Blog

আইডিয়া গ্রাহকদের জন্য ভোডাফোন রেড

আইডিয়া গ্রাহকদের জন্য ভোডাফোন রেড

ভারতের অন্যতম অগ্রণী টেলিকম সার্ভিস প্রোভাইডার ভোডাফোন আইডিয়া লিমিটেড এবার ভোডাফোন ও আইডিয়ার সকল পোস্টপেড গ্রাহকদের একত্রিত করে ভোডাফোন রেড-এর আওতায় নিয়ে এল। এখন থেকে সকল ভোডাফোন আইডিয়া পোস্টপেড গ্রাহক ভোডাফোন রেড প্ল্যানের সুবিধাবলী উপভোগ করতে পারবেন। এর দ্বারা কোম্পানি সেলফ-সার্ভিস চ্যানেলের মাধ্যমে একইরকম সুবিধা সকলকে প্রদান করতে পারবে, যেমন আইভিআর, ইউএসএসডি, মাইভোডাফোন অ্যাপ ও ওয়েবসাইট, ফলে প্রোডাক্ট ও সার্ভিস পাওয়া ও পেমেন্ট করা সহজ হবে। পূর্বের আইডিয়া পোস্টপেড গ্রাহকরা এখন রেড ফ্যামিলি সাবস্ক্রিপশন অর্থাৎ পুরো পরিবারের জন্য একটিমাত্র বিল পেতে পারবেন এবং ভোডাফোন প্লে, প্রিমিয়াম কনটেন্ট ও অন্যান্য ভ্যালু-অ্যাডেড সার্ভিস গ্রহণ করতে পারবেন। 
Read More
দিল্লির বৃষ্টিপাতে নাকাল শহরবাসী

দিল্লির বৃষ্টিপাতে নাকাল শহরবাসী

দিল্লিতে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে তুমুল বৃষ্টিপাতে নাকাল শহরবাসী। স্বাভাবিকের থেকে ৫০ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার পর্যন্ত শহরে জুলাই মাসে বৃষ্টিপাত হয়েছে ৪৭.৫ মিমি, স্বাভাবিকের থেকে ৫৬ শতাংশ কম। আবহাওয়া দফ্তরের তরফে জানানো হয়েছে, বৃষ্টিপাতের পরিমান বাড়তে চলেছে। ১ জুন থেকে বর্ষার আগমন হয়েছে। শহরে স্বাভাবিকের থেকে ২৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। দিল্লিতে মরসুমের প্রথম বৃষ্টিপাত হয়েছে রবিবার, বৃষ্টিপাতের ফলে কোমর অবধি সফদরগঞ্জ, রিডজ এবং লোধী রোড অঞ্চলে জল জমে গিয়েছে। এলাকা জলমগ্ন হওয়ায় স্থানীয় বাসিন্দারা জনজীবন বিপন্ন হয়েছে। বৃষ্টিপাতের ফলে চার জন ব্যক্তির প্রাণহানি ঘটেছে। ভারী বৃষ্টির ফলে বুধবার শহরের বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে এবং…
Read More
অমিতাভের কোভিড রিপোর্ট আসেনি

অমিতাভের কোভিড রিপোর্ট আসেনি

টুইট করে অমিতাভ বচ্চন জানালেন তার কোভিড রিপোর্ট নেগেটিভ টুইট করে জানালেন। বৃহস্পতিবার দুপুরে আচমকাই রটে যায় যে অমিতাভের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। নিমেষে ছড়িয়ে পড়ে সেই খবর। তার ঘণ্টা খানেকের মধ্যেই টুইট করে বিগ বি জানিয়েছেন তাঁর কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসেনি। এই খবর সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যে বলেও জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। অমিতাভের বয়ানে এটা স্পষ্ট যে এ হেন ভুয়ো খবর রটে যাওয়ায় বেজায় ক্ষুব্ধ হয়েছেন তিনি।
Read More

৮দিনের লকডাউন ঘোষনা জিটিএ-র

আবারও লকডাউন পাহাড়।আগামী ৮দিনের জন্য লকডাউন হচ্ছে জিটিএ র অধীনস্ত এলাকা।২৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত লকডাউন ঘোষনা করলেন জিটিএ প্রধান অনিত থাপা।পাহাড়ের মিরিক,কালিম্পঙ, দার্জিলিংএ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
Read More

তৃতীয় কোভিড যোদ্ধাকে হারালো অসম পুলিশ

অসম পুলিশ আরও একটি ক্ষতির সম্মুখীন হল, বাহিনীর আরও একজন কোভিড যোদ্ধা পুনি মেচ পাল কোভিড ১৯ ভাইরাসে মারা গেছেন।ডিউটি ​চলাকালীন অবস্থায় কোভিডের সঙ্গে লড়াইয়ে হার মেনে নিতে হয়েছে কনস্টেবল মেচকে। অসমের তৃতীয় পুলিশ কর্মী নামরুপের মহিলা পুলিশ কনস্টেবল মেচ কিডনি সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন।এর আগে, ‘নায়েক’ র‌্যাঙ্কের অসম পুলিশ কর্মী রাজেশ নারজারি এবং হাবিলদার হরেশ্বর নাথ কোভিড ১৯ ভাইরাসে মারা গিয়েছিলেন।করোনার সঙ্গে লড়াইয়ে অসম পুলিশের যে সকল যোদ্ধা মারা গিয়েছেন তাদের নিবেদিত প্রাণ এবং প্রতিশ্রুতি নিশ্চিতরূপে ইউনিফর্ম পরিহিত কোভিড যোদ্ধাদের জনসাধারণের সেবার জন্য অনুপ্রাণিত করবে। অসম পুলিশের মহাপরিচালক, ভাস্কর জ্যোতি মহন্ত পুনি মেচ পালের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সকল…
Read More

পরীক্ষা নেওয়া হবে সেপ্টেম্বরে জানিয়ে দিল বিশ্ব ভারতী

সেপ্টেম্বরে হবে পরীক্ষা।তাও আবার অফলাইনে।জানিয়ে দিল বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউজিসি গাইডলাইন মেনে আগামী সেপ্টেম্বরে নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা।করোনা আবহে বিশ্ববিদ্যালয়গুলি পরীক্ষা না নেওয়ার ব্যাপারে যেখানে সিদ্ধান্ত নিচ্ছে সেখানে ঠিক উল্টো বাণী শোনাল বিশ্বভারতী।আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিলেন যে ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে হবে।সেপ্টেম্বর মাসের শুরু বা মাঝামাঝি সময়ে নেওয়া হবে এই পরীক্ষা । রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্য বিধি মেনেই নেওয়া হবে এই পরীক্ষা।
Read More
বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি

বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি

দুনিয়ার সবচেয়ে ধনবান ব্যক্তিদের তালিকায় এবার পঞ্চম স্থানে উঠে এলেন ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির ক্রমবর্ধমান সম্পদ বৃদ্ধির নেপথ্যেও মূল ভূমিকা নিয়েছে এই জিও প্ল্যাটফর্ম-ই। এই সংস্থায় প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার লগ্নি এসেছে। বিজনেস ম্যাগাজিন ফোর্বসের কোটিপতিদের তালিকা অনুসারে মার্কিন শিল্পপতি ওয়ারেন বাফেটকে পিছনে ফেলে ওই স্থান অর্জন করেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। ফোর্বস জানিয়েছে, কোটিপতি মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ এখন ৭৫ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫.৬১ লক্ষ কোটি টাকা। গত মাসে, আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ফেসবুক এবং গুগল সহ বড় বিনিয়োগকারীদের কাছে জিও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রায় ৩৩ শতাংশ শেয়ার বিক্রি করে সংস্থার কাঁধে থাকা সমস্ত ঋণ শোধ করে দেয়।
Read More
WHO জানাল ঠিক কবে করোনার ভ্যাকসিন আসতে পারে

WHO জানাল ঠিক কবে করোনার ভ্যাকসিন আসতে পারে

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি Covid-19 ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষায় সাফল্যের পরে বিশ্বজুড়ে করোনার হাত থেকে দ্রুত মুক্তি পাওয়ার আশা জেগে উঠেছে৷ তবে বিশ্ববাসী কবে নাগাদ ভ্যাকসিন পেতে পারে এ নিয়ে WHO খুব তাড়াহুড়োতে রাজি নয়৷ কারণ, একাধিক পরীক্ষার পরে নিরাপদ ভ্যাকসিন দরকার৷ তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হতে পারে৷ হু জানাচ্ছে, প্রথম ভ্যাকসিন ২০২১-এর আগে আশাই করা উচিত নয়৷ ২০২১ সালের শুরুর দিকে করোনা ভ্যাকসিন আশা করতে পারে বিশ্ববাসী৷ WHO-এর এমার্জেন্সি প্রোগ্রামের এগজিকিউটিভ ডিরেক্টর মাইক রায়ান জানাচ্ছেন, ভ্যাকসিনের সুষম বণ্টনের জন্য কঠোর পরিশ্রম করছে বিশ্বস্বাস্থ্য সংস্থা৷ ভ্যাকসিন তৈরি ও বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছ হতে হবে৷ কারণ এটা বিশ্ববাসীর ভালর জন্য৷ অতিমারি ধনী,…
Read More

শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তৈরি হবে সেফ হাউস

শিলিগুড়িতে তৈরি হতে চলেছে সেফ হাউস। শিলিগুড়িতে যেভাবে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে তাতে চাপ বাড়ছে কোভিড হাসপাতালগুলির। হাস্পাতালগুলির করোনা রোগীর চাপ কমাতে সেফ হাউস তৈরির ভাবনা রাজ্যের। জেলাশাসকের তরফ থেকে জানানো হয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ১০০ শয্যা বিশিষ্ট সেফ হাউস তৈরি হবে শীঘ্রই।উপসর্গহীন বা কম উপসর্গহীন করোনা আক্রান্ত রোগীদেরই রাখা হবে এই সেফহাউসে।রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শহরের ব্যক্তিবর্গ।
Read More

সঞ্জয় দত্তের বদলি এলেন নীলা রাই

রেঞ্জার সঞ্জয় দত্তের বদলি হিসেবে এলেন নীলা রাই।নতুন রেঞ্জার গতকাল দায়িত্ব নেন।সঞ্জয় দত্তকে বদলি করা হয় হিল ডিভিশনে।উল্লেখ্য স্বপ্না বর্মনের বাড়িতে অবৈধ কাঠের তল্লাশি চালাতে গিয়ে জাতীয় খেলোয়াড়ের সঙ্গে চরম দুর্ব্যবহার করে বলে অভিযোগ।সেইসঙ্গে সাংবাদিক নিয়ে গিয়ে স্বপ্না বর্মনের বাড়ির ভিডিও ফুটেজ তুলে তাঁকে হেনস্থা করা হয় বলে স্থানীয় বেশকিছু সংগঠন প্রতিবাদ জানায়।এই কথা কানে যায় মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী তড়িঘড়ি রেঞ্জারকে বদলি করে দেন।
Read More

দার্জিলিং তৃণমূলের যুব সভাপতি নির্বাচিত হলেন কুন্তল

দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন কুন্তল রায়। সকলের খুব পরিচিত ও কাছের যুবনেতা কুন্তল রায় জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হওযাতে খুশি দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন। দীর্ঘ কুড়ি বছর থেকে ছাত্র সংগঠন করে আসা এরকম নেতাকে তৃণমূল কংগ্রেস যুব দলের দায়িত্ব পেয়ে আপ্লুত কুন্তল বাবু। । আজ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রঞ্জন সরকারের কাছ থেকে ফোন আসে। তার কাছ থেকেই এই পদ পাওয়ার বিষয়টা শুনেন।
Read More

লকডাউন নিয়ে নতুন নির্দেশ প্রশাসনের

 রাজ্য সরকার কোভিড-১৯ প্রতিরোধে ইতিমধ্যেই সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আরও কিছু নির্দেশ জারি করা হল। কোভিড-১৯-এর সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার যে সব এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছে, নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সেই নির্দেশ কার্যকর থাকবে। সরকারি নির্দেশ অনুসারে, চলতি সপ্তাহে, আগামী ২৩ জুলাই বৃহস্পতিবার, ২৫ জুলাই শনিবার এবং সামনের সপ্তাহে ২৯ জুলাই বুধবার গোটা রাজ্য সম্পূর্ণ ভাবে লকডাউন থাকবে। লকডাউনের পরবর্তী দিনগুলো যথাসময়ে আগাম জানিয়ে দেওয়া হবে।
Read More
গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বুধবার ভারত-মার্কিন বাণিজ্য সম্মেলন থেকে দেশের দুই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অসামরিক বিমান, প্রতিরক্ষা ও মহাকাশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, “আজ ভারতের প্রতি সারা বিশ্বের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। তার একটাই কারণ, ভারত সঠিক রাস্তা, সুযোগ ও বিকল্প খুঁজে দিয়েছে। যখন ভারত বাণিজ্যিক ক্ষেত্রে ঊর্দ্ধগামী, সেই সময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি পাওয়া যায়”। প্রধানমন্ত্রীর ভাষায়, “প্রত্যেক বছর, আমরা প্রতক্ষ বিদেশি বিনিয়োগে রেকর্ড করছি। প্রতিবারের রেকর্ডই আগের থেকে বেশি। ২০১৯-২০ বর্ষে ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৭৪ বিলিয়ন ডলার। তার আগের থেকে সেবার ২০ শতাংশ বেড়েছে”। গত বছরের অক্টোবরে বাণিজ্যের রেটিং এর ক্ষেত্রে ১৯০টি দেশের মধ্যে ৬৩ নম্বরে উঠে …
Read More
এখনও চিন সেনা রেখেছে পূর্ব লাদাখে সীমান্তে

এখনও চিন সেনা রেখেছে পূর্ব লাদাখে সীমান্তে

সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক করার কোনও সদিচ্ছা চিনের নেই বলেই জোরাল ইঙ্গিত৷ লাদাখ সীমান্তে ভারত ও চিন সেনা একের পর এক বৈঠকের মাধ্যমে সেনার পিছু হঠার প্রক্রিয়া শুরু হয়েছিল৷ পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরানোর প্রতিশ্রুতি ভারতীয় সেনার সঙ্গে বৈঠকে দিয়েছিল চিন৷ কিন্তু পিপলস লিবারেশন আর্মির বর্তমান গতিবিধি বলছে, চিন সেই প্রতিশ্রুতি পালন করছে না৷ কিন্তু বৈঠকের পরেও বর্তমানে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ৪০ হাজার চিন সেনা রীতিমতো ঘাঁটি গেড়ে রয়েছে৷ পাশাপাশি একাধিক উচ্চ ক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমানও মোতায়েন করে রেখেছে ওই এলাকায়৷ রয়েছে একাধিক কামানও৷ সব ভারতের দিকে নিশানা করা৷ সীমান্ত পরিস্থিতি নিয়ে খোলাখুলি কথা হয় ডোভাল ও ওয়াং-এর৷…
Read More