Blog

১৫ শতাংশ মজুরি বৃদ্ধিতেও খুশি নয় চাবাগান স্টাফরা, ফের আন্দোলনের ডাক

১৫ শতাংশ মজুরি বৃদ্ধিতেও খুশি নয় চাবাগান স্টাফরা, ফের আন্দোলনের ডাক

পুরোনো বেতন চুক্তি কার্যকর, অবসরের সময়সীমা বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে ফের আন্দোলনের ডাক দিল চাবাগান স্টাফরা। জানা গেছে বাগানের স্টাফদের ১৫ শতাংশ বেতন বৃদ্ধি হলেও তারা সন্তুষ্ট নন। গত ১১ ফেব্রুয়ারি স্টাফ এবং সাবস্টাফ দের নিয়ে বৈঠক ঘোষণা করা হলেও তা ভেস্তে যায়। পুরোনো বেতন চুক্তি কার্যকর করা, স্টাফ ও সাব স্টাফদের অবসরের বয়সীমা বৃদ্ধি করা সহ যাবতীয় দাবির ভিত্তিতে ফের আন্দোলনের কথা ঘোষণা করে স্টাফ ও সাব স্টাফ জয়েন্ট কমিটি। রবিবার জয়েন্ট কমিটির তরফে চালসায় একটি সভা করা হয়। সভার পর দাবির ভিত্তিতে আন্দোলনের কথা ঘোষণা করা হয়। সংগঠনের কনভেনার আশিস কুমার বসু বলেন, ‘আমরা ১৫ শতাংশ মজুরি…
Read More
চলে গেলেন অভিনেতা এটিএম শামসুজ্জামান

চলে গেলেন অভিনেতা এটিএম শামসুজ্জামান

শেষরক্ষা হল না। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলাদেশি চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান। অভিনয় ছাড়ও তিনি ছিলেন পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার। দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে অভিনয়ের জোরেই নিজের নামটিকে একটি প্রতিষ্ঠানে পরিণত করতে পেরেছিলেন এটিএম শামসুজ্জামান। সিনেমার পর্দায় এটিএম শামসুজ্জামানের অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ ঘটে ১৯৬৫ সালের দিকে। অভিনয়ে অবদানের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার সহ মোট ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শামসুজ্জামান। ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হন। ২০১৭ সালে ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র জগতে।
Read More
রোগীদের কাছ থেকে ডাক্তারদের  বেশি ভিসিট নেওয়ায় প্রতিবাদ জানিয়ে গণস্বাক্ষর  অভিযান শিবসেনার

রোগীদের কাছ থেকে ডাক্তারদের বেশি ভিসিট নেওয়ায় প্রতিবাদ জানিয়ে গণস্বাক্ষর অভিযান শিবসেনার

ডাক্তারদের অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদে গণস্বাক্ষর অভিযানে নামল শিবসেনার কর্মীরা। এদিন মালদার চাঁচলে এনিয়ে প্রতিবাদও দেখান তারা।মঙ্গলবার দুপুরে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড় এলাকায় শিবসেনার পক্ষ থেকেই এই গণস্বাক্ষর সংগ্রহের কর্মসূচি গ্রহণ করা হয়। পথচলতি মানুষদের কাছে তাদের এই দাবির বিষয়টি জানিয়ে সই সংগ্রহ করা হয় । তাদের দাবি গরিব ও নিম্নমধ্যবিত্ত মানুষরা ডাক্তারের ফি জোগাড় করতে নাজেহাল হচ্ছে।কোনো কোনো ডাক্তার ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ভিজিট চার্জ নিচ্ছে যার ফলে সাধারণ মানুষেরা সুষ্ঠু এবং বাইরে ডাক্তার দেখাতে পারছে না।পাশাপাশি শিবসেনার এই কর্মসূচির মধ্যেই কংগ্রেস এবং বিজেপি ছেড়ে প্রায় ৫০০ জন নেতাকর্মীরা যোগদান করলেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন…
Read More
অসম সীমান্ত থেকে গ্রেপ্তার এনজেপির ভাঙচুরের ঘটনার মূল অভিযুক্ত

অসম সীমান্ত থেকে গ্রেপ্তার এনজেপির ভাঙচুরের ঘটনার মূল অভিযুক্ত

অবশেষে প্রসেনজিৎকে গ্রেপ্তার করল পুলিশ প্রশাসন। শিলিগুড়ির এনজেপি স্থল বন্দরের ভাঙচুরের ঘটনায় কয়েকসপ্তাহ ধরে পালিয়ে বেড়াচ্ছিল এনজেপি এলাকার প্রাক্তন দাপুটে তৃণমূল শ্রমিক নেতা। অভিযোগ এনজেপি টিপার্কে প্রায় কয়েকশো বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে বন্দরে ঢুকে ভাঙচুর চালায়। এবং সেখানে প্রকাশ্যে দেখা যায় এমনকি তার অনুগামীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট করে বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ তার সাগরেদদের গ্রেপ্তার করলেও পালিয়ে যায় প্রসেনজিৎ রায়। এই ঘটনার পরই মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে শিলিগুড়ি এনজেপি থানার পুলিশ।সে পালিয়ে গিয়েছিল অসম। অবশেষে গোপনে সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার পুলিশ প্রসেনজিৎ রায় কে গ্রেপ্তার করল তিনসুকিয়া থেকে।অসমে…
Read More
শুরু হচ্ছে হরিদ্বারের কুম্ভমেলা

শুরু হচ্ছে হরিদ্বারের কুম্ভমেলা

২০১০ সালের পরে ২০২১ সালের ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে হরিদ্বারের পবিত্র কুম্ভমেলা। মাত্র ২৮ দিন হবে কুম্ভমেলা। উত্তরাখণ্ড প্রশাসনের তরফে ইতিমধ্যেই কুম্ভ মেলা আয়োজনের ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। করোনা পরীক্ষার রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। স্নান সারার ক্ষেত্রেও থাকছে একাধিক বিধিনিষেধ। প্রত্যেক ১২ বছর অন্তর অন্তর হয় কুম্ভমেলা। কয়েক কোটি মানুষ পুণ্য অর্জনের জন্য মেলায় অংশ নেন।
Read More
চালু হল দক্ষিণেশ্বর মেট্রো

চালু হল দক্ষিণেশ্বর মেট্রো

বিধানসভা ভোটের আগেই চালু হল নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো। জনসাধারণের জন্য খুলে দেওয়া হল মেট্রো রেলের নতুন রুট। দক্ষিণেশ্বর স্টেশনটি করা হয়েছে অনেকটা মন্দিরের ধাঁচে। এই নতুন রুটটি চালু হয়ে গেলে দক্ষিণ কলকাতার সঙ্গে মেট্রো যোগাযোগ ব্যবস্থা অনেকটাই মসৃন হল। মেট্রোপথের উদ্বোধন করলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর অবধি মেট্রো করে পৌছতে সময় লাগবে সাত মিনিট ও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি যেতে সময় লাগছে ৬২ মিনিট।
Read More
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কর্ণাটক

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কর্ণাটক

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কর্ণাটকের চিক্কাবল্লপুর জেলায়। বিস্ফোরণের জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং বোম্ব স্কোয়ার্ড। ঘটনাস্থলে বেআইনি বিস্ফোরক মজুত করা হচ্ছিল। বিস্ফোরণ ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে নিহতদের কাউকে এখনও চিহ্নিত করা যায়নি।
Read More
সিবিআই এর টিম – এর আগে এলেন মুখ্যমন্ত্রী

সিবিআই এর টিম – এর আগে এলেন মুখ্যমন্ত্রী

গত পরশু ২১ তারিখ কয়লাকাণ্ডে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে গিয়েছিল সিবিআই এর টিম। অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠায় সিবিআই৷ রুজিরার কাছ থেকে মূলত ব্যাংককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়৷ আজ মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্নের মুখে পড়তে চলেছেন রুজিরা৷ সিবিআইয়ের মুখোমুখি হওয়ার আগে অভিষেক বন্দ্যোধ্যায়ের বাড়ি ‘শান্তিনিকেতনে’ যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই-এর টিমের সঙ্গে থাকতে পারেন আইনজীবীরাও৷
Read More
এবার উল্লেখযোগ্য পদক্ষেপ রাজ্যের

এবার উল্লেখযোগ্য পদক্ষেপ রাজ্যের

ভোটের মুখে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। দেশজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস ওঠার মতো পরিস্থিতি হয়েছে তখন বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী ডা. অমিত মিত্র। পেট্রল-ডিজেলের উপর রাজ্যের চাপানো শুল্ক বেশ খানিকটা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যে ভোটের মুখে তৃণমূল সরকারের এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজ, মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ১ টাকা করে কমে যাবে পেট্রল এবং ডিজেলের দাম। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোটা রাজ্যেই বিভিন্ন প্রান্ত চলছে প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি। জ্বালানির মূল্যবৃদ্ধি বেশ চাপে বিজেপি।
Read More
কেন্দ্রীয় বাহিনী এল রাজ্যে

কেন্দ্রীয় বাহিনী এল রাজ্যে

এবার বিধানসভা ভোটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা। চলতি বছরের বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে এবার রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী। চলতি মাসে ধাপে ধাপে মোট ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে চলে এসেছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাংলায় এসে বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এবার চলতি মাসেই ২৫ তারিখ দু’‌দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। খুব শীঘ্রই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে।  
Read More
আন্দোলন ঠেকাতে কড়া পদক্ষেপ নিল বিহার প্রশাসন

আন্দোলন ঠেকাতে কড়া পদক্ষেপ নিল বিহার প্রশাসন

প্রতিবাদ-বিক্ষোভ ঠেকাতে এবার নয় কৌশল নিল বিহার সরকার। এবার  বিক্ষোভ ঠেকাতে কড়া পদক্ষেপ নিল বিহার প্রশাসন। এবার প্রতিবাদ মিছিল, ধর্না, আন্দোলন বিক্ষোভে সামিল হলেই মিলবে না পাসপোর্ট আর্থিক অনুদান কিংবা সরকারি চাকরি সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন। সম্প্রতি বিহার পুলিশের এমনই নোটিশ জারি হয়েছে। সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের ব্যাংক ঋণের আবেদনও নাকচ হতে পারে। পুলিশের খাতায় নাম উঠলেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবার থেকে সোশ্যাল মিডিয়াতেও ব্যক্তির কার্যকলাপের উপর নজর রাখা হবে। অসামাজিক কোনও মন্তব্য পোস্ট করা হচ্ছে কিনা।
Read More
ভারতে এল নোকিয়া ৫.৪

ভারতে এল নোকিয়া ৫.৪

এইচএমডি গ্লোবাল ভারতে নিয়ে এল নোকিয়া ৫.৪। এই স্মার্টফোনটি পাওয়া যাবে ফ্লিপকার্ট-ডট-ইন ও নোকিয়া-ডট-কম/ফোনস থেকে। পোলার নাইট ও ডাস্ক কলারের ৪জিবি/৬৪জিবি ও ৬জিবি/৬৪জিবি’র ফোনটির বেস্ট বাই প্রাইস যথাক্রমে ১৩,৯৯৯ টাকা ও ১৫,৪৯৯ টাকা। নোকিয়া ৫.৪ ক্রয়ের ক্ষেত্রে জিও গ্রাহকরা ৪০০০ টাকার বিশেষ সুবিধা পাবেন। নতুন ও বর্তমান উভয় ধরণের জিও গ্রাহকরাই এই সুবিধা নিতে পারবেন। সহজে ধারণযোগ্য নতুন নোকিয়া ৫.৪ ফোনটিতে থাকছে ৪৮এমপি কোয়াড ক্যামেরা, ১৬এমপি ফ্রন্ট ক্যামেরা, ২ দিনের ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ মোবাইল প্লাটফর্ম, সর্বাধুনিক এআই টেকনোলজি‌ ৬.৩৯” (১৬.২৩ সিএম) এইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লে। তিন বছর সিকিউরিটি আপডেটও পাওয়া যাবে এই ফোনে।
Read More
এবার টিকাকরণ হবে বয়স্ক নাগরিকদের

এবার টিকাকরণ হবে বয়স্ক নাগরিকদের

এবার রাজ্যে ৫০ ও তার উর্দ্ধের মানুষজনকে টিকাকরণ – এর নির্দেশ কেন্দ্রের। বয়স্ক নাগরিক এবং কো–মর্বিডি থাকা মানুষকে তাঁদের টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত মুখ্যসচিবদের চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। এই কাজ দ্রুত বাস্তবায়িত করতে হবে। ১ মার্চ থেকে টিকাকরণের ব্যবস্থা করতে হবে রাজ্যে।
Read More
কেএফসি’র নতুন রেঞ্জের ভ্যাল্যু বার্গার

কেএফসি’র নতুন রেঞ্জের ভ্যাল্যু বার্গার

কেএফসি ইন্ডিয়া লঞ্চ্‌ করল ভ্যাল্যু বার্গারের এক নতুন রেঞ্জ, যার দাম শুরু মাত্র ৬৯ টাকা থেকে। এই রেঞ্জে রয়েছে বিভিন্ন ভেজ ও চিকেন বার্গার – ক্লাসিক চিকেন, ক্লাসিক ভেজ, স্পাইসি চিকেন ও স্পাইসি ভেজ।  ক্লাসিক ভেরিয়েন্টে রয়েছে কেএফসি’র সিগনেচার চিকেন বা ভেজ পাত্তির ক্রিস্পি ফিলেট, সঙ্গে ফ্রেশ লেটুস আর ট্যাঙ্গি ডিনামাইট বা ক্রিমি মেয়ো। তাই বলা যেতেই পারে – ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। চিকেন ও ভেজ ভেরিয়েন্টের স্পাইসি বার্গারে রয়েছে সুগন্ধী শ্রীরার্চা সস। মুড বা বন্ধুদের গ্রুপের সাইজ যেমনই হোক না কেন, কেএফসি’র ভ্যাল্যু বার্গারের বিল পকেটসই হয়ে যাবে। মাত্র ৬৯ টাকা থেকে শুরু হলে এগুলোকে সত্যিই ভ্যাল্যু…
Read More