Blog

এবার বিজেপিতে অভিনেতা হিরণ

এবার বিজেপিতে অভিনেতা হিরণ

একুশের ভোটের আগে সরগরম টলিপাড়া। টলিপাড়ার বেশ কিছু পরিচিত মুখ যোগদানের খবর রয়েছে বিজেপিতে। এবার বিজেপিতে যোগদান করতে চলেছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। আজ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাকদ্বীপের সভাতেই যোগদান করবেন বিজেপিতে, সেখানেই তিনি অমিত শাহের হাত থেকে দলীয় পতাকা তুলে নেবেন। অভিনেতা হিরণের পাশাপাশি এদিন কাকদ্বীপের সভা থেকে বিজেপিতে যোগদান করতে পারেন আরও কয়েকজন কলাকুশলী।
Read More
পেট্রোল , ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের বাইক মিছিল

পেট্রোল , ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের বাইক মিছিল

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাইক মিছিল তৃণমূলের। এদিন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের বিধানসভা ক্ষেত্র ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় এই বাইক মিছিলের আয়োজন করা হয়। তৃণমূল নেতাদের দাবি কেন্দ্রীয় সরকারের লাগামছাড়া পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল। তাদেরদ দাবি প্রায় তিনশো বাইক নিয়ে এই প্রতিবাদ মিছিল করে তারা। স্বয়ং গৌতম দেব এই মিছিলটির সূচনা করেন। জানা গেছে ফুলবাড়ীর থেকে এই বাইক মিছিলটি শুরু হয়ে আশিঘর মোড়ে এসে শেষ হয়। পর্যটনমন্ত্রী তথা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়ক গৌতম দেব বলেন,পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশের লাভজনক প্রতিষ্ঠানগুলিকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।জনসাধারণকে সচেতন করতে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ডাবগ্রাম ফুলবাড়ি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ…
Read More
করোনা আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী শোভনদেব

করোনা আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী শোভনদেব

ফের রাজ্যের এক মন্ত্রী করোনা ভাইরাস আক্রান্ত হলেন। ‌ করোনা আক্রান্ত পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বুধবার রাতে গতকাল পরীক্ষা করা হলে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায়। উদ্বেগ রাজনৈতিক মহলে। দক্ষিণ কলকাতার রাসবিহারীর বিধায়ক তিনি। ৭৬ পার করেছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী।
Read More
সাফাইকর্মীরা কর্মবিরতিতে,দুরগন্ধে

সাফাইকর্মীরা কর্মবিরতিতে,দুরগন্ধে

দুর্গন্ধে ঢাকল শহর শিলিগুড়ি সাফাইকর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতির দ্বিতীয় দিনে জঞ্জালে ঢাকল শহর শিলিগুড়ি। এদিনও পুরনিগমের সামনে বাঘাযতীন পার্কের সামনে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন তারা। এরফলে গতকাল থেকে পুরনিগমের কোনো ময়লা ফেলা হয়নি। বরং রাস্তায় ময়লার ভ্যাট ফেলে দিয়ে বিক্ষোভ দেখান সাফাইকর্মীরা। এমনকি আবর্জনার গাড়ি আটকে ভাঙচুরের চেষ্টারও অভিযোগ উঠলো বিক্ষোভ কারীদের বিরুদ্ধে। পথচারীরা সেই আবর্জনার ওপর দিয়েই যাতায়াত করতে বাধ্য হয়। অবিলম্বে দাবী পুরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি তাদের। উল্লেখ্য বেতন বৃদ্ধি সহ একাধিক দাবীতে সরব হয়ে বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়ি পুরনিগমের সাফাই কর্মীরা বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় । এদিন বিক্ষোভকারীরা আবর্জনা…
Read More
ম্যাক্স বুপা হেলথ ইন্স্যুরেন্স এখন তিনসুকিয়াতে

ম্যাক্স বুপা হেলথ ইন্স্যুরেন্স এখন তিনসুকিয়াতে

তিনসুকিয়ায় পদক্ষেপ করল ভারতের অন্যতম অগ্রণী স্ট্যান্ডঅ্যালোন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ম্যাক্স বুপা। এই কোম্পানি বর্তমানে আসামের দুইটি স্থানে উপস্থিত রয়েছে। ম্যাক্স বুপা আগামী ৫ বছরে তিনসুকিয়াতে ৬ হাজার জনেরও বেশি মানুষকে স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসবে। ম্যাক্স বুপার গ্রাহকগণ শহরের ৩টি নেটওয়ার্ক হাসপাতালে ও দেশের ৬ হাজারেরও বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুযোগ নিতে পারবেন।  ম্যাক্স বুপার গ্রাহকরা দ্রুততার সঙ্গে ক্যাশলেস ক্লেইমের প্রিঅথরাইজেশনের সুবিধা পাবেন, ফলে উন্নতমানের চিকিৎসার বেশি সুযোগ পাবেন। ম্যাক্স বুপার এক বিশাল সাশ্রয়ী ও নির্দিষ্ট রোগের প্রোডাক্ট পোর্টফোলিয়ো রয়েছে, যেমন রিঅ্যাসিওর, হেলথ কম্প্যানিয়ন, গোঅ্যাক্টিভ, হেলথ প্রিমিয়া, হেলথ পালস, হেলথ অ্যাস্যুরেন্স, হসপিক্যাশ, ক্রিটিক্যাল ইলনেস কভার, হেলথ রিচার্জ, আরোগ্যসঞ্জীবনী ও করোনা…
Read More
কয়েকদিনের মধ্যেই চালু হবে দক্ষিণেশ্বর মেট্রো

কয়েকদিনের মধ্যেই চালু হবে দক্ষিণেশ্বর মেট্রো

দক্ষিণেশ্বর মেট্রোর কাজ প্রায় শেষ। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ ফেব্রুয়ারী থেকেই যাত্রীদের জন্য পরিষেবা চালু করবে দক্ষিণেশ্বর মেট্রো। দক্ষিনেশ্বর স্টেশনটি করা হয়েছে অনেকটা মন্দিরের ধাঁচে। মেট্রোর ট্রায়াল রানও চলছে জোরকদমে। প্রতিদিন কাজের অগ্রগতি খতিয়ে দেখছেন আর ভি এন এল ও মেট্রো রেলের আধিকারিকরা। রেল বোর্ড সূত্রে জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে থাকছেন রাজ্যপাল জগদীপ ধনকর এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েলও।
Read More
একই দিনে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সভা

একই দিনে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সভা

ভোট ঘোষণার আগেই এবার ‘মাঠের লড়াই’য়ে বিজেপি ও তৃণমূল। একুশের ভোটে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ যুযুধান দুই শিবির৷ আগামী ২২ ফেব্রুয়ারি হুগলিতে যে মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দিন পর সেখানেই সভা করবেন মমতা। টান টান উত্তেজনা।  শুধু তাই নয়, ওই একই দিন দলের বুথ কর্মীদের নিয়ে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামেও সম্মেলন করবেন মমতা বন্দোপাধ্যায়।
Read More
এআই-বেসড ডিজিটাল ইন্টারভেনশন চালু করল জেএসডব্লিউ সিমেন্ট

এআই-বেসড ডিজিটাল ইন্টারভেনশন চালু করল জেএসডব্লিউ সিমেন্ট

ভারতের অগ্রণী গ্রিন সিমেন্ট উৎপাদনকারী জেএসডব্লিউ সিমেন্ট তার ‘সেলস অ্যান্ড মার্কেটিং’ কাজকর্ম ডিজিটাইজেশন করছে, যাতে চ্যানেল পার্টনাররা এআই-বেসড ডিজিটাল ইন্টারভেনশন ব্যবহার করে সহজে ব্যবসা পরিচালনা করতে পারে। এজন্য জেএসডব্লিউ সিমেন্ট ইয়ালোচ্যাটের সঙ্গে পার্টনারশিপে আবদ্ধ হয়েছে, যাতে তার ট্রেড কাস্টমারদের সঙ্গে ‘এআই-বেসড এনিটাইম এনিহোয়্যার বিজনেস’ লেনদেন চালু করা সম্ভব হয়। ইয়ালোচ্যাটের সঙ্গে পার্টনারশিপের ফলে জেএসডব্লিউ সিমেন্ট আপসেল ও ট্রানজেক্ট করতে এবং তার গ্রাহকদের আরও ভাল সার্ভিস দিতে পারবে হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপের মাধ্যমে। এরফলে ২০২৩ অর্থবর্ষ নাগাদ জেএসডব্লিউ সিমেন্ট বর্তমানের ১৪ এমটিপিএ থেকে ২৫ এমটিপিএ-তে উন্নীত হতে পারবে। উল্লেখ্য, জেএসডব্লিউ সিমেন্ট হল ভারতের অন্যতম প্রথম সিমেন্ট কোম্পানি যারা ট্রেড কাস্টমারদের জন্য…
Read More
ইয়ারশট ভারতীয় ভাষায় আনবে ডলবি আটমস

ইয়ারশট ভারতীয় ভাষায় আনবে ডলবি আটমস

ইয়ারশট পডকাস্ট স্ট্রিমিং সার্ভিস অ্যাপে ডলবি আটমস ইমার্সিভ অডিয়ো লঞ্চ্‌ হল। ইয়ারশট হল ভারতের প্রথম পডকাস্ট প্লাটফর্ম যা তার সিগনেচার পডকাস্ট ও অরিজিনাল সিরিজ স্ট্রিমিং করবে ডলবি আটমসে। এরফলে গ্রাহকদের মধ্যে তাদের পছন্দের অডিয়ো স্টোরির সঙ্গে আরও বেশি ঘণিষ্ঠতা তৈরি হবে।  সার্ভিস হিসেবে পডকাস্ট খুবই অভিনব, কারণ তা মনোরঞ্জনকে গ্রাহকের কাছাকাছি নিয়ে যায় – চলমান অবস্থায় বা বাড়িতে। ইয়ারশট-ডট-ইন অ্যাপ ব্যবহারকারীরা এবার ডলবি আটমস সহযোগে একেবারে বৈপ্লবিক অডিয়ো এক্সপিরিয়েন্স পাবেন এবং তাদের মোবাইলে শ্রুতির অভিজ্ঞতাকে বরাবরের মতো বদলে দিতে পারবেন। ইয়ারশটে ডলবি আটমসের মাধ্যমে পডকাস্ট একাধিক ভাষায় হওয়ার ফলে ব্যবহারকারীরা আরও বেশিমাত্রায় নিখুঁতভাবে সবকিছু শুনতে পারবেন।  ইয়ারশট-ডট-ইন অ্যাপ-যুক্ত ডলবি আটমসসমৃদ্ধ…
Read More
ম্যাক্স বুপা হেলথ ইন্স্যুরেন্স এখন গুয়াহাটিতে

ম্যাক্স বুপা হেলথ ইন্স্যুরেন্স এখন গুয়াহাটিতে

গুয়াহাটিতে পদক্ষেপ করল ভারতের অন্যতম অগ্রণী স্ট্যান্ডঅ্যালোন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ম্যাক্স বুপা। এই কোম্পানি বর্তমানে আসামের দুইটি স্থানে উপস্থিত রয়েছে। ম্যাক্স বুপা আগামী ৫ বছরে গুয়াহাটিতে ২৫ হাজার জনেরও বেশি মানুষকে স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসবে। ম্যাক্স বুপার গ্রাহকগণ শহরের ১৭টি নেটওয়ার্ক হাসপাতালে ও দেশের ৬ হাজারেরও বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুযোগ নিতে পারবেন।  ম্যাক্স বুপার গ্রাহকরা দ্রুততার সঙ্গে ক্যাশলেস ক্লেইমের প্রিঅথরাইজেশনের সুবিধা পাবেন, ফলে উন্নতমানের চিকিৎসার বেশি সুযোগ পাবেন। ম্যাক্স বুপার এক বিশাল সাশ্রয়ী ও নির্দিষ্ট রোগের প্রোডাক্ট পোর্টফোলিয়ো রয়েছে, যেমন রিঅ্যাসিওর, হেলথ কম্প্যানিয়ন, গোঅ্যাক্টিভ, হেলথ প্রিমিয়া, হেলথ পালস, হেলথ অ্যাস্যুরেন্স, হসপিক্যাশ, ক্রিটিক্যাল ইলনেস কভার, হেলথ রিচার্জ, আরোগ্যসঞ্জীবনী ও করোনা…
Read More
খোলামাঠ থেকে উদ্ধার ফাঁস লাগানো মহিলার মৃতদেহ, ধর্ষণের অভিযোগ

খোলামাঠ থেকে উদ্ধার ফাঁস লাগানো মহিলার মৃতদেহ, ধর্ষণের অভিযোগ

পুজোর রাতে বাড়ির বাইরে বেরিয়ে হঠাৎ নিখোঁজ এবং পরদিন সকালে মাঠ থেকে মহিলার গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল ফাঁসীদেওয়া ব্লকের বণিকজোত এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফাঁসীদেওয়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম রিনা হেমব্রম। পরিবার সূত্রে জানা গেছে সরস্বতী পূজার রাতে নটা নাগাদ হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যায় ওই মহিলা । অনেকক্ষণ পর ফিরে না আসায় রাজেশ এবং পরিবারের লোকেরা খোঁজখবর শুরু করে দেয়। কিন্তু কোথায় পায়নি।সকালে এভাবে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখা রহস্য দানা বাঁধে। সন্দেহ করা হচ্ছে ধর্ষণ করে খুন করা হতে পারে। রাজেশ বাবু বলেন কোনো রকম ঝগড়া-ঝাটি হয়নি। তবে যেভাবে…
Read More
সইফুল মিদ্দার মৃত্যুর প্রতিবাদে থানা ঘেরাও মালদার হরিশচন্দ্রপুরে

সইফুল মিদ্দার মৃত্যুর প্রতিবাদে থানা ঘেরাও মালদার হরিশচন্দ্রপুরে

নবান্ন অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে মৃত সইফুল ইসলাম মিদ্দার মৃত্যুর প্রতিবাদে আজ মালদার হরিশচন্দ্রপুর থানা ঘেরাও করল বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য জামিল ফেরদৌস, ডিওয়াইএফআই নেতা মোহাম্মদ হারেজ, প্রণব কুমার দাস, অনুপ আচার্য প্রমুখরা। প্রসঙ্গত গত ১১ ই ফেব্রুয়ারি বাম ছাত্র যুবদের ডাকে কর্মসংস্থানের দাবিতে নবান্ন অভিযান করেন ডিওয়াইএফআই এসএফআই সহ বাম ছাত্র যুব সংগঠন। কর্মসংস্থান, শিল্পকেন্দ্র ও অন্যান্য দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলতে গেছিল ছাত্র-যুবরা। মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন জমা দেওয়া নিয়ে বাম ছাত্র-যুব দের মিছিলে নির্বিচারে লাঠিচার্জ করে কলকাতা পুলিশ। তারপর পুলিশের লাঠির আঘাতে গুরুতর আহত হন যুবনেতা মইদুল…
Read More
প্রচুর অবৈধ বিদেশি মদ সহ একজনকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ

প্রচুর অবৈধ বিদেশি মদ সহ একজনকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ

প্রচুর পরিমাণে অবৈধ বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ এদিন শিলিগুড়ির তিনবাত্তি মোড় সংলগ্ন কাশ্মীর কলোনিতে অভিযান চালাতেই উদ্ধার হয় প্রচুর বিদেশি মদ। ধৃত ব্যক্তির নাম মুনিশ্বর গোপ। পুলিশ জানিয়েছে দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি আসাম, অরুণাচল প্রদেশ থেকে অবৈধ মদ নিয়ে এসে বাড়িতে জমা করত। সেখান থেকেই অবৈধ বিদেশি মদ রপ্তানি হত বিহারের উদ্যেশ্যে। পুলিশ অভিযান চালিয়ে ৬৬ প্যাকেট অবৈধ বিদেশী মদ,যার বাজার মুল্য আনুমানিক ১ লক্ষ ৬০ হাজার টাকা । বুধবার ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
বাড়ির লোকের অনুপস্থিতিতে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে বিষ খাইয়ে খুনের চেষ্টা

বাড়ির লোকের অনুপস্থিতিতে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে বিষ খাইয়ে খুনের চেষ্টা

বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়ি ঢুকে ষোল বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল চোপড়া থানার হপতিয়াগছ এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়ার। ধর্ষণের খবর চাউর হতেই পলাতক ধর্ষক। জানা গেছে চোপড়া থানার হপ্তিয়াগছ গ্রামের বাসিন্দা এক পরিবারের সকলেই মঙ্গলবার স্বাস্থ্য সাথীর কার্ড করাতে গিয়েছিলেন পঞ্চায়েতে। দুপুরে বাড়িতে একাই ছিল ১৬ বছরের কিশোরী মেয়ে। বাড়ি ফাঁকা পেয়ে স্থানীয় এক যুবক চড়াও হয়ে ওই কিশোরীকে ধর্ষণ করার পাশাপাশি বিষ খাইয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ।নির্যাতিতা মেয়েটির বাবা খবর পাওয়ামাত্র তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন। মেয়েটির শারীরিক অবস্থা অংশকাজনক থাকায় চিকিৎসার জন্য তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই…
Read More