Blog

সরস্বতী পুজা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন

সরস্বতী পুজা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন

সরস্বতী পুজা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল সরস্বতী পুজা কমিটির ক্লাব কর্তারা। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। জানা গেছে এদিন প্রায় ১০০ জন রক্ত দান করেন। রক্তদান শেষে রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এই বিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জানান প্রতিবছর বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মসূচি নিয়ে থাকে এই ক্লাব। এই মুহূর্তে জেলা জুড়ে চলছে রক্ত সংকট। তাই রক্ত সংকট মোকাবেলায় এই উদ্যোগ।
Read More
বিজেপি কর্মীর দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি কর্মীর দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি কর্মীর দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জের চিলাখানার ঘোগারকুঠি গ্রামে। এই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।শেষে খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ পৌছায় ঘটনাস্থলে । পুলিশ অপরাধীদের খুজে বের করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিজেপি কর্মীরা । যদিও এই ঘটনা অস্বীকার করে তৃণমূল কংগ্রেস । স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে একটি বাইক নিয়ে আসে দুষ্কৃতিরা । তারা এসে দোকানে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ । এই ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে ।বিজেপি কর্মী তথা দোকানের মালিক দিপক দাস অভিযোগ করে বলেন…
Read More
দল ছাড়ছেন চিরঞ্জিৎ

দল ছাড়ছেন চিরঞ্জিৎ

একুশের মহাযুদ্ধের মুখে তৃণমূলে ফের ভাঙন। আর ভোটে লডতে চান না বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিৎ। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি চেয়েছেন অভিনেতা। তবে তিনি অন্য দলে যোগ দেবেন না বলেই জানিয়েছেন। তাঁর সতীর্থ এবং সহকর্মীদের অনেকেই যখন রাজনীতিতে যোগ দিচ্ছেন, তখন তিনি রাজনীতি এবং নির্বাচন থেকে অব্যাহতি নেওয়ার কথা ভাবছেন। প্রসঙ্গত, ২০১১ সালে ‘পরিবর্তন’-এর সময় বারাসত থেকে তৃণমূলের টিকিটে ভোট লড়ে বিধায়ক হয়েছিলেন চিরঞ্জিৎ।
Read More
ফের দাম বাড়ল গ্যাসের

ফের দাম বাড়ল গ্যাসের

চাপ বাড়ল মধ্যবিত্তের হেঁশেলে। এক ধাক্কায় আবারও বৃদ্ধি পেল রান্নার গ্যাসের দাম। ১০ দিনের ব্যবধানে দু'বার গ্যাসের দাম বৃদ্ধি করল তেল কোম্পানিগুলি। ৫০ টাকা বৃদ্ধি পেল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হল ৭৯৫টাকা। দেড় মাসের মাসের মধ্যে ১৭৫ টাকা দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের পকেটে চাপ আরও বাড়ল। এর ফলে নাভিশ্বাস তুলছে মধ্যবিত্ত।
Read More
বালুরঘাট-শিলিগুড়ি ইন্টারসিটি স্পেশাল ট্রেনের স্টপেজ পেল নকশালবাড়ি

বালুরঘাট-শিলিগুড়ি ইন্টারসিটি স্পেশাল ট্রেনের স্টপেজ পেল নকশালবাড়ি

শিলিগুড়ি-বালুরঘাট ইন্টারসিটি ট্রেনের স্টপেজ পেল নকশালবাড়ি স্টেশন। এদিন মঙ্গলবার এই স্পেশাল ট্রেনের স্টপেজের উদ্বোধন করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট। দীর্ঘদিন ধরে নকশালবাড়ি এবং পানিট্যাঙ্কি এলাকার মানুষেরা বালুরঘাটগামী ইন্টারসিটি ট্রেনের স্টপেজের দাবি জানিয়ে আসে। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় খুশি এলাকাবাসী। মূলত, নিউ জলপাইগুড়ি স্টেশনে যানজট ও ভিড় এড়াত এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি বাগডোগরা স্টেশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের স্টপেজও এদিন ঘোষণা করা হয়। এদিন সাংসদ রাজু বিস্ট বলেন, ‘এই উদ্যোগে আমায় সাহায্য করেছেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। এই দুটি স্টপেজ উদ্বোধন করার উদ্দেশ্য, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন আরও মজবুত করা। এছাড়া নিউ জলপাইগুড়ি স্টেশনে রোজকার যানজট এড়ানো। এতে সাধারণ মানুষ উপকৃত…
Read More
বাড়ছে করোনা

বাড়ছে করোনা

দেশজুড়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও মহারাষ্ট্র নিয়ে চিন্তায় রয়েছে কেন্দ্র। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে মহারাষ্ট্রে। বাড়ছে বিপদ। নতুন কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মহারাষ্ট্র সরকারের তরফে। বেশ কয়েকটি জেলায় কড়া নজরদারির ব্যবস্থা করা হবে। বিধি নিষেধ সঠিকভাবে না মেনে চললে জরিমানা দিতে হতে পারে।
Read More
”খেলা হবে” শ্লোগানে ডিজে বাজিয়ে মোটর বাইক র‍্যালি তৃণমূলের

”খেলা হবে” শ্লোগানে ডিজে বাজিয়ে মোটর বাইক র‍্যালি তৃণমূলের

''খেলা হবে, খেলা হবে'' ডিজে বক্স বাজিয়ে প্রায় দশ হাজার মোটরবাইক নিয়ে র‌্যালি বের করল তৃণমূল ।জানা গেছে জলপাইগুড়ি জেলার এসটি‌এসসি,ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাসের নেতৃত্বে জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই র‌্যালি।সূত্রের খবর বিজেপির অপপ্রচার রুখতে এবং তৃণমূল সরকারের উন্নয়ন মূলক প্রকল্প গুলির প্রচারে এই বাইক র‍্যালির আয়োজন । এই র‍্যালি‌র মধ্য দিয়ে বিজেপি-‌র বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে শ্লোগান তোলেন তৃণমূল নেতা‌রা। তৃণমূল এসটিএসসি,ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাস বলেন, বিধানসভা নির্বাচনে এবার জলপাইগুড়ি জেলার সাতটি আসনের মধ্যে সাতটিতেই তৃণমূল জয় পাবে বলে দাবি করেন তিনি। বলেন, ভোটের বাজারে এবার খেলা হবে। সেই খেলা‌য় শূন্য পাবে বিজেপি। এদিনের বাইক…
Read More
একই পরিবারের দুজনকে ধারালো অস্ত্রের কোপ

একই পরিবারের দুজনকে ধারালো অস্ত্রের কোপ

তুফানগঞ্জে একই পরিবারের দুজনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভেলাকপা এলাকায়। পুলিশ জানিয়েছে জখমদের মধ্যে একজন মারা গেছে, মৃতের জারিফা বিবি।আরেকজন গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। নাম আলী হোসেন। তিনি মৃত মহিলার স্বামী । এই ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য শহিদুল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী । ঘটনা স্থল থেকে রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।এদিকে এ ঘটনায় চাঞ্চল্য ছড়াতে সেই বাড়িতে ছুটে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক কি কারনে এই হামলা হইল কেনই…
Read More
আসামে উন্নয়নমূলক কাজের গতি বাড়াচ্ছে বন্ধন ব্যাংক

আসামে উন্নয়নমূলক কাজের গতি বাড়াচ্ছে বন্ধন ব্যাংক

আসামের প্রতি গুরুত্ব দিয়ে বন্ধন ব্যাংক এই রাজ্যে উন্নয়নমূলক কাজের গতি বাড়িয়ে চলেছে। ২০০৭ সাল থেকে আসামে বন্ধন ব্যাংক উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে সামাজিক সম্পর্ক বৃদ্ধির কাজে নিয়োজিত রয়েছে। এই সময়কালে বন্ধন ব্যাংক আসামের প্রায় ২.৫ লক্ষ মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদের জীবনে সদর্থক পরিবর্তন আনতে পেরেছে। গত দুই দশক ধরে বন্ধন ব্যাংক দেশে সমাজের কল্যাণ ও উন্নয়নমূলক কাজে অর্থবহ অবদান রেখে চলেছে। দেশের পূর্বাঞ্চলে বন্ধন ব্যাংকের শিকড় গভীরভাবে প্রোথিত। এভাবেই কর্মকান্ডের পরিধি বিস্তার করে চলেছে বন্ধন ব্যাংক। পরিকল্পনা কার্যকর করার এজেন্সি বন্ধন-কোন্নগরের মাধ্যমে বন্ধন ব্যাংক সামাজিক উদ্যোগ বৃদ্ধির চেষ্টা চালিয়ে মানুষের জীবিকার উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের দিকে দৃষ্টি নিবদ্ধ…
Read More
কলকাতায় প্রথম এক্সক্লুসিভ লিভার ক্লিনিক

কলকাতায় প্রথম এক্সক্লুসিভ লিভার ক্লিনিক

এমজিএম হেলথকেয়ারের প্রথম ‘এমজিএম লিভার ক্লিনিক’ স্থাপিত হল কলকাতায়। এর ফলে কলকাতা-সহ পূর্বভারতের বাসিন্দারা এমজিএম হেলথকেয়ার চেন্নাইয়ের এক্সক্লুসিভ লিভার চিকিৎসার সুযোগ পেয়ে উপকৃত হবেন। এমজিএম হেলথকেয়ার চেন্নাইয়ের ইনস্টিটিউট অব লিভার ডিজিজেস, ট্রান্সপ্ল্যান্ট অ্যান্ড এইচপিবি সার্জারির ডিরেক্টর ডাঃ টিয়াগারাজন এস এবং সিনিয়র কনসাল্টেন্ট অ্যান্ড অ্যাকাডেমিক ডিরেক্টর ডাঃ রবি আর লিভারসংক্রান্ত যাবতীয় রোগের ব্যাপারে রোগীদের পরামর্শ দেওয়ার জন্য এই ক্লিনিকে থাকবেন।  ডাঃ থিয়াগারাজন এস-এর নেতৃত্বাধীন এমজিএম হেলথকেয়ারের একটি বিশেষজ্ঞ দল এমজিএম লিভার ক্লিনিকের দায়িত্ত্বে থাকবে। এমজিএম হেলথকেয়ার চেন্নাইয়ের ডিরেক্টর ও চিফ সার্জন হিসেবে ডাঃ থিয়াগারাজন এস হচ্ছেন ভারতের লিভার ট্রান্সপ্ল্যান্ট কর্মসূচির একজন সফল চিকিৎসক। ৩৫০০টিরও বেশি লিভার ট্রান্সপ্ল্যান্টের অভিজ্ঞতা রয়েছে তাঁর। কলকাতায়…
Read More
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ দিনহাটায়, ভোটের আগে আশঙ্কা

তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ দিনহাটায়, ভোটের আগে আশঙ্কা

ভোট যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহারের রাজনৈতিক পরিবেশ। জানা গেছে সরস্বতী পুজোর দিন মঙ্গলবার তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল । দুই পক্ষের মধ্যে গণ্ডগোলের ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। এদের মধ্যে তিনজন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর এদিন বিকালে বিধায়ক উদয়ন গুহ ঘনিষ্ঠ জয়দীপ ঘোষ এবং যুব তৃনমূলের জেলা সম্পাদক অজয় রায়ের অনুগামীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জয়দীপ ঘোষ অনুগামী বলে পরিচিত কয়েকজন আহত হয়। দুই পক্ষের সংঘর্ষ ছাড়াও শহরের মদনমোহন বাড়ি এলাকায় রাস্তার ধারে থাকা জয়দীপ ঘোষের গাড়ি ভাঙচুর ও তার বাড়ি লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। কলেজে সরস্বতী…
Read More
বিজেপিতে যোগ দিতে চলেছেন যশ দাশগুপ্ত

বিজেপিতে যোগ দিতে চলেছেন যশ দাশগুপ্ত

একুশের ভোটের আগে সরগরম টলিপাড়া। যদি সব ঠিকঠাক থাকে তবে আজ বিকাল চারটায় বিজেপিতে যোগদান করবেন একঝাঁক টলি তারকা, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন‌ যশ দাশগুপ্ত, সায়নী ঘোষ। শুধু যশ-ই নন, টলিপাড়ার আরও বেশ কিছু পরিচিত মুখেরও বিজেপিতে যোগদানের খবর রয়েছে। শোনা গিয়েছে, বর্ষীয়ান অভিনেত্রী পাপিয়া অধিকারীও আজই বিজেপিতে যোগ দিতে পারেন। 
Read More
আরএলজি ক্লিন টু গ্রীন ক্যাম্পেন এবার কলকাতায়

আরএলজি ক্লিন টু গ্রীন ক্যাম্পেন এবার কলকাতায়

রিভার্স লজিস্টিকস গ্রুপের (আরএলজি) ফ্ল্যাগশিপ ক্যাম্পেন ‘ক্লিন টু গ্রীন’ শুরু হয়েছে ২০২০ সালের মে মাসে এবং তা চলবে ২০২১-এর মার্চ পর্যন্ত। এই ক্যাম্পেনের লক্ষ্য হল গ্রাহকদের মধ্যে ইলেক্ট্রনিক্স বর্জ্যের দায়িত্ত্বশীল নিষ্পত্তি বিষয়ে সচেতনতা সৃষ্টি করা এবং সেগুলির নিরাপদ রিসাইক্লিংয়ের ব্যাপারে দায়িত্ত্বশীল সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করা।  বিগত ৩ বছরে আরএলজি’র ক্লিন টু গ্রীন ক্যাম্পেন দারুণ সাফল্য পেয়েছে এবং ২৫টি রাজ্য ও ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুল, কলেজ, আরডব্লিউএ, অফিস ক্লাস্টার, রিটেলার, বাল্ক কনজিউমার ও ইনফর্মাল সেক্টরের মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। ভারতজুড়ে মোট ২২১০টি সক্রিয়তা পরিচালনা করে এই ক্যাম্পেন পৌঁছেছে ২২,২১,৪০৬ জন মানুষের কাছে। ২০২০-২১ অর্থবর্ষে ক্লিন টু গ্রীন ক্যাম্পেন লঞ্চ্‌ হয়েছিল ২০২০…
Read More
পাইপলাইন চালু হওয়ায় এসারের সুবিধা

পাইপলাইন চালু হওয়ায় এসারের সুবিধা

ধোবি-দুর্গাপুর গ্যাস পাইপলাইন বসানোর ফলে এসারের কোল গ্যাস দুর্গাপুরের ফার্টিলাইজার প্ল্যান্টে পৌঁছানোর কাজ সহজ হয়ে গেল। এরফলে রাজ্যের ইউরিয়ার চাহিদা মেটানো সহজতর হবে। কোম্পানির তরফে জানানো হয়েছে, এই পাইপলাইন রানিগঞ্জের কোল-বেড মিথেন ব্লক থেকে দুর্গাপুরের ম্যাটিক্স ফার্টিলাইজার প্লান্টে পৌঁছানোয় সাহায্য করবে।  রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গেইল নির্মিত ৩৪৬-কিলোমিটার দীর্ঘ ধোবি-দুর্গাপুর ন্যাচারাল গ্যাস পাইপলাইনটির উদ্বোধন করেন। এসার ক্যাপিটালের ডিরেক্টর প্রশান্ত রুইয়া জানান, এই পাইপলাইন বসানোয় এসার অয়েল অ্যান্ড গ্যাস ইঅ্যান্ডপি লিমিটেডের রানিগঞ্জ ব্লক থেকে গ্যাস পাবে গেইল ইন্ডিয়া। তার ফলে এই অঞ্চলের মানুষ উচ্চমানের ফার্টিলাইজার পাবেন।  পশ্চিমবঙ্গের রানিগঞ্জ ইস্ট কোল বেড মিথেন ব্লকটি পরিচালনা করে এই কোম্পানি। ২০১৮ সালের আগস্টে এসার…
Read More