রতিনিধি

শিলিগুড়ি পৌঁছল বিজেপির রথ, অনুপস্থিত কেন্দ্রীয় প্রতিনিধি

যে উদ্যম নিয়ে শুরুটা হয়েছিল , শিলিগুড়িতে উধাও সে চিত্র। কোচবিহার, আলিপুরদুয়ারে যে বিজেপির রথ যাত্রায় যেভাবে হাই প্রোফাইল বিজেপি নেতৃত্বরা এসে রথের সূচনা করেছিলেন, শিলিগুড়িতে সেই রথ ঢুকল অনেকটা আড়ম্বরহীন ভাবে। এদিন জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে বিজেপির পরিবর্তন যাত্রার রথ ঢোকে সকাল দশটা নাগাদ। এই রথ শিলিগুড়ির বাইপাসে ফুলেশ্বরিতে এসে পৌঁছায়।এদিন এই পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, সাংসদ জয়ন্ত রায়, রাজু বিস্তা, শিলিগুড়ি সাংগঠনিক এবং জলপাইগুড়ি জেলার বিজেপি নেতৃত্বরা। বিজেপি সাংসদ রাজু বিস্ট এদিন অনুষ্ঠানে জানান , এই পরিবর্তন যাত্রা রাজ্যের অন্যায়ের বিরুদ্ধে, কর্মসংস্থানের দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে । এই যাত্রা সুশাসনের জন্য। এই যাত্রায় কর্মীদের আগামী তিনমাস…
Read More