Blog

করোনায় পজিটিভ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

করোনায় পজিটিভ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

কংগ্রেস এমপি কীর্তি চিদাম্বরম করোনা আক্রান্ত হওয়ার এক দিন পরেই কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া্র করোনা আক্রান্ত হওয়ার খবর এল। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া করোনায় আক্রান্ত হলেন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিগত কয়েকদিনে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের করোনা পরীক্ষা এবং এ সংক্তান্ত যাবতীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন সিদ্দারামাইয়া। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর, তিনি সোশ্যাল মিডিয়ায় টুইট করে জানিয়েছেন যে, ‘আমার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আগাম সতর্কতা হিসেবে চিকিৎসকদের পরামর্শ মতো হাসপাতালে ভর্তি হয়েছি। আমি অনুরোধ জানাচ্ছি, যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা স্বাস্থ্য পরীক্ষা করান এবং কোয়ারেন্টাইনে যান।’
Read More
সোনার বাজারে অতিমারির প্রভাব

সোনার বাজারে অতিমারির প্রভাব

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সাম্প্রতিক গোল্ড ডিমান্ড ট্রেন্ডস রিপোর্ট জানাচ্ছে, কোভিড-১৯ প্যান্ডেমিক খুবই ক্ষতিগ্রস্ত করেছে সোনার বাজার। এইচ১ ২০২০-তে মোট চাহিদা ৬% কমে গিয়ে ২,০৭৬ টন হয়েছে, ২০১৯-এর একই সময়কালের তুলনায়। তবে এইচ১-এ গোল্ড-ব্যাকড ইটিএফ রেকর্ড পরিমাণ বেড়ে ৭৩৪ টন হয়েছে। বার ও কয়েনে বিনিয়োগ খুবই কমেছে দ্বিতীয় ত্রৈমাসিকে। এইচ১-এ ১৭% হ্রাস পেয়ে হয়েছে ৩৯৭ টন। লকডাউন ও সোনার দামের বৃদ্ধির ফলে গ্রাহকদের অনীহার কারণে জুয়েলারির চাহিদাও ৪৬% পড়ে গিয়ে ৫৭২ টন হয়েছে।  দ্বিতীয় ত্রৈমাসিকে গোল্ড ইটিএফ-এর প্রতি আগ্রহ বাড়ায় এইচ১-এ তা রেকর্ড-ব্রেকিং ৭৩৪ টন হয়েছে। প্রথমার্ধের ইনফ্লো বিগত ২০০৯-এর ৬৪৬ টনের বার্ষিক রেকর্ড অতিক্রম করে গ্লোবাল হোল্ডিংকে ৩,৬২১ টনে তুলে…
Read More
করোনা আক্রান্ত অভিনেতা নিখিল ভট্টাচার্য

করোনা আক্রান্ত অভিনেতা নিখিল ভট্টাচার্য

সংক্রমণের হারের পরিমাণ এতটাই বেশি যে করোনা হানা দিয়েছে সেলেব মহলেও। কিছুদিন আগেই জনপ্রিয় সিরিয়াল কৃষ্ণকলির অশোক ওরফে বিভান (সিরিয়ালে শ্যামার ভাসুর) করোনার শিকার হন। এবার আক্রান্ত এই সিরিয়ালের লিড অভিনেতা নিখিল অর্থ্যাৎ নীল ভট্টাচার্য। নিখিল অর্থ্যাৎ শ্যামার বর। এই খবর আসার পরই আশঙ্কায় রয়েছে সেটের অন্যান্য কলাকুশলিরা। সোমবার দিন হটাৎ শুটিং সেটে খাবারের স্বাদ এবং গন্ধ অনুভব করতে পারছিলেননা নীল। বাড়িতে এসেই তিনি করোনা টেস্ট করান এবং রিপোর্ট পজেটিভ আসে। আপাতত তিনি বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছেন করোনার।
Read More
ইরানের যুগান্তকারী আবিষ্কার

ইরানের যুগান্তকারী আবিষ্কার

করোনা পরিস্থিতি ক্রমশ কঠিন হচ্ছে। ভ্যাক্সিনের আশায় বসে আছে গোটা দুনিয়া। এরই মধ্যে সোমবার ‘হু’-এর তরফে সতর্ক করে বলা হয়, হয়ত কখনই একেবারে পারফেক্ট ভ্যাক্সিন হিসেবে কোনও ‘সিলভার বুলেট’ আসবে না। দীর্ঘস্থায়ী স্বাভাবিক জীবন পাওয়াও কঠিন। অন্যদিকে, ২০ সেকেন্ডে করোনাভাইরাস শনাক্তের ভ্রাম্যমাণ যন্ত্র আবিষ্কার করে ফেলেছে ইরান। গবেষকরা বলছেন, এই আবিষ্কার যুগান্তকারী। চিকিৎসা সামগ্রী উৎপাদনের সঙ্গে জড়িত একটি ইরানি কোম্পানি এই যন্ত্রটি তৈরি করেছে। আর তা তৈরি করে বাজারে ছেড়েছে। যন্ত্রটি বিশ্বের কোনও কোনও দেশে ব্যবহার হলেও ইরানসহ পশ্চিম এশিয়ায় এই প্রথম ব্যবহার হচ্ছে। এটি মূলত স্বল্প সময়ের মধ্যে বুকের এক্সরে রিপোর্ট দিতে পারে। আর ওই এক্সরে রিপোর্ট থেকেই দেহে…
Read More
ইমিউনিটি বুস্টার ট্যাবলেট আনল লিংকন ফার্মা

ইমিউনিটি বুস্টার ট্যাবলেট আনল লিংকন ফার্মা

ভারতের বাজারে লিংকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়ে এল চর্বনযোগ্য ভিটামিন সি + জিংক ট্যাবলেট। জিংক-সহযোগে প্রস্তুত এই ট্যাবলেট স্বাভাবিকভাবে রোগপ্রতিরোধক ক্ষমতা ও অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি বাড়িয়ে তোলে ও কোভিড-১৯’এর বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগায়। উল্লেখ্য, ভারতে ভিটামিন সি ও জিংক ট্যাবলেটের বাজারের আনুমানিক আয়তন প্রায় ১৫০ কোটি টাকা এবং তা বার্ষিক ১৫ শতাংশ হারে বেড়ে চলেছে।  বর্তমান কোভিড-১৯ অতিমারির সময়ে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে ইমিউনিটি ও ইমিউনিটি বুস্টার প্রয়োজন, একথা উল্লেখ করে লিংকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হোল-টাইম ডিরেক্টর আশিস আর প্যাটেল বলেন, ভিটামিন-সি ও জিংক ট্যাবলেট এখন প্রতিদিনই সকলের দরকার। এই নতুন ট্যাবলেট লঞ্চের মাধ্যমে তারা মানুষের স্বাস্থ্যরক্ষার প্রয়োজন মেটাতে চান। চর্বনযোগ্য ও সুগন্ধী…
Read More
এসডিএম১ ট্যাঙ্কের নয়া ভার্সন ভারতের হাতে তুলে দেবে রাশিয়া

এসডিএম১ ট্যাঙ্কের নয়া ভার্সন ভারতের হাতে তুলে দেবে রাশিয়া

ফ্রান্স থেকে পাঁচটি রাফাল ফাইটার জেট এসে গেছে এর মধ্যেই। রাশিয়ার থেকে ১২টি অত্যাধুনিক সুখোই ফাইটার জেট ও ২১টি নয়া ভার্সনের মিগ-২৯ কেনার পরিকল্পনাও রয়েছে। রাশিয়া দিচ্ছে এস-৪০০ মিসাইল সিস্টেম যা আগামী বছরের মধ্যেই চলে আসবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যেই চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের আবহেই প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। পূর্ব লাদাখের উঁচু পাহাড়ি এলাকায় ভারী টি-৯০ ভীষ্ম ও টি-৭২ ট্যাঙ্ক মোতায়েন রয়েছে। কিন্তু হাল্কা ওজনের যুদ্ধট্যাঙ্ক এই মুহূর্তে দেশের হাতে নেই। রাশিয়ার থেকে স্প্রুট লাইটওয়েট ট্যাঙ্ক চলে এলে চিনের মোকাবিলায় শক্তি আরও বাড়বে তাই রাশিয়ার থেকে আক্রমণাত্মক হাল্কা ওজনের স্প্রুট এসডিএম১ ট্যাঙ্ক কেনার…
Read More
রাখিতে ভাইয়ের জন্য পোস্ট সুশান্তের দিদির

রাখিতে ভাইয়ের জন্য পোস্ট সুশান্তের দিদির

কাল ছিল পবিত্র রাখি বন্ধনের অনুষ্ঠান। আর কাল সুশান্তের হাতে রাখি পরাতে পারলোনা সুশান্তের বোনরা। আবেগ প্রবন হয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মিতু সিং,নিতু সিং এবং শ্বেতা সিং। পরিবারের সবচেয়ে ছোটো এবং আদরের সদস্য সুশান্ত। চারটি বোনের পর আদরের ভাই হিসেবে এসেছিলো সুশান্ত সিং রাজপুত। ভাইয়ের উদ্দ্যেশ্যে খোলা চিঠি লেখেন মিতু সিং” ভাই আমরা এখনও শোকাচ্ছন্ন এবং বিশ্বাস করতে পারছিনা যে তুমি শারীরিক ভাবে আমাদের সাথে নেই। যে কষ্টটা হচ্ছে তা বলে বোঝানো যাবেনা। আমার ভাই, আমার জীবন আমি আজও তোমাকে গুডবাই বলতে পারবোনা।আমি আমাদের এই বন্ধনকে অটুট রাখবো যতদিন বেঁচে থাকবো। আমি আমাদের সেরা মুহূর্তগুলো মনে করে হাসবো আবার…
Read More
৫০ কোটি টাকা তোলার দাবি বিহার পুলিশের

৫০ কোটি টাকা তোলার দাবি বিহার পুলিশের

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে শুরু থেকেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে মুম্বই পুলিশকে। এবার বিহার পুলিশের ডিরেক্টর জেনারেল গুপ্তেশ্বর পাণ্ডে অভিযোগ আনলেন সুশান্তের মৃত্যুর তদন্তে অর্থনৈতিক বিষয়গুলির দিকে একেবারেই নজর দেয়নি মুম্বই পুলিশ। তিনি বলেন, প্রয়াত অভিনেতার অ্যাকাউন্ট থেকে গত চার বছরে ৫০ কোটি টাকা তোলা হয়েছে। এবং গত এক বছর ১৫ কোটি টাকা তোলা হয়েছে। এর আগে বিহার পুলিশের ডিজিপি অভিযোগ আনেন এই মামলার তদন্তের প্রধান হিসাবে মুম্বইয়ে পৌঁছানোর পরই পাটনার (সেন্ট্রাল) এসপি বিনয় তিওয়ারিকে জোর করে কোয়ারেন্টাইন করা হয়েছে। এই সপ্তাহেই রিয়া ও তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। সুশান্তের মৃত্যুর ছয়মাস আগে  শুরু করা দুটি কোম্পানির…
Read More
মুম্বইয়ে অতি ভারি বৃষ্টিপাত

মুম্বইয়ে অতি ভারি বৃষ্টিপাত

গত কয়েকদিন ধরেই মুম্বইয়ে ভারি বৃষ্টিপাত হয়ে চলেছে। মুম্বই শহর এবং বেশ কয়েকটি প্রতিবেশী জেলায় আজ সারাদিন এবং আগামীকালও ‘অতি ভারি বৃষ্টিপাত’ এর জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রস্তুত থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা বিভাগ, দমকল এবং পুলিশ প্রশাসনকেও। ভারি বৃষ্টিপাতের কারণে বন্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুদিনের জন্য লাল সতর্কতাও জারি করা হয়েছে। অতি ভারি বৃষ্টিপাতের কারণে সমুদ্রের ঢেউ ৪.৫১ মিটার পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। মুম্বই ছাড়াও মহারাষ্ট্রের থানে, পুনে, রায়গড় এবং রত্নগিরি জেলায় এই লাল সতর্কতা জারি করা হয়েছে। মুম্বইয়ের নাগরিক সংস্থা জানিয়েছে যে, প্রয়োজনীয় পরিষেবা ছাড়া, মুম্বই নগরীর সমস্ত অফিস আজ বন্ধ থাকবে। পাশাপাশি…
Read More
ফের বদলে গেল রাজ্যে লকডাউনের দিন

ফের বদলে গেল রাজ্যে লকডাউনের দিন

ফের বদলে গেল রাজ্যে লকডাউনের দিন।তবে রাম মন্দিরের ভূমিপুজোর দিন লকডাউন তোলা হয়নি। তবে এ’বারও দিন পরিবর্তনের কারণ হিসেবে রয়েছে ধর্মীয় অনুষ্ঠান। ঈদ এবং রাখি পূর্ণিমার পর এ’বার মনসা পুজো, পার্সি নতুন বছর, মারওয়ারি উৎসব এবং শিয়া পার্সোনাল বোর্ডের অনুরোধ মেনে রাজ্য সরকারের তরফে পরিবর্তন করা হ’ল চলতি মাসের লকডাউনের দিন। যদিও, অযোধ্যা’য় রাম জন্মভূমি পুজোর দিন রাজ্যে লকডাউন মানবে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছে বি.জে.পি নেতৃত্ব। আরেকবার লকডাউন পরিবর্তনের আর্জি জানিয়েছিল বি.জে.পি। সেই পরিবর্তন করা হ’ল, অথচ ৫ আগস্ট কোনও ছাড় নয়। বিষয়টা যে গেরুয়া শিবির ভালো চোখে দেখবে না, তা বলাই বাহুল্য। নবান্ন’র তরফে সোমবার একটি নির্দেশিকা জারি…
Read More
তিন মাস ধরে  জমে রয়েছে বর্ষার জল,রোগ ছড়ানোর সম্ভাবনা

তিন মাস ধরে জমে রয়েছে বর্ষার জল,রোগ ছড়ানোর সম্ভাবনা

তিন মাস ধরে বর্ষার জল জমে রয়েছে মালদার গান্ধী কলোনিতে।ওই জমা জল পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। এরফলে ছড়াচ্ছে মশাবাহিত বিভিন্ন ধরনের রোগ ।বাড়ছে রোগ ছড়ানোর সম্ভাবনা। এলাকার এমন পরিস্থিতি তৈরি হওয়ায় সংশ্লিষ্ট এলাকার অধিকাংশ বাসিন্দারা পুরসভার বিরুদ্ধে কোমর কষে আন্দোলনে নামার কথা জানিয়েছেন। কিন্তু বাসিন্দাদের অসন্তোষের পরেও হেলদোল নেই পুরসভা কর্তৃপক্ষের। পুরাতন মালদা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের গান্ধীকলোনী এলাকাটি এখন কার্যত বৃষ্টি এবং ড্রেনের জমা জলে বাসিন্দারা বন্দী হয়ে রয়েছেন। দুর্গন্ধ এতটাই ছড়িয়েছে যে বাড়ি থেকে খালি নাক এ বেরোনো দায় হয়ে গেছে । তিন মাস ধরে গান্ধীকলোনী এলাকায় এই দুর্বিষহ পরিস্থিতি নিয়ে জেরবার সাধারণ মানুষ। দ্রুত সমস্যার সমাধান না…
Read More
আইপিএলের টাইটেল স্পনসর চিনা মোবাইল সংস্থা VIVO-ই, থাকছে কোভিড রিপ্লেসমেন্ট

আইপিএলের টাইটেল স্পনসর চিনা মোবাইল সংস্থা VIVO-ই, থাকছে কোভিড রিপ্লেসমেন্ট

 ভারত-চিন সীমান্ত সংঘর্ষে সম্প্রতি উত্তাল হয়েছে পূর্ব লাদাখ। গালোয়ানের ঘটনার পর কূটনৈতিক স্তরে দু’দেশের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। ইতিমধ্যেই দু’দফায় বেশ কিছু চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে দিল্লি।চীনা সংস্থা vivo আইপিএলের স্পনসর চীনা সংস্থা vivo কেও নিষিদ্ধ করার দাবি ওঠে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এরকম মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের স্পনসর vivo র ভবিষ্যত নিয়ে আলোচনায় বসে। তবে বর্তমানে vivo কেই আইপিএল স্পনসরে রাখা হচ্ছে বলে জানা যায় bcci র তরফ থেকে।বোর্ড সিদ্ধান্ত নেয় আইপিএলে থাকছে চিনা স্পনসরই। আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার। ১৯ সেপ্টেম্বর থেকেই শুরু আইপিএল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় ক্রিকেট বোর্ডও দাবি করেছিল, আইপিএল স্পনসর চিনা…
Read More
বন সহায়ক পদের ফর্ম জমা দেওয়ার লাইনে সামাজিক দূরত্ব ঘুঁচে গেল

বন সহায়ক পদের ফর্ম জমা দেওয়ার লাইনে সামাজিক দূরত্ব ঘুঁচে গেল

দেশে চলেছে করোনা আতঙ্ক।কিন্তু তার ছিটেফোঁটাও বোঝা গেল না আলিপুরদুয়ারে বনদপ্তর অফিসে।বিগত কয়েকদিন আগেই রাজ্যের বনদপ্তর বন সহায়ক শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করে। নির্দেশিকায় বলা হয়েছে ওই শূন্যপদের আবেদন অফলাইনে জমা দিতে নিজের নিজের জেলার বনদপ্তরের অফিসে।সময়ও দেওয়া হয়েছে মাত্র সাতদিন। আজ এই শূন্যপদের ফর্ম জমা দিতে গিয়ে প্রার্থীরা ভুলে গেল করোনা আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় হাজারদুয়েক প্রার্থী জমা দিতে আসে আলিপুরদুয়ার বন দপ্তর অফিসে।জমা দেওয়ার হুড়োহুড়িতে শিকেয় ওঠে বিধিনিষেধ। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে বর্তমান করোনা পরিস্থিতিতে যেখানে সব ব্যবস্থাতেই অনলাইনে জোর দেওয়া হচ্ছে তখন বন সহায়ক শূন্যপদের আবেদন অনলাইন প্রক্রিয়ায় হলো না কেন? এর সঙ্গে সময়সীমা মাত্র ৭দিন…
Read More
কঙ্গনার বাড়ির সামনে গুলির আওয়াজ

কঙ্গনার বাড়ির সামনে গুলির আওয়াজ

বর্তমানে মানালিতে রয়েছেন কঙ্গনা রানাওয়াত। আর সেখানেই মাঝ রাতে ঘটলো দুর্ঘটনা। মাঝরাতে তার বাড়ির সামনে দুবার গুলির আওয়াজ শোনা গেল। কঙ্গনা বলেছেন ” রাত তখন ১১ টা। তখনই পাঁচিলের ওপার থেকে ৮ সেকেন্ডের মাথায় দুবার গুলির আওয়াজ শোনা যায়। আমি জানি আমাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। এখানে আগে এমন কোনোদিন ঘটেনি। গুন্ডা ভাড়া করে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। সকলে আমাকে মুম্বাইয়ে থাকতে বারন করেছিল। তবে আমি থামবোনা। ” তিনি পুলিশে অভিযোগ করেছেন। পুলিশ খতিয়ে দেখবে ঘটনা সম্পর্কে।
Read More