Blog

বোদাগঞ্জ ভ্রামরিদেবী মন্দির পরিদর্শনে পর্যটনমন্ত্রী

বোদাগঞ্জ ভ্রামরিদেবী মন্দির পরিদর্শনে পর্যটনমন্ত্রী

বোদাগঞ্জ ভ্রামরীদেবী মন্দিরে নির্মীয়মান অতিথিনিবাস তৈরির কাজ পরিদর্শনে গেলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। জানা গেছে জলপাইগুড়ির বোদাগঞ্জ একান্নপীঠ ভ্রামরী দেবীর মন্দিরে পুণ্যার্থীদের জন্য অতিথিনিবাস তৈরি করছে পর্যটন দপ্তর। সেই কাজ খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলে জানা গেছে। এদিন মন্ত্রী জানান রাজ্যের পর্যটনদপ্তরের সহায়তায় মন্দিরের উন্নতিকল্পে এবং মন্দিরে আসা পুণ্যার্থীদের থাকা খাওয়ার সুবিধার জন্য অতিথিনিবাস তৈরি হচ্ছে। এর জন্য ৩ কোটি ৬৭ লক্ষ খরচ করা হচ্ছে। এদিন উপস্থিত ছিলেন রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ, ডি এফ ও, ডেপুটি ডিরেক্টর ট্যুরিজম, পর্যটন দপ্তরের বাস্তুকার সহ অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকরা
Read More
চালকদের ঘুম ভাব কাটাতে গাড়ির চালকদের চা পান করালো  ট্রাফিক পুলিশ

চালকদের ঘুম ভাব কাটাতে গাড়ির চালকদের চা পান করালো ট্রাফিক পুলিশ

উত্তরবঙ্গে এই সময় প্রতিনিয়ত সকালে কুয়াশাছন্ন আবহাওয়া থাকায় গাড়ি চালকদের সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির অন্তগত পথ দুর্ঘটনা এড়াতে এবং চালকদের ঘুম ভাব কাটাতে গাড়ির চালকদের চা পান করানো হল ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।এদিন আলিপুরদুয়ার জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাদারিহাট টোল প্লাজা এলাকায় এশিয়ান হাইওয়েতে চলাচলকারী সমস্ত গাড়ির চালকদের চা পান করানো হয়, উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার ট্রাফিক ইন্সপেক্টর জয়দেব মোদক, হাসিমারা ট্রাফিক ওসি বিজয় দে সহ পুলিশ কর্মীরা ও সিভিক ভলেনটিয়াররা। এদিন ট্রাফিক ওসি বিজয় দে নিজে সমস্ত গাড়ির চালকদের দাড় করিয়ে চা পান করান । এই সময় প্রতিনিয়ত সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকে এলাকায়, কোনো দোকান খোলা না থাকায়…
Read More
মমতা অভিষেক ডাকলে আমি একশো একবার যাবো মোহন বসু

মমতা অভিষেক ডাকলে আমি একশো একবার যাবো মোহন বসু

বেশ কয়েকমাস ধরে দলে নিষ্ক্রিয় ভূমিকায় রয়েছেন তৃণমূল নেতা মোহন বসু। স্থানীয় নেতাদের বিরুদ্ধে নানা বিষয়ে তার মতপার্থক্য হওয়ায় দলের জেলার একাধিক নেতার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন।এদিন সবার মঙ্গল কামনায় মহাযজ্ঞ করেন জলপাইগুড়ি পুরসভার বিদায়ী চেয়ারম্যান মোহন বসু।জলপাইগুড়ি শহরের জুবলি পার্ক লাগোয়া রক্ষাকালী মন্দিরে বসে ছিলেন বিদায়ী চেয়ারম্যান।২০২০ সাল সকলের খারাপ গিয়েছে। ২০২১ সাল সকলের ভাল কাটুক এই উদ্দেশে যজ্ঞের আয়োজন করা হয় এদিন। ন'জন পুরহিতের উপস্থিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চলে যজ্ঞ। দশের ও মুখ্যমন্ত্রীর ভাল কামনায় জলপাইগুড়ি পুরসভার বিদায়ী চেয়ারম্যান যজ্ঞ করলেন। পুরসভার প্রশাসক বোর্ডে বিদায়ী চেয়ারম্যানকে রাখা হয়নি। এই নিয়ে একাধিক বার নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি।…
Read More
কার সাফারি শুরু হয়েছে চিলাপাতায়

কার সাফারি শুরু হয়েছে চিলাপাতায়

টানা এক সপ্তাহ বন্ধ থাকার পরে অবশেষে তালা খুলল চিলাপাতা রেঞ্জ অফিসের। রেঞ্জ অফিস খুলে যাওয়ায় বনকর্তারা দ্রুত চিলাপাতায় কার সাফারির অনলাইন বুকিং-ও চালু করে দিতে চাইছেন। তবে জলদাপাড়া জাতীয় উদ্যানের আরও তিনটি রেঞ্জ অফিস অবশ্য এখনও তালাবন্ধ অবস্থাতেই রয়েছে। বন সহায়ক নিয়োগ নিয়ে আলিপুরদুয়ার জেলার জঙ্গল লাগোয়া বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন থেকেই আন্দোলন চলছে। গত সপ্তাহের সোমবার আন্দোলনকারীদের একাংশই চিলাপাতা রেঞ্জ অফিসে তালা ঝুলিয়ে দেন বলে অভিযোগ। যার জেরে সে দিন থেকেই চিলাপাতায় কার সাফারি বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা রেঞ্জ অফিসের তালা না খোলায় পরে কার সাফারির অনলাইন বুকিং-ও বন্ধ করে দেয় বন দফতর। যার জেরে চিলাপাতা থেকে মুখ…
Read More
যানজট সমস্যা সমাধানে উদ্যোগী মালদা জেলা পুলিশ

যানজট সমস্যা সমাধানে উদ্যোগী মালদা জেলা পুলিশ

দীর্ঘদিন ধরে যানজটে জেরবার শহর মালদা। পুরাতন মালদা রোডে প্রায়ই যানজটে আটকে যায় মানুষের স্বাভাবিক গতি। এই ট্রাফিক সমস্যা সমাধানে উদ্যোগী হল মালদা জেলার পুলিশ প্রশাসন।জানা গেছে, রথবাড়ি মোড়ের যানজট সমস্যা সমাধানে উদ্যোগী হল মালদা জেলা জেলা ট্রাফিক পুলিশ। বুধবার রথবাড়ি এলাকায় নিদিষ্ট জায়গাই বিভিন্ন রুটের বাসগুলির স্ট্যান্ড তৈরী করা হয়। ট্রাফিক কর্তারা বাস চালকদের নিদিষ্ট জায়গা গুলি দেখিয়ে দেন। এছাড়াও রথবাড়ির আটো ও ট্রাক্সি চালকদের ইউনিয়ন গুলির সাথে কথা বলেন ট্রাফিক কর্তারা। স্টেশন রোড ও জাতীয় সড়কের উপর তৈরী হয়েছিল আটো স্ট্যান্ড দ্রুত সেগুলি সড়িয়ে নেওয়ার জন্য বলা হয় পুলিশের পক্ষ থেকে। এদিন রথবাড়ির ট্রাফিক নিয়ন্ত্রনে উপস্থিত ছিলেন জেলা…
Read More
ই-পাস তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো

ই-পাস তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো

অবশেষে ই-পাস তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। আগামী ১৮ জানুয়ারি থেকে প্রত্যেক যাত্রী কেবলমাত্র স্মাট কার্ডের মাধ্যমে নর্থ সাউথ করিডোরে যাতায়াত করতে পারবেন। ই-পাস কিংবা সল্ট বুকিংয়ের ঝঞ্ঝাট থাকবে না। ওইদিন থেকে সারাদিন মেট্রোর সংখ্যা বেড়ে হবে ২৪০।
Read More
জাতীয় সড়কের পাশে সদ্যোজাত শিশু উদ্ধার চাঞ্চল্য

জাতীয় সড়কের পাশে সদ্যোজাত শিশু উদ্ধার চাঞ্চল্য

জাতীয় সড়কের পাশে সদ্যোজাত শিশুর দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল ইসলামপুরে। জানা গেছে এদিন ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় জাতীয় সড়কের ধারে নবজাতকের দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করতে গিয়ে, একটা বস্তার মধ্যে দু-তিন মাসের একটি ফুটফুটে বাচ্চার দেহ পড়ে থাকতে দেখে। তখন তারা তাদের পরিবারের লোকজনকে জানালে, স্হানীয়রা ঘটনাস্থলে এসে বিষয়টি লক্ষ্য করেন। এরপর তারা পুলিশকে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃত শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে।
Read More
প্রাক্তন সাংসদ কেডি সিং-কে গ্রেপ্তার করল ইডি

প্রাক্তন সাংসদ কেডি সিং-কে গ্রেপ্তার করল ইডি

অর্থলগ্নি সংস্থা অ্যালকেমিস্টের কর্ণধার ছিলেন কেডি সিং।দিল্লি থেকে প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিং-কে গ্রেপ্তার করল ইডি। তাঁর বিরুদ্ধে প্রায় ২০০ কোটি টাকা তছরুপের মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেই তদন্তে অসহযোগিতার অভিযোগেই আজ, বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়। কেডি সিংয়ের সংস্থা অ্যালকেমিস্টের বিরুদ্ধে বাজার থেকে বেআইনিভাবে কোটি কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। বিভিন্ন নামে কোম্পানি খুলে এই জালিয়াতি করা হতো বলে অভিযোগ। জমি-ফ্ল্যাট বিক্রির নামেও জালিয়াতি চলত। গ্রাহকদের প্রতারিত করা সেই টাকা একাধিক প্রভাবশালীর কাছে গিয়েছে বলে অভিযোগ। এমনকী, সেই টাকা বিদেশেও পাচার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইডি আধিকারিকরা। এই মামলার তদন্তে নেমে সংস্থার একাধিক কর্মী-আধিকারিকদের জিজ্ঞাসাবাদ…
Read More
পৌষের পসরা নিয়ে হাজির ওরা

পৌষের পসরা নিয়ে হাজির ওরা

আগামীকাল পৌষসংক্রান্তি । আর এই সংক্রান্তির দিনে বাড়িতে বাড়িতে মা-ঠাকুমা-দিদিদের পিঠে বানানোর তোড়জোড়। ছাম গায়েনে করে বা ঢেঁকিতে ভেজা আতপ চাল ভাঙিয়ে চালের গুঁড়োয় পিঠে তৈরির রীতি বাংলার আপামর বাঙালির সংস্কৃতি। কিন্তু বর্তমানে যুগের সঙ্গে তালমিলিয়ে বাড়ির বাইরে বেরোচ্ছে মহিলারা। চাল গুঁড়ো করার উপকরণ নেই প্রায় বেশির ভাগ বাড়িতে। শহর এবং শহরতলীর বাড়ির উঠোন থেকে ঢেঁকি কবে সর্গে উঠে গেছে বলতে পারবেনা কেউই। কিন্তু তাই বলে কি বাঙালি পিঠে পুলি খাবেনা। শীতের বিকেলে চাল-তেল-গুড় দিয়ে পিঠেপুলি বানাবেনা। যাদের বাড়িতে ঢেঁকি বা চাল গুঁড়োর সরঞ্জাম নেই তারা কি পিঠে পুলি খাবেনা। আজকাল মিষ্টির দোকানে রেডিমেট পিঠেপুলি পাওয়া গেলেও বাড়ীতে নিজের হাতে…
Read More
বেহাল করলা সেতু  সংস্কারের দাবিতে  সবর  সিপিআইএম

বেহাল করলা সেতু সংস্কারের দাবিতে সবর সিপিআইএম

জলপাইগুড়ি মহিতনগর গৌরিহাট সংলগ্ন অরবিন্দ ও পাতকাটা গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী বেহাল করলা সেতু সংস্কারের দাবিতে আন্দোলনে সবর হলেন সিপিআইএম এর সদর পশ্চিম এরিয়া কমিটি । বেহাল করলা সেতুটির সংস্কারের দাবিতে এক মিছিল অনুষ্ঠিত হয়।এদিনের মিছিলটিতে গোটা গৌরিহাট এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। সিপিআইএম সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সুদীপ চক্রবর্তী বলেন দীর্ঘদিন ধরে এই করলা সেতুর বেহাল অবস্থা, এলাকায় কয়েকহাজার মানুষের বসবাস। বাসিন্দাদের নিত্য বাজার ঘাট, ব্যাবসা বাণিজ্য করতে যেতে হলে এই সেতুটির ওপর দিয়ে যাওয়া ছাড়া কোনো গতি নেই। অবিলম্বে বেহাল সেতুটির সংস্কার করতে হবে । এছাড়াও আন্দোলনে উপস্থিত ছিলেন তপন গাঙ্গুলী, সুভাষ দেব, শুভাশিষ সরকার সহ অন্যান্যরা ।
Read More
কলকাতার হাউসিং মার্কেট ঘুরে দাঁড়াচ্ছে

কলকাতার হাউসিং মার্কেট ঘুরে দাঁড়াচ্ছে

করোনাভাইরাস জনিত অতিমারির জেরে নিজস্ব বাড়ির ব্যাপারে সচেতনতা বৃদ্ধির কারণে কলকাতায় আবাসনের সরবরাহ ও বিক্রয়ে উন্নতির ছোঁয়া লেগেছে। তবে পুরোপুরি ঘুরে দাঁড়াতে এখনও অনেকটা সময় লাগবে বলে জানা যাচ্ছে ‘রিয়াল ইনসাইট: কিউ৪ ২০২০’ রিপোর্ট থেকে। দেশের আটটি প্রধান রেসিডেন্সিয়াল মার্কেটের তথ্যের ভিত্তিতে এই ত্রৈমাসিক বিশ্লেষণী রিপোর্ট তৈরি করে ব্রোকারেজ ফার্ম প্রপটাইগার-ডট-কম।  রিপোর্ট থেকে জানা গেছে, ১৬৫৮টি ইউনিট নিয়ে ছয়টি ত্রৈমাসিকের মধ্যে কলকাতা সরবরাহের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে। সর্বমোট লঞ্চের মধ্যে ৪৯ শতাংশ অবদান রেখেছে নিউ টাউন, মধ্যমগ্রাম ও দমদম এলাকার নতুন আবাসনগুলি। সর্বমোট নতুন আবাসনের ক্ষেত্রে ২বিএইচকে ও ৩বিএইচকে যথাক্রমে ৩৮% ও ৪০% মার্কেট শেয়ারের অধিকারী। ২০২০-এর অক্টোবর থেকে ডিসেম্বর…
Read More
দ্রুত ডেলিভারির লক্ষ্যে টিকেএম-এর উদ্যোগ

দ্রুত ডেলিভারির লক্ষ্যে টিকেএম-এর উদ্যোগ

মণিপুরের গ্রাহকদের কাছে আরও দ্রুত ভেহিকেল ডেলিভারি দেওয়ার লক্ষ্যে টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম) সড়ক পরিপহনের এক পাইলট প্রোজেক্ট শুরু করেছে। এর দ্বারা নতুন টয়োটা গাড়িগুলি রাজধানী ইম্ফল পর্যন্ত সরাসরি সড়কপথে পৌঁছে দেওয়া যাবে। এতদিন পর্যন্ত টিকেএম নতুন গাড়ি পাঠানর জন্য সিক্স-কার ক্যারিয়ার ট্রাক ব্যবহার করত, যা সড়কপথের নানা সমস্যার জন্য আসামের খাটকাটি পর্যন্ত যেতে পারত। খাটকাটি থেকে টিকেএম-এর ডিলার পার্টনার পুণ্য টয়োটাকে তাদের নিজেদের কর্মীদের দিয়ে প্রত্যেকটি গাড়ি আলাদাভাবে চালিয়ে ইম্ফলের আউটলেট অবধি নিয়ে যেতে হত।  এবার গ্রাহকদের সুবিধার্থে, টিকেএম নতুন গাড়ির সড়ক পরিবহনের জন্য একটি পাইলট প্রোজেক্ট শুরু করেছে। এখন থেকে ফোর-কার ক্যারিয়ার ট্রাকে করে নতুন গাড়ি ডিলারের কাছে…
Read More
বন্ধ হল গডসের লাইব্রেরি

বন্ধ হল গডসের লাইব্রেরি

খোলার দুদিন পরই বন্ধ হয়ে গেল মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের নামাঙ্কিত লাইব্রেরি। গোয়ালিয়রের দৌলতগঞ্জে মহাসভার অফিসে রবিবার এই লাইব্রেরি চালু হয়। বাজেয়াপ্ত করা হয় যাবতীয় জিনিসপত্র। ব্যাপক সমালোচনার ঝড় ওঠে এই লাইব্রেরি চালু হওয়ার পর থেকেই। কীভাবে মহাত্মা গান্ধীর হত্যার পরিকল্পনা করেছিলেন, সেই তথ্য এবং তাঁর বক্তৃতাগুলিও নথি হিসেবে রয়েছে।
Read More
ভারতের টিকার জন্য আবেদন জানিয়েছে একাধিক দেশ

ভারতের টিকার জন্য আবেদন জানিয়েছে একাধিক দেশ

ভারত বায়োটেকের টিকা কোভ্যাকসিন ও DCGI সেরাম ইনস্টিটিউটের টিকা কোভিশিল্ডকে দেশে অনুমোদন দেওয়ার পর থেকে একাধিক দেশ এই টিকাকে নিজেদের দেশে নিয়ে যেতে চাইছে। প্রায় ২০ লক্ষ ডোজ দেওয়ার আবেদন জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো। মেক্সিকো, মায়ানমার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, এইসব দেশগুলিও ভারতের কাছে টিকার জন্য আবেদন জানিয়েছে। তবে ভারত সরকার স্থির করেছেন যে আগে প্রতিবেশি দেশগুলিকে টিকা দেবে ভারত।
Read More