Blog

নিজের দপ্তরকেই আইসলেশন বানিয়ে ফেললেন সাংসদ অভিনেতা দেব

নিজের দপ্তরকেই আইসলেশন বানিয়ে ফেললেন সাংসদ অভিনেতা দেব

নিজের দপ্তরকেই আইসলেশন বানিয়ে ফেললেন সাংসদ অভিনেতা দেব । বহু মানুষ আছেন যাদের একটা ঘরেই জীবন যাপন করতে হয় । সে ক্ষেত্রে করোনা আক্রান্তকে এখানে যাতে আইসোলেশনে  রেখে চিকিৎসা করানো যেতে পারে এবং সংক্রমণ যাতে পরিবারের অন্য সদস্যদের মধ্যে ছড়িয়ে না পরে সেই কারণেই নিজের অফিস ব্যবহার করলেন সাংসদ । এখানে মোট ছটি বেডের ব্যবস্থা রয়েছে । সব রকমের মেডিকেল ইকুইপমেন্ট, ওষুধ বা ডাক্তারের ব্যবস্থাও পাওয়া যাবে এই আইসোলেশন সেন্টারে । দেবের দেওয়া অ্যাম্বুলেন্সও ভীষণ ভাবেই কাজে লাগছে এই সাংঘাতিক পরিস্থিতিতে ।
Read More
চিনকে হুঁশিয়ার করতে সাবমেরিন কিনবে কেন্দ্র

চিনকে হুঁশিয়ার করতে সাবমেরিন কিনবে কেন্দ্র

নয়াদিল্লি: এবার ছটি অত্যাধুনিক সাবমেরিন কেনার প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারত। মূলত দক্ষিণ চিন সাগরে চিনের আধিপত্য বিস্তারের খেলা রুখতেই ভারতীয় নৌবাহিনীতে যোগ হতে চলেছে এই ছটি সাবমেরিন। এজন্য বরাদ্দ করা হয়েছে ৫৫ হাজার কোটি টাকা। আগামী মাসের মধ্যে নিলামের সব কাজ শেষ করতে চাইছে কেন্দ্র। আমদানির পরিমাণ কমিয়ে দেশকে স্বনির্ভর হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেক ইন ইন্ডিয়া প্রকল্পে এই প্রজেক্ট বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পার্টনারশিপ মডেলে ভারতেই তৈরি হবে এই সাবমেরিনগুলো। প্রতিরক্ষা মন্ত্রক ও ভারতীয় নৌবাহিনী যৌথ উদ্যোগে নিলামের ব্যবস্থা করেছে। এই মেগা প্রজেক্টের নাম দেওয়া হয়েছে P-75 I। রিকোয়েস্ট ফর প্রপোজাল বা আরএফপি অক্টোবর…
Read More
সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে ১৮ অক্টোবরের মধ্যে হবে কলেজ -বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে ১৮ অক্টোবরের মধ্যে হবে কলেজ -বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

১ অক্টোবর থেকে শুরু হবে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ৷ সু্প্রিম কোর্টের নির্দেশ মতো ইউজিসি নির্দেশিকা মেনে ১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমেস্টার । শিক্ষামন্ত্রী-উপাচার্য বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন , ৩১ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে। গত শনিবারই সুপ্রিমকোর্ট জানিয়ে দেয় যে বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের ফাইনাল পরীক্ষা নিতে হবে। সর্বোচ্চ আদালতের এই ঘোষণার পরেই আজকে রাজ্যের সিদ্ধান্তে ব্যাকফুটে বর্তমান রাজ্য প্রশাসন। কিভাবে পরীক্ষা নেবে তা ঠিক করবে বিশ্ববিদ্যালয়গুলি। ইউজিসির তরফে শেষবারের জারি করা গাইডলাইনে বলা হয়েছিল পরীক্ষা তিন ধরনের মাধ্যমের সাহায্যে নিতে পারে যে কোন বিশ্ববিদ্যালয় বা কলেজ। অনলাইন, অফলাইন এবং অনলাইন অফলাইন…
Read More
চলে গেলেন ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়

চলে গেলেন ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়

মহাভারতে বিলীন হয়ে গেলেন ভারতরত্ন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। কয়েকদিন আগেই নিজের ঘরে পরে গিয়ে আঘাত পান কংগ্রেসের প্রবীণ নেতা বছর চুরাশির প্রণব বাবু । সঙ্গে সঙ্গেই ভর্তি করা হয় দিল্লির সেনা হাসপাতালে।ভেন্টিলেটরে ভর্তি করা হলেও মাঝে তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। মস্তিষ্কের আঘাতের সঙ্গে ধরা পড়ে ফুসফুসের সংক্রমণ । আজ বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন অভিভাবক । প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
Read More
প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

গত ৯ অগস্ট রাতে বাড়িতে বাথরুমে পড়ে গিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে চোট লাগায় পর দিন হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পর আর জ্ঞান ফিরলই না প্রণব মুখোপাধ্যায়ের। শেষমেশ সোমবার শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রণব মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৫ বছর। গত সোমবার প্রণব মুখোপাধ্যায়ের টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয় তিনি করোনা আক্রান্ত। লেখা হয়, অন্য চিকিৎসার জন্য সেনা হাসপাতালে যাওয়ার পর তাঁর কোভিড সংক্রমণ ধরা পড়ে। পরে জানা যায়, প্রণববাবু ভারসাম্য হারিয়ে বাথরুমে পড়ে গিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রণববাবু। গত দু’দশকের বেশি সময় ধরে তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। হৃদরোগেও আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁর…
Read More
সিবিআইয়ের প্রশ্নে চেঁচামেচি রিয়ার

সিবিআইয়ের প্রশ্নে চেঁচামেচি রিয়ার

আজ ফের সিবিআই জেরা রিয়াকে ।সিবিআই রিয়াকে প্রশ্ন করে, তিনি নিজেকে সুশান্তের মৃত্যুর জন্য কতটা দায়ী করেন ? রিয়ার আচমকা ব্যবহারে পরিবর্তনের ফলেই কি সুশান্তের মৃত্যু ? সিবিআই রিয়াকে এও প্রশ্ন করে, ৮ জুন বাড়ি ছাড়ার পর তিনি কি ভেবেছিলেন সুশান্ত আত্মহত্যা করতে পারে ? যদি এমনটা ভেবে থাকেন, তাহলে কাউকে কি সেই ভানবার কথা জানিয়েছিলেন ? সিবিআই এও জানতে চায়, সুশান্ত কি রিয়াকে কখনও বলেছিলেন, তিনি আত্মহত্যা করতে চান ? সুশান্ত মামলায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রিয়া চক্রবর্তীকে ২৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এদিন সুশান্তের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। কীভাবে সুশান্তের চিকিৎসা করানো হত ? কী…
Read More
আদালত অবমাননার শাস্তিতে ১ টাকা জরিমানা !

আদালত অবমাননার শাস্তিতে ১ টাকা জরিমানা !

সুপ্রিম কোর্ট এবং তার কয়েকজন বিচারপতির বিরুদ্ধে বেশ কয়েকটি ট্যুইট করায় প্রশান্ত ভূষণকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করা হয়েছিল ৷ আদালত অবমাননার শাস্তি ১ টাকা জরিমানা ! ১৫ সেপ্টেম্বরের মধ্যে জরিমানার টাকা জমা দেওয়ার জন্য প্রশান্ত ভূষণকে সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ জরিমানা অনাদায়ে তিন মাসের জেল এবং তিন বছরের জন্য প্রশান্ত ভূষণ আইনজীবী হিসেবে প্র্যাক্টিস করতে পারবেন না বলেও নির্দেশে জানিয়েছিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ৷ গত ১৪ অগাস্ট প্রশান্ত ভূষণকে দোষী সাব্যস্ত করেছিল শীর্ষ আদালত ৷শাস্তি ঘোষণার আগে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাঁকে ক্ষমা চাইতে বললেও রাজি হননি প্রশান্ত ভূষণ ৷ তাঁর যুক্তি ছিল, মতপ্রকাশের স্বাধীনতা তাঁর মৌলিক অধিকারের মধ্যে…
Read More
রাস্তার কাজ আটকে বিক্ষোভ ইসলামপুরে

রাস্তার কাজ আটকে বিক্ষোভ ইসলামপুরে

নিকাশি নালা, ও সার্ভিস রোড তৈরি না হওয়ায় রাস্তার কাজ বন্ধ করে দিলেন ইসলামপুরের স্থানীয় বাসিন্দারা । জানা গিয়েছে ইসলামপুরের ইলুয়াবাড়ি এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছে নিকাশি নালা ও মসজিদ যাবার সার্ভিস রোড নিয়ে । ঠিকাদার কর্তৃপক্ষ প্রতিশ্রুতিও দেয় তৈরি করার । কিন্তু কথা রাখেনি বাইপাস কর্তৃপক্ষ । রাস্তার কাজ প্রায় শেষ হয়ে গেলেও স্থানীয় বাসিন্দাদের সমস্যার সমাধান হয়নি। তাই আজ রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মহম্মদ নুর উদ্দিন জানান,বাইপাস তৈরীর সময় এলাকার বাসিন্দাদের দাবি মেনে সংশ্লিষ্ট সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও বর্তমানে সে বিষয়ে তারা উদাসীন । স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাক্কিরা চৌধুরী…
Read More
লকডাউনের বৃষ্টিতে শুনশান আলিপুরদুয়ার

লকডাউনের বৃষ্টিতে শুনশান আলিপুরদুয়ার

লকডাউন সফল করল বৃষ্টি । সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায়আলিপুরদুয়ারে লকডাউন আরো ভালভাবে দেখা গেল। যদিও লকডাউন করতে প্রস্তুত ছিল পুলিশ প্রশাসন ।জানা গিয়েছেআলিপুরদুয়ারে দোকান পাট বন্ধ । যানবাহন পথে নামেনি । দু একটা টোটো, অটো পথে দেখা গেলেও পুলিশি অভিযান চলছে। এর পাশাপাশি লকডাউন উপেক্ষা করে যারা পথে বেরিয়েছে এবং প্রয়োজনীয় কারন দেখাতে পারেনি তাদের গ্রেপ্তার করা হয়েছে ।সর্বশেষ পাওয়া খবর থেকে জানা গিয়েছে আলিপুরদুয়ার থানার পুলিশ মোট ৮জনকে গ্রেপ্তার করেছে ।আলিপুরদুয়ার থানা সূত্রের খবর, বেলা বারার সঙ্গে সঙ্গে গ্রেফতারের সংখ্যা আরও বাড়বে। ব্যাবসায়ী ও সাধারন মানুষের বক্তব্য করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন যথেষ্টই জরুরী। সেই কথাকে মাথায় রেখে…
Read More
মধ্যবর্তী রাতে ফের অঞ্চল দখলের চেষ্টা চিন সেনার

মধ্যবর্তী রাতে ফের অঞ্চল দখলের চেষ্টা চিন সেনার

গত শনিবার-রবিবারের মধ্যবর্তী রাতে পূর্ব লাদাখে প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে চিনা সেনার 'প্ররোচনামূলক সামরিক গতিবিধি' ধরে ফেলল ভারত, জানিয়েছেন সেনার জনসংযোগ আধিকারিক কর্নেল আমন আনন্দ। যদিও ভারতীয় জওয়ানদের তৎপরতা এবং সতর্কতায় চিনের সেই চেষ্টা সফল হয়নি বলে জানিয়েছে সেনা। সোমবার ভারতীয় সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়, পূর্ব লাদাখের সীমান্ত বিবাদ ঘিরে সামরিক ও কূটনৈতিক স্তরের আলোচনায় দু'দেশ যে ঐক্যমতে পৌঁছেছিল, গত শনিবার-রবিবারের মধ্যবর্তী রাতে তা লঙ্ঘন করেছে পিপলস লিবারেশন আর্মি। বিবৃতিতে বলা হয়েছে, ‘প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে চিনা সেনার গতিবিধি আগেই রুখে দিয়েছে ভারতীয় বাহিনী, আমাদের অবস্থান শক্তিশালী করতে পদক্ষেপ করেছে এবং সীমান্তে একতরফাভাবে তথ্য পরিবর্তনের…
Read More
লকডাউনে স্বচ্ছ ভারত অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচী নকশালবাড়ি মন্ডল বিজেপির

লকডাউনে স্বচ্ছ ভারত অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচী নকশালবাড়ি মন্ডল বিজেপির

চলছে চলতি মাসের ঘোষিত শেষ লকডাউন । জরুরি পরিষেবা ছাড়া সব মানুষ গৃহবন্দী । এই লকডাউনে ব্যতিক্রমী উদ্যোগ নিল নকশালবাড়ি বিজেপি মন্ডল কমিটি। জানা গেছে নকশালবাড়ি বিজেপি মন্ডল কমিটির সদস্যরা এলাকায় স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে আজ নকশালবাড়ির খালপাড়ায় স্বচ্ছতা কর্মসূচিতে অংশগ্রহণ করে । নকশালবাড়ি মন্ডল কমিটির পক্ষে মিন্টু ঘোষ জানিয়েছেন লকডাউনের দিন সবাই গৃহবন্দি তাই আজকের এই দিনে তারা স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি নিয়েছে । সূত্রের খবর স্বচ্ছতার পাশাপাশি বৃক্ষরোপন কর্মসূচিও নেয় নকশালবাড়ি মন্ডল কমিটি । এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিন্টু ঘোষ, সুবীর কুমার দাস, মানিক সরকার ও দিলীপ মন্ডল ।
Read More
লকডাউনে রাস্তায় বেরোলেই করা হচ্ছে করোনা টেস্ট, অভিনব উদ্যোগ কোচবিহারে।

লকডাউনে রাস্তায় বেরোলেই করা হচ্ছে করোনা টেস্ট, অভিনব উদ্যোগ কোচবিহারে।

করোনার বহর কমেনি রাজ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলছে লকডাউন। কিন্তু কিছু মানুষ লকডাউন উপেক্ষা করেই চলেছে। কোচবিহারের পরিস্থিতিও প্রায় একই রকম। কোচবিহার জেলা প্রশাসন এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রহণ করল অভিনব উদ্যোগ । কোচবিহার সদর মহকুমা শাসক সকাল থেকেই লাঠিধারি পুলিশ কর্মী, মোবাইল সোয়াব টেস্টিং ভ্যান এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে বেরিয়ে পড়লেন শহরের রাস্তায়। তবে এবার শুধুমাত্র লাঠিধারি পুলিশ কর্মীদের নিয়ে নয়, একেবারে বেরিয়ে পড়লেন কোচবিহারের রাস্তায়। আজ চলতিমাসের শেষ লকডাউনে যারা রাস্তায় বেরিয়েছে তাদের ধরে ধরে করানো হল সোয়াব টেস্ট। কোচবিহার সদর মহকুমা শাসক জানিয়েছেন যারাই আজ পথে বেরিয়েছে তাদের প্রত্যেকের সোয়াব টেস্ট করা হয়। যারা লকডাউন ভঙ্গ করে অথবা জরুরি…
Read More
জেএসডব্লিউ – জেএসডব্লিউ ওয়ান

জেএসডব্লিউ – জেএসডব্লিউ ওয়ান

 স্টিল ও সিমেন্টের ব্যবসার ডিস্ট্রিবিউশন ও সাপ্লাইন চেইনের অভিজ্ঞতাকে সংহত করে ‘জেএসডব্লিউ ওয়ান’-এ রূপ দিল জেএসডব্লিউ গ্রুপ। ভারতে স্টিল, সিমেন্ট ও পেইন্টের ব্যবসায় জেএসডব্লিউ-এর উপস্থিতি সুবিদিত। এবার তিনটি ক্ষেত্রকে একত্রিত করল জেএসডব্লিউ, কারণ এই তিনটিই গৃহনির্মাণের জন্য প্রয়োজনীয় এবং এগুলির গ্রাহক ও চ্যানেল পার্টনারও এক। এই উদ্যোগের ফলে জেএসডব্লিউ-এর স্টিল ও সিমেন্টের ব্যবসা অনেক সরলীকৃত হবে এবং সেলস ও সাপ্লাই চেইন নেটওয়ার্ক আরও প্রসারিত হবে। একইসঙ্গে জেএসডব্লিউ ওয়ান-এর কাজ শুরু হওয়ার ফলে জেএসডব্লিউ নিওস্টিল টিএমটি রিবার ও সিমেন্টের পোর্টফোলিয়ো মজবুত হবে এবং গ্রাহকদের আরও নিকটবর্তী হওয়া সম্ভব হবে। জেএসডব্লিউ ওয়ান জেএসডব্লিউ গ্রুপকে গ্রাহকদের কাছে গৃহনির্মাণের প্রয়োজনের এক ওয়ান-স্টপ-সলিউশন হিসেবে তুলে…
Read More
এনজেপি স্টেশনের সামনে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চা বিক্রেতার

এনজেপি স্টেশনের সামনে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চা বিক্রেতার

লকডাউনের দিন সোমবার হঠাৎ শিলিগুড়ি এনজেপি স্টেশনের সামনে চা বিক্রেতার আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টায় চাঞ্চল্য ছড়াল এনজেপি জুড়ে । জানা গিয়েছে ওই যুবকের নাম রাজু । তিনি স্টেশনে চায়ের দোকান করত । প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে আজ সকাল সাড়ে ৯টা নাগাদ ওই চা বিক্রেতা এনজেপি স্টেশনের মূল প্রবেশ পথের সামনে কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন লাগানোর চেষ্টা করে । ঘটনায় আশেপাশের লোকজনেরা ছুটে এসে আগুন নেভায় এবং তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করে । লোকটির অবস্থা বেশ আশঙ্কাজনক । পুলিশ ঘটনার তদন্তে শুরু করেছে । তবে ওই চা বিক্রেতা কেন নিজের গায়ে আগুন লাগাল তার কারণ জানা যায়নি…
Read More